Sonakshi Sarkar

1512 Posts
যানজটমুক্ত শহরের লক্ষ্যে সক্রিয় শিলিগুড়ি ট্রাফিক বিভাগ, পথচারী সুরক্ষায় কঠোর পদক্ষেপ

যানজটমুক্ত শহরের লক্ষ্যে সক্রিয় শিলিগুড়ি ট্রাফিক বিভাগ, পথচারী সুরক্ষায় কঠোর পদক্ষেপ

শহরকে যানজটমুক্ত ও পথচারীদের জন্য নিরাপদ করতে ফের সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে আশিঘর সংলগ্ন এলাকায় পরিচালিত হয় একটি বিশেষ দখলমুক্ত অভিযান। দীর্ঘদিন ধরেই ওই এলাকার ফুটপাত দখল, বেআইনি দোকান, এলোমেলোভাবে রাখা সামগ্রী ও অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তায় নিত্য যানজটের অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। অবৈধ অস্থায়ী দোকানগুলোকে সতর্ক করা হয় এবং বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্তও করে পুলিশ। ট্রাফিক আধিকারিকদের দাবি, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ও যান চলাচল সচল রাখতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। স্থানীয়দের একটি বড় অংশ জানায়, প্রতিদিনের ব্যস্ত সময়ে আশিঘর মোড়ে যানজট নিত্য…
Read More
‘জাগো নারী জাগো বহ্নিশিখা’-র আহ্বানে নারী মর্যাদা রক্ষার পথে রাজ্যের শতাধিক মহিলা, গন্তব্য কলেজ স্ট্রিট

‘জাগো নারী জাগো বহ্নিশিখা’-র আহ্বানে নারী মর্যাদা রক্ষার পথে রাজ্যের শতাধিক মহিলা, গন্তব্য কলেজ স্ট্রিট

নারীদের দ্বারা পরিচালিত সংস্থা 'জাগো নারী জাগো বহ্নিশিখা'-র আহ্বানে মঙ্গলবার শুরু হল নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন শিলিগুড়ির জংশন এলাকা থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়। লক্ষ কলকাতার কলেজ স্ট্রিট। এই অঙ্গীকার যাত্রায় অংশ নিয়েছেন দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকশো মহিলা। তাদের সঙ্গে পা মেলাতে মিছিলে হাঁটছেন আর.জি কর কাণ্ডের 'অভয়া'-র বাবা ও মা। রয়েছেন আর.জি করে কর্মরতা বেশ কয়েকজন চিকিৎসক ও সেবিকাও। 'জাগো নারী জাগো বহ্নিশিখা' অভ্যর্থনা সমিতির পক্ষে লুৎফা খাতুন জানান, রাজ্যে নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও নারীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের যথাযথ বিচারের দাবি নিয়েই এই অঙ্গীকার যাত্রা। তাদের দাবি, নারীদের ওপর রাজ্যে…
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রুরাল হাসপাতালে ‘-প্রেসক্রিপশন’ পরিষেবা শুরু!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রুরাল হাসপাতালে ‘-প্রেসক্রিপশন’ পরিষেবা শুরু!

নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ থেকে চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই প্রেসক্রিপশন। সাধারণত সরকারি মেডিকেল কলেজ গুলোতে এই ধরনের সুবিধা দেখা যায়। রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না। কি এই প্রেসক্রিপশন ? এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরমেটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে। এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা খুব সহজে বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান। ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের  উপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। বিশেষ…
Read More
‘ভুল নথি কি সংশোধন হবে?’- এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনায়

‘ভুল নথি কি সংশোধন হবে?’- এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনায়

রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তারই মধ্যে মাটিগারা ব্লকের পাথরঘাটা অঞ্চলে ঘটেছে চাঞ্চলকর ঘটনা। অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায় ভুল নথি দিয়ে এনুমারেশন ফরম ফিলাপ করেছেন এমনই অভিযোগ তুলেছেন ঠাকুরদা হিসেবে পরিচিত দেওয়া তারক বন্ধু রায় এর ছেলে নরেশ রায়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এ বিষয়ে খগেশ্বর  রায় জানান যদিও তিনি স্পষ্ট করে দাবি করেন তারক বন্ধু রায় তার ঠাকুর দাদা। ২০০২ সালের লিস্ট অনুযায়ী ক্রমিক নং 636 সেখানে দেখা যাচ্ছে তারক বন্ধু রায়ের বাবার নাম সদানন্দ রায়, খগেশ্বর বাবু লিখেছেন তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্র রায়।…
Read More
ট্রাককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে চল্লিশ ফুট দূরে বোলেরো ; চালক পলাতক, তদন্তে নকশালবাড়ি পুলিশ

ট্রাককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে চল্লিশ ফুট দূরে বোলেরো ; চালক পলাতক, তদন্তে নকশালবাড়ি পুলিশ

দুর্ঘটনার পর গাড়ি উড়ে পড়ল রাস্তার পাশে ফাঁকা জমিতে। রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট দূরে গিয়ে পড়ে গাড়িটি। বোলেরো গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেপাল এশিয়ান হাইওয়েতে। নকশাল বাড়ির পানি টাংকির কোয়ার্টার মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আজ সকালে ইট ভাটার শ্রমিক বোঝাই গাড়ি এই বোলেরো গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। জানা গিয়েছে গাড়িটি যাচ্ছিল নেপালে। এই বোলেরো গাড়িতে করেই কোচবিহারের শ্রমিকরা যাচ্ছিল নেপালের ইটভাটার কাজে। গাড়িতে ছিলেন নয় জন। দুর্ঘটনায় এক শিশুসহ আট জন গুরুতর জখম হয়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।…
Read More
৩০৬ গ্রাম ব্রাউন সুগার সহ মহিলা মাদক পাচারকারী গ্রেফতার

