Sonakshi Sarkar

1518 Posts
অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

আগ্নেয় অস্ত্র নিয়ে অসামাজিক কাজ করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল এক যুবক গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অম্বিকানগর আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এক যুবককে, তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ। ধৃতের নাম শুভজিত দাস। দক্ষিন শান্তিনগরের বাসিন্দা সে।পুলিশ সুত্রে জানাগেছে, ধৃত যুবক এর আগেও নানান অভিযোগে অভিযুক্ত। তাকে পুলিশ এর আগেও একবার গ্রেফতার করেছিল মারপিট এর  অভিযোগে।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
ভারতীয় জলসীমানা লঙ্ঘন , বাংলাদেশী ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলার আটক

ভারতীয় জলসীমানা লঙ্ঘন , বাংলাদেশী ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলার আটক

আবারও ভারতীয় জলসীমানা লংঘন করায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ১৩ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ভারতীয় উপকূল রক্ষীর বাহিনী নজরে আসছে একটি সন্দেহজনক ট্রলার। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ওই ট্রলারটির কাছে যায় এবং ট্রলারে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করে। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানতে পারে এই ট্রলারটি বাংলাদেশ থেকে মাছ ধরতে বেরিয়েছিল বঙ্গোপসাগরে। এরপর মাছ ধরার সময় জল সীমানা লংঘন করেন এই ট্রলার। উপকূল রক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে আটক ট্রলারটির নাম "মায়ের দয়া"। এই ট্রলারটিতে ১৩ জন মৎস্যজীবী ছিল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক ঐ ট্রলারটিকে…
Read More
প্রত্যেক বছরের মতো এ বছরও বামনগোলায় আয়োজিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রত্যেক বছরের মতো এ বছরও বামনগোলায় আয়োজিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা

বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট-বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মত। ঐতিহাসিক নৌকা বাইচ কে সাফল্যমন্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজোল ব্লক প্রশাসন সহযোগিতার  হাত বাড়িয়ে দিয়েছেন। বামনগোলা ব্লক এবং গাজোল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর উপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এ বছরও  বামনগোলা ব্যবসা সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন। আজকে সবাই উপস্থিত ছিলেন…
Read More
বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পাইকারি মাছ বাজারে এসে গেল পদ্মার ইলিশ

বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পাইকারি মাছ বাজারে এসে গেল পদ্মার ইলিশ

গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আজ প্রথম ইলিশের গাড়ি গুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি ১৬০০ থেকে ১৭০০…
Read More
যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার সি. সুধাকর

যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার সি. সুধাকর

হাতে আর মাত্র কয়েকদিন, মহালয়া থেকেই শুরু হয়ে যাবে পুজোর আমেজ। তৃতীয়া চতুর্থী থেকেই উদ্বোধন শুরু হবে পুজোর। ভিড় এড়াতে অনেকেই তৃতীয়া চতুর্থী থেকেই পূজো মণ্ডপ মুখী হন। আর এই কারণেই আগেভাগেই পুজোর মণ্ডপ গুলিতে কি কি ব্যবস্থা থাকছে, দর্শনার্থীদের ঢোকার পথ এবং বেরোনোর পথ কতটা প্রশস্ত হচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য বিষয়ের সমস্ত কিছু আজ খতিয়ে দেখলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, দমকল বিভাগের আধিকারিকেরা এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা। শিলিগুড়ির বড় বড় পুজো মণ্ডপ গুলি আজ ঘুরে দেখেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুজোর কদিন যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য বাড়তি পুলিশ কর্মী…
Read More
মহাকাশ গবেষণা ও দুর্গোৎসব এই দুইয়ের মেলবন্ধনে মণ্ডপ সাজিয়ে তুলছেন দিনহাটার সর্বজনীন দুর্গাপুজো কমিটি

মহাকাশ গবেষণা ও দুর্গোৎসব এই দুইয়ের মেলবন্ধনে মণ্ডপ সাজিয়ে তুলছেন দিনহাটার সর্বজনীন দুর্গাপুজো কমিটি

