Editor

8890 Posts
সবজি বাজারে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালালেন  কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকেরা

সবজি বাজারে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকেরা

বুধবার জলপাইগুড়ি দিনবাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে।আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে এই অভিযান বলেই জানা গেছে। সুব্রত দের সাথে এই দিন ছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিক ও পুলিশ কর্মীরা। আলুতে লাল মাটি ও রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ দরখাস্ত হতে দেখা যাচ্ছে, সেই অভিযোগ এদিন খতিয়ে দেখেন সরকারি আধিকারিক‌রা। কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে বলেন, পাইকারি ও খুচরো আলু বিক্রেতা‌দের দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এজন্য খুচরো আলু বিক্রেতারা যাতে হিমঘর থেকে সরাসরি আলু কিনে এনে বিক্রি করতে পারে সেই ব‍্যবস্থাও করছেন তারা।…
Read More
মৃত্তিকা শিল্পীদের অসুবিধা লাঘব করার উদ্দেশ্য নিয়ে কুমোরটুলিতে নান্টু পাল

মৃত্তিকা শিল্পীদের অসুবিধা লাঘব করার উদ্দেশ্য নিয়ে কুমোরটুলিতে নান্টু পাল

আর মাত্র কয়েকদিন বাকি দূর্গা পূজার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মূর্তি তৈরির কাজ। তবে শিলিগুড়ি কুমারটুলি এলাকায় কাজের ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় মৃত্তিকা শিল্পীদের। সেই সকল অসুবিধার মধ্যে অন্যতম শৌচাগারের সমস্যা । বহুদিন ধরেই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। এই বার সেই অসুবিধার থেকে শিল্পীদের মুক্ত করতে তত্পর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান নান্টু পাল। এইদিন তিনি শিলিগুড়ি কুমারটুলি এলাকায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি কুমারটুলির এই সমস্যাকে তুলনামূলকভাবে লাঘব করবে বলেই মৃত্তিকা শিল্পীরা আশাবাদী।
Read More
শিলিগুড়ির সোনার কন্যা আজ দিনমজুরের ভূমিকায়

শিলিগুড়ির সোনার কন্যা আজ দিনমজুরের ভূমিকায়

ভারতের দুজন খো খো খেলোয়াড় সালমা এবং জ্যোতি। শিলিগুড়ির একই কলোনিতে বাড়ি তাদের।দুই কন্যার ছোট্টো ঘর ভর্তি সোনার মেডেল , অসংখ্য প্রতিযোগিতায় সেরার খেতাব প্রাপ্ত প্রশংসাপত্র। খো খো খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও আজ তাদের দিন কাটছে ঘাস কেঁটে এবং দিন মজদুরি করে।শিলিগুড়ি শহরের তরিবাড়ি কলোনিতে নিজের পরিবারের সাথে একটি ছোট্টো ঘরে থাকে সালমা মাঝি । ২০১৬ সালে সাফ গেমসে যে দলটি ভারতের হয়ে সোনা জেতে সেই দলেরই অন্যতম খেলোয়াড় সালমা। উল্লেখ্য যে ২০১৬ সালেই জুনিয়র দল থেকে সিনিয়ার খো খো দলে সুযোগ পায় সালমা। তার পর কেঁটে গিয়েছে চার চারটি বছর। কিছু দিনের জন্য আলোর মুখ দেখলে ও পুনরায়…
Read More
ব্র্যান্ড পোর্টফোলিও সংস্কার করল ম্যাকডাওয়েল’স

