Editor

8890 Posts
বেদান্ত ফাউন্ডেশনের বেদান্ত রোজগার যোজনা

বেদান্ত ফাউন্ডেশনের বেদান্ত রোজগার যোজনা

বেদান্ত রোজগার যোজনা চালু হল বেদান্ত ফাউন্ডেশনের উদ্যোগে। এই প্রোগ্রামের মাধ্যমে কর্মহীন তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই কাজের জন্য বেদান্ত ফাউন্ডেশন সঙ্গে নিয়েছে কোয়েস কর্পোরেশন লিমিটেড’কে। বেদান্ত রিসোর্সেস লিমিটেডের একটি ফিলানথ্রপিক উদ্যোগ হল বেদান্ত ফাউন্ডেশন। ১৯৯২ সাল থেকে তারা ১.৪ মিলিয়নেরও বেশি তরুণ-তরুণীকে তাদের দেশব্যাপী ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলির মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে এই ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামকে কর্মমুখী স্কিল ট্রেনিং প্রোগ্রামে রূপান্তরিত করা হয়েছে। কোয়েস কর্পোরেশন হল দেশের বৃহত্তম প্রাইভেট সেক্টর এমপ্লয়ার।  বর্তমানে, বেদান্ত রোজগার যোজনার আওতায় ২০০০ জন ব্যক্তি ৫০টি কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী অক্টোবর নাগাদ ২১০টি কেন্দ্র চালু হয়ে যাবে এবং প্রশিক্ষণের পর ২০২১-এর মার্চ নাগাদ…
Read More
আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি । করোনা এবং লকডাউনের দীর্ঘ ৪ মাস পর ভক্তদের জন্য মন্দিরের ফটক খুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ । তবে কোভিড১৯-র রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানা গিয়েছে । মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।রাখা হবে হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ
Read More
পাঁচ বছর পূর্ণ হল বন্ধন ব্যাংকের

পাঁচ বছর পূর্ণ হল বন্ধন ব্যাংকের

২০১৫ সালের জুন মাসে বন্ধন গ্রুপকে একটি ইউনিভার্সাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার ভারতের সর্বকণিষ্ঠ ইউনিভার্সাল ব্যাংক বন্ধন ব্যাংক তার পাঁচ বছর পূর্ণ করছে ২৩ আগস্ট। প্রায় দুই দশক ধরে বন্ধন গ্রুপ ভারতের আর্থিক দুর্বল ও শ্রেণির মানুষের উন্নয়ণের জন্য কাজ করে চলেছে মাইক্রোক্রেডিট প্রদানের মাধ্যমে, যার লক্ষ্য সুদখোর মহাজনদের কবল থেকে গরীব মানুষের মুক্তি। ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বন্ধন ব্যাংক ভারতের ৩৪ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে ৪,৫৫৯টি ব্যাংকিং আউটলেট ও ৪৮৫টি এটিএম-এর মাধ্যমে। মাক্রোক্রেডিট প্রদান ছাড়াও বন্ধন ব্যাঙ্ক আরও কিছু নতুন প্রোডাক্ট দিচ্ছে, যেমন এমএসএমই-গুলিকে ঋণদান, গোল্ড লোন ও সাশ্রয়ী হাউসিং ফাইনান্স।…
Read More
করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে

করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে

করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তারমধ্যেই এবার গুজরাত, অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যায় পড়ছেন মানুষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থা প্রশাসনের। বর্তমানে বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে বিহারে। ইতিমধ্যেই রাজ্যের ১৬টি জেলায় ৮৩ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। সরকারি তথ্য জানাচ্ছে, এই রাজ্যের ১৬ জেলায় এখনও অবধি ৮৩ লাখ ৬২ হাজার মানুষ সরাসরি বন্যার দ্বারা প্রভাবিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৭০-এর বেশি। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই বক্সার, দিঘা, গান্ধী ঘাট, হাতিদাহ ও কহলগাঁওয়ে সব নদীর জল বাড়ছে। ভেঙেছে রাস্তাঘাট, নদীর পাড়। চাষের জমির পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি…
Read More
কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক ।ডিজিটাল কার্ড না মেলায় খুবই সমস্যায় পড়েছেন চাবাগান শ্রমিক ।খাদ্য দপ্তরের গাফিলতিতে তিনমাস ধরে রেশন সামগ্রী পাচ্ছে না চাবাগান শ্রমিকরা যা খুবই উদ্বেগজনক ।আর এই সমস্যার কথা তুলছে না কোনো রাজনৈতিক দল ।ফলে এই চাবাগান শ্রমিকদের দুর্দশা আরো খারাপ হচ্ছে । লকডাউন চলাকালীন সময়ে কেন্দ্রীয় সরকার মাসে পরিবারে জনপ্রতি 5 কেজি চাল এবং পরিবার প্রতি 1কেজি ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন ।এই সরকারি সুবিধে নভেম্বর পর্যন্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।কিন্তু তিনমাস কেটে গেলেও মেলেনি তাদের ডিজিটাল রেশন কার্ড,ফলে কেন্দ্রীয় সরকারের এই সুবিধে থেকে বঞ্চিত শিলিগুড়ি তরাইয়ের…
Read More
রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুরে

রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুরে

রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল এক সংবাদ চ্যানেল। বর্তমানে করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিচ্ছে রাজ্যের সব জেলায়। ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের সঙ্কট মেটাতে তাই দক্ষিণ দিনাজপুরে এগিয়ে এল এক খবর চ্যানেল। শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, দিনাজপুর টুডে চ্যানেলের কর্ণধার দেবরাজ কুন্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি শংকর দাস সহ আরো অন্যান্যরা ।জানা গিয়েছে টুডে নিউজ নামে ওই খবরের চ্যানেল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ২০জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহের পর ওই রক্ত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়
Read More
বাজারে এল নুভোকো’র ইনস্টামিক্স এক্সপ্রেস

বাজারে এল নুভোকো’র ইনস্টামিক্স এক্সপ্রেস

যেকোনও স্থানে যেকোনও সময়ে সহজে ব্যবহারযোগ্য প্রিমিয়াম কোয়ালিটি কংক্রিট পাওয়া সুবিধাজনক করার লক্ষ‍্য নিয়ে অগ্রণী বিল্ডিং মেটেরিয়ালস কোম্পানি নুভোকো ভিস্তাস কর্পোরেশন লিমিটেড লঞ্চ্‌ করল ইনস্টামিক্স এক্সপ্রেস। এটি হল এক প্রি-মিক্সড, রেডি-টু-ইউজ, ব্যাগ্‌ড, ড্রাই কংক্রিট। ইনস্টামিক্স এক্সপ্রেস হল সিমেন্ট, বালি ইত্যাদির এক প্রি-ব্লেন্ডেড মিশ্রণ, যাতে শুধু জল মেশালেই চলে। এটি ব্যবহারের পদ্ধতি সহজ – খোলো, মেশাও, ঢালো। বর্তমান পরিস্থিতে ছোটোখাটো কংক্রিটের কাজের জন্য এটি খুবই উপযোগী। বিভিন্ন ধরণের কংক্রিটের কাজের জন্য নুভোকো’র ইনস্টামিক্স এক্সপ্রেস এক আদর্শ সমাধান। ইনস্টামিক্স এক্সপ্রেস পাওয়া যায় ৫০ কেজির সিল করা ব্যাগে, পূর্ব-মিশ্রিত ও শুষ্ক অবস্থায়, ফলে বহন করা সহজ এবং কাজের প্রয়োজন অনুসারে ক্রয় করা যায়।
Read More
পুজোর আগেই পর্যটকদের জন্য পাহাড় খোলার আবেদন রাজ্যের কাছে

পুজোর আগেই পর্যটকদের জন্য পাহাড় খোলার আবেদন রাজ্যের কাছে

করোনার আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। কিন্তু এই পরিস্থিতিতেও ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরগুলি। পুজোর সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পর্যটকদের জন্য খুলে যেতে পারে পাহাড়! রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, হোটেল মালিক সংগঠন, গাড়ি মালিক এবং চালক সংগঠনগুলি একটি বৈঠক করে। এই বৈঠকের পর অবিলম্বে পর্যটকদের জন্য পাহাড় খোলার সিদ্ধান্ত নেন। কোভিড সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের জন্য পাহাড়ের দরজা খুলে দিতে সচেষ্ট নেওয়া হল উদ্যোগ। প্রশাসন যদি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেয় সেক্ষেত্রে ৭ সেপ্টেম্বর…
Read More
পদত্যাগের জানিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি

পদত্যাগের জানিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি

নয়াদিল্লি: অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রীর পদে তিনি আর থাকতে চান না, রবিবার দলকে জানিয়ে দেন সনিয়া গান্ধি। 'দলের সভাপতির দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া' শুরু করার জন্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যদের আর্জি জানালেন সোনিয়া গান্ধী। জানা গেছে, আজই (সোমবার) এবিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে বসতে চলেছে। শনিবারই মোট ২৩ জন শীর্ষ নেতা একজন যোগ্য মুখ চেয়ে চিঠি লেখেন সনিয়াকে।
Read More
আগামীকাল পাঁচ বছর পূর্ণ করতে চলেছে বন্ধন ব্যাংক

আগামীকাল পাঁচ বছর পূর্ণ করতে চলেছে বন্ধন ব্যাংক

আগামী ২৩ অগস্ট, ২০২০ সাফল্যের সঙ্গে পাঁচ বছর পূর্ণ করবে বন্ধন ব্যাঙ্ক। দেশের কনিষ্ঠতম এই সার্বজনীন ব্যাঙ্কের অন্যতম লক্ষ্যই ছিল সমাজের সেই সব অংশে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যেখানে হয় তা আগে পৌঁছয়নি বা প্রয়োজনের তুলনায় কম ছিল।  ২০১৫ সালের জুন মাসে বন্ধন গ্রুপকে সার্বজনীন ব্যাঙ্ক গড়ে তোলার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তার আগে দেশের গ্রাম ও আধা শহর এলাকায় পিরামিডের নিচের অংশের মানুষের আর্থিক চাহিদা মেটানোর লক্ষ্যে নিরলস কাজ করছিল বন্ধন। প্রায় দু’দশক ধরে দেশের অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণিকে সহজে ও সময়ে ক্ষুদ্র ঋণের পরিষেবা দিয়ে তাদের ক্ষমতায়ণে সাহায্য করেছে এই প্রতিষ্ঠান। মহাজনদের শোষণ ও শৃঙ্খল…
Read More