Sonakshi Sarkar

1515 Posts
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর উদ্যোগে আয়োজিত হল কার্নিভ্যাল

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর উদ্যোগে আয়োজিত হল কার্নিভ্যাল

এই প্রথমবার শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত হল NBU কার্নিভ্যাল। বুধবার সকাল 11 টা থেকে এই কার্নিভাল শুরু হয়। জানা যায় এদিন প্রায় ৮০টি স্টল ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্টলে তাদের হাতে তৈরি সামগ্রী খাওয়া-দাওয়া সহ একাধিক সামগ্রী সকলের সামনে তুলে ধরে। পাশাপাশি শিলিগুড়ি এবং সংলগ্ন বিভিন্ন জায়গার কৃষকেরাও এখানে স্টল দেয়। সাথে ছেলের প্রতিবেশীদের নেপাল ও ভুটানের স্টলও। এদিন এই কার্নিভালকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় ছিল সাঁজো সাজো রব। পাশাপাশি সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়।
Read More
বড়দিন উপলক্ষে সেজে উঠেছে ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ

হাতে মাত্র কয়েকটি দিন ২৫ শে ডিসেম্বর বড় দিন। বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্টধর্মাবলম্বী মানুষেরা। তার আগে সেজে উঠছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় অবস্থিত ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ। এখানেই এক মাস ধরে পালিত হবে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চের তরফে পল দাস বলেন, সামনেই বড় দিন। প্রভু যিশুর জন্মদিন উদযাপনের আগে সাজিয়ে তোলা হচ্ছে  চার্চ, ছোটদের অনুষ্ঠানের মহড়া চলছে প্রতিদিন। অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি যীশুর বাণী প্রচার সহ নাচ গান পরিবেশিত হবে বলে জানান তিনি।
Read More
মালদার এক রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ

মালদার এক রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ

মালদা : ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদায় আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে। ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুর বোনা এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ এর বিরুদ্ধে। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া। কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবনা গ্রাম। এই এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ। ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী লুট করেছেন ওই রেশন ডিলার বলে…
Read More
বকেয়া ফান্ডের টাকার দাবী জানাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলেন শ্রমিকরা

বকেয়া ফান্ডের টাকার দাবী জানাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলেন শ্রমিকরা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শহরে অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কার্যালয়ে বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবী জানাতে আলিপুরদুয়ার জেলার রহিমা বাদ চা বাগানের শ্রমিকেরা দেখা করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। সুদূর রহিমাবাদ চা বাগান থেকে এতটা পথ পাড়ি দিয়ে পি এফ অফিসে আসার কারণ প্রসঙ্গে ২০০৮ সালে  অবসর প্রাপ্ত চা বাগান শ্রমিক তথা সি আই টি ইউ অনুমোদিত আলিপুরদুয়ার কোচবিহার চা বাগান মজদুর ইউনিয়নের সদস্য আব্দুস সাত্তার বলেন, ১১ থেকে ২০১৪ এই চার বছরের পি এফ টাকা পাচ্ছে না প্রায় ২০০ জন শ্রমিক, কারন মালিক প্রথমে পি এফ এর টাকা জমা দেয়নি, পরে দিয়েছে কিন্তু তারপর ও আমরা বঞ্চিত।
Read More
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিবদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিবদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র

শিলিগুড়ি : শিলিগুড়ি টাউন ৩ ব্লক নমঃশুদ্র ও উদবাস্তু সেলের পক্ষ থেকে ৪০ নং ওয়ার্ডের প্রধান মোড় বটতলাতে ২০০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল মঙ্গলবার।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, পশ্চিমবঙ্গ নমঃশুদ্র ও উদবাস্তু সেলের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার, শিলিগুড়ি টাউন ৩ ব্লক জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ অধিকারী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদবাস্তু সেলের চেয়ারম্যান নবকুমার বসাক।
Read More
অনলাইন জালিয়াতির সাথে জড়িত একটি গ্যাংকে গ্রেপ্তার করলেন পুলিশ

