Editor

8890 Posts
কোচবিহারে পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের

কোচবিহারে পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের

পরীক্ষায় পাশ করানোর দাবিতে পথে নামলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোচবিহারের ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার গুঞ্জবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান প্রথম, তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পড়ুয়ারা। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের ফলাফল প্রকাশিত হয়। দেখা যায়, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের ১৩৫৭ জন পড়ুয়ার মধ্যে মাত্র ৫৬ জন পড়ুয়া সব বিষয়ে পাশ করেছেন। কলেজের প্রথম সিমেস্টারের পড়ুয়াদের ফলাফলে হতাশ অধ্যাপকরা। কলেজ সূত্রে জানা যায়, বাংলা মেজরের পাঁচজন সব বিষয়ে পাশ করেছেন।  ইংরেজি বিভাগে ২৫ জনের সব বিষয়ে পাশ করলেও অঙ্কে একজন, এডুকেশন বিভাগে ন’জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১১ জন পাশ করেছেন।…
Read More
মেয়র গৌতম দেব কিরণচন্দ্র ভবনের নতুন বহুতলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

মেয়র গৌতম দেব কিরণচন্দ্র ভবনের নতুন বহুতলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।জানা গিয়েছে, মোট ৭ কোটি টাকা ব্যয়ে এই বহুতল নির্মাণ করা হবে। মোট ৪২ হাজার স্কয়ার ফিটের হবে এই ভবন।একইসাথে পুরোনো ভবনের সংস্কার হবে। জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২ নং বোরো কার্যালয়কেও এই নতুন ভবন স্থানান্তরিত করা হবে।
Read More
বকেয়া টাকা না পেলে, বৃহত্তর আন্দোলনে নামবে তিরহানা চা বাগানের শ্রমিকেরা

বকেয়া টাকা না পেলে, বৃহত্তর আন্দোলনে নামবে তিরহানা চা বাগানের শ্রমিকেরা

প্রায় চার মাস বন্ধ থাকার পর খুলে গেল তিরহানা চা বাগান।মালিকপক্ষ বকেয়া টাকা না মেটানোর জন্য ১০৮ দিন বন্ধ ছিল বাগডোগরার তিরহানা চা বাগান। শ্রমিক চা-মহল্লার শ্রমিকেরা বারবার সরব হয়েও সমাধান সূত্র মিলছিল না। শেষে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের তৎপরতায়, সমাধান সূত্র মেলে।  বকেয়া টাকা প্রায় ৪৪ লক্ষ্য টাকা, আগামী মার্চ মাসে পরিশোধ করবে মালিক কতৃপক্ষ।এমন প্রতিশ্রুতি মেলায়, সোমবার বাগান খোলা হয়েছে।সোমবার সাতসকালে কর্মীরা হাজির হলেও, কাজে যোগদান করেনি। মঙ্গলবার বাগানের বিভিন্ন এলাকায় কাজ করে চলেছে কর্মীরা। বাগান বন্ধ থাকাকালীন, কর্মীরা একজোট হয়ে বাগান পরিচর্যার কাজ করেছেন।সেই টাকাও পাওনা রয়েছে বলে দাবি করেন শ্রমিকেরা। আগামী ২৪শে মার্চ বকেয়া টাকা না…
Read More
নাটাবাড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি কিষান মোর্চার মন্ডল সদস্যের

নাটাবাড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি কিষান মোর্চার মন্ডল সদস্যের

লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কিষান মোর্চার মন্ডল সদস্য। মঙ্গলবার তৃণমূলের মারুগঞ্জ দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১(ক) ব্লক নেতা তথা তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী। এ বিষয়ে রাজেশ তন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ চিলাখানা অঞ্চলের নাটাবাড়ি বিধানসভা ৩ নং মণ্ডল কৃষাণ মোর্চার সদস্য রামকৃষ্ণ সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে রামকৃষ্ণ সরকার ওরফে আর কে তার প্রভাব কতটা ছিল। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলকে কতটা সমৃদ্ধি করবে সরকার সেটাই এখন দেখার…
Read More
শিলিগুড়িতে  আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের খেলাধূলোর সামগ্রী বিতরণ  

শিলিগুড়িতে  আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের খেলাধূলোর সামগ্রী বিতরণ  

জয় জোহার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের মধ্যে খেলাধূলোর সামগ্রী বিতরণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সি সুধাকর। সোমবার মাল্লাগুড়ি পুলিশ লাইনে গুলমা ও দাগাপুর চা বাগানের ৬৬ জন শিশুকে ওই খেলার সামগ্রী তুলে দেন কমিশনার সি সুধাকর। মূলত শিশুরা যাতে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে না পরে তা থেকে রুখতেই এই উদ্যোগ কমিশনারেটের।
Read More
জলপাইগুড়িতে জমির আলু ইঁদুরে নষ্ট করায় দিশেহীন চাষিরা