এবছর দর্শনার্থীদের এমন একটি মণ্ডপ উপহার দিতে চলেছে দিনহাটার থানাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর তাদের পুজো ৬৩ বছরে পা দিতে চলেছে। প্রতিবছর তারা নিজেদের মণ্ডপে ব্যতিক্রমী কোনও ভাবনাকে ফুটিয়ে তোলেন। এবছর তার অন্যথা হবে না বলে আশাবাদী পূজা কমিটি। তারা মহাকাশ গবেষণা ও দুর্গোৎসব এই দুইয়ের মেলবন্ধনে মণ্ডপ সাজিয়ে তুলছেন। এই মণ্ডপে এসে বিজ্ঞানের জানলায় উঁকি দেওয়ার সুযোগ পাবে ছোট থেকে বড় সকলেই।  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। মণ্ডপে মন্ডপে ব্যস্ততা তুঙ্গে। দিনহাটার সেরা পুজো গুলির মধ্যে অন্যতম থানাপাড়ার দুর্গাপূজা। অন্যান্য বছরের মত এবারও দর্শনার্থীদের চমক দিতে তৈরি হচ্ছে এই পূজা কমিটি।  দুর্গাপুজো কমিটির পক্ষ…
Read More
উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়িতে “নব আনন্দে জাগো” কর্মসূচির আয়োজন

উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়িতে “নব আনন্দে জাগো” কর্মসূচির আয়োজন

শারদোৎসবের আগে উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়ি সংলগ্ন মেরি ভিউ চা-বাগানে আয়োজিত হয় “নব আনন্দে জাগো” কর্মসূচি। এদিন প্রায় ১৩০ জন মহিলা শ্রমিকের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শ্রমিকদের চোখেমুখে আনন্দের ঝলক ধরা পড়ে। উপস্থিত ছিলেন টি এস্টেটের ম্যানেজার সুরজিৎ গোস্বামী, এস্টেট কর্তৃপক্ষের প্রতিনিধি সন্দীপ মিশ্র, উত্তরের দিশারির পরামর্শদাতা তমাল গুহ, কার্যকরী সভাপতি ডঃ অনুপম মুখার্জী, সম্পাদক পিনাকী সরকারসহ সংস্থার অন্যান্য সদস্যরা। উপস্থিত বক্তারা জানান, উৎসবের আনন্দ শুধু শহরেই নয়, চা-বাগান পরিবারগুলোর মাঝেও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। দিনভর আয়োজনে নাচ-গান ও আনন্দে মুখর ছিল গোটা চা-বাগান এলাকা।
Read More
আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক, পুজোয় দেখা যাবে ফ্রেঞ্চ ডিজনিল্যান্ড থিম

আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক, পুজোয় দেখা যাবে ফ্রেঞ্চ ডিজনিল্যান্ড থিম

দুর্গাপুজো ও কালীপুজোর পর রীতি মেনে আমরা মায়ের আরেক রূপ—মা জগদ্ধাত্রীর আরাধনা করি। এ বছর ৩০ অক্টোবর পালিত হবে জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পূজো উদ্যোক্তারা মহা ধুমধামের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক সেই মতো বাণী মন্দিরের রেলওয়ের মাঠে আয়োজিত হয় আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো। এ বছর ১৬ তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফরাসি ডিজনিল্যান্ড-থিমে মন্ডপ সজ্জা। যদিও মূল পুজো শুরু হবে ৩০ অক্টোবর থেকে, তবে ২৬ অক্টোবর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ। উদ্বোধনের পর ২ নভেম্বর পর্যন্ত চলবে পুজো উদযাপন। পুজো উপলক্ষে বসবে মেলা, সঙ্গে থাকছে সাত দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।…
Read More
রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা, মাথায় হাত বেশ কয়েকটি পূজো কমিটির

রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা, মাথায় হাত বেশ কয়েকটি পূজো কমিটির

মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পূজো কমিটির। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।  মালদার ইংরেজবাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো, কারা বরাত দিয়েছিলেন কলকাতার, সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটার ব্যবসায়ীকে। তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানে হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোনের সুইচ অফ।  কি পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের। তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি। বাধ্য হয়ে তারা পুলিশ…
Read More
ফেনসিডিল সহ এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করলেন বিএসএফ

ফেনসিডিল সহ এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করলেন বিএসএফ

বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ বিএসএফের জালে এক বাংলাদেশী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গফ্ফর গাজী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে সে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় ঘোরাঘুরি করছিল‌। সেই সময় তাকে দেখে বিএসএফের ৭৪নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, সে বাংলাদেশের সাতক্ষীরার কালিতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বৈধ কোনো নথিও পাওয়া যায়নি। তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সেগুলি নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। ধৃতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের…
Read More