Sonakshi Sarkar

1515 Posts
চলতি সপ্তাহেই দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে

চলতি সপ্তাহেই দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে

প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুনরায় শুরু হতে পারে। গত ৫ অক্টোবরের ভারী বর্ষণে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়েছিল এবং দুধিয়ার অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল। ফলে শিলিগুড়ি-মিরিক সড়ক কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই সমস্যার কারণে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের অসুবিধায় পড়েন। স্থায়ী সেতু সংস্কারের কাজ এখনই সম্ভব না হওয়ায় প্রশাসন বিকল্প রাস্তার মাধ্যমে ছোট যানবাহনের চলাচলের ব্যবস্থা করেছে। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর ওপরে হিউমপাইপ বসিয়ে বিকল্প পথ তৈরির কাজ জোরকদমে চলেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হবে। এরপর মাটি ফেলে…
Read More
দীপাবলী উপলক্ষে বন্যার্তদের জন্য আইনজীবী দুলাল বাবুর নয়া উদ্যোগ

দীপাবলী উপলক্ষে বন্যার্তদের জন্য আইনজীবী দুলাল বাবুর নয়া উদ্যোগ

 “মানুষ মানুষের জন্য।" দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে ময়নাগুড়ি বন্যা দুর্গত এলাকায় বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী দুলাল চন্দ্র রায় পৌঁছে গেলেন। সনাতনী পরম্পরাকে স্মরণ করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার আমগুড়ি এলাকার ত্রাণ শিবিরে বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী দুলাল চন্দ্র রায় আজকের পূজার পঞ্চ সামগ্রী নিয়ে পৌঁছেলেন। দুলাল বাবুর মানবিক এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
Read More
প্রতি বছরের মতো এবারও মা তারার বিশেষ রূপের দর্শনের জন্য ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে

প্রতি বছরের মতো এবারও মা তারার বিশেষ রূপের দর্শনের জন্য ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে

বীরভূমের তারাপীঠ আজ রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখর। আগামীকাল মা তারার কালীরূপে মহাপূজার আগে আজ পালিত হচ্ছে ভূত চতুর্দশী। এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্যজুড়ে— এমনকি রাজ্যের বাইরেও— অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধ পীঠতারাপ সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর। মায়ের মন্দির, ঘাট, আশ্রমপথ, এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এক উৎসবমুখর রূপে। পুরোহিত ও তান্ত্রিকরা আজকের দিনটিতে শুরু করেছেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ— মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে চলছে বিশেষ পুজো ও আরাধনা। রাতভর চলবে এই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা। এরপর রাত পেরোলেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে মা তারার কালীরূপে মহাপূজা। প্রতি বছরের মতো…
Read More
৩০ কেজি অবৈধ আতশবাজি সহ এক ব্যক্তিকে আটক করলেন শিলিগুড়ি পুলিশ

৩০ কেজি অবৈধ আতশবাজি সহ এক ব্যক্তিকে আটক করলেন শিলিগুড়ি পুলিশ

শিলিগুড়িতে অবৈধ আতশবাজির বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, ৩০ কেজি অবৈধ আতশবাজি জব্দ করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। দীপাবলির সময় আতশবাজির কালোবাজারির বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনায়, রবীন্দ্রনগর সহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ আতশবাজি জব্দ করেছে পুলিশ। জব্দকৃত আতশবাজির আনুমানিক মূল্য আনুমানিক ২৫,০০০ টাকা। এই ঘটনায় প্রণব রায় (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
Read More
বিয়ের আসর থেকে হবু বর ও পুরোহিতকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

বিয়ের আসর থেকে হবু বর ও পুরোহিতকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই তার মদতে হতে চলেছিল এক নাবালিকা মেয়ের বিয়ে। গোপন সুত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে সেই বিয়ে মন্ডপ থেকে গ্রেফতার করলো মুল কালপ্রিট পুরোহিত ও ২১ বছরের হবু বরকে। গত বৃহস্পতিবার গভীর রাতে অম্বিকানগরে  পুরোহিত অমৃত গাঙ্গুলী বাড়িতে বসেছিল ১৬ বছরের নাবালিকার বিয়ের আসর। হবু বর পিযুস রায় মাত্র ২১ বছরের। এখানে উপস্থিত ছিল নাবালিকা ও হবু বরের পরিবারের লোকজন। একপ্রকার  তাদের সহমতেই চলছিল এই বিয়ের প্রস্তুতি। যেহেতু মেয়েটি নাবালিকা,সেই কারনে পাড়াপড়শি ও প্রশাসনের  অজান্তে একপ্রকার গোপন ভাবেই বিয়ে সম্পন্ন করছিল পুরোহিত অমৃত গাঙ্গুলী। আর সেই বিয়ের আসরেই বিনা আমন্ত্রণে হাজির হয় এনজেপি…
Read More
দীপাবলি-জগদ্ধাত্রী পুজো-ছটপুজোয় দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে অতিরিক্ত ফায়ার স্টেশন স্থাপন করলেন প্রশাসন

