Editor

8029 Posts
এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন রোনাল্ডো। কবে অবসর নিবেন, তা পর্তুগালের কর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের ফুটবলার। তবে বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি তাঁর। এখনও পাল্লা দিয়ে সকলের সাথে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ এনে দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চাননা তিনি। ২০২৬ সালে আরও এক বার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমে জানা যায় যে, সৌদি আরবের ক্লাব কর্তাদের নাকি তিনি বলেছেন, ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করতে আগ্রহী তিনি এবং পর্তুগালের হয়ে আগামী বিশ্বকাপেও খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Read More
লাইনচ্যুত হল আনন্দ বিহার – কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস, মৃত অন্তত চার

লাইনচ্যুত হল আনন্দ বিহার – কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস, মৃত অন্তত চার

বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ’টি বগি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। দুর্ঘটনার ফলে  আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এছাড়াও  যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের। স্থানীয় সূত্রে, রাত দেড়টা পর্যন্ত চার জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন প্রশাসন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।তবে ঘটনা সোনা মাত্রই  রাত আড়াইটে নাগাদ  রেলমন্ত্রী  টুইট করে লেখেন যে “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।” এবং দুর্ঘটনার পরে হেল্পলাইন চালু করা হয় রেলের…
Read More
কবে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ?

কবে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ?

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন কী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? কবে অবসর নেবেন? লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ কি আর দেখা যাবে না?তা ক্লাব আল নাসের এবং পর্তুগালের কর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের ফুটবলার।বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি রোনাল্ডোর। এখনও পাল্লা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ এনে দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চান না। ২০২৬ সালে  তাই আর এক বার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এ কারণেই পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পর্তুগালের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, আল নাসের এবং পর্তুগালের কর্তাদের নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রোনাল্ডো।…
Read More
বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

জলপাইগুড়িতে তিস্তার পার যেন যুদ্ধক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের বাইশটি দল। গজলডোবা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিস্ফোরক ফাটিয়ে নিষ্ক্রিয় করছে তারা। আর তাই মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে নদীপার, ঝলকে ওঠা আগুনে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার ধানখেত।মঙ্গলবার তিস্তাপারে অন্তত ২০টি জায়গায় শতাধিক বিস্ফোরক ফাটানো হয়েছে। এগুলি সবই হড়পা বানে সিকিম থেকে ভেসে এসেছে। পুলিশ সূত্রের দাবি, কত বিস্ফোরক ভেসে এসেছে বা কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে তার কোনও আন্দাজ সেনাবাহিনীর তরফে দেওয়া হয়নি। তিস্তায় ভেসে আসা দুটি রকেট লঞ্চার কিনে গুদামে রাখার অভিযোগে এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। গজলডোবা লকগেটে…
Read More
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হল না শামির

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হল না শামির

দিল্লির মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে  খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচেও জায়গা পেলনা মহম্মদ শামি। তবে ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন হয়। অশ্বিনের জায়গায় দলে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে।  দিল্লির মাঠ চেন্নাইয়ের মতো পিচ সহায়ক নয়। সেই কারণেই দুজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দলে শামির থেকে ভালো ব্যাটিং করে শার্দূল। তাই শামির বদলে প্রথম একাদশে দলে নেওয়া হয় তাঁকে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টসে হেরে গিয়ে প্রথমে বল করতে নামে ভারত। এবং অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানান যে টস জিতলে আমরাও প্রথমে বল করার সিদ্ধান্তই নিতাম।
Read More
মাদক পাচারের কারণে সাসপেন্ড দুজন পুলিশ কর্মী

মাদক পাচারের কারণে সাসপেন্ড দুজন পুলিশ কর্মী

খড়্গপুর রেল পুলিশ জেলার শালিমার জিআরপি থানায় কর্মরত দু’জন পুলিশকর্মীকে মাদক পাচারের অভিযোগে সাসপেন্ড করল রেল পুলিশ। সেই সঙ্গে বরখাস্ত করা হয়েছে তিন জন সিভিক ভলান্টিয়ারকে। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয় গত মাসে। সে দিন সাঁতরাগাছি স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্মের বাইরে শালিমার জিআরপি থানার পুলিশ ১৫৯টি মাদক-মিশ্রিত কাশির সিরাপের বোতল উদ্ধার করে একটি ক্যাব থেকে। পুলিশ সেই ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ রাজা নামে এক জনকে। অভিযোগ তিনি ক্যাবে করে ওই মাদক-মিশ্রিত কাশির সিরাপ পাচার করছিলেন বলে পুলিশ সেই গাড়িটিকে আটক করে। এবং ঘটনায় রেল পুলিশের তদন্তে নামলে জানা যায় মাদক পাচারের সঙ্গে যুক্ত আছেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে জেরা…
Read More
জলপাইগুড়িতে অস্ত্র তল্লাশি সেনা ও পুলিশের

