Sonakshi Sarkar

1512 Posts
অর্থসংকটেও অদম্য স্বপ্ন, আন্তর্জাতিক যোগ মঞ্চে চোখ স্নেহাশীষের

অর্থসংকটেও অদম্য স্বপ্ন, আন্তর্জাতিক যোগ মঞ্চে চোখ স্নেহাশীষের

তিন প্রজন্মের যোগ অভ্যাসকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে লড়াই চালাচ্ছে হাওড়ার বাগনান দুই ব্লক এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র স্নেহাশীষ।এখন সে জেলা,রাজ্য, জাতীয় স্তর টপকে মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্তরের যোগ ব্যায়াম প্রতিযোগিতার প্রশিক্ষক সুভাষ বেরার কাছে কঠোর অনুশীলন করছে। ঘরের ছেলের সাফল্য ও স্বপ্নকে সফল করতে দিন রাত এক করে অর্থ উপার্জন করছেন দাদু ,বাবা সকলেই।তবু সংশয়-শেষ পর্যন্ত মালয়েশিয়া যাওয়া হবে তো? কারন অনেকটাই টাকার প্রয়োজন। কিন্তু হাল ছাড়তে নারাজ বাগনান দুই ব্লকের বীরকুল গ্রামের মান্না পরিবার।
Read More
পিকনিকের মাঝে হাতির দেখা, প্রকৃতির চমকে মুগ্ধ পর্যটকরা

পিকনিকের মাঝে হাতির দেখা, প্রকৃতির চমকে মুগ্ধ পর্যটকরা

পিকনিকের আনন্দে মেতে থাকা পর্যটকদের সামনে আচমকাই হাজির গজরাজ। লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কে নির্ভয়ে হেঁটে যেতে দেখা যায় হাতিটিকে। হঠাৎ এই দৃশ্য দেখে রাস্তায় চলাচলরত গাড়িগুলি থমকে যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে বহু মানুষ। কেউ বিস্ময়ে, কেউ আনন্দে মোবাইল ক্যামেরায় ধরে রাখেন সেই মুহূর্ত। ডামডিম এলাকার যুবক পঙ্কজ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। নতুন বছরের শুরুতে এমন প্রাকৃতিক দৃশ্য যেন পর্যটকদের আনন্দে যোগ করল এক অন্য মাত্রা।
Read More
নলেন গুড়–পিঠের স্বাদে মেতেছে ঝাড়গ্রাম, পর্যটনে নতুন রঙ

নলেন গুড়–পিঠের স্বাদে মেতেছে ঝাড়গ্রাম, পর্যটনে নতুন রঙ

শীত এলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ, আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে-পুলির স্বাদ। সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হলো পিঠে-পুলি উৎসব। শীতের মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় মানুষ—সবার ভিড়েই মুখর হয়ে উঠেছে এই মেলা। এক ছাতার নীচে মিলছে জিভে জল আনা নানা ধরনের টাটকা পিঠে–পুলি। ভাপা, পাটিসাপটা, দুধ পুলি থেকে শুরু করে নানান নতুন স্বাদের পিঠে—সবই পাওয়া যাচ্ছে এখানে। জানা গিয়েছে, এবছর এই পিঠে–পুলি মেলায় মোট ২৩টি স্টল বসেছে, যার বিশেষত্ব হল—সমস্ত স্টলই মহিলাদের দ্বারা পরিচালিত। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে মকর সংক্রান্তি পর্যন্ত।…
Read More
পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির তৎপরতায় বড়সড় সাফল্য, উদ্ধার বিরল বন্যপ্রাণীর দেহাংশ

পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির তৎপরতায় বড়সড় সাফল্য, উদ্ধার বিরল বন্যপ্রাণীর দেহাংশ

শিলিগুড়ির পানিট্যাঙ্কি আন্তর্জাতিক ভারত নেপাল সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-নেপাল সীমান্তে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনক গতিবিধির জেরে দুই যুবককে আটক করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা যায় তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণীর দেহাংশ। ধৃত দুই যুবকের নাম দিক বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দু’জনেই নেপালের কোষি অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসএসবির জওয়ানরা প্রাথমিকভাবে তাদের আটক করে তল্লাশি চালালে বস্তাবন্দি অবস্থায় মেলে চারটি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত সহ চারটি হর্নবিল পাখির ঠোঁট। ঘটনার খবর পেয়ে…
Read More
বনদুর্গা মন্দিরে পূর্ণিমার বিশেষ নিশি পুজো

বনদুর্গা মন্দিরে পূর্ণিমার বিশেষ নিশি পুজো

বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে শুক্রবার গভীর রাতে বনদুর্গা পুজোকে ঘিরে ভক্তদের ঢল। শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফাড়াবাড়ির কাছে দিল্লিভিটা চাঁদের খাল সংলগ্ন বনদুর্গা মন্দিরে সকাল থেকেই দলে দলে ভক্তরা এসে পৌঁছচ্ছেন। প্রাচীন রীতি মেনে গভীর রাতে অনুষ্ঠিত হয় মা বনদুর্গার বিশেষ নিশি পুজো। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের দর্শন করে মানত ও প্রার্থনা জানান। ঘন বনজঙ্গলের মাঝে অবস্থিত স্থায়ী এই মন্দিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের আবহ। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর বনদুর্গা পুজো ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানান, এই বনদুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস…
Read More
ভোটের আগে শ্রমিক কল্যাণে নতুন উদ্যোগ

