Editor

8029 Posts
সোমবার জোড়া ব্রোঞ্জ দিয়ে এশিয়ান গেমসে শুরু ভারতের

সোমবার জোড়া ব্রোঞ্জ দিয়ে এশিয়ান গেমসে শুরু ভারতের

রবিবারের মতোই সোমবার এশিয়ান গেমসে ভাল ফল করতে চাইছে ভারত। শুরুটা হয়েছে জোড়া ব্রোঞ্জ দিয়ে। ৩০০০ মিটার স্পিট স্কেটিংয়ে পুরুষ ও মহিলাদের দল ব্রোঞ্জ পদক জিতেছে। এখনও সারা দিনের খেলা বাকি। রুপো ও সর্বোপরি সোনা জেতারও সুযোগ রয়েছে ভারতের। দিনের প্রথম সোনা জেতে পুরুষদের দল। স্পিড স্কেটিংয়ের ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চাইনিজ তাইপেই। তারা সময় নিয়েছে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড। ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া। পুরুষদের মতো মহিলাদের দলও…
Read More
উৎসবের মরসুমে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল

উৎসবের মরসুমে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। উৎসবের মরসুমে আগের চেয়ে বেশি টাকা খরচ করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে হবে। সূত্রের খবর, আগের চেয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে।এর আগে তেল কোম্পানিগুলি সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। ১৫৭ টাকা কমানো হয়েছিল দাম। উৎসবের মুখে এক মাসের মধ্যে দাম আবার বৃদ্ধি পেল। নতুন দাম অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার মিলবে ১৭৩১.৫০ টাকায়। ১ অক্টোবর থেকে নতুন দাম প্রযোজ্য হবে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এত দিন ছিল ১৬৩৬ টাকা। মূল্যবৃদ্ধির পর তা হবে ১৮৩৯.৫০ টাকা। মুম্বইতে এই সিলিন্ডার মিলছিল ১৪৮২ টাকায়। এখন…
Read More
পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে খুন

পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে খুন

ঘটনাটি ঘটে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। কন্যাসন্তান  জন্ম দেওয়ায় প্রাণ হারাতে হল পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে। প্রমাণ লোপাট করতে রাতারাতি ওই  মৃতাকে কবর দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত বাক্তির নাম রেশমা খাতুন। রেশমার মা জানান- বছর তিনেক আগে মেয়ের বিয়ে দিয়েছেলাম, এবং যৌতুক হিসেবে পাত্রকে বাইক, নগদ অর্থ ও আসবাবপত্র সবটাই সাধ্য মতো দিয়েছিলাম।দেড় বছর আগে আমার মেয়ে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু কেন পুত্রসন্তান হয়নি তা নিয়ে প্রায় রোজদিন ওর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন ওকে  মানসিক এবং শারীরিক অত্যাচার করতো। তবে সে সবটাই মুখ বুজে সহ্য করে নিত।কিন্তু এসবের মাঝে তিনি আবারও অন্তঃসত্ত্বা হওয়ায়, কন্যাসন্তান জন্ম দিতে পারার আশঙ্কায়  স্বামী সহ…
Read More
শিলিগুড়িতে গাড়ি ভাঙচুর করল এলাকা বাসী

শিলিগুড়িতে গাড়ি ভাঙচুর করল এলাকা বাসী

রবিবার শিলিগুড়ি বর্ধমান রোড থেকে স্টেশন ফিডার রোড ধরে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনকে জনকে ধাক্কা দেয়। আহত তিনজনকেই বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।অন্যদিকে গাড়ি চালককে আটক করে সেই গাড়িটি ভাঙচুর চালান এলাকা বাসী। ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান শিলিগুড়ি থানার পুলিশ। তাঁরা  কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে গাড়িটিকে সেখান থেকে বেড় করে আনেন। এবং স্থানীয় সূত্রে খবর – মদ্দক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। সেই কারনেই একের পর এক বাক্তিকে ধাক্কা মারতে থাকেন তিনি। তবে পুলিশ জানান যে এখনও পর্যন্ত আহত বাক্তিদের পরিচয় জানা যায়নি। এছাড়াও গাড়ি চালক মদ্দক অবস্থায় ছিলেন…
Read More
বাংলাদেশের ছাপাখানায় তৈরি লক্ষাধিক জাল নোট

বাংলাদেশের ছাপাখানায় তৈরি লক্ষাধিক জাল নোট

শুকবার বিকেলে বাসুদেবপুর পিল্কি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনক ভাবে একজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। ওই যুবকের কাছে থাকা ব্যাগে থেকে উদ্ধার হয় সব 500টাকার জাল নোট। এবং পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পাড়ে যে- নোট গুলি হাতবদল করে মুর্শিদাবাদে ঢুকলেও ওই জাল নোট এসেছে  বাংলাদেশ থেকে। সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ছাপাখানায় তৈরি ‌‌হয়েছিল সব জাল টাকা।ধৃত যুবক জানান যে তিনি ওই জাল নোটগুলো বৈষ্ণবনগর থেকে সুতির এক বাসিন্দার হাতে তুলে দিতে যাচ্ছিলেন।শনিবার ওই যুবককে  পুলিশ সাতদিনের হেফাজতে রেখে জঙ্গিপুর আদালতে তোলেন। বিস্তারিত ঘটনাটি তদন্ত চালাচ্ছেন পুলিশ !    
Read More
ট্রেন ছাড়তেই লাইন থেকে ছিটকে গেল টয় ট্রেনের ইঞ্জিন

