Sonakshi Sarkar

1508 Posts
জলপাইগুড়িতে শুরু হলো উত্তরের লোক শিল্পীদের কর্মশালা

জলপাইগুড়িতে শুরু হলো উত্তরের লোক শিল্পীদের কর্মশালা

জলপাইগুড়ি :বুধবার রাজ্যে সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে এই কর্মশালা শুরু হয় চলবে শুক্রবার পর্যন্ত, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন লোকো শিল্পী এই কর্মশালায় অংশ নিচ্ছেন বলে জানান, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক।. ওপর দিকে ভিন জেলা থেকে আসা প্রশিক্ষকদের মধ্যে অন্যতম সংঘমিত্রী সাহা সরকার বলেন, এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হলে লোকো শিল্পী দের মান আরো উন্নত হবে।
Read More
বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বেলতলা ইউনিটের দুর্গোৎসব আয়োজিত হল

বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বেলতলা ইউনিটের দুর্গোৎসব আয়োজিত হল

কোচবিহার: ২নং কালীঘাট রোড বেলতলা ইউনিটের 64 তম দুর্গোৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে আয়োজিত হল। প্রত্যেক বছরে ন্যায় এ বছর ও কোচবিহার কলেজের মাঠেই হতে চলেছে এই পূজো। এ বছরের বেলতলা ইউনিটের থিম রয়েছে বিক্রম বেতাল এছাড়াও তাঁদের বাজেট রয়েছে আট লক্ষ টাকা। এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
Read More
গ্রামের টোটো শহরে ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ টোটো চালকেরা

গ্রামের টোটো শহরে ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ টোটো চালকেরা

জলপাইগুড়ি :শহরে টোটো নিয়ন্ত্রণে ময়দানে পুরসভা এবং পুলিশ। গ্রামের টোটো শহরে ঢুকতে মানা। চরম হয়রানি টোটো অভিযোগ চালকদের। জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড় অবরোধ টোটো চালকদের। ঘটনার স্থানে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি।গ্রামের টোটো শহরে ঢুকতে মানা। ইতিমধ্যেই জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে উপনিশু করার পাশাপাশি টিন নাম্বার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টোটো চালকদের অভিযোগ কুপন পাচ্ছেন না তারা পাচ্ছেন না টিন নাম্বার। ফলে শহরে প্রবেশে বাধা পুরো কর্তৃপক্ষ এবং পুলিশের। চরম হয়রানির অভিযোগে পথ অবরোধ টোটো চালকদের। অপরদিকে জলপাইগুড়ি সদর ব্লকের গরাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকরা শহরের মানুষজনকে গ্রামে ঢুকতে বাধা। গড়ালবাড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় তীব্র যানজট।…
Read More
পুলিশ-পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত ফুটবল দল

পুলিশ-পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত ফুটবল দল

জলপাইগুড়ির :পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত ফুটবল দল। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়দের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাহাড়পুর দল। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ‍্যোগে গত ১৫ই আগস্ট থেকে শুরু হয়েছে পুলিশ-পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতা। জলপাইগুড়ির প্রতিটি থানা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। টাউন ক্লাব ময়দানে আয়োজিত কোতোয়ালি থানার অধীনে হ‌ওয়া পুরুষ দলের ফাইনাল খেলা দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রতিপক্ষ ছিল বাহারদুর গ্রাম পঞ্চায়েত। খেলার নির্দিষ্ট সময়ে কোন‌ও গোল‌ না হ‌ওয়ায়‌ টাইব্রেকারে খেলার মীমাংসা হয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয়ী হয় পাহাড়পুর দল। প্রতিযোগিতা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে সহ…
Read More
শহরে টোটো চালানোর দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন টোটো চালকরা

শহরে টোটো চালানোর দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন টোটো চালকরা

