Sonakshi Sarkar

1519 Posts
বামনডাঙ্গা চাবাগানের ভাঙন পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার

বামনডাঙ্গা চাবাগানের ভাঙন পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার

নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানে ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার। সাথে ছিলেন ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার রনিত বিশ্বাস, চাবাগানের ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী, স্থানীয় শ্রমিক নেতা সঞ্জিল লোহার, হরিলাল সাউ সহ অনান্যরা। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলঢাকা ও ঘাঠিয়া নদী ফুলে ফেপে উঠে। বৃষ্টি কমতেই ভাঙ্গন শুরু হয়।  টন্ডু টিবাধ ভেঙে যায়।  চাবাগানের ২৬ নং সেকশনেও ভাঙ্গন শুরু হয়েছে। এই দুটি এলাকায় পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার। তিনি জানিয়েছেন দুটি এলাকার ভাঙ্গন ক্ষতিয়ে দেখলাম। দ্রুত যাতে কাজটি হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী বলেন, প্রশাসনের পক্ষ এই দুটি এলাকায় বাধ দিয়ে দেয় তাহলে বামনডাঙ্গা…
Read More
নদীয়া জেলার রানাঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

নদীয়া জেলার রানাঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রসরণির বাসিন্দা আদিনাথ দে-এর মৃত্যুর পর, তার ছেলে আশিস দে একটি বিশেষ উদ্যোগ নেন। তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে, আশিস সমাজসেবার পথ বেছে নেন এবং একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন। এই শিবিরে ২৫০ জনেরও বেশি মানুষ বিভিন্ন ধরণের স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে রক্ত পরীক্ষা, ইসিজি, ফুসফুস পরীক্ষা, দাঁতের পরীক্ষা, চোখের পরীক্ষা সহ মোট দশ ধরণের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছিল। সাধারণ মানুষ এই ধরণের বিনামূল্যে পরিষেবা পেয়ে খুব খুশি হয়েছিলেন এবং তারা এই উদ্যোগের প্রশংসা করেছিলেন। আশিস দে বলেন, "আমি খুব খুশি যে আমি আমার বাবার স্মরণে এই ধরণের পরিষেবা দিতে…
Read More
শিলিগুড়ির বিখ্যাত মলে পুরসভার হাতুড়ি, ভেঙে ফেলা হল অবৈধ নির্মাণ

শিলিগুড়ির বিখ্যাত মলে পুরসভার হাতুড়ি, ভেঙে ফেলা হল অবৈধ নির্মাণ

শিলিগুড়ি সেবক রোডের এক নামী মলে মঙ্গলবার অভিযান চালাল পুরনিগম। অভিযোগ, ওই মলের কিছু অংশ নাকি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে ফেলা হয়। সূত্রের খবর, আনন্দ কুমার বানসাল নামে এক ব্যক্তি মলের বিরুদ্ধে পুরনিগমে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুর প্রশাসন সমস্ত নথিপত্র খতিয়ে দেখে মালিকপক্ষকে নোটিস পাঠায়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও মালিকপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার পুরনিগমের পক্ষ থেকে ভাঙচুরের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ভক্তিনগর থানার পুলিশ উপস্থিতিতে পুরকর্মীরা ওই মলের অবৈধ অংশ ভেঙে দেন।
Read More
বেলাকোবা এলাকায় রাস্তায় দুর্ঘটনা এড়াতে কোমরে কাপড় বেঁধে বিদ্যালয়ের পথে এলাকার মানুষেরা

বেলাকোবা এলাকায় রাস্তায় দুর্ঘটনা এড়াতে কোমরে কাপড় বেঁধে বিদ্যালয়ের পথে এলাকার মানুষেরা

বেহাল রাস্তা, দুর্ঘটনা এড়াতে অগত্যা শিশুর কোমরে দড়ি বেঁধে স্কুটি করে বিদ্যালয়ের পথে সন্তানদের নিয়ে ছুটছেন মা। এ দৃশ্য জলপাইগুড়ি বেলাকোবা এলাকার। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ঘটনা এড়াতে কোমরে কাপড় বেঁধে বিদ্যালয় সন্তানদের নিয়ে ছুটছেন মা। বেহাল রাস্তা, অজ্ঞতা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই এলাকার মানুষজনের। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা  তথা পানিকৌরি গ্রাম পঞ্চায়েতর প্রধান পাপিয়া সরকারের সাফাই, বেলাকোবা কলেজ মোড় থেকে বিবেকানন্দ কলোনি মোড় পর্যন্ত রাস্তাটা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের হলেও  স্বীকার করে নেন তিনি। এই রাস্তা দিয়ে পাঁচটা স্কুল এবং দুটো কলেজ পড়ুয়া থেকে শুরু করে এলাকার বহু মানুষের যাতায়াত…
Read More
বামনডাঙ্গা চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক

