05
Jul
বাসের মধ্যে মায়ের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন ছেলে। পাথর দিয়ে প্রতিবাদী ছেলের মাথা থেঁতলে দিয়ে পালিয়ে গেল অপরাধী! শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি আসার এনবিএসটিসি সরকারি বাসে এমনটাই অভিযোগ উঠল শনিবার। অভিযুক্ত যুবক মদ্যপ ছিল। সে বারবার এক মহিলার গায়ের ওপর ঝুঁকে পড়ছিলো। প্রতিবাদ করেন ওই মহিলার সঙ্গে থাকা ছেলে। শুরু হয় বচসা। বাসের অন্যান্য যাত্রীরা কন্ডাকটরকে ঐ যুবককে বাস থেকে নামাতে হবে বলে দাবি করেন। কন্ডাকটরও চেষ্টা করেন অভিযুক্তকে শান্ত করার। কিন্তু ঐ মদ্যপ যুবক লাগাতার হুমকি দিতেই থাকে। এর পরে বাসটি জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় রেলগেটে আটকে গেলে বাস থেকে হঠাৎ নেমে পড়ে ওই মদ্যপ যুবক। নিয়ে আসে একটি বোল্ডার। সেটা দিয়ে প্রতিবাদীকে আচমকা…
