10
Jul
উত্তরবঙ্গ জুড়ে চলছে আসারি সেবা বা গ্রাম পুজো ,অনেকেই আবার মহারাজার পুজো বলে থাকেন। গ্রামের মঙ্গল কামনায় হিন্দু ধর্মের মধ্যে এই পূজার চল রয়েছে। তবে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশীদের গ্রামের বেশি প্রবণতা দেখা যায়। উত্তরবঙ্গের পাশাপাশি নেপাল, বাংলাদেশও এই পুজো হয়। তিস্তাবুড়ি থেকে সত্যপীর দেবতার থান রয়েছে এই গ্রাম ঠাকুরে। হিন্দু মুসলিম উভয় এই পুজোয় অংশগ্রহণ করে , মানত রাখা ধুপ ফলমূল, এমন কি পাঁঠা পায়রা ও মোরগ এনে দেন মুসলিম ধর্মের মানুষেরাও l রাজবংশীদের মধ্যে আষাঢ় মাসে এই পুজো সেরে গুছিবুনা বা ভুমি পূজা করার পরেই তারা মাঠে ধান লাগার কাজে ব্যস্ত হয়। এই বিষয়ে রাজগঞ্জ থেকে পূজারী সুশান্ত…