ব্র্যান্ড পোর্টফোলিও সংস্কার করল ম্যাকডাওয়েল’স

নিজস্ব ব্র্যান্ড পোর্টফোলিও সংস্কার করল দেশের সর্বাধিক বিক্রিত হুইস্কি ম্যাকডাওয়েল’স নাম্বার ওয়ান। এখন হবে নতুন লোগো ইউনিট, বেটার-ব্যালান্সড হুইস্কি ও আরও ভাল প্যাকেজিং। ১৯৬৮ সালে লঞ্চের পর এটাই প্রথম এতবড় পরিবর্তন। নতুন প্যাকের লক্ষ্য হল ম্যাকডাওয়েল’স-এর আধুনিকীকরণ। প্যাকের ডিজাইনে ম্যাকডাওয়েল’সের পরিচিত লোগো-সহ নিজস্বতা ধরে রাখা হয়েছে। বোতলটি হবে আগের থেকে একটু লম্বা, যা তাকে দেবে এক প্রিমিয়াম লুক। নতুন ম্যাকডাওয়েল’স নাম্বার ওয়ান ওরিজিনাল দেবে আরও ব্যালান্সড হুইস্কি এক্সপিরিয়েন্স। ম্যাকডাওয়েল’স নাম্বার ওয়ান লাক্সারি হচ্ছে স্মুথেস্ট নাম্বার ওয়ান, যা দেবে সুপিরিয়র এক্সপিরিয়েন্স। এই ব্র্যান্ড এবারই প্রথম তার অফলাইন ও অনলাইন সবরকম প্রচারে মহিলাদের আনছে। নতুন ক্যাম্পেন #দ্যনিউনাম্বারওয়ান ও #চেঞ্জউইথইউ গ্রাহকদের কাছে আকর্ষণীয়…
Read More
করোনার মধ্যে মহালয়ায় নিয়ম মেনে গঙ্গায় তর্পণ

করোনার মধ্যে মহালয়ায় নিয়ম মেনে গঙ্গায় তর্পণ

আগামীকাল বৃহস্পতিবার মহালয়া। করোনা সংক্রমণের মধ্যেই ছোট করে হলেও তা হবে। নিয়ম মেনে মহালয়ায় গঙ্গায় তর্পণও করা যাবে। যদিও এবার মহালয়ার সাত দিন নয়, বরং ৩৫ দিন পরে শুরু পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সংক্রমণের মধ্যেও যতটা সম্ভব সুরক্ষা নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পালন করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মহালয়ার দিন গঙ্গার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে আসেন বহু মানুষ। পুরসভা সূত্রে খবর, মহালয়ার দিন যাতে গঙ্গার বিভিন্ন ঘাটে সুষ্ঠুভাবে তর্পণ সম্ভব হয়, তার জন্য আগে থেকে প্রশাসনকে নির্দেশ দিয়েছে পুরসভা। যাতে এক জায়গায় অনেক লোক নেমে তর্পণ না করে একটা নির্দিষ্ট দূরত্ব…
Read More
মাদককাণ্ডে সারা ও রকুলের যোগ অস্বীকার এনসিবির

মাদককাণ্ডে সারা ও রকুলের যোগ অস্বীকার এনসিবির

এনসিবির জেরায় প্রায় ১৫ জন বলিউড তারকার নাম নিয়েছেন রিয়া চক্রবর্তী, যাঁরা নিয়মিত নিষিদ্ধ মাদক সেবন করেন, এই তালিকায় নাম রয়েছে সারা আলি খান, রকুল প্রীত সিং, সিমন খাম্বাটার। এনসিবির তরফে বলা হয়, আপাতত মাদককাণ্ডে জড়িত থাকার জন্য বলিউড তারকাদের নামের কোনও তালিকা তৈরি করেনি কেন্দ্রীয় সংস্থা। সারা ও রকুলের নাম মাদককাণ্ডে সামনে আসবার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েন এই দুই বলি নায়িকা। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেন, ‘আপাতত মাদক পাচারকারীদের গ্রেফতারির উপরই জোর দিচ্ছে এনসিবি। এই মামলায় এখনও অবধি আমাদের রাডারে কোনও বলিউড তারকা নেই, এই ধরণের কোনও তালিকা এনসিবি তৈরি করেনি'।
Read More
ফ্লিপকার্ট: প্রশিক্ষণ ও কর্মসংস্থান

