Sonakshi Sarkar

1803 Posts
শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল শুরু

শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল শুরু

আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিণী হাইস্কুল মাঠে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবমতম সম্মেলনে যোগ দেবেন তিনি। পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে শাল গাছ রোপণ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায়-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের সদস্যরা। আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে আয়োজিত হলেও এবারে উত্তরবঙ্গে হচ্ছে এই সভা। কার্যকরী…
Read More
বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজে উঠেছে প্রকৃতি

বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজে উঠেছে প্রকৃতি

বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজেছে প্রকৃতি। আর এই ঋতুরাজকে বরণ করে নিতেই উত্তরবঙ্গের ধূপগুড়িতে এবার আয়োজিত হচ্ছে এক অনন্য উৎসব। ইতিহাসে প্রথমবার বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে প্রাচীন লোক-ঐতিহ্য ‘ত্যারেয়া ফেলা ও রাখালসেবা’। আগামী বৃহস্পতিবার ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় এই বিশেষ উৎসবের আসর বসবে। একসময় উত্তরবঙ্গের গ্রামগঞ্জে ‘ত্যারেয়া ফেলা’র মাধ্যমে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আবাহন করার রেওয়াজ থাকলেও, আধুনিকতার ভিড়ে তা আজ বিলুপ্তপ্রায়। সেই হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে দেবীডাঙ্গা ত্যারেয়া উৎসব কমিটি এই অভিনব উদ্যোগ নিয়েছে। গ্রামের আবালবৃদ্ধবনিতা সমবেত হয়ে প্রাচীন রীতি মেনে ‘ত্যারেয়া’ ফেলবেন।নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে পালন করা হবে বিশেষ রীতি, যা আয়োজকদের মতে…
Read More
প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লেখনেই শুরু শিলিগুড়ির নির্বাচনী উত্তাপ

প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লেখনেই শুরু শিলিগুড়ির নির্বাচনী উত্তাপ

প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লেখনে তৎপর হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখনও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেল একপ্রকার নির্বাচনী প্রচার। এদিন মেয়র জানান, দেওয়াল লেখনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে খুব বেশি সময় লাগবে না। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবুও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “যেদিন দল প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম-সহ পোস্টার দেওয়া হবে। যদি দল আমাকে প্রার্থী করে, তবেই শহরের দেয়ালে আমার নাম-সহ পোস্টার লাগানো হবে।” প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা…
Read More
আসানসোল আদালতে বোমা হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসানসোল আদালতে বোমা হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে এগারোটা একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন। বাংলায় লেখা তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিক ভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। নিয়ে আসা হয় ডগ ও বোম স্কোয়াডকে। সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় এদিন সকাল থেকে আসানসোল…
Read More
কেলেঘাই তীরে আফিম চক্র ভেঙে দিল প্রশাসন, তদন্তে কড়া পদক্ষেপের আশ্বাস

কেলেঘাই তীরে আফিম চক্র ভেঙে দিল প্রশাসন, তদন্তে কড়া পদক্ষেপের আশ্বাস

কেলেঘাই নদীর তীরে চলছিল নিষিদ্ধ আফিম তৈরির নীল নকশা। বিঘার পর বিঘা জমিতে রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ। কিন্তু শেষরক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর ১ নম্বর ব্লকে এক বিশাল মাদকবিরোধী অভিযান চালিয়ে সেই সাম্রাজ্য ধূলিসাৎ করে দিল পুলিশ ও প্রশাসন। পুলিশি অভিযানে তছনছ করে দেওয়া হয়েছে পোস্ত খেত। ঘটনাস্থল থেকে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ কাঁচামাল পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পোস্তর আঠা থেকেই তৈরি হয় মারাত্মক মাদক আফিম। অর্থনৈতিকভাবে এক বিঘা জমিতে পোস্ত চাষ করলে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব,…
Read More
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আংশিক বৃষ্টি, কিছু জেলায় শুষ্ক আবহাওয়া

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আংশিক বৃষ্টি, কিছু জেলায় শুষ্ক আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই‌ মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও হালকা‌ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও‌ বৃষ্টিপাতের‌ সম্ভাবনার বার্তা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোন‌ও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জলপাইগুড়ির বন্যা সম্পর্কিত আবহাওয়া দপ্তরে‌র বিজ্ঞানী‌ সমরেশ সরকার। তিনি জানান, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়‌ তেমন কোনও পূর্বাভাস নেই।
Read More
ফের একবার মাদকের বিরুদ্ধে সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ

ফের একবার মাদকের বিরুদ্ধে সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ

সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশের ঘোষ পুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে বাইকে থাকা এক যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের নাম সুরজিৎ সরকার (৩৫)। সে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের কাছ থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধারাও ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা…
Read More
পথচারীর মৃ*ত্যু: সেবক রোডে হিট অ্যান্ড রান ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার

পথচারীর মৃ*ত্যু: সেবক রোডে হিট অ্যান্ড রান ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার

সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার করা হয়েছে পেট্রল পাম্পের মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শিলিগুড়ির সেবক রোড এলাকায় এক পথচারীকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্রের ভিত্তিতে গাড়ির মালিকানা এবং চালকের পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযানে নেমে অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তিনি শহরের একটি পেট্রল…
Read More
নিউ জলপাইগুড়ি পুলিশের অভিযান: ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো দুষ্কৃতী দলে ধৃত ৩

নিউ জলপাইগুড়ি পুলিশের অভিযান: ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো দুষ্কৃতী দলে ধৃত ৩

সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযোগ, ওই দলটি ডাকাতির উদ্দেশ্যেই এলাকায় অবস্থান করছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ধৃতদের নাম এমডি শাকিল, সুমন সরকার ও পবন কুমার সিং এদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের বাড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং পূর্বেও থানায় গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।…
Read More
প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল মহিলা ক্রিকেটে শ্যামনগরের জয়ের সাথে শুরু হলো দাদাভাই টুর্নামেন্ট

প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল মহিলা ক্রিকেটে শ্যামনগরের জয়ের সাথে শুরু হলো দাদাভাই টুর্নামেন্ট

শুরু হোল দাদাভাই ক্রিকেট। দাদাভাই স্পোটিং ক্লাব পরিচালিত প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল চ‍্যাম্পিয়ন মহিলা ক্রিকেটের আনুষ্ঠানিক সুচনা হয় শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের হাত দিয়ে। প্রথমে খেলোয়াড়দের সাথে মিলিত হয়ে ব‍্যাটে বল মেরে প্রতিযোগিতার শুভারম্ভ ঘটান মেয়র সহ মদন ভট্টাচার্য, জয়ন্ত ভৌমিক, কুন্তন গোস্বামী ক্লাব সম্পাদক বাবুল পালচৌধুরী সহ অন‍্যান‍্য অতিথিরা। প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল আসাম ও শ‍্যামনগর প্রতিক সংঘ। প্রথমে ব‍্যাট করে আসাম ১৯.৪ ওভারে ৬০ রালে অল আউট হয়ে যায়। জয়ের জন‍্য ৬১ রানের লক্ষ্য মাত্রায় নেমে শ‍্যামনগর ৯ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।শ‍্যামনগরের সিঞ্জিনী সরকার ম‍্যাচের সেরা খেলোয়াড় হয়।রাতে দ্বিতীয় খেলায় আলিপুরদুয়ার ও দাদাভাই…
Read More