Sonakshi Sarkar

1508 Posts
স্টেট গেস্ট হাউজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ আটক এক ধৃত, তদন্তে প্রধান নগর থানা পুলিশ

স্টেট গেস্ট হাউজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ আটক এক ধৃত, তদন্তে প্রধান নগর থানা পুলিশ

শিলিগুড়িতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। উদ্ধার কার্তুজ।শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ গতকাল রাতে চম্পাসারি মোর সংলগ্ন স্টেট গেস্ট হাউজের কাছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মোঃ ফিরোজ ওরফে রাজ। অভিযুক্তের বাড়ি কালিংপং এ। চেকপোস্ট এলাকা থেকে ওই যুবক জংশনের দিকে যাচ্ছিল বলেই জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়ি জংশন এলাকায় কাউকে ডেলিভারি করতে যাচ্ছিল। কিন্তু মোহাম্মদ ফিরোজ ওই আগ্নেয়াস্ত্র পেল কোথায় তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নেয়াস্ত্র সে কাকে ডেলিভারি…
Read More
রাতের অন্ধকারে মাখনা ক্ষেতে নাশকতা, থানায় অভিযোগের প্রস্তুতি

রাতের অন্ধকারে মাখনা ক্ষেতে নাশকতা, থানায় অভিযোগের প্রস্তুতি

ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাস খানেক আগে গাংনদীয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনা চারা রোপণ  করেন। দুই দিন মাখনার জমি দেখতে যেতে পারেননি। মঙ্গলবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত মাখনা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে চারাগুলো নষ্ট করে দিয়েছে। কৃষক রেজা বলেন,বিঘা প্রতি ৫ হাজার টাকা খরচ করে মাখনা চারা রোপণ করেছিলাম। আট…
Read More
শিবরাত্রির কেনাকাটায় সকাল থেকেই জমজমাট দিনবাজার

শিবরাত্রির কেনাকাটায় সকাল থেকেই জমজমাট দিনবাজার

মহাশিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির বিখ্যাত দিনবাজারে ব্যাপক ভীড় দেখা গেছে। উৎসবের জন্য সকাল থেকেই বাজারগুলি সম্পূর্ণরূপে সজ্জিত করা হয়েছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। শিবরাত্রি উপবাস এবং পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ফল, ফুল, বেলপত্র এবং দুধ বিক্রির দোকানগুলিতে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। স্থানীয় বিক্রেতাদের মতে, গত কয়েক দিনের তুলনায় আজ বাজারটি অনেক বেশি ব্যস্ত। ভক্তদের মধ্যে উৎসাহের পরিবেশ রয়েছে এবং পূজার প্রস্তুতির জন্য সকাল থেকেই মানুষ কেনাকাটা করতে ব্যস্ত। বাজারে এই বিশাল ভিড়ের কারণে, স্থানীয় প্রশাসনও নিরাপত্তা এবং মসৃণ যান চলাচল বজায় রাখতে সতর্ক রয়েছে।
Read More
৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দোকান গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মালদহ জুড়ে ব্যবসায়ীদের আন্দোলন তীব্র

৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দোকান গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মালদহ জুড়ে ব্যবসায়ীদের আন্দোলন তীব্র

মালদহে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় এবারে ২৪ ঘন্টার বনধ ডাকল জেলা বণিক মহল। আগামী সোমবার গোটা জেলা জুড়ে ২৪ ঘন্টা জন্য এই ব্যবসায়ী বনধ ডেকেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। ইতিমধ্যে এই নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে মাইকিং। মাইকিং করে বলা হচ্ছে জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতে বুলডোজার দিয়ে ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের একের পর এক দোকান ঘর। এরই প্রতিবাদে জেলা জুড়ে এই বনধ। এদিকে দোকান ভাঙচুরের ঘটনায় লাগাতার অবস্থান ধরর্ণা চলছে ব্যবসায়ীদের। উল্লেখ্য ৯ ফেব্রুয়ারি মধ্য রাত্রে দুই দুটি বুলডোজার দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জয় লজের নিচে ১১ টি দোকান ভেঙে ফেলা হয় বলে…
Read More
শিলিগুড়ির প্রবেশদ্বারে যানজট নিরসনে আরওবি-ই স্থায়ী সমাধান: কেন্দ্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন রাজু বিস্ত

শিলিগুড়ির প্রবেশদ্বারে যানজট নিরসনে আরওবি-ই স্থায়ী সমাধান: কেন্দ্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন রাজু বিস্ত

