Sonakshi Sarkar

1518 Posts
জাঁকজমকপূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

জাঁকজমকপূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি পুলিশ লাইনে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের এবং শহরের সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এরই পাশাপাশি, প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্য সদস্যারা পালন করলেন রাখিবন্ধন উৎসব। সোসাইটির সমস্ত বোনেরা মঙ্গলদীপ ও মঙ্গলটীকার মাধ্যমে ভাইদের বরণ করে রাখীবন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ করেন। পরে মিষ্টিমুখ ও হয়। জাতি ধর্ম বর্ণের ঊর্দ্ধে গিয়ে সৌহার্দের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে বেঁধে থাকবো এই বার্তা পৌঁছানোই এই আয়োজনের উদ্দেশ্য।
Read More
প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আটক এক চেইন ছিনতাইকারী

প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আটক এক চেইন ছিনতাইকারী

প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ধরা পড়ল এক চেইন ছিনতাইকারী। পুলিশের হাতে ধৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, ধৃত যুবক ফাঁটাপুকুর এলাকায় বাড়ি। ঘটনার সঙ্গে যুক্ত মোটরবাইকটিও উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই চম্পাসাড়িতে এক মহিলা মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে দাঁড়িয়ে ছিলো। সেই সময় দু’জন যুবক মোটরবাইক নিয়ে এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ দায়েরের পর তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোটরবাইকটি শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়ভ
Read More
অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস

অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস

জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস ‌প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক ‌অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। ঠাকুর পঞ্চানন‌ বর্মা‌ স্মারক‌ ভবনে‌ আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিত্বরা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন অনুষ্ঠানে। কবিগুরু জীবনী নিয়ে নানা কথা তুলে ধরেন উপস্থিত গুণীজনেরা।
Read More
টিলাবাড়ি ডিভিশন চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালালো একটি বুনো হাতি

টিলাবাড়ি ডিভিশন চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালালো একটি বুনো হাতি

চা বাগানে শ্রমিক মহল্লা ও গ্রাম্য এলাকার জনবসতি এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙ্গে সাবার করলো মজুত খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রাণে বাঁচলেন। শুক্রবার ভোর রাতে টিলাবাড়ি ডিভিশন চা বাগানের চার্চ লাইন ও বাতাবাড়ি বেনাই পাড়া, দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া এলাকায় হামলা চালায় একটি বুনো হাতি। হাতিটি চার্চ লাইনের একটি শ্রমিক আবাস গুড়িয়ে দেয়। এরপর বেনাই পাড়ার বেনাই মোহাম্মদ ও মুচি পাড়ার বুধনী খেরিয়ার ঘর ভেঙ্গে দেয় হাতিটি। জানা যায়, হাতিটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বড়দিঘি চা বাগান হয়ে আসে টিলাবাড়ি চার্চ লাইনে। খবর পেয়ে ধুপঝোরা বিটের বন কর্মীরা এসে হাতিটিকে গারুমারা জঙ্গলে পাঠায়। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন…
Read More
শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির চারচাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে। সেইমতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকাচেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়িটি ফুলবাড়ীতে এলে পুলিশ গাড়িটি আটক করে। চালক কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। জানাগেছে ধৃত ব্যক্তি লক্ষণ যাদব, সে বিহারের বাসিন্দা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাঘাযতীন পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাঘাযতীন পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবসে সকালেই নিজের বাসভবনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, রবীন্দ্র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে উপস্থিতদের মুগ্ধ করেন তিনি। এরপর মেয়র যোগ দেন শহরের বাঘাযতীন পার্কে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় তাঁরা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও চেতনার মহিমা স্মরণ করেন। আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শহর শিলিগুড়িও দিনটি…
Read More
বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর গুড়ুং বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর গুড়ুং বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ির প্রধাননগরের গুড়ুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি জামাকাপড়ের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, একটি বহুতল ভবনের নিচে অবস্থিত ওই রেস্টুরেন্টে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। রেস্টুরেন্টে রাখা ছিল দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্টে এবং দ্রুত পাশের দোকানেও ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় এবং জামাকাপড়ের দোকানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীদের অভিযোগ, ওই রেস্টুরেন্টে…
Read More
জনগণের সুবিধার্থে  বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

জনগণের সুবিধার্থে  বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা। আজ থেকে এই পরিষেবা চালু হলো। এদিন বাতাবারি ফার্ম বাজারে ফিতে কেটে এই বাস পরিষেবার সূচনা করেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিটেন রায়, সমাজসেবী বিমল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জানা যায় প্রতিদিন সকাল ৭:৫০ মিনিট নাগাদ বাতাবাড়ি ফার্ম বাজার থেকে এই বাস ছাড়বে। এর ফলে বাতাবারি সহ সংলগ্ন ধুপঝোরা, বিধাননগর বড়দিঘী চা বাগান এলাকার জনগণের সুবিধা হবে। এই সমস্ত এলাকার বহু মানুষ চিকিৎসা সহ অন্যান্য কাজে শিলিগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল ও কলেজ হাসপাতালে যায়।…
Read More
বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি, জলে ডুবে মৃ*ত্যু হল মালদার এক শ্রমিকের

বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি, জলে ডুবে মৃ*ত্যু হল মালদার এক শ্রমিকের

পুলিশ প্রশাসনকে একাধিকবার ফোন করার পরেও দেহ উদ্ধারের জন্য আসেনি বিপর্যয় মোকাবিলা বাহিনী।সারারাত অতিক্রান্ত হওয়ার পর প্রায় ১২ ঘন্টা পরে সকালে দেহ ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। তারপরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিতে আসলেই তুমুল বিক্ষোভ। ঘুরিয়ে দেওয়া হলো এম্বুলেন্স। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা। মৃতের নাম তরুণী মন্ডল (৩৭)। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবে গেছে। বাড়ির পাশে জমে রয়েছে জল। সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ ডুবে যায় ওই ব্যক্তি। এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসন…
Read More
রায়গঞ্জে ঐতিহ্যবাহী লোকশিল্প ‘মোখা নাচ’ -এর উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে কর্মশালার আয়োজন

রায়গঞ্জে ঐতিহ্যবাহী লোকশিল্প ‘মোখা নাচ’ -এর উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে কর্মশালার আয়োজন

উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প ‘মোখা নাচ’-এর উন্নয়নের লক্ষ্যে আজ রায়গঞ্জে শুরু হল তিনদিন ব্যাপী এক বিশেষ কর্মশালা। কর্ণজোড়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে এই কর্মশালার সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এই কর্মশালার আয়োজন করেছে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, রায়গঞ্জ মহকুমা আধিকারিক কিংশুক মাইতি, অধ্যাপক ডঃ সুকুমার বাড়ই, লালন পুরস্কারপ্রাপ্ত শচীন্দ্র সরকার এবং ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ। আধিকারিক শুভম চক্রবর্তী জানান, মুখা নাচ শুধুই নৃত্য নয়, এটি জেলার ঐতিহ্যের প্রতীক।…
Read More