Editor

8029 Posts
জিন্সের কাপড়ে তৈরি পূজো মণ্ডপ  

জিন্সের কাপড়ে তৈরি পূজো মণ্ডপ  

শিলিগুড়িতে চতুর্থী থেকেই ভিড় শুরু হয়ে গেছে সকল পূজো মণ্ডপে। তাঁর মধ্যে নজর কেড়েছে  দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজো। এবার তাঁদের ৪২ তম বর্ষের থিম “লোক দর্শন”। ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে গোটা পূজো মণ্ডপ। যা দেখতে সারি সারি লোক ভিড় জমাচ্ছে পূজো মণ্ডপে।তাঁদের এবারের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। তবে প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা। প্রায় তিন মাস ধরে মেদিনীপুরের ৫২ জন শিল্পী এই মন্ডপ সজ্জার কাজ করেছেন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে দুর্গা মূর্তি। বর্তমান প্রজন্মের সবথেকে প্রথম পছন্দ হলো জিন্স। তবে এই জিন্স দিয়ে যে কখনও…
Read More
শপিং মল থেকে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

শপিং মল থেকে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

সাউথ পয়েন্ট স্কুল থেকে বেরিয়ে সোমবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল অষ্টম শ্রেণিরও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী।তবে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সোমবার রাতেই বাড়ি ফিরে এসেছিল। কিন্তু অষ্টম শ্রেণির ছাত্রীটি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। ছাত্রীর বাবা গড়িয়াহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। স্কুলের সিসিটিভির পাশাপাশি রাস্তারও সিসিটিভি ফুটেজ চেক করে দেখে পুলিশ। তবে অবশেষে একদিন পর  ছাত্রীটিকে উদ্ধার করেন পুলিশ।“তাঁরা জানান যে”স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী নিউটাউনের শপিংমলে ঢুকেছিল। সেখানে ঢুকে নিজের জামা কাপড় নিয়েছিল। কিন্তু, টাকা না থাকায় বিল মেটাতে পারেনি ছাত্রীটি। তখন কর্মীরা সন্দেহ করে ছাত্রীকে ধরে রেখে পুলিশেকে খবর দেয়। তারপর ইকোপার্ক থানার  পুলিশ এসে…
Read More
শেষবেলার কেনাকাটায় ব্যস্ত কলকাতা

শেষবেলার কেনাকাটায় ব্যস্ত কলকাতা

কলকাতার রাস্তায় পুজো দেখার ভিড় প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলছে।যা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ।শেষবেলাতেও জোরকদমে কেনাকাটা চলছে । সে কারণে শহরের বাজার এলাকাতেও তীব্র যানজট। ধীরে চলছে যানবাহন।এ দিকে এখনও ছুটি পড়েনি অফিস, স্কুল, কলেজে। ভিড়ের কারণে বিপাকে পড়তে হচ্ছে তাঁদেরকে। মঙ্গলবার সন্ধ্যাতেও শহরের মূল বাজারগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাকি শহরে নিয়ন্ত্রণে থাকলেও গড়িয়াহাট, ধর্মতলা, হাতিবাগানের এই সব বাজারের কাছে যানজট তীব্র। গড়িয়াহাটেও ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এছাড়াও মঙ্গলবার হাতিবাগানেও ছিল ভিড়। মঙ্গলবার, তৃতীয়া থেকেই কলকাতার রাস্তায় ভিড় সামলাতে অতিরিক্ত নজর দিচ্ছে লালবাজার। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতার বেশ কিছু…
Read More
চতুর্থীতে হালকা বৃষ্টির সম্ভাবনা

চতুর্থীতে হালকা বৃষ্টির সম্ভাবনা

সকল বঙ্গবাসী মেতে রয়েছেন পুজোর আমেজে। মহালয়ার পর থেকেই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন।তবে পুজোর মধ্যে বৃষ্টি নামবে কি না সেই প্রশ্নও রয়েছে সকলের মনে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার কিছু এলাকার পাশাপাশি নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মঙ্গলবার সারা রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।আবহাওয়া সারা দিন শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন।তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কিছু এলাকায় হালকা…
Read More
বাস চালকের হার্ট অ্যাটাক, যাত্রীদের নামিয়ে গাড়ি ছোটালেন হাসপাতালে

বাস চালকের হার্ট অ্যাটাক, যাত্রীদের নামিয়ে গাড়ি ছোটালেন হাসপাতালে

শেখ মুজিবর নামে এক বাস চালক বাস চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়। তীব্র যন্ত্রণা চেপেও যাত্রীদের গন্তব্যে নামিয়ে নিজেই বাস নিয়ে ছুটলেন হাসপাতালে। এখন তিনি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শরীরে তীব্র যন্ত্রণা অনুভূত হয়।ফলে এরকম ঘটনা ঘটলে অনেক সময় বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আজকে মুজিবরের সহ্যশক্তি বহু মানুষের প্রাণ রক্ষা করল। বাসটি আসছিল হাওড়া স্টেশনে। ব্রিজে ওঠার সময় বুকের বাম দিকে তীব্র যন্ত্রণা অনুভব করেন চালক। আন্দাজও করেন হার্ট অ্যাটাক হয়েছে। তবে বাস ভর্তি হাওড়াগামী যাত্রী। অনেকে অফিস থেকে ফিরছেন আবার অনেকেই পুজোর কেনাকাটা করেও ফিরছেন। সেই অবস্থায় নিজের যন্ত্রণা ছাপিয়ে যাত্রী নিরাপত্তার বিষয়টি…
Read More
ভিড় ঠেকাতে বিপুল পরিমাণে পুলিশকর্মী নামছে শহরে