দীপাবলি-জগদ্ধাত্রী পুজো-ছটপুজোয় দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে অতিরিক্ত ফায়ার স্টেশন স্থাপন করলেন প্রশাসন

সামনেই আলোর উৎসব দীপাবলি। অন্ধকার কাটিয়ে দীপান্বিতা অমাবস্যায় কালী আরাধনায় মেতে উঠতে তৈরি রাজ্য। বাজি পোড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশিকা এসে গেছে। নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। এবার উৎসবের প্রস্তুতির মাঝেই নিউটাউনের অগ্নি নির্বাপন দফতরে বৈঠক সারলেন মন্ত্রী সুজিত বসু। ১৬৬ ফায়ার স্টেশনের পাশাপাশি উৎসবের মরশুমে ৫১ টি অতিরিক্ত ফায়ার স্টেশনের কথা জানিয়েছেন তিনি। কালীপুজোর পাশাপাশি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও যাতে কোথাও অগ্নিসংযোগজনিত দুর্ঘটনা না ঘটে তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী সোমবার রাজ্য জুড়ে কালী বন্দনা। তার আগের রাত১৯ অক্টোবর থেকেই রাস্তায় নামবে দমকল বাহিনী। চলবে অতিরিক্ত নজরদারি ও অগ্নিনির্বাপন টহল। অতিরিক্ত ফায়ার স্টেশনের…
Read More
নিখোঁজ শিশুকে আধঘণ্টার মধ্যে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ

নিখোঁজ শিশুকে আধঘণ্টার মধ্যে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ

বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায়। স্থানীয় এক চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন, খাওয়ান এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন। কিন্তু শিশুটি নিজের নাম, ঠিকানা কিছুই জানাতে পারেনি। পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায়। তাঁদের ভাষ্য অনুযায়ী, শান্তিনিকেতন থানা না গিয়ে তাঁরা বোলপুর থানায় যান কারণ তাঁরা বোলপুর এলাকার বাসিন্দা এবং এখানকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাঁদের বিশ্বাস। পুলিশ আধঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। জানা যায়, শিশুটির নাম রাহুল দাস, পিতার নাম বিক্রম দাস, এবং…
Read More
বালুরঘাটের সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজোর

বালুরঘাটের সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজোর

বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো এবছর ১৭৪ বছরে পড়লো। বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ি সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। ১৮৫২ সালে এই পুজো শুরু হয়। প্রতিবছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বীরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পূজো হয়। মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয়। কারণ ও পাঁঠা বলি সহ বোয়াল মাছ, শোল মাছ এবং পাঁঠার মাংস দিয়ে মায়ের পুজো হয়। পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্ন ভোগ বিতরণ করা হয়। দীপান্বিতা আমাবস্যা ছাড়াও প্রতিমাসের অমাবস্যাতে এখানে কালীপুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও…
Read More
৪৩৬ কেজি গাঁজা সহ ২পাচারকারীকে আটক করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ

৪৩৬ কেজি গাঁজা সহ ২পাচারকারীকে আটক করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ

পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অধীন এনএইচ ৩৪ -এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ​পুলিশ সূত্রে খবর, জেলা এসওজি-র পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ট্রাক আটকানো হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি। ​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,…
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির, যেখানে স্থাপন করা হবে সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি। বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের সুবিধার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে। পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী সকালেই রিচমন্ড হিল থেকে হেঁটে জনসংযোগে বের হন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা জানতে চান। পর্যটকদের কাছ থেকে তিনি খোঁজ নেন, পাহাড়ে বেড়াতে এসে কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এবং তারা কোন কোন জায়গায় গিয়েছেন ও সেখানকার অবস্থা কেমন রয়েছে।
Read More