Sonakshi Sarkar

1518 Posts
গান্ধীজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে সচেতনতা মূলক পদ যাত্রা

গান্ধীজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে সচেতনতা মূলক পদ যাত্রা

বৃহস্পতিবার ৩০ শে জানুয়ারি ১৯৪৮ সালে এই দিনেই প্রয়াত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সেই থেকেই আজকের এই বিশেষ দিন টিকে সমগ্র দেস জুড়ে নানাবিধ সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এদিন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে এক সচেতনতা মূলক পদ যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই  বিশেষ দিন প্রসঙ্গে পৌর সভার সদস্য স্বরুপ মন্ডল জানান। আজকের এই দিনে আমরা সবাই কুষ্ঠ নির্মূল করার লক্ষ্যে শপথ নিয়ে এগিয়ে যাচ্ছি।
Read More
দুর্ঘটনা ঠেকাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় এমভিআই কর্মীদের বিশেষ উদ্যোগ

দুর্ঘটনা ঠেকাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় এমভিআই কর্মীদের বিশেষ উদ্যোগ

দুর্ঘটনা ঠেকাতে এমভিআই কর্মীদের বিশেষ উদ্যোগ। বুধবার রাত্রে পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মী আবদুল রৌহানের নেতৃত্বে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় চললো রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগনোর কাজ। শিলিগুড়ি পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মী পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় বিভিন্ন যায়গা চিহ্নিত করে লাগানো হলো রেট্রো রিফ্লেকটিভ স্টিকার। ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দূর্ঘটনা কবল এলাকা গুলি চিহ্নিত করে এবং বেশ কিছু অন্ধকার যায়গায় পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মীরা গিয়ে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগায়। যাতে দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেতে পারে সাধারণ মানুষ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল রোহান, নোটন বিশ্বাস, শুভঙ্কর সেন, দয়াল বর্মন, অভিষেক গুপ্তা, অজয় লামা সহ অন্যান্য…
Read More
বন্ধ পরে আছে স্কুল, ছাত্র – ছাত্রীর বদলে স্কুলে বসছে হাট

বন্ধ পরে আছে স্কুল, ছাত্র – ছাত্রীর বদলে স্কুলে বসছে হাট

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন - “হাট বসেছে শুক্রবারে, বক্সীগঞ্জে পদ্মাপারে”। তিনি বেঁচে থাকলে বর্তমানে রাজ্যের অবস্থা দেখে হয়ত অন্য ছন্দ বাধতেন। স্কুলে মাস্টারমশাই নেই। নেই পড়ুয়াও। দীর্ঘ দিন ধরে বন্ধই পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুল। এখন সেই স্কুলে হাট বসছে প্রতি মঙ্গলবার। স্কুলের বারান্দা, মাঠ ‘দখল’ করে পসরা সাজিয়ে চলছে কেনাবেচা। স্থানীয় বাসিন্দারা চাইছেন, স্কুল আবার আগের হালে ফিরুক। গ্রামের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের যেতে হয় দূরের স্কুলে। গ্রামবাসীরা চাইছেন, এই স্কুল আবার নতুন করে চালু করুক প্রশাসন। রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়াদের অনুপাতে সমস্যার কথা নতুন নয়। বিকাশ ভবন সূত্রে খবর, প্রায় ২৫০ স্কুলে…
Read More
দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল-এর দ্বারা পাহাড়ের স্থানীয়দের সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ

দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল-এর দ্বারা পাহাড়ের স্থানীয়দের সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ

আগামী ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারি সিটং এর অহল ময়দানে আয়োজিত হতে চলছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। তারা জানান, এবছর তাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষ ও আগামী দিনেও তারা দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যালকে এগিয়ে নিয়ে যাবেন। মূলত এই ফিস্টিভালের মধ্যেদিয়ে পাহাড়ের স্থানীয়দের সংস্কৃতিকে তুলে ধরা হবে। থাকবে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবার সহ একাধিক অনুষ্ঠান। পাশপাশি উদ্যোক্তারা জানান, এই তিনদিনের অনুষ্ঠানে যে পর্যটকেরা সিটং এর হোমস্টেগুলোতে থাকবেন তাদের জন্য রয়েছে একাধিক সুবিধে, সাথে অনুষ্ঠান প্রাঙ্গনে থাকছে বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যাবস্থা।
Read More
পানিট্যাংকি ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্রাফিক সচেতনতা শিবির

পানিট্যাংকি ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্রাফিক সচেতনতা শিবির

শিলিগুড়ি:- বৃহস্পতিবার ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করলেন পানিট্যাংকি ট্রাফিক গার্ড।এদিন পথচলতি যানবাহন চালকদের নানান ভাবে ট্রাফিক নিয়ে সচেতনতা মুলক বার্তার পাশাপাশি হেলমেট সেফ ড্রাইভ,সেভ লাইফ"এর স্টিকার লাগানো হয় বিভিন্ন গাড়িতে।ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় সিভিক ভলান্টিয়ার সহ ট্রাফিকে দায়িত্বে থাকা ৫জন ট্রাফিক পুলিশদের। "সেফ ড্রাইভ সেভ লাইফ"রাজ্য সরকারের এই কর্মসূচি বিগত কয়েক বছর ধরে রাজ্যজুড়ে পালন করে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ। এই কর্মসুচীর ফলে হলে কিছুটা হলেও কমানো গেছে দুর্ঘটনার শতাংশ।তবে আজও এই নিয়মকে না মেনে দেদার কিছু মানুষ চলাচল করছে প্রধান সড়ক গুলিতে।এই খামখেয়ালিপনায় আজও বেশকিছু দুর্ঘটনা ঘটে চলছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। বুধবারের পর এবার বৃহস্পতিবারও…
Read More
২০ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ

