Sonakshi Sarkar

1515 Posts
নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন

নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন

প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগারে মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আয়োজনে প্রায় ৩০ জনের ও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। রোজগারে মেলার স্টল গুলিতে তাদেরই হাতের তৈরি বিভিন্ন কাজ বিপণনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি। রাজ্য সরকার কিভাবে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে তারই ব্যাখ্যা দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
Read More
ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভোররাতে বিধ্বংসী আগুন বালি নিমতলা নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করে। পাশেই ছিল একটি বস্তি এলাকার মানুষ আতঙ্কের ভয় বেরিয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আরো আগুন ছড়িয়ে পড়ে। হতাহত এর খবর নেই। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। দিল্লি রোড বোম্বে রোড যাবার অ্যাপ্রচ রোডে ব্রিজের নিচে আগুন লাগে। রোলের দোকান, চায়ের দোকান, এবং অন্যান্য দোকানে পুড়ে  ভস্মভূত হয়ে যায়। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
Read More
মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দ্বারা নারীর স্বাস্থ্য সুরক্ষায় পথ নাটক প্রদর্শন

মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দ্বারা নারীর স্বাস্থ্য সুরক্ষায় পথ নাটক প্রদর্শন

কার্যক্ষেত্রে যৌন হেনস্থা, সমস্ত ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে ওমেন সেফটি এক্সেলেটর ফান্ড এর অধীনে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েকবছর ধরে  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কালিংপং জেলার বিভিন্ন চা বাগানে নিয়মিত কাজ করে চলছে। এই কাজের অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার লক্ষীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোপ,ডামডিম ,বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পথ নাটক " স্বাস্থ্য,অধিকার ও সম্মান" পরিবেশন করলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যারা। বাগান গুলির চালান ও শ্রমিক মহল্লাগুলোতে মূলত এই নাটক গুলো পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি প্রভাব ফেলবে এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে বলে এই উদ্যোগ কে সাধুবাদ…
Read More
সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এবার জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে বালতিভর্তি একাধিক তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার  সকালেই এলাকার কিছু বাসিন্দা আমবাগানে সন্দেহজনক বালতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা আমবাগান ঘিরে ফেলে পুলিশ এবং স্থানীয়দের সেখানে যেতে নিষেধ করা হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলির নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হবে । পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কে বা কারা এই বোমাগুলি আমবাগানে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সামসেরগঞ্জ থানার আধিকারিকদের…
Read More
বিধানসভা নির্বাচনের আগে পাল্টাপাল্টি অভিযোগে কার্যত তুঙ্গে শিলিগুড়ির পৌর-রাজনীতি

বিধানসভা নির্বাচনের আগে পাল্টাপাল্টি অভিযোগে কার্যত তুঙ্গে শিলিগুড়ির পৌর-রাজনীতি

পরপর সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে পড়লেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ। গত দুই দিন ধরে পাল্টাপাল্টি অভিযোগে কার্যত তুঙ্গে পৌর-রাজনীতি। দুই দিন আগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডাকেন বিধায়ক শংকর ঘোষ। সেখানেই তিনি শিলিগুড়ি পৌর নিগমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। অভিযোগ করেন, বিধায়ক তহবিল থেকে একাধিকবার অর্থ দেওয়া হলেও সেই অর্থ দিয়ে কাজ করা হচ্ছে না। বহু উন্নয়নমূলক প্রকল্প আটকে আছে, ফলে মানুষের স্বার্থে বরাদ্দ অর্থ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। তাঁর অভিযোগ, “মেয়র জেনে-বুঝে কাজ আটকে রাখছে, কখনও ডিএম আবার কখনও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে বিধায়কের দেওয়া প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।” এর ২৪ ঘণ্টার মধ্যেই…
Read More
বিপুল পরিমাণ গাঁজা সহ পাচারকারীকে আটক করলেন বহরমপুর থানার পুলিশ