ট্রেন ছাড়তেই লাইন থেকে ছিটকে গেল টয় ট্রেনের ইঞ্জিন

শনিবার সকালে ঘুম স্টেশন থেকে রওনা দেয় টয় ট্রেনটি। স্টেশন পেরোতে না পেরোতেই কিছু ক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। সাথে সাথেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না  আসলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দার্জিলিং পর্যটকদের মধ্যে। ট্রেনের যাত্রীরা জানান- পাহাড়ি রাস্তায় ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনাটি মোটেই উড়িয়ে দেওয়ার মত নয়। এখানে সবাই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছি। কাজেই দুশ্চিন্তা হচ্ছে। মাঝে মধ্যেই হেরিটেজ টয় ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর শুনি। কিন্তু এরকম আমাদের সাথে হবে সেটা কখনই কল্পনা করতে পারিনি। তবে এই বিষয়টি রেল  কতৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এছাড়াও রেল কতৃপক্ষ জানান যে “ট্রেনে থাকা সকল যাত্রীর টিকিটের টাকা…
Read More
আদিবাসী সংগঠনের মিছিলে সাতসকালে অবরুদ্ধ হাওড়া সেতু

আদিবাসী সংগঠনের মিছিলে সাতসকালে অবরুদ্ধ হাওড়া সেতু

 আদিবাসী সংগঠনের মিছিলের জেরে সাতসকালে অবরুদ্ধ হাওড়া সেতু। ঘণ্টার পর ঘণ্টা প্রবল যানজট। গড়াল না বাস-গাড়ির চাকা। প্রবল ভিড় ফেরিঘাটেও। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বেশ কিছুদিন ধরে তফশিলি জনজাতির তকমার দাবিতে সোচ্চার কুড়মি-মাহাতোরা। এরই প্রতিবাদে সামিল একাধিক আদিবাসী সংগঠন। শুক্রবার রানি রাসমণি রোডে একটি সভা রয়েছে আদিবাসীদের। তাতে যোগ দিতেই এদিন সকালে বিভিন্ন জেলা থেকে দলে দলে হাওড়া স্টেশনে পৌঁছন আদিবাসীরা। হাওড়া স্টেশন থেকে মিছিল করে হাওড়া সেতু ধরে রানি রাসমণি রোডের উদ্দেশে রওনা হন তাঁরা। আর এই মিছিলের জেরে সাতসকালে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া সেতু। বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অফিস যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। সকলেরই…
Read More
ফের সোনা ভারতের! পিস্তল, রাইফেল হাতেই এশিয়ান গেমসে পদক 

ফের সোনা ভারতের! পিস্তল, রাইফেল হাতেই এশিয়ান গেমসে পদক 

শুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত।রুপোর পর এ বার সোনা।  শুক্রবার সকাল থেকেই পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, কুশল স্বপ্নিল এবং অখিল শিয়োরান পদক জিতলেন এশিয়ান গেমসে। শুক্রবার শুটিং থেকে ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। সেটাও শেষ বিশ্ব রেকর্ডের থেকে বেশি ছিল। যদিও ভারত আরও বেশি পয়েন্ট পাওয়ায় লাভ হয়নি চিনের। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই…
Read More
খড়্গপুর গয়নার দোকানে ডাকাতি

খড়্গপুর গয়নার দোকানে ডাকাতি

শুক্রবার খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একটি গয়নার দোকানে হল ডাকাতির চেষ্টা।ডাকাতিতে বাধা দেওয়ায় মালিক এর ওপর চলল গুলিও। খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় যেঃ গয়নার দোকানের মালিক আশিস সকালে তিনি নিজের দোকানে আসেন। দোকান খুলতেই তাকে আচমকা চার পাঁচ জন ঘিরে ধরে। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে তার দিকে গুলি চালান।গুলি লেগে সেখানেই তিনি লুটিয়ে পড়েন।অন্য দিকে, ডাকাতিতে বাধা দিতে যাওয়ায় আহত হয় দোকান এর এক কর্মী। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষেরা ছুটে এলে ওই চার-পাঁচ জনের দলটি চম্পট দেয়। এবং  রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দোকানের মালিককে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল…
Read More
চলাচলের অযোগ্য ডালখোলা থেকে সোনাপুর আসার জাতীয় সড়ক

চলাচলের অযোগ্য ডালখোলা থেকে সোনাপুর আসার জাতীয় সড়ক

প্রায়শই গাড়ি নিয়ে রায়গঞ্জ বা শিলিগুড়ি যেতে হয় গাড়ি চালকদের। রাস্তায় গর্তের কারণে কখনও গাড়ির চাকা নষ্ট বা কখনও ভেঙে পড়ে গাড়ির যন্ত্রাংশ। ইসলামপুর ডালখোলা থেকে সোনাপুর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার রাস্তার হাল এমনই।এই নিয়ে অভিযোগ সাধারণ মানুষেদের। কেন সেই রাস্তার সংস্কারে উদ্যোগ হচ্ছেন না জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।ডালখোলা থেকে ইসলামপুরের বাইপাস পর্যন্ত কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে তৈরি হয়েছে বিশাল গর্ত এবং সেই সব জায়গায় জল জমে প্রায় দিনে ঘটে চলেছে দুর্ঘটনা। বারং বার এই একই বিষয় নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন  জানিয়েছেন প্রশাসনের কর্তারা। তবে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের।মহাকুমা প্রশাসনের…
Read More