Editor

8890 Posts
বিমল এখনো বিজেপির সংস্পর্শে আছে জানালেন রাজু বিস্ট

বিমল এখনো বিজেপির সংস্পর্শে আছে জানালেন রাজু বিস্ট

বিমল ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। মুখ্যমন্ত্রীর বিভাজন নীতি আর কাছে দেবে না পাহাড়ে বলে সাফ জানিয়ে দিলেন। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে বিমল এখনো বিজেপির সংস্পর্শে আছে।বিমল খুব তাড়াতাড়ি বিজেপিতে ফিরে আসবে।সম্প্রতি আত্মপ্রকাশ করে বিমল গুরুং বলেছিলেন তৃনমূলের সাথে গাটছড়া বেধে পাহাড়ে উন্নয়ন করবেন ।নবান্নে বিনয় ও অনিত থাপা প্রসঙ্গে তিনি বলেন ডিভাইড এন্ড রুল রাজনীতি করছে রাজ্যের মূখ্যমন্ত্রী।
Read More
বাজিতে না , অঙ্গীকার কোভিড যোদ্ধাদের

বাজিতে না , অঙ্গীকার কোভিড যোদ্ধাদের

ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট দিপাবলিতে বাজিপটকা-র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডাক্তাররাও বারবার নাগরিকদের সতর্ক করছেন যে করোনা থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা রোগীদের শব্দবাজি পটকা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। করোনা সংক্রমণ ও বাড়াতে পারে এই শব্দবাজির দূষিত ধোঁয়া। তাই করোনাজয়ী রোগীরা এদিন শব্দবাজি না পোড়ানোর অঙ্গীকার নিলেন বাঘাযতীন পার্কের মাঠে।আর এইবার্তা শিলিগুড়িবাসী কে দিতে এক অভিনব উদ্যোগ গ্রহন করল কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং শিলিগুড়ি ফাইট করোনা কমিটি। এবার দীপাবলি আলোর হোক, বাজির নয় এই বার্তা দিতে একত্রিত হয়ে ছিলেন শিলিগুড়ি শহরের কোরনা জয়ীরা করোনা জয়ী অশোক ভট্টাচার্য বলেন বাজী পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোট।দীপাবলি আলোর উৎসব তাই বাজি নয় আলো উৎসবে…
Read More
শাহরুখের সঙ্গে আবার একসঙ্গে সলমন?

শাহরুখের সঙ্গে আবার একসঙ্গে সলমন?

শেষ জিরো করে বলিউড থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন বাদশা শাহরুখ খান। দীর্ঘদিন ধরে বলিউডে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন । কিছুদিন আগে জন্মদিনে নতুন সিনেমা ঘোষণা করার দিকে তাকিয়ে ছিল অনুরাগীরা। অবশেষে সিদ্ধার্থের নতুন সিনেমার মধ্য দিয়ে ফ্লোরে ফিরছেন। তার সঙ্গে একই সঙ্গে দেখা যাবে সলমন খানকেও। সূত্রের খবর করণ-অর্জুনকে হয়তো এবারেও দেখা যেতে পারে দর্শকের মন মাতাতে।সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান । আর তাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খানও । শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে
Read More
মিড ডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি শিক্ষক সংগঠনের

মিড ডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি শিক্ষক সংগঠনের

মিড ডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি জানাল নিখিল‌বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন। অভিযোগ, বাজারে আলুর দাম প্রতি কেজি ৪০ টাকা করে রয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে প্রতি কেজি আলুর জন্য স্কুলগুলো‌কে মাত্র ৩৫ টাকা করে দাম দেওয়া হচ্ছে।অবিলম্বে আলুর সঠিক দাম না দেওয়া হলে জোরদার আন্দোলনের হুমকি দেন নিখিল‌বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা।জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের মিড‌ ডে মিলের আলু সংক্রান্ত সমস্যা নিয়ে ইতিমধ্যে‌ই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক ও প্রাথমিক শিক্ষক‌ সংগঠনের নেতারা । শিক্ষক‌দের অভিযোগ, মিড ডে মিলের আলুর জন‍্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তার তুলনায় আলুর বাজার দর অনেক বেশি রয়েছে। তাই অবিলম্বে বাজার দর…
Read More
কোটি টাকার  অবৈধ বিলিতি মদ উদ্ধার, গ্রেপ্তারএক

কোটি টাকার অবৈধ বিলিতি মদ উদ্ধার, গ্রেপ্তারএক

গোপনসূত্রে অভিযান চালিয়ে মাটিগাড়ায় জাতীয় সড়কে ট্রাক ভর্তি বিলিতি মদের গাড়ি আটক করল রাজস্ব পুলিশের আধিকারিকরা। জানা গেছে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে মাটিগাড়া থেকে গাড়িটি তল্লাশি চালানোর সময় ট্রাক ভর্তি অবৈধ বিলিতি মদ উদ্ধার করে। রাতেই গাড়িটির ড্রাইভারকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে গাড়িটি আসাম থেকে বিহারে যাচ্ছিল অবৈধ মদ নিয়ে। বিহারে সরকারি ভাবে মদ বিক্রি বন্ধ হওয়ায় প্রচুর পরিমানে বাইরের রাজ্যের মদ অবৈধভাবে ঢোকে। জানা গিয়েছে ওই ট্রাকভর্তি মদের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Read More
বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

