Sonakshi Sarkar

1803 Posts
পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন

পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন

একটিয়াসাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন। যার পরীক্ষাকেন্দ্র ছিল রামকৃষ্ণ সারদা মনি বিদ্যালয়ে। এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের পরীক্ষা, পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জয়শ্রী। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ও খবর দেওয়া হয় পরীক্ষার্থীর বাবা বাপন বর্মনকে। খবর পেয়ে মেয়েকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বাবা ও মেয়ের সাথে দেখা করে তিনি জানান তার মেয়ে এখন স্থীতিশীল।
Read More
বুধবার আনুষ্ঠানিকভাবে কর্পোরেশনের নতুন ভবনের উদ্বোধন করলেন গৌতম দেব

বুধবার আনুষ্ঠানিকভাবে কর্পোরেশনের নতুন ভবনের উদ্বোধন করলেন গৌতম দেব

বুধবার এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা যায়, চারতলা বিশিষ্ট এই নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন করা হয়েছে। নিচতলায় থাকছে মান নিয়ন্ত্রণ ল্যাব, প্রথম তলায় জল বিভাগ, দ্বিতীয় তলায় স্বাস্থ্য বিভাগ, তৃতীয় তলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম এবং চতুর্থ তলায় SWM কর্মীদের জন্য সভাকক্ষ। এছাড়াও, ভবনের মধ্যে টু-হুইলার পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত মোট ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
ফুলবাড়ীতে ব্রিজের উপর পরিত্যক্ত স্কুটিকে নিয়ে উদ্বেগ স্থানীয়দের মধ্যে

ফুলবাড়ীতে ব্রিজের উপর পরিত্যক্ত স্কুটিকে নিয়ে উদ্বেগ স্থানীয়দের মধ্যে

রাতভর ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা ছিল একটি স্কুটি। অনেকে ভেবেছেন হয়তো কেউ রেখেছেন। পরে নিয়ে যাবেন। এই করে  রাত পার হয়ে যায়। কিন্তু কেউ আর স্কুটিটি নিতে আসে না। সকালে ওই স্কুটিটি সেখানেই পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। তখনই লক্ষ্য করেন স্কুটির ভিতর থেকে ফোনের রিংটোনের আওয়াজ ভেসে আসছিল। কিন্তু ডিকি বন্ধ। কেউ আর ফোনটি তুলতে পারছিল না। স্বাভাবিকভাবেই মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছিল স্থানীয়দের। ওদিক থেকে ফোন করেই যাচ্ছে হয়তো পরিবারের লোকেরা। কিন্তু ফোন তোলার উপায় নেই। স্কুটির ডিকি তালা বন্ধ। স্কুটির মালিকও নেই। এদিকে স্কুলটির  নম্বর প্লেট দেখেও তো বোঝা যায়। কিন্তু সে নাম্বার…
Read More
মোদি-মাস্কের বৈঠক, ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা

মোদি-মাস্কের বৈঠক, ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা

ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে কারখানা চালু হলে। ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা। কিছু দিন আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন ধনকুব এলন মাস্কের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের কিছু দিন পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা। বর্তমানে দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছেন তারা। বহুদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, টেসলার উচ্চ আধিকারিকরা ভারতে আসবেন। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সব মিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার।…
Read More
অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্সে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণের গাজা। কিন্তু পাচারকারিদের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই যুবক। মঙ্গলবার সকালে সামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস এবং অনুপ সূত্রধর। আদিত্য দাসের বাড়ি শিলিগুড়ি। অনুপ সূত্রধর আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিব প্রসাদ ঘোষের উপস্থিতিতে গাজা বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের…
Read More
লটারি কেটে রাতারাতি কোটিপতি বীরপাড়া ব্লকের এক বাসিন্দা

লটারি কেটে রাতারাতি কোটিপতি বীরপাড়া ব্লকের এক বাসিন্দা

মাত্র ৬০ টাকার টাকার লটারি কেটে কোটিপতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের চা শ্রমিকের ছেলে শিবা কুজুর। প্রসঙ্গত জানা গেছে শিবার বেশ কিছুদিন থেকে লটারি কাটতেন। পাশাপাশি তিনি  স্বপ্ন দেখতেন তার লটারি কেটে তিনি কোটিপতি হয়েছে। সেই স্বপ্ন তার বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি তিনি ৬০ টাকা দিয়ে লটারি টিকিট কাটেন। ৬০ টাকা দিয়ে লটারি টিকিট কাটার পর রেজাল্ট এ তিনি দেখেন যে ১ কোটির প্রথম পুরস্কার তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি।পরে জানতে পারেন সত্যিই তার লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়ে যায়। শিবার বন্ধুরা  জানায় তাদেরকে বেশ কিছুদিন থেকে বলছিল রাতে স্বপ্ন দেখে যে সে লটারিতে টাকা…
Read More
সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলায় থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা

সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলায় থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা

সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা, জানালেন এস পি , কোচবিহার। উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গুলোর মধ্যে একটি জলপাইগুড়ি শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দুরে কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হুজুর সাহেবের মাজারকে ঘিরে বার্ষিক মেলা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পুণ্যার্থীদের আনাগোনা ,ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি পর্যন্ত। অপরদিকে সীমান্ত লাগোয়া এই বার্ষিক মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র হলদিবাড়ি। এই প্রসঙ্গে কুচবিহার জেলার পুলিশ সুপার ধূতিমান ভট্টাচার্য বলেন, একজন অতিরিক্ত পুলিশ…
Read More
নিষিদ্ধ কাপ সিরাপ সহ দুজনকে আটক করলেন শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ

নিষিদ্ধ কাপ সিরাপ সহ দুজনকে আটক করলেন শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে মাদক বিরোধী অভিযান লাগাতার। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরে বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ভাবে শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ আবারো অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ দুজনকে আটক করে। জানা যায় এদের গোকুল শুদ্ধ খবর আসে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর তারাতলা মাঠ এলাকার ২ যুবক নিষিদ্ধ কাপ সিরাপ পাচারে উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। সেই খবর ভিত্তিতে অভিযান চালায় ভক্তি নগর থানার পুলিশ। মেলে যায় সাফল্য।৩৮ বোতল কাফ সিরাপ ব্যাগ থেকে উদ্ধার করা হয়। জানা যায় ধৃত দুই যুবককে বাড়ি শিলিগুড়ি ইসকন মন্দির এলাকা বাসিন্দা। তাদের নাম পঙ্কজ তালুকদার,…
Read More
বনদপ্তরের তদারকিতে আলিপুরদুয়ার জেলায় শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে

বনদপ্তরের তদারকিতে আলিপুরদুয়ার জেলায় শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে

আজ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আলিপুরদুয়ার জেলায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা চলছে। ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল বনভূমি আর চা বল এ এরা বনবস্তি তে থাকা ছাত্র ছাত্রীদের অনেকটা পথ অতিক্রম করে তারপর বিদ্যালয়গুলোতে পরীক্ষার জন্য যেতে হয় সভাপতি বিস্তীর্ণ জঙ্গল পেরিয়ে তারপর মূল সড়কে এসে যথাস্থানে পৌঁছানো সম্ভব। বিগত বছরে এক ছাত্র জঙ্গল দিয়ে আসার সময় হাতির আক্রমণে প্রাণ হারায়। তারপর বনদপ্তর এই পরীক্ষার্থীদের দিকে নজর দেন বনদপ্তরের তদারকিতে ছাত্রদের বনদপ্তরের নিজস্ব গাড়িতে তুলে নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এবং পরীক্ষা শেষে আবার ফেরত নিয়ে আসেন এবছর কুমারগ্রাম ব্লকের চ্যাংমারির অন্তর্গত ব্যাংডোবা ও খুটি মারি বন বস্তির সাতজন পরীক্ষার্থী…
Read More
নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ৭৪৮গ্রাম হেরোইন উদ্ধার করলেন জিআরপি

নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ৭৪৮গ্রাম হেরোইন উদ্ধার করলেন জিআরপি

যাত্রী সেজে হেরোইন পাচার করার আগেই গ্রেপ্তার হলো ওক ব্যক্তি। ট্রেনের থেকেই উদ্ধার হলো হেরোইন। শনিবার রাতে কামরুপ এক্সপ্রেস থেকে ৭৪৮গ্রাম হেরোইন উদ্ধার করে জিআরপি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাবলু মুল্লাকে। অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা। তার কাছ থেকে হেরোইন ছাড়াও দুটো মোবাইল, আধার কার্ড সহ একটি টিকিট উদ্ধার করা হয়। এবিষয়ে নিউ জলপাইগুড়ি জিআরপি থানার আইসি পি চট্টরাজ বলেন, "প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এই হেরোইন আসাম থেকে নিয়ে আসা হচ্ছিল। এখানে মাটিগাড়াতে সে পাচার করত। কিন্তু আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো। তাই ট্রেনটি নিউজলপাইগুড়ি স্টেশন পৌঁছাতেই আমরা তদন্ত শুরু করি। তার ব্যাগ থেকেই হেরোইন, মোবাইল উদ্ধার করা হয়। তবে…
Read More