জলপাইগুড়ি: টোটে চালকদের শহরে মিছিল এবং ডেপুটেশন জেলাশাসককে। গ্রামের টোটো শহরে ঢুকতে দিতে হবে এই দাবিতে টোটো চালকদের ডেপুটেশন জেলাশাসকের কার্যালয়ে। সারা বাংলায় রিক্সা ( টোটো)  চালক ইউনিয়ন এর  তরফ থেকে শহরে ছোট চালকেরা  মিছিল করে জেলাশাসক কে স্মারক লিপি জমা দেন। ডেপোটেশন কে কেন্দ্র করে জেলাশাসকের কার্যালয়ের গেটে কড়া পুলিশের ব্যবস্থা রক্ত করা যায়। AIUTUC  জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে এদিন বহু টোটো চালক এই ডেপোটেশনে অংশগ্রহণ করেন।অতি শীঘ্রই  সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি।
Read More
শিলিগুড়িতে শুরু হল ফুটবল অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়িতে শুরু হল ফুটবল অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ির : শিলিগুড়ির আশপাশের প্রতিভাবান ফুটবলারদের সঠিক দিশা দেখাতে শিলিগুড়ি পুরনিগমের উদ‍্যোগে চালু হলো  ফুটবল একাডেমি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেয়র গৌতম দেবের হাত ধরে শুভ সুচনা হোলো এই ফুটবল একাডেমির। শহর ও শহরের আশপাশের বয়স ভিত্তিক এর বিচারে দুটি গ্রুপের মোট ৫০ জন বাছাই করা খেলোয়াড়দের নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্যে এই একাডেমি গঠন করা হবে। মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র পারিষদ দুলাল দত্ত সহ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তোল গোস্বামী ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য্য ও আরো অনেক অতিথির মধ্যে এই একাডেমি সুচনা হোলো।এরপর মেয়র সকল খেলোয়াড়দের সঙ্গে মাঠে দেখা করেন।
Read More
আর জি কর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন সকল বৈষ্ণব বৈষ্ণবীরা

আর জি কর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন সকল বৈষ্ণব বৈষ্ণবীরা

মালদা:-  আর জি কর ঘটনার অভিনব প্রতিবাদ। নাম সংকীর্তনের মধ্যে দিয়ে অভিনব প্রতিবাদ জানানো হল। আজ সকাল থেকেই উদয় অস্ত হরিনাম সংকীর্তন এর মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় সূর্যের আলো ফুটতেই মঞ্চে বসে ঢাকঢোল এবং করতাল সহকারে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন বৈষ্ণব বৈষ্ণবীরা। মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনা, প্রত্যেকে যেন সঠিক বিচার পাই, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চাই এবং চারিদিকে বিষাক্ত বাতাবরণ শুদ্ধিকরণ জন্য নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হয় এদিন।  
Read More
মশারির জালে আটকে পড়া ছোট্ট বানর শিশুকে রক্ষা করল তাঁর মা

মশারির জালে আটকে পড়া ছোট্ট বানর শিশুকে রক্ষা করল তাঁর মা

জলপাইগুড়ি: সন্তানকে বাঁচাতে রণং দেহি মা! মশারির জালে আটকে পড়া ছোট্ট শিশুকে রক্ষা করতে হাজির  গোটা বাহিনী। বলা হচ্ছে জলপাইগুড়ির বাঁদর বাহিনীর কথা। আসলে সব মা'ই সন্তানদের আগলে রাখে প্রাণ দিয়ে। মনুষ্য হোক কিংবা বন্যপ্রাণ, মায়ের মমত্ব যে একই তার প্রমাণ মিলল এদিনের ঘটনায়। খাবারের খোঁজে বাদর বাহিনীর দল হামেশাই চলে আসে লোকালয়ে। এদিন জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে দেখা মেলে একদল বাঁদরের।কিন্তু এই দিনের ঘটনাটা অন্য আর পাঁচ দিনের তুলনায় অনেকটাই আলাদা বটে। খাবারের খোঁজে ঘরের ভেতরে ঢুকে খাবার নষ্ট করা থেকে শুরু করে বাগানের ফল ফুল সবজির গাছ নষ্ট করা...বাঁদরের কীর্তিতে যখন অতিষ্ট স্থানীয়রা ঠিক তখনই চোখে পড়ে এক করুণ…
Read More
ইদুর, ব্যাঙ, খেতে ইউরোপ থেকে জলপাইগুড়ি

ইদুর, ব্যাঙ, খেতে ইউরোপ থেকে জলপাইগুড়ি

জলপাইগুড়ির টেমসের টলটলে জলে , ভিড় বাড়ছে পরিযায়ী পাখিদের ।জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে, তিস্তা, করলা, লিস, ঘিস্, পাঙ্গা, যমুনা,জলঢাকা নদী সহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উঁকি দেওয়া হিমালয়। বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা, যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি দেবী চৌধুরানী, ভবানী পাঠকের কাহিনীতে ওঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস। সেই স্থানিয় টেমস নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল,  এবারেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই, সারালি, দোচারা, সহ পানকৌড়ি পাখীর অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে…
Read More
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি: সোমবার আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি। বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত যায়। কার্যালয়ের সামনে পৌঁছাতেই পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগোতে যায় বিজেপির মিছিল। এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ। পরে ব্যারিকেড ভেঙে আন্দোলন চালাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ আন্দোলণ চলার পর বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।
Read More