কলকাতা: ছোট পর্দা থেকে ওয়েবের দুনিয়ায় আসতে চলেছেন সফল নায়িকা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুটা হয়েছিল অনেক ছোটবেলায়। এ বার যাত্রা শুরু বড় পর্দায়। এবার তিনি থ্রিলারে। ছবিতে ঋতাভরীর বোনের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। পরব্রত চট্টোপাধ্যায়ের প্রডাকশন হাউসের ব্যানারে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী বছর শুরুর দিকেই হয়তো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। নায়িকা জানালেন, এরকম কাজ তাঁর এই প্রথম।
Read More
স্বনির্ভরতার পাঠ দিচ্ছে সরকারি সংস্থা

স্বনির্ভরতার পাঠ দিচ্ছে সরকারি সংস্থা

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভরতার পাঠ দিচ্ছে স্কিল শিক্ষণ সংস্থা ।জলপাইগুড়ি জন শিক্ষণ সংস্থান "মিনিষ্ট্রি অব স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাহায্যপ্রাপ্ত একটি স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ।সারা ভারতে মোট ২৪৮টি জন শিক্ষণ সংস্থান রয়েছে ।পশ্চিমবঙ্গে ৮ টি সংস্থা রয়েছে।উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়িতেই এই সংস্থা আছে । সমাজে শিক্ষাগত এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ১৫ থেকে ৪৫ বছর বয়সী মানুষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে গড়ে তোলাই এই সংস্থার এবং সরকারের মূল উদ্দেশ্য।এই উদ্দেশ্য সাফল্যমন্ডিত হলে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব হবে ।জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে শৈবাল বসু বলেন," আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বেকার…
Read More
নেটিজেনদের তীব্র রোষের মুখে সানন্দা ম্যাগাজিন

নেটিজেনদের তীব্র রোষের মুখে সানন্দা ম্যাগাজিন

৩০শে অক্টোবর প্রকাশিত হল সানন্দা ম্যাগাজিনের সংখ্যা। জনপ্রিয় ম্যাগাজিন সানন্দার কভার পেজে উঠে এসেছে মৃত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর ছবি। কয়েকদিন আগে ‘সানন্দা’ ম্যাগাজিনের ফেসবুক পেজ থেকে কভার পেজের ছবিটি শেয়ার করা হয়। তার ছবি সামনে আসতেই নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়ে ওই ম্যাগাজিন। জনতার আদালতে রিয়া এখনও ভিলেন। অন্যদিকে, মাদকযোগ মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলেও আপাতত শর্তসাপেক্ষ জামিনে জেলের বাইরেই আছেন তিনি।
Read More
ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

করোনা আবহে কাজ হারিয়ে বেকায়দায় পড়েছে মালদা মেডিকেল কলেজের ৪২ জন সাফাইকর্মী। এই পরিস্থিতিতে দ্রুত পুনরায় নিয়োগের দাবি জানিয়ে মেডিকেল অফিসারকে চিঠি দিল নর্থ বেঙ্গল হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। জানা গেছে নয় বছর ধরে কাজ করে চলা মালদা মেডিকেল কলেজের প্রায় ৪২ জন সাফাইকর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। এরই প্রতিবাদে সাফাইকর্মীরা এদিন মেডিকেল কর্তৃপক্ষ এবং জেলাশাসককে চিঠি দিয়েছে। কর্মীদের অভিযোগ গত নয়বছর ধরে তারা মেডিকেল কলেজে কাজ করে চলেছে কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে তাদের ছাঁটাই করে দেওয়া হয়। এতে তাদের পরিবার চরম সমস্যায় পড়েছে।এদিন মালদা টাউন হলের সামনে নর্থ বেঙ্গল বাশফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক সাংবাদিক…
Read More
বেহাল রাস্তা সংস্কার করল টোটো চালকরা

বেহাল রাস্তা সংস্কার করল টোটো চালকরা

সরকারি বাস টার্মিনাসের ঢোকার রাস্তাটি বেহাল অবস্থায় অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ।২৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া থেকে গোশালা মোড় এলাকায় টোটো চালকেরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এর সামনে রাস্তার সংস্কারের কাজ করলেন ।এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে বাস থেকে শুরু করে টোটো অটো সমস্ত যাত্রীবাহী গাড়ির খুবই সমস্যায় পড়ে ।দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতির দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগীরা ।কাজ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । এই পরিস্থিতিতে জলপাইগুড়ি নেতাজি পাড়া এলাকা থেকে গোশালা মোড় পর্যন্ত বেহাল রাস্তাটি শেষমেশ টোটোচালকরা নিজেই রাস্তার খানাখন্দ ভরাট করার সিদ্ধান্ত নিল । হাত লাগাল তারা নিজেই।টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ…
Read More