ভোটের আগে শ্রমিক কল্যাণে নতুন উদ্যোগ

আজ চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টি ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চা বাগানের শ্রমিকদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। শ্রমিকরা একটি ফর্মের মাধ্যমে তাঁদের সমস্যার বিস্তারিত তুলে ধরার সুযোগ পাবেন এবং সেই ফর্মের মাধ্যমে সরাসরি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের বক্তব্য পেশ করতে পারবেন। সীমিত সময়ের মধ্যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মগুলি থেকে বেছে নিয়ে যতটা সম্ভব বেশি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। ভোটের আগে, চা বাগানের শ্রমিকদের কল্যাণ ও স্বার্থে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর পক্ষ থেকে এটি একটি সরাসরি জনসংযোগ উদ্যোগ।
Read More
ক্রিকেট ও সংস্কৃতির মিলনে পাঁচদিনের ওয়ার্ড উৎস

ক্রিকেট ও সংস্কৃতির মিলনে পাঁচদিনের ওয়ার্ড উৎস

শিলিগুড়ি পৌর নিগমের উদ্দ‍্যোগে ও ২৮ নম্বর ওর্য়াড কমিটির সহযোগিতায় এক রঙিন অনুষ্ঠানের মধ্যে শুরু হয় ওর্য়াড উৎসব সংকল্পের। প্রদীপ জ্জ্বালিয়ে পাঁচদিন ধ‍রে চলা ২৮ নম্বর ওর্য়াড উৎসবের যাত্রা শুরু করে মেয়র গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে বোরো চেয়ারম‍্যান আলম খান কাউন্সিলর সাথী দাস ও ২৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর সম্প্রীতা দাস। ৮টি দল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে শুরু হয়ে শেষ হবে আগামী ৫ তারিখ।এ ছাড়াও বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও রয়েছে এই উৎসবে।
Read More
দেড় হাজার ভক্ত নিয়ে অভিযুক্তের শাস্তির দাবিতে অভিযোগ ধর্মগুরুর

দেড় হাজার ভক্ত নিয়ে অভিযুক্তের শাস্তির দাবিতে অভিযোগ ধর্মগুরুর

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাঁড়িতে শুক্রবার ভগবত গীতার অবমাননার অভিযোগকে কেন্দ্র প্রায় দেড় হাজার ভক্তকে সঙ্গে নিয়ে ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিশিষ্ট ধর্মগুরু হিরণময় গোস্বামী। অভিযোগ, সম্প্রতি একটি ঘটনায় ভগবত গীতার প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ফাঁড়ির সামনে জমায়েত হন ভক্তরা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্মগুরু হিরণময় গোস্বামী বলেন, “ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনদর্শনের ভিত্তি। এর অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে একটাই দাবি আইনের আওতায় এনে…
Read More
হারিয়ে যেতে বসা শহুরে সবুজে প্রাণ ফেরাচ্ছে হিলকার্ট রোডের গাছ

হারিয়ে যেতে বসা শহুরে সবুজে প্রাণ ফেরাচ্ছে হিলকার্ট রোডের গাছ

শহর যতই আধুনিক হচ্ছে, ততই কমছে সবুজের পরিধি। উঁচু অট্টালিকা, চওড়া রাস্তা আর কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে বাসস্থান হারাচ্ছে পাখিরা। একসময় যে শহর ঝাঁকে ঝাঁকে পাখির কলকাকলিতে মুখর থাকত, আজ সেখানে সেই দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। তবুও ব্যতিক্রম হয়ে রয়ে গেছে শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড। এখানকার কিছু পুরোনো গাছ আজও হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়। সারাদিন বিশাল আকাশ জুড়ে উড়ে বেড়ানোর পর সন্ধ্যা নামলেই পাখিদের একমাত্র ঠিকানা হয়ে ওঠে হিলকার্ট রোডের এই গাছগুলো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে বসে পড়া অসংখ্য পাখির কোলাহল যেন শহরের বুকে এক অন্যরকম প্রাণের স্পন্দন এনে দেয়। শহরের মাঝখানে এমনভাবে ঝাঁকে ঝাঁকে পাখির…
Read More
৮ দলের অংশগ্রহণে সফল সূচনা, নতুন প্রজন্মকে খেলায় টানছে শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ

৮ দলের অংশগ্রহণে সফল সূচনা, নতুন প্রজন্মকে খেলায় টানছে শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ

শিলিগুড়িতে ক্রীড়া জগতের এক নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল ‘শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ’। আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং কানাই লাল সেন ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবছর প্রথমবারের মতো এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম বছর হওয়া সত্ত্বেও প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে—মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাণ্ডব মুখার্জী ক্লাব সভাপতি বলেন, প্রথম বছরের আয়োজন বলে এতগুলি দল নিয়ে টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, বিভিন্ন স্তরের সংগঠন ও সমাজের নানা অংশ থেকে দলগুলি এগিয়ে এসেছে খেলায় অংশ নিতে। এর…
Read More