04
Oct
পুজোর মরসুম শুরুর মুখে শিলিগুড়িকে কেন্দ্র করে জাল ধূপকাঠির চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ, শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, বিভিন্ন প্রসিদ্ধ সংস্থার মোড়কে জাল ধূপকাঠি। গত ৩০ সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুণের এক সংস্থা থেকে অভিযোগ আসে শিলিগুড়ি পুলিশের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর হাসমিচক লাগোয়া নিবেদিতা মার্কেটের ধূপকাঠির বাজারে শিলিগুড়ি পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসারেরা অভিযান চালান। উদ্ধার হয় প্রচুর নকল ধূপকাঠি, মোড়ক এবং প্যাকেট। পুলিশ সূত্রের খবর, ওই দোকানে উদ্ধার হয় বিপুল সংখ্যক নকল ধূপকাঠি। এর আগেও ২০১৮ সালে এই একই দোকান থেকে শিলিগুড়ি পুলিশের অভিযানে উদ্ধার হয়েছিল বিভিন্ন সংস্থার নকল ধূপকাঠি। তার পরেই মামলা চললেও ফের নকল…