দার্জিলিং মোড়ে নির্মাণাধীন রেলওয়ে ওভার ব্রিজের (আরওবি) কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ত। এই সময় তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্মাণ সংস্থার সাথে একটি বৈঠক করেন এবং সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে সাংসদ বলেন যে দার্জিলিং মোড় শিলিগুড়ির প্রবেশদ্বার এবং এখানে যানজট স্থানীয় জনগণের পাশাপাশি পর্যটকদেরও অনেক সমস্যায় ফেলে। রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণ এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে প্রমাণিত হবে। পরিদর্শনের মূল বিষয়: কাজের গতি: সাংসদ নির্মাণ কাজের বর্তমান গতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে মানের সাথে আপস না করার পরামর্শও দিয়েছেন। সময়সীমা: কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে জনসাধারণ যত…
Read More
বন্যার রান্নার মজুরি ও উন্নয়ন কাজের বিল না মেলায় ক্ষোভ, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের

বন্যার রান্নার মজুরি ও উন্নয়ন কাজের বিল না মেলায় ক্ষোভ, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ মহিলা সংঘের সদস্যদের, বিগত ৪- ৫ মাস আগে বন্যার সময় রান্নার কাজে নিয়জিত হয়েছিল বেশ কিছু মানুষজন। কিন্তু আজও তারা টাকা পায়নি বলে অভিযোগ। বানভাসি দের কে রান্না করে খাইয়ি ছিলেন বলে দাবি এই মহিলা দের। গ্রাম পঞ্চায়েতে বারংবার জানিয়েও কোন লাভ হয়নি, তাই বাধ্য হয়ে অঞ্চলে তালা ঝুলিয়ে দেয় মহিলারা। এরই পাশাপাশি টাকা পায়নি কল, টয়লেট সহ বিভিন্ন কাজ করেছেন এমন বেশ কয়েকজন এজেন্সিও বলে অভিযোগ। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের।
Read More
ঠাকুর পঞ্চানন বর্মার ১৬১ তম জন্মদিনে শিলিগুড়িতে শ্রদ্ধাঞ্জলি

ঠাকুর পঞ্চানন বর্মার ১৬১ তম জন্মদিনে শিলিগুড়িতে শ্রদ্ধাঞ্জলি

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোড়া মোড়ে শনিবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬১ তম জন্মদিন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হলো। সকাল থেকেই রাজবংশী সমাজের মানুষেরা সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত অতিথিরা মহান সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন এবং রাজবংশী সমাজের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রওয়াল, বিশিষ্ট সমাজসেবী জে পি কানোদিয়া সহ রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে পঞ্চানন…
Read More
মুর্শিদাবাদের ৪ থানায় নিরাপত্তা শক্ত করার জন্য অর্থ দিলেন ইউসুফ পাঠান

মুর্শিদাবাদের ৪ থানায় নিরাপত্তা শক্ত করার জন্য অর্থ দিলেন ইউসুফ পাঠান

নিরাপত্তা নিশ্চিত করতে,  ৪টি থানায় CCTV লাগানোর জন্য পুলিশ কে 1 কোটি 55 লক্ষ  টাকার সাহায্য বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের। মুর্শিদাবাদের ৪টি থানা নওদা, বেলডাঙ্গা, রেজিনগর  ও শক্তিপুর থানার এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্যে মুর্শিদাবাদের MP LADS থেকে 1 কোটি 55 লক্ষ টাকা দিয়ে পলিশ কে সাহায্য করলেন ইউসুফ পাঠান।   এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, উপস্থিত ছিলেন  বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার  মাজিদ ইকবাল খান।
Read More
বুড়িবালাসন সেতুর কাছে ব্যবসায়ীকে ছিনতাই

বুড়িবালাসন সেতুর কাছে ব্যবসায়ীকে ছিনতাই

জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ২৭ নম্বর জাতীয় সড়কের কান্তিভিটা সংলগ্ন বুড়িবালাসন সেতুর কাছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। ঝমকলালজোতের গোয়ালজোত এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে খড়িবাড়ির ব্যবসায়ী উত্তম সিংহকে টাকা দিতে যাচ্ছিলেন। লিচুবাগানের কাছে দুটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতী তার পথ আটকায়।এরপর ব্যবসায়ীর মোটরসাইকেলের চাবি জঙ্গলে ছুড়ে ফেলে এবং হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে।এরপর টাকার ব্যাগ নিয়ে ঘোষপুকুরের দিকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া ও ঘোষপুকুর থানার পুলিশ।আহত ব্যবসায়ীকে ফাঁসিদেওয়া গ্রামীণ…
Read More
যশোরে বাইকের শোরুমে আগুন, ৪০-এর বেশি নতুন বাইকসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোরে বাইকের শোরুমে আগুন, ৪০-এর বেশি নতুন বাইকসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাইকের শোরুমে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪০-৪২টি নতুন বাইক সহ গোটা শোরুম, ক্ষয়ক্ষতি প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে গভীর রাতে একটি বাইকের শো-রুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শো-রুমের মালিককে ফোন করে জানায় পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমে থাকা নতুন ৪০ থেকে ৪২ টি বাইক সহ বাইক সার্ভিসিং এর সরঞ্জাম সহ সমস্ত পার্স পুড়ে ছাই।প্রায় ৮০ / ৯০ লক্ষ…
Read More