জলপাইগুড়িতে অস্ত্র তল্লাশি সেনা ও পুলিশের

সিকিমের অস্থায়ী সেনা-ছাউনিতে অস্ত্র এবং বিস্ফোরক মজুত করা হয়েছিল। সেনাবাহিনী সেগুলি নিয়ে সীমান্তের দিকে এগোচ্ছিল।তবে সেইসব কিছু ভেসে যায় তিস্তার হরপ্পা বানে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গজলডোবা  থেকে যৌথ ভাবে অস্ত্র তল্লাশির অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও জেলা পুলিশ। তল্লাশি চলবে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। ড্রোন ক্যামেরা উড়িয়েও তিস্তার পারে কাশবনে বিস্ফোরক খোঁজা হবে বলে সূত্রের খবর। এছাড়াও সোমবার জলপাইগুড়ির তিস্তা নদীর পার থেকে উদ্ধার করা হয়েছে শেল। গাজলডোবায় বসানো হয়েছে বিস্ফোরক খোঁজার রেডার। তবে পুলিশ সূত্রের খবর, সেনাবাহিনীর আরও একটি দল আসতে চলেছে  জলপাইগুড়িতে। সেনাবাহিনীর এক অফিসারের কথায় জানা গিয়েছে যেখানে যা অস্ত্র, বিস্ফোরক পাওয়া যাচ্ছে, সেগুলির তথ্য উপরে পাঠানো…
Read More
টোটোচালকদের মিছিলে বন্ধ হয়ে যায় কলকাতার অধিকাংশ রাস্তা

টোটোচালকদের মিছিলে বন্ধ হয়ে যায় কলকাতার অধিকাংশ রাস্তা

মঙ্গলবার সকাল ১১টার পর থেকে শুরু হয় হাজার হাজার টোটোচালক এবং মোটর ভ্যান চালকের মিছিলে, বন্ধ হয়ে যায় কলকাতা প্রবেশের অধিকাংশ রাস্তা । শহরতলি থেকে কলকাতার ঢোকার মূল প্রবেশপথ হাওড়া ব্রিজ। টোটোচালকদের মিছিল সেই হাওড়া ব্রিজ হয়েই ব্রাবোর্ন রোড ফ্লাই ওভার ধরে এগোতে শুরু করে। যার ফলে আটকে যায় সমস্ত বাস, ট্যাক্সি সহ অন্যান্য গাড়ী। তাদের দাবি  সরকারি লাইসেন্স এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর অনুমতি নিয়ে। মূলত এই দুই দাবি নিয়েই মঙ্গলবার পথে নেমেছে টোটোচালকরা। তারা জানান যে প্রত্যেকেই প্রতি দিন আক্রান্ত হচ্ছেন পুলিশের জুলুমবাজির জন্য। ওরা যখন তখন ‘কেস’ দিচ্ছে তাদের বিরুদ্ধে। তারা জানান আমরা একদিনে যা রোজগার করি,…
Read More
‘ক্যাপটেনহীন’ ‘স্কাডা’ DVC-র জলে বানভাসি নিম্ন দামোদর এলাকা

‘ক্যাপটেনহীন’ ‘স্কাডা’ DVC-র জলে বানভাসি নিম্ন দামোদর এলাকা

‘স্কাডা’ কী? দুর্গাপুর ব্যারেজের সুপারভাইজার কন্ট্রোল এবং ডেটা নথিভুক্তিকরণ কেন্দ্রটিই হলো স্কাডা। উপগ্রহ নির্ভর স্বয়ংক্রিয় অপারেশন সিস্টেম চলে একটি বিশেষ সফটওয়্যার মারফত।পুরো সিস্টেমটাই একজন বিশেষজ্ঞ অপারেটরের অভাবে বন্যা পরিস্থিতির সময় কার্যত বেকার থাকে।সেই কারণে কোটি টাকা খরচ করে ‘স্কাডা’ প্রযুক্তি বসিয়েও সুফল মিলছে না বলে আক্ষেপ কর্মীদের। এই কেন্দ্রটি কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকের ‘ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টে’র অধীনে একটি অত্যাধুনিক উদ্যোগ। রাজ্যের সেচ ও জলপথ বিভাগ অবশ্য এই কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে। ডিভিসির বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া নিয়ে রাজ্য ও ডিভিসি বাকবিতণ্ডা বহু দিনের। সেই কারণেই সেচ দপ্তরের বর্ধমান ডিভিশন দুর্গাপুর ব্যারেজে ২০১৯-এর ১৪ এপ্রিল বসে ‘স্কাডা’ প্রযুক্তি বসায়। ২০২২ সাল…
Read More
মশা নিধনে দক্ষিণ দমদমে উড়ল ড্রোন

মশা নিধনে দক্ষিণ দমদমে উড়ল ড্রোন

কলকাতা পুর এলাকার যে সব জায়গায় মশা মারার তেল বা ওষুধ দেওয়া সম্ভব নয়, সেই সব জায়গা ইতিমধ্যেই ড্রোনের সাহায্যে চিহ্নিত করেছেন পুর কর্তৃপক্ষ। দেওয়া হয়েছে রাসায়নিক। এ বার দক্ষিণ দমদমের ড্রোনের ১৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় পুর প্রতিনিধি সুকান্ত সেনশর্মার উদ্যোগে মশা মারার ওষুধ ছড়ানো হল সেখানে।সুকান্ত জানাচ্ছেন, তাঁর ওয়ার্ডে একাধিক ডোবা, জলাশয়, পরিত্যক্ত কারখানা রয়েছে যেখানে যন্ত্র নিয়ে গিয়ে মশা মারার ওষুধ দিতে পারছেন না পুরকর্মীরা। সেই সব জায়গা ড্রোন উড়িয়ে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন বহুতলের ছাদেও এ ভাবে মশা মারার ওষুধ ছড়ানো হবে।তিনি জানান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই কাজ হয়েছে।  এই ব্যবস্থাকে সমর্থন করেছেন…
Read More