২০ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ

কুড়ি কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। ধৃতের নাম তপো রায়। ধৃত কোচবিহারের বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি কোচবিহার থেকে প্রায় ২১ কেজি গাঁজা রাঁচিতে নিয়ে যাওয়ার জন্য আজ সন্ধায় জংশনে রাঁচি যাওয়ার বাসের জন্য টার্মিনার্স এর কাছে বাসের কাউন্টারের সামনে ঘোড়াঘড়ি করছিল। এই সময় গোপন সূত্র মারফত, প্রধান নাগর থানার পুলিসের কাছে খবর যায় ওই সন্দেহজনক যুবক সম্পর্কে। এরপর পুলিশ ওই ব্যক্তির ব্যাগ চেক করতেই বেড়িয়ে আসে দুই প্যাকেট গাঁজা। এরপর তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে প্রধান নগর থানার পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা…
Read More
বেআইনি অস্ত্রসহ ৩ অপরাধীকে গ্রেপ্তার করল পুলিশ

বেআইনি অস্ত্রসহ ৩ অপরাধীকে গ্রেপ্তার করল পুলিশ

অসামাজিক কাজ করার জন্য পৌর নিগম এর ৪১ নাম্বার ওয়ার্ডের তারাচাদ মাঠে বেশ কয়েকজন জড়ো হয়েছিলো। দেশি পিস্তল কার্তুজ, অস্ত্রসস্ত্র নিয়ে। গৌপন সুত্রে খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ হানা দিলে ৩ জনকে ধরতে সক্ষম হয়। ধৃতরা হলো মুজাফর আলম ওরফে গুড্ডু বাড়ি বিহারেএর কিশানগঞ্জ। শিলিগুড়িতে একটি ঘড় ভারা নিয়ে থাকতো লিম্বুবস্তিতে। এছারা দীপক পাশওয়ান বাড়ি বিহারে খাগরিয়াতে ঘড় ভারা নিয়ে থাকতো প্রধান নগর এলাকা শ্রীলঙ্কা বস্তিতে ও সন্দীপ দেওয়ানি বাড়ি ৪০ নাম্বার ওয়ার্ডের দূর্গা নগর এলাকাতে। আজ ৩ জনকে জলপাইগুড়ির আদালতে পাঠানো হয়।
Read More
দুয়ারে সরকার প্রকল্পের জেরে, স্কুল বন্ধের অভিযোগ

দুয়ারে সরকার প্রকল্পের জেরে, স্কুল বন্ধের অভিযোগ

রাজ্য সরকারের নানান প্রকল্পের সুবিধা জনগণের নাগালে পৌঁছে দিতে দুয়ারে সরকার চালু করা হয়েছিল। দফায় দফায় একাধিক ক্যাম্প করে সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে ফের রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে এই শিবির। এর জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। তবে তার ফলে কোথাও সম্পূর্ণ স্কুল ছুটি দিয়ে দিতে হচ্ছে, কোথাও আবার কয়েকটি পিরিয়ডের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকদের একাংশের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের মধ্যে রাজ্যের দুয়ারে সরকার শিবির আয়োজন প্রসঙ্গে শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, কিছু কিছু বিদ্যালয়ের ভবন বড়, সেখানে বাড়তি ক্লাসরুম রয়েছে। বিদ্যালয়ের কোনও একটি প্রান্তে হয়তো দুয়ারে সরকারের…
Read More
বিপুল পরিমাণে মদ সহ গ্রেফতার এক ব্যক্তি

বিপুল পরিমাণে মদ সহ গ্রেফতার এক ব্যক্তি

প্রচুর পরিমাণে দেশি-বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এনটি ক্রাইম উইং এর দল। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই টিকিয়াপাড়া বাজার এলাকাতে বেআইনি মদের কারবার চলছে বলে খবর আসছিল। ওই এলাকার উপর নজর রাখছিল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। মঙ্গলবার রাতে টিকিয়াপাড়া বাজারে অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর দল। অভিযানে ধরা পড়ে রামনাথ পাশোয়ার নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের সর্বহারা কলোনিতে। ধৃত রামনাথ পাশওয়ান দীর্ঘদিন ধরেই টিকিয়াপাড়া বাজারে মদের কারবার করছিল বলেই জানিয়েছে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর দেশি-বিদেশী মদ।…
Read More
জেলের দুঃস্থ বন্দিদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

জেলের দুঃস্থ বন্দিদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া জেলবন্দীদের সমস্ত রকম আইনি সাহায্য দিতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তার জন্য এবার শুধুমাত্র রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগার নয় জেলা ও মহাকুমা জেলেও আরও বেশি মাত্রায় লিগ্যাল  এইড ক্যাম্প খোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু তাই নয়, এছাড়াও বিভিন্ন সংশোধনাগারে থাকা লিগ্যাল আউটলেটগুলিও আরও জোরদার করা হচ্ছে। ওই সমস্ত বন্দিরা যাতে তাদের মামলার খুঁটিনাটি বিষয় সম্পর্কে সরাসরি সেখানে অভিযোগ জানাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে বিনা বিচারে কোন বন্দী আর দীর্ঘদিন জেলের মধ্যে আটকে থাকবে না। কারা দপ্তর সূত্রে খবর, এবার এই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ…
Read More