ভিড় ঠেকাতে বিপুল পরিমাণে পুলিশকর্মী নামছে শহরে

এখন থেকেই বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। একদিকে শপিং অন্যদিকে প্যান্ডেল হপিং। শনিবার ও রবিবার এই ছবিই দেখা গেল উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। দুর্গাপুজো এখনও তিনদিন বাকি। বিভিন্ন প্যান্ডেলে মানুষের লম্বা লাইন সামলাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এখনও বহু মণ্ডপে প্রতিমা আসেনি। তবুও মণ্ডপ দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষজন। আর তার ফলে ট্রাফিকে জ্যাম বাড়ছে ও  মারাত্মক ভিড় হচ্ছে মেট্রোতেও। এই পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুজোর সময় মোট ৮ হাজার পুলিশ কর্মী নামানো হচ্ছে শহরে। তার উপর তিলোত্তমা কলকাতাকে ব্যাপক নিরাপত্তায় মুড়ে ফেলা  হচ্ছে। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ ও শ্রীভূমি স্পোর্টিং সহ নানা দুর্গাপুজোর মণ্ডপে  উপচে পড়ছে ভিড়। সেখানে মহাষষ্ঠী থেকে দশমী…
Read More
চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা

চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা

শনিবার রাতে ডুয়ার্সে চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলায় আহত ২ জন।তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটে ডুয়ার্সের দলগাঁও চা - বাগানের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনার পর রাতের অন্ধকারে বনাঞ্চলের ভিতর দিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষ জনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বনদফতর। আহত সজল বর্মন জানিয়েছেন, শনিবার রাতে তিনি ভাইপো তাপস বর্মনের সঙ্গে মোটরসাইকেলে করে দলগাঁওবস্তিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি চিতাবাঘ রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে চলন্ত মোটরসাইকেলে হামলা করে। এবং মোটরসাইকেলে থাকা ২ জনই পড়ে গীয়ে আহত হই। তবে তাপসের আঘাত বেশি গুরুতর। এর পর চিতাবাঘটি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তবে বনদফতরের তরফে জানানো হয়েছে…
Read More
আজ থেকে বাংলায় চালু হচ্ছে দেশের প্রথম সরকারী অ্যাপ

আজ থেকে বাংলায় চালু হচ্ছে দেশের প্রথম সরকারী অ্যাপ

পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ইতিহাস তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ থেকে শুরু হতে চলেছে বাংলায় দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। সূত্রের খবর অনুযায়ী, বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। সরকারি এই অ্যাপ ক্যাবের নাম হতে চলেছে যাত্রীসাথী। দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার এই পদক্ষেপ নিল। বেসরকারি অ্যাপ ক্যাব বিরুদ্ধে সার্জ চার্জের নামে অতিরিক্ত ভাড়া, সন্ধ্যায় কিংবা বৃষ্টি হতে লাগামছাড়া ভাড়াবৃদ্ধির মতো একাধিক অভিযোগ ছিল উপভোক্তাদের।এছাড়াও যাত্রী নিরাপত্তা ও চালকদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল এই সব বেসরকারি অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে। এই কারণেই বিকল্প উদ্যোগের চিন্তাভাবনা শুরু করে নবান্ন।   আশা…
Read More
মহালয়ায় এক মঞ্চে দেখা যাবে সলমন খানের সঙ্গে অরিজিৎ সিংহকে

মহালয়ায় এক মঞ্চে দেখা যাবে সলমন খানের সঙ্গে অরিজিৎ সিংহকে

প্রায় ন’বছরের ঝামেলা সলমন ও অরিজিৎ সিংহ। রাতারাতি হাতছাড়া হতে শুরু করে একের পর এক ছবি। তবে এ বার সেই ঝামেলায় দাঁড়ি টেনেছেন সলমন-অরিজিৎ দুজনেই। যদিও আগেই ক্ষমা চেয়েছিলেন। কিন্তু মন গলেনি সলমনের। তবে ‘টাইগার ৩’ মুক্তির আগে যেন পুরনো মান-অভিমান ভুলতে চাইছেন বলিউডের ভাইজান। সেই কারণে দিন কয়েক আগে সলমনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন গায়ক। শোনা গিয়েছে ঝগড়া মিটমাট করেছেন তাঁরা। শনিবার মহালয়া, দেবীপক্ষের সূচনা। আবার সেদিনই আমদাবাদে এ বারের বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এক দিন আগে থেকেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে ভিড় জমাচ্ছেন দর্শক। এখন থেকেই ভারতের পতাকা হাতে গলা ফাটাচ্ছেন জনতা। এ বার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না…
Read More
মহালয়ার আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়

মহালয়ার আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়

মহালয়ার একদিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেল দুটি প্রাণ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে বাঁকুড়া থেকে খাতড়াগামী রাস্তায় ইন্দপুর থানার অন্তর্গত বনকাটি গ্রাম সংলগ্ন এলাকায়। বাঁকুড়াগামী একটি ছোট চার চাকায় আসছিলেন চারজন। উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। চারচাকা গাড়ির ভেতরে থাকা চার জনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃতরা হলেন, রাজগ্রামের কাছে শ্যামডাঙা গ্রামের দুঃখভঞ্জন শীট ও ইন্দপুর থানার পতিরডাঙা গ্রামের অংশুমান পতি. দুর্ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বাম্পার তৈরির দাবি জানান তাঁরা। বাম্পার তৈরি করলে তবেই দুর্ঘটনা ঠেকানো যাবে এমনও মন্তব্য করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত…
Read More