৩০৬ গ্রাম ব্রাউন সুগার সহ মহিলা মাদক পাচারকারী গ্রেফতার

বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের লোকানো মাদক! দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে মহিলা মাদক কারবারির বাড়ি থেকে উদ্ধার ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার! গ্ৰেফতার কুক্ষাৎ মহিলা মাদক কারবারির ছায়া সঙ্গী সাদিকা খাতুন (৩৬), গন্ডগোল জোতের বাসিন্দা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে বাড়ি বাড়ি হানা দেয় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশের অভিযানে ধৃত মহিলা মাদক কারবারি বাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের সাব ট্যাঙ্কের ধার থেকে উদ্ধার হয় তিন পেকেট ব্রাউন সুগার। উদ্ধার ব্রাউন সুগার ওজন প্রায় ৩০৬ গ্ৰাম। মাদক উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগে NDPS মামলায় অভিযুক্ত মহিলাকে গ্ৰেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত মহিলা দীর্ঘদিন ধরে…
Read More
নির্বাচন পূর্ব প্রস্তুতি: আইনশৃঙ্খলা জোরদারে ওসিদের নতুন দায়িত্বে নিয়োগ

নির্বাচন পূর্ব প্রস্তুতি: আইনশৃঙ্খলা জোরদারে ওসিদের নতুন দায়িত্বে নিয়োগ

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন একাধিক থানা ও ফাঁড়িতে ওসি পদমর্যাদার পুলিশ কর্তাদের রদবদল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই রদবদলের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা খুব শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।রদবদল তালিকায় রয়েছে, আশিঘর ফাঁড়ির ওসি পাপ্পু সিং বদলি হলেন বাগডোগরা থানার ওসি পদে। পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি মৃন্ময় ঘোষ নতুন দায়িত্ব পেলেন আশিঘর ফাঁড়িতে। গজলডোবার ওসি হিরুকান্তি সরকার দায়িত্ব নিলেন পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি হিসেবে। এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)-র ওসি রাসবিহারী সাহা বদলি হয়ে গজলডোবার ওসি পদে যোগ দিচ্ছেন।ভোরেরআলো থানার ওসি সন্দীপ দত্ত বদলি হয়ে এলেন খালপাড়া ফাঁড়ির ওসি পদে। খালপাড়া ফাঁড়ির ওসি সুদীপ দত্ত যাচ্ছেন…
Read More
বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা ওড়িশার ১০ ধরে বছর নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পাঠালেন

বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা ওড়িশার ১০ ধরে বছর নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পাঠালেন

দশ বছর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবক সুদাম হেমব্রম(৪০) নিখোঁজ হয়ে যায়। পরিবার কোনোভাবেই তার খোঁজ পায়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানানো হয়। এরপর কেটে যায় দশটি বছর। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানসিক ভারসামহীন ও যুবক সুদামকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সে ভারতীয়। যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর কাছে খবর আসতে  আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সাংগঠনিক সভাপতি উৎপল রায়কে বিষয়টি জানানো হলে। নিখোঁজ যুবকের বাড়ির লোকের সাথে কথা বলে উৎপল বাবু দুই দেশের বিদেশ মন্ত্রণালয়,ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশন সহ ওড়িশার মুখ্য সচিব ও …
Read More
শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুজন যুবক

শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুজন যুবক

১২৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ পুলিশের জালে ২ মাদক কারবারি! জানা গিয়েছে, রবিবার রাতে নক্সালবাড়ির রথখোলা সংলগ্ন একটি হোটেলের পাশে নির্জন এলাকায় মাদক হাতবদলের ছক কষেছিল মাদক কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে নক্সালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ হানা দিতেই ২ যুবকে আটক করা হয়। আটক যুবকদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২৪ গ্ৰাম ব্রাউন সুগার। পরে মাদক কারবারে অভিযোগে NDPS মামাল অভিযুক্তদের গ্ৰেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতরা হল মাধব ছেত্রী, সে পানিট্যাঙ্কির দুধগেটের বাসিন্দা এবং অজয় মন্ডল নক্সালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা । ধৃত দুধগেটের মাধব ছেত্রী বাইকে করে নক্সালবাড়ির অজয় মন্ডলকে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক নিয়ে আসে। দুজনেই দীর্ঘদিন…
Read More
তাজা মাছ আর ভাপা পিঠার লোভনীয় লোভে জলপাইগুড়ির কাঠামবাড়ি বাজার মুখরিত

তাজা মাছ আর ভাপা পিঠার লোভনীয় লোভে জলপাইগুড়ির কাঠামবাড়ি বাজার মুখরিত

বিকেল নামলেই তিস্তা ও চেল নদীর তাজা মাছের পসরা সাজিয়ে বাজারে বসছেন ব্যবসায়ীরা। তার সঙ্গে যোগ হয়েছে গরম গরম ভাগা পিঠার সুগন্ধ, যা বাজার এলাকাকে এনে দিয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই ব্যস্ত মাছের বাজার। বোরোলি, মাগুর, চিংড়ি, শোল, গীতু-সহ নানা প্রজাতির নদীর মাছ দেদার বিক্রি হচ্ছে। এক মাছ ব্যবসায়ী জানান, “বোরোলি ৬০০ টাকা, মাগুর ৮০০ টাকা ও চিংড়ি ৪০০ টাকা কিলো দরে বিক্রি করছি। তিস্তা ও চেলের মাছের চাহিদা সবসময়ই বেশি।” স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও এই বাজারে ভিড় চোখে পড়ার মতো। শিলিগুড়ি ও লাটাগুড়ির দিকে সফররত বহু পর্যটক এখানে গাড়ি থামিয়ে তাজা…
Read More