Sonakshi Sarkar

1515 Posts
মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হল

মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হল

শিলিগুড়ি : মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক। এদিন জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে এই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি জেলা হাসপাতালের হাসপাতাল সুপার, শিলিগুড়ি এসডিও ও সিএমওএচ সহ রোগী কল্যাণ সমিতির নতুন কমিটির সদস্যরা। মূলত শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক নতুন বিভাগ ও নতুন সংযুক্তি করন ও আধুনিকরণের বিষয় এদিন আলোচনা করা হয়। এছাড়াও ইনডোরে সমস্ত রোগীদের জন্য ই পোর্টালের সুবিধা চালু করার কথা জানানো হয় এদিন।
Read More
টোটো অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ

টোটো অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ

নির্দিষ্ট রঙের স্টিকার টোটো নির্দিষ্ট রূটে চলছে না এই অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে।আর এই কারণেই সোমবার ময়দানে নামলো ট্রাফিক পুলিশ।নীল হলুদ সবুজ বেগুনি রঙের স্টিকার লাগিয়ে রুট ভাগ করে দেওয়ার পরেও একরুটেই চলছিল সব টোটো। আজ বেশকিছু টোটোকে আটক করে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করে বলা হয় নির্দিষ্ট রূটে চালাতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানা গিয়েছে রুট ভাগ করে দেওয়ার পরেও এক রুটে সব টোটো চলাতে শহরে যানজট বাড়ছে আর এই কারণেই অভিযান চালানো হলো। এ দিন জংশন ট্রাফিক গার্ডের এস আই  টিটু সাহার নেতৃত্বে চলে এই অভিযান।বেশ কড়া ভাবেই এই অভিযানে সামিল হন ট্রাফিক পুলিশ।
Read More
তিনটি জমজ সন্তানের জন্মদিন স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়িতে

তিনটি জমজ সন্তানের জন্মদিন স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়িতে

জলপাইগুড়ির বোসপাড়ায় তিনটি জমজ সন্তানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শীতকালে রক্তের সংকট মেটানো, যা সাধারণত ব্লাড ব্যাংকে ঘটে থাকে। পরিবারটির সদস্যরা জানিয়েছেন যে, শীতকালে অনেক সময় রক্তের অভাবে রোগীদের চিকিৎসায় সমস্যা দেখা দেয়। তাই, তাদের সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানকারী প্রত্যেক ব্যক্তিকে একটি করে গাছ এবং উপহার তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এটি শুধু রক্তদানকে উৎসাহিত করতেই নয়, পরিবেশ সংরক্ষণেও একটি ছোট্ট পদক্ষেপ। বোসপাড়া তথা কুড়ি নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা এই শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। রক্তদান শিবিরের মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে সামাজিক সচেতনতা…
Read More
ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার এক

ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার এক

ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এস টি এফ এর খবর এর ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তি কে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় 460 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য 2 কোটি ২০ লক্ষ টাকা। মনিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি।
Read More
শুক্রবার থেকে শুরু হল বাণীপুর লোক উৎসব ও মেলা

শুক্রবার থেকে শুরু হল বাণীপুর লোক উৎসব ও মেলা

শুক্রবার থেকে শুরু হল উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব ও মেলা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নয় দিনের এই মেলার উদ্বোধন করেন পটচিত্রশিল্পী কল্পনা চিত্রকর এছাড়া ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। মেলায় নজরদারি চালানোর জন্য বাড়তি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
Read More
১০ নম্বর ওয়ার্ডে প্রভাত ফেরি ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হল ওয়ার্ড উৎসবের

১০ নম্বর ওয়ার্ডে প্রভাত ফেরি ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হল ওয়ার্ড উৎসবের

শিলিগুড়ি : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব নব দিগন্ত ২০২৫। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ ১০ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা এমএমআইসি কমল আগারওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মনোজ ভরমা, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক অরিন্দম সান্যাল, আত্মজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বীণা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রভাত ফেরি মহাকাল পল্লী ময়দান থেকে শুরু হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মহাকাল পল্লী ময়দানে এসে সমাপ্ত…
Read More
স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফুড ফেস্টিভ্যালের আয়োজন বিদ্যালয়ের তরফে

স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফুড ফেস্টিভ্যালের আয়োজন বিদ্যালয়ের তরফে

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দদায়ক খাদ্য উৎসব পালন জলপাইগুড়ি শহর সংলগ্ন কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে। শিশুরা বাড়ি থেকে নানা ধরনের খাবার তৈরি করে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খায়। স্কুলেই ছাত্র-ছাত্রীদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের তরফে। এক এক বছর এক এক রকমের পিঠে পুলি বানিয়ে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। ছাত্রদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার প্রবণতা গড়ে তোলা, সবার সঙ্গে ভ্রাতৃত্ব বোধ জন্মানো, আন্তরিকতা সৃষ্টি করা এই উৎসবের উদ্দেশ্য।এ বছর স্কুল পড়ুয়াদের  আনা খাবার পড়ুয়াদের আন্তরিক অনুরোধে সকল শিক্ষকরাও একসাথে এই আনন্দে শামিল হন। আর এতেই এদের মধ্যে এই বোধ জন্মাবে শিক্ষকরাও ওদের আপনজন ওদের কাছের মানুষ।…
Read More
স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে ঘরে আগুন লাগিয়ে পালালেন স্বামী

স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে ঘরে আগুন লাগিয়ে পালালেন স্বামী

মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী।গভীর রাতে ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে। গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলেন নুর ইসলাম। এরপরে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে নেশার ঘোড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।এরপরে আগুন দেখে তার স্ত্রী ছোট পুত্রসন্তানকে নিয়ে দৌড়ে পাসে বাপের বাড়িতে চলে আসেন। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরবর্তীতে মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসে পৌঁছায় তারপর আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্য েই নুর ইসলামের…
Read More
শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়ি : ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এর তরফে শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর শুভ সূচনা হয়। এদিন এই চ্যাম্পিয়নশিপের শুভারম্ভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, এসডিও অবধ সিংহল, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দিলীপ বর্মন, সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সকল মহিলা খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে এবং ফুটবলে কিক মেরে এই খেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে মেয়েদের খেলার মাঠ মুখী করানোর প্রচেষ্টা…
Read More
শিলিগুড়িতে ফের চালু হতে চলেছে টেবিল টেনিসের নতুন প্রশিক্ষণ কেন্দ্র

শিলিগুড়িতে ফের চালু হতে চলেছে টেবিল টেনিসের নতুন প্রশিক্ষণ কেন্দ্র

শিলিগুড়ি : টেবিল টেনিস খেলায় শিলিগুড়িকে ফের দিশা দেখাতে চলেছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্টু ঘোষ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবার।  শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানান মান্টু ঘোষ। আগামী ১১ জানুয়ারী বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ সূচনা করা হবে। পাশাপাশি এদিন শিলিগুড়িতে টেবিল টেনিস খেলায় খ্যাত ব্যক্তিত্বদের সন্মানও জানানো হবে। এদিন সাংবাদিক বৈঠকে মান্টু ঘোষ জানান, শিলিগুড়িতে টেবিল টেনিস কে আরও জোড়দার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। বহুবার প্রশাসনের কাছে টেবিল টেনিস খেলার পরিকাঠামো উন্নতমানের দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ…
Read More