জলপাইগুড়িতে জমির আলু ইঁদুরে নষ্ট করায় দিশেহীন চাষিরা

ইঁদুরে নষ্ট করে দিচ্ছে জমির আলু, কেটে ফেলছে আলু গাছ এবং গর্তের ভেতরে লুকিয়ে রাখছে সদ্য ফলন্ত আলু।এরই ফলে দিশেহীন চাষিরা। সেরকমই জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্ননগর পাড়ার চাষী কিশোর কুমার বাড়ুরী জানান এবছর তিনি তার নিজস্ব দু বিঘা জমিতে জ্যোতি আলু চাষ করেছেন। কিন্তু আলু পুরোপুরি বৃদ্ধি না হতেই ইঁদুরের অত্যাচার শুরু হয়েছে। তিনি আরো বলেন একদিকে ইঁদুর আলু গাছ কেটে দিচ্ছে অন্যদিকে গর্ত করে লুকিয়ে রাখছে উৎপাদিত  আলু। তাই দিশাহীন হয়ে পড়েছি আমরা। তিনি আরো বলেন এভাবে ইঁদুরে অত্যাচার করতে থাকলে আমাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে।
Read More
একটিয়াশালে ‘দিদিকে বলো’তে অভিযোগের পর নতুন রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস

একটিয়াশালে ‘দিদিকে বলো’তে অভিযোগের পর নতুন রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস

‘দিদিকে বলো’তে অভিযোগ করেছিলেন।সেই অভিযোগের পরই নতুন রাস্তা ও ড্রেন পেলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ একটিয়াশাল এলাকার বাসিন্দারা।জানা গিয়েছে, দক্ষিণ একটিয়াশাল এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।বেহাল রাস্তার জেরে অতিষ্ঠ বাসিন্দারা। একাধিক জায়গায় বিষয়টি জানিয়েছিলেন তারা।তবে সুরাহা হয়নি।পরবর্তীতে দিদিকে বলো’তে অভিযোগ করেন।সেখানে অভিযোগ করে অবশেষে নতুন রাস্তা এবং ড্রেন পাচ্ছেন বাসিন্দারা। সোমবার প্রথশ্রী প্রকল্পের আয়তায় দক্ষিণ একটিয়াশালের প্রায় ৭৫ মিটার সিসি রোড সহ ১৫০মিটার ড্রেনের শিলান্যাস করলেন রাজগঞ্জ পঞ্চায়ত সমিতির সভাপতি রুপালী দে সরকার, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক সহ অন্যান্যরা।
Read More
শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে করতে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে করতে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়লো শিলিগুড়ির আরও একটি স্টেশনের। নাম জুড়লো শিলিগুড়ি জংশনের। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে অত্যাধুনিক আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। এই কাজের শিলান্যাস হলো সোমবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্টা সহ দুই বিধায়ক শংকর ঘোষ এবং শিখা চ্যাটার্জী এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, বাগরাকোট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ফুট ওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন৷ এছাড়াও ঠাকুরনগর এলাকায় রেল ওভার ব্রিজের জন্য টাকা বরাদ্দ হয়েছে সমস্ত জট কাটিয়ে সেই কাজ দ্রুত শুরু হওয়া…
Read More
ত্রিপাক্ষিক বৈঠকের শেষে খুলে গেল তিরহানা চা বাগান

ত্রিপাক্ষিক বৈঠকের শেষে খুলে গেল তিরহানা চা বাগান

ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলে গেল বাগডোগরার তিরহানা চা বাগান। ১০৮ দিন পর সোমবার থেকে স্বাভাবিকের পথে বাগান।উল্লেখ্য, গত ১০ই নভেম্বর বোনাস সমস্যার জেরে বন্ধ হয়েছিল বাগডোগরার তিরহানা চা বাগান।লকআউট নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ। এরপর থেকেই বোনাস ও মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা।অবশেষে ২৪শে ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠক হয়।বৈঠকের পর আজ থেকে খুলে যায় বাগান।এদিন বাগান খুললেও অধিকাংশ শ্রমিকেরা খুশি নন।তাদের অভিযোগ, বাগান খুললেও একমাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে।এই একমাস কিভাবে চলবে।অন্যদিকে ১৮ শতাংশ বোনাস নিয়েও খুশি নন শ্রমিকেরা। এই বিষয়ে বাগানের সিনিয়র ম্যানেজার জানান, শ্রমিকদের বকেয়া বোনাস…
Read More
উত্তর দিনাজপুরে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস

উত্তর দিনাজপুরে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস

পথশ্রী ৩ প্রকল্পের আওতায় এনে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২নং গ্রাম পঞ্চায়েতের দাড়িভিট শিমুলতলা মোড় থেকে শ্যামনগর পর্যন্ত।।জানা গেছে দীর্ঘ প্রায় ৩৫ বছর থেকে বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটি। সোমবার এই রাস্তার শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল,গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘ ৩৫ বছর ধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় ছিল, বারবার বিভিন্ন দপ্তরে গিয়েও কোন কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিয়েছিলাম বিষয়টি। তারপর…
Read More