বিপুল পরিমাণ গাঁজা সহ পাচারকারীকে আটক করলেন বহরমপুর থানার পুলিশ

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাচারের সময় বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর মোড় এলাকায় একটি ছোট গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০৯ কেজি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটি বিশেষ দল ফতেপুর মোড়ে নজরদারি চালাচ্ছিল। একটি ছোট গাড়ি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তখনই গাড়ির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাঁজাগুলি মালদার…
Read More
শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান

শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান

শহরে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনার মাত্রা কমাতে শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগ বিশেষ নজরদারি অভিযান চালায়। হাসির চক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক কর্মীরা সকাল থেকেই একে একে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। অভিযানে দেখা যায়, বহু মোটরসাইকেল চালকের কাছে প্রয়োজনীয় পলিউশন সার্টিফিকেট, বৈধ রেজিস্ট্রেশন কাগজপত্র, এমনকি ড্রাইভিং লাইসেন্সও নেই। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে ট্রাফিক সূত্রে জানা গেছে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, শহরে নিরাপদ যান চলাচল বজায় রাখতে আগামী দিনেও একইভাবে ধারাবাহিক অভিযান চলবে। শহরবাসীর নিরাপত্তাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
Read More
প্রতারণার ছক বানচাল করলো আলিপুরদুয়ার পুলিশ

প্রতারণার ছক বানচাল করলো আলিপুরদুয়ার পুলিশ

নিজেকে সেন্ট্রাল আইবি (Central IB)-এর আইপিএস অফিসার পরিচয় দিয়ে প্রতারণার ছক কষার অভিযোগে আলিপুরদুয়ার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস, তিনি বিধাননগরের বাসিন্দা। জানা গেছে, অভিযুক্ত যুবক আলিপুরদুয়ারের এক হোটেলে দীপব্রত চক্রবর্তী নামে ভুয়ো আধার ও ভোটার কার্ড জমা দিয়ে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দেন। এরপর তিনি এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তাঁর কথায় অসঙ্গতি লক্ষ্য করেন ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফ্লাইওভার সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। পুলিশ তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার ও এপিক কার্ড এবং মোবাইলে আইপিএস পরিচয়পত্র…
Read More
বাঁদরের তাণ্ডবে সকাল থেকেই চরম আতঙ্কে সাঁকরাইলের এলাকার লোকজন

বাঁদরের তাণ্ডবে সকাল থেকেই চরম আতঙ্কে সাঁকরাইলের এলাকার লোকজন

সাঁকরাইলের ধানঘোরী বাজার এলাকায় আজ সকাল থেকেই চরম উত্তেজনা। তিনটি বাঁদর হঠাৎই বাজার এলাকায় ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। কখনো চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়া, কখনো আবার বাজারের মিষ্টির দোকানে ঢুকে তাণ্ডব চালানো—এমন নানান ঘটনা বাজারজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বাঁদরগুলির মধ্যে একটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছে, পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা মানুষজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু দোকানদার ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন। স্থানীয়দের মতে, বাঁদরগুলির আচরণ অস্বাভাবিক। তারা মনে করছেন, সম্ভবত মানসিকভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই এমন অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে প্রাণীগুলি। তবে এখনো পর্যন্ত বনদপ্তরের…
Read More
বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা

বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা

স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এগরা ১ ব্লকের খালশুটিয়া গ্রামের বাসিন্দা মাত্র ছাব্বিশ বছরের এক গর্ভবতী মহিলা প্রায় দশ মাস ধরে ওই নার্সিংহোমেই চিকিৎসা করাচ্ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন চিকিৎসা করানো সত্ত্বেও ভুল চিকিৎসার জেরেই পরিস্থিতি জটিল হয়। গত বুধবার গভীর রাতে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাঁকে দ্রুত নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুরে রেফার করা হয়। পরিবারের দাবি, “নার্সিংহোমের চিকিৎসাগত গাফিলতির কারণেই এই পরিস্থিতি।” এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা। নার্সিংহোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে…
Read More