বামনডাঙ্গা চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক

নাগরাকাটা ব্লকের কলাবাড়ি চাবাগানে চিতাবাঘের আক্রমণে শিশু মৃ*ত্যুর পর সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের ব্লকেরই বামনডাঙ্গা চাবাগানে চিতাবাঘের হামলায় গুরুতর আহত হল এক চাবাগানের এক সরদার। মঙ্গলবার সকালে বামনডাঙ্গা চাবাগানে এঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে হিরালাল ওরা ও সহ দুইজন সরদার শ্রমিকদের চাবাগানে কাজে লাগিয়ে তারা চাবাগানের রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ চাবাগানের ভিতর থেকে লাফ দিয়ে বেড়িয়ে এসে হিরালালের উপর ঝাপিয়ে পড়ে। হিরালালের বুকে মুখে হাতে থাবা বসিয়ে দেয়। সাথে যে আরেকজন সরদার ছিল সে প্রথমে হতবম্ভ হয়ে যায়।এরপরই সে পালাতে শুরু করে।সেই সময় হিরালালকে ছেড়ে তার দিকেও তেড়ে যায় চিতাবাঘটি। কিন্তু…
Read More
সোমবার রাতে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৬ জন যুবতী

সোমবার রাতে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৬ জন যুবতী

চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে।এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ ৫৬জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে। কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেস এ। আরেকটি চাঞ্চল্যকর বিষয়, কারো কাছেই ছিল না টিকিট, প্রত্যেকের হাতেই মেরে দেওয়া…
Read More
UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মালদহের গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীকে নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মালদহের গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীকে নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

মালদা ইংলিশ বাজার পশ্চিমবঙ্গ রাজ্য: নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অভিজিৎ চৌধুরী মহাশয়কে। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল প্রেসক্লাবের সম্পাদক মাননীয় রামচন্দ্র মন্ডল, ঋষিপুর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় ধনঞ্জয় ঘোষ, বর্তমান পত্রিকার স্বনামধন্য রিপোর্টার মৃত্যুঞ্জয় কর্মকার ও বিশ্বজিৎ সাহা  অনেকেই। ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর। মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌড় মহাবিদ্যালয়ে গণ জ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় সরকারি চাকরি করার…
Read More
বন দপ্তরের পাতা খাঁচায় খাচা বন্দী চিতাবাঘ

বন দপ্তরের পাতা খাঁচায় খাচা বন্দী চিতাবাঘ

ফের খাঁচা বন্দী লেপার্ড। বন দপ্তরের পাতা খাচায় খাচা বন্দী একটি লেপার্ড। জলপাইগুড়ি গয়েরকাটা চা বাগান থেকে রেসকিউ করে গরু মারা ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে। ১ টা লেপার্ড গয়েরকাটা চা বাগান থেকে রেসকিউ করে চিকিৎসার পর গরুমারা ফরেস্টে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ,  গয়ারকাটা বাগানে গত মাসের কুড়ি তারিখে একটা লেপার্ড তিনজন মানুষকে আহত করেছিল। তাদের মধ্যে একজন বীরপাড়া হাসপিটালে ভর্তি ছিলেন। তারপরই বন দপ্তরের তরফে খাচা পাতা হয়। বন দপ্তরের টহলদারিও অব্যাহত ছিল। লেপার্ড টি খাঁচা বন্দী হাওয়ায় কিছু হলেও চিন্তামুক্ত এই এলাকার বাসিন্দারা।
Read More
সম্ভাব্য অশান্তি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়ির উত্তরকন্যা চত্বরে

সম্ভাব্য অশান্তি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়ির উত্তরকন্যা চত্বরে

ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে সোমবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে "উত্তরকন্যা অভিযান"। সেই কর্মসূচিকে ঘিরে আগেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সম্ভাব্য অশান্তি এড়াতে উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা ভবনকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। সোমবার সকাল থেকেই উত্তরকন্যা চত্বরে চেকপোস্ট বসিয়ে চলছে কঠোর নজরদারি। ব্যারিকেড ঘেরা এলাকায় টহল দিচ্ছে RAF ও বিশাল পুলিশবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। প্রত্যেকটি প্রবেশপথে চলছে মেটাল ডিটেক্টর ও পুলিশি তল্লাশি। উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, যাঁরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনে হস্তক্ষেপের প্রস্তুতি নিয়ে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনওভাবেই জনজীবন ব্যাহত বা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না। প্রসঙ্গত, রাজ্যজুড়ে নারী নির্যাতন, উত্তরবঙ্গের…
Read More
১৩জন শহীদকে শ্রদ্ধা জানাতে জলপাইগুড়িতে শহীদ দিবস পালন করল যুব কংগ্রেস সমর্থকেরা

১৩জন শহীদকে শ্রদ্ধা জানাতে জলপাইগুড়িতে শহীদ দিবস পালন করল যুব কংগ্রেস সমর্থকেরা

শহীদের র*ক্ত হবে নাকো ব্যর্থ। এই স্লোগানের মধ্য দিয়ে অমর শহীদ একুশে জুলাই পালন করে যুব কংগ্রেস কমিটি। শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। ১৩জন শহীদকে শ্রদ্ধা জানাতে জলপাইগুড়িতে শহীদ দিবস পালন করল যুব কংগ্রেস সমর্থকরা। সোমবার জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে শহরের থানা মোড় এলাকায় রাজীব ভবনের সামনে শহীদ বেদীতে মাল‍্যদান করে শহীদদের স্মরণ করেন তারা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, গৌতম দাস সহ দলের বিভিন্ন নেতারা। জেলা যুব কংগ্রেস নেতারা বলেন, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলি‌তে প্রাণ হারিয়ে‌ছিলেন ১৩ জন যুব কংগ্রেস…
Read More