ফ্লিপকার্ট: প্রশিক্ষণ ও কর্মসংস্থান

উৎসবের মরশুম আর সেইসঙ্গে বিগ বিলিয়ন ডেজ আসছে। এই উপলক্ষে ফ্লিপকার্ট ৭০,০০০ প্রত্যক্ষ ও আরও কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কর্মসংস্থানে সাহায্য করবে। প্রত্যক্ষ কাজের সুযোগ আসবে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে, আর অপ্রত্যক্ষ কাজের সুযোগ হবে ফ্লিপকার্টের সেলার পার্টনারদের কাছে ও কিরানাগুলিতে। কর্মসংস্থানের সুযোগ আসবে অনুসারী শিল্পক্ষেত্রগুলিতেও।  বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ক্যাপাসিটি, স্টোরেজ, প্যাকেজিং, হিউম্যান রিসোর্সেস, ট্রেনিং ও ডেলিভারির জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ হবে। এর ফলে বাড়তি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এবার, ফ্লিপকার্ট প্রায় ৭০ হাজার মানুষকে তার সাপ্লাই চেইনে নিয়োগ করবে। কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কাজের সুযোগও সৃষ্টি হবে সেলার ও পার্টনারদের কর্মস্থলে। লাস্ট-মাইল ডেলিভারির জন্য ৫০,০০০-এরও বেশি কিরানার সঙ্গে ফ্লিপকার্টের সংযোগ স্থাপিত…
Read More
দীর্ঘ ছয় মাস পর উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ ছয় মাস পর উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোভিড আবহে দীর্ঘ ছয় মাস পর উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গের কোভিড পরিস্থিতির খোঁজখবর খতিয়ে দেখতে এবং একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করতে মুখ্যমন্ত্রীর উত্তরে আগমন ।নবান্ন সূত্রের খবর, আগামী ২১ সেপ্টেম্বর তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন । জানা গেছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের মন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা । ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর । কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে সংগঠনের সাংগঠনিক অবস্থান কেমন তা জানতেই তৃণমূল সুপ্রীমোর এই সফর। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূল যেভাবে বিজেপির কাছে বিশাল ব্যবধানে হেরেছে তাতে বেজায়…
Read More
দুবছর বন্ধ থাকার পর আজ খুলে গেল ডুয়ার্সের মুজনাই চা বাগান

দুবছর বন্ধ থাকার পর আজ খুলে গেল ডুয়ার্সের মুজনাই চা বাগান

প্রায় দুবছর বন্ধ থাকার পর আজ খুলে গেল ডুয়ার্সের মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগান । জানা গেছে দীর্ঘ প্রায় ২১ মাস বন্ধ ছিল এই চাবাগান । চাবাগানের শ্রমিকরা জানিয়েছে যে বিগত ২০১৮ সালের ডিসেম্বর মাসে বন্ধ হওয়ার পর থেকে বাগানের প্রায় একহাজার শ্রমিক পরিবার কর্মহীন হয়ে পড়ে । শুধুমাত্র চাবাগানের উপর নির্ভর করে চলা এই হাজার পরিবার দুবছর ধরে কর্মহীন অবস্থায় দিন কাটে । গতকাল শ্রম দপ্তরের হস্তক্ষেপে ত্রিপাক্ষিক বৈঠক বসে । সেই বৈঠকেই বাগান খোলার সিদ্ধান্ত হয় । এদিন এই মুজনাই চা বাগানের বাগান খোলার বৈঠকে উপস্থিত ছিলেন বাগানের সমস্ত শ্রমিক সংগঠনের নেতারা ।দীর্ঘদিন পর পুজোর আগে ফের বাগানের…
Read More
কর্মসংস্থানের দাবিতে শিলিগুড়িতে আজ মিছিল করল বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই

কর্মসংস্থানের দাবিতে শিলিগুড়িতে আজ মিছিল করল বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই

দেশে বাড়ছে বেকারত্ব, রাজ্যে নেই চাকরি আর বেকারদের কর্মসংস্থানের দাবিতে শিলিগুড়িতে আজ মিছিল করল বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই।জানা গিয়েছে আজকের এই মিছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বের হয়ে ভেনাসমোড় পর্যন্ত যায়। বেকারদের কর্মসংস্থান করতে কেন্দ্র ও রাজ্যসরকার পুরোপুরি ব্যর্থ। রাজ্যে এসএসসি বন্ধ , কেন্দ্রে বেসরকারিকরনের বিরুদ্ধে আজ এই বিক্ষোভ মিছিল করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া।
Read More