অনলাইন জালিয়াতির সাথে জড়িত একটি গ্যাংকে গ্রেপ্তার করলেন পুলিশ

পানিট্যাংকি ফাঁড়ির যৌথ অভিযানে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান,গ্রেপ্তার দশ।ধৃতরা প্রত্যেকেই কলকাতার বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি শহরে চলছিল প্রতারণার ফাঁদ।সূত্রের খবর একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে কার্যালয়ে খুলে মানুষকে প্রতারণা করছিল এরা। ল্যাপটপ মোবাইল প্রচুর সিম কার্ডকে ব্যবহার করে এই চক্র সাজিয়ে বসে ছিল তারা। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই গতকাল গভীর রাতে ওই কল সেন্টারে হানা দেয় শিলিগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ এবং শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। অভিযানে মিললো সাফল্য। শিলিগুড়ি পৌর নিগমের ১১নম্বর ওয়ার্ডের শিশির ভাদুড়ি সরণীর একটি ফ্ল্যাটে চলছিল অবৈধ এই কারবার।শিলিগুড়ি থানার পুলিশ কলকাতার ১০ যুবককে গ্রেফতার করে বেআইনি সেন্টারের পর্দা ফাঁস করল।এই…
Read More
লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা

লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা

শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের গাদং এক ও গাদং দুই গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় ১৫-২০ টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশকিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাও এলাকায় ঢুকে পড়ে। আলিপুরদুয়ার জেলার মালসাগাও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে হাতির দলটি ধূলাগাও হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে। এদিকে একসাথে ১৫-২০ হাতির দল যাওয়ায় আলু সহ বেশকিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়েছে। এদিকে বারহালিয়া এলাকায় এভাবে…
Read More
গোপন সূত্রে অভিযান চালিয়ে ২৫টি মহিষসহ দুজনকে আটক করেন পুলিশ

গোপন সূত্রে অভিযান চালিয়ে ২৫টি মহিষসহ দুজনকে আটক করেন পুলিশ

ফাঁসিদেওয়া ব্লকের মহম্মদ বক্স এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। যদিও পুলিশের তরফ থেকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এবং উদ্ধার হওয়া মহিষ খোয়ারে পাঠায়। ধৃতদের নাম হসরত(৪০) শাকিল (৩৮)। ধৃত দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ওই কন্টেনার থেকে ২৫ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

জলপাইগুড়িতে এখনো তেমন ভাবে সবজির দামে পতন না আসলেও কিছু কিছু সবজির দাম কমেছে। বিভিন্ন সবজির মধ্যে ফুলকপি বা বাঁধাকপির দাম কিছুটা কমেছে। আলুর দামও কিছুটা পতনের দিকে যাচ্ছে বলে বিক্রেতারা বলছেন। তারা বলেন এ বছর সবজির দাম অনেকটাই বেশি  ছিল। এখন সেই দাম থেকে কিছু টা হলেও সরে আসছে। বাজারে এখন নতুন আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে। বেগুন বিক্রি হচ্ছে  ৫০ টাকা কেজি। তবে ফুলকপি আর বাঁধাকপির দাম মোটামুটি কমেছে। সাধারণ ক্রেতারা এখন ও বাজার করতে হিমশিম খাচ্ছেন। কবে সবজির দাম পুরো ভাবেই কবেকমবে, সেই আশায় দিন গুনছেন আমজনতা।
Read More
টোটো চালকদের বিরুদ্ধে অভিযানে নামলেন পুলিশ

টোটো চালকদের বিরুদ্ধে অভিযানে নামলেন পুলিশ

ময়নাগুড়িতে টোটোর দাপট যত্রতত্র টোটো পার্কিং যানজট। ট্রাফিক আইন অমান্য করায় আটক ১০টি টোটো।একাধিকবার টোটো চালকদের নিয়ে বৈঠক করা হলেও নিয়মের তোয়াক্কা করছেন না টোটো চালকেরা। যার কারণে শহরের বুকে বেনিয়মে চলছে টোটো চলাচল। এবার সেই সমস্ত টোটো চালকদের বিরুদ্ধে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ। ময়নাগুড়ি শহর থেকে দশটি টোটো আটক করলো পুলিশ। জানা গিয়েছে, শহরের বুকে নো পার্কিং জোনে টোটো দাঁড়িয়ে কৃত্রিম যানজটের সৃষ্টি করছে অনেক টোটো। এছাড়াও, বেশিরভাগ টোটোর ডানদিকের অংশ রড দিয়ে বেঁধে দেওয়ার কথা থাকলেও অনেক টোটো চালক তা মানছেন না। পাশাপাশি, টোটো চালকদের যে নির্দিষ্ট নম্বর প্লেট পুরসভা থেকে দেওয়ার কথা সেই নম্বর প্লেট…
Read More