Editor

8890 Posts
ব্রাউন সুগার পাঁচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার  দুই

ব্রাউন সুগার পাঁচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার দুই

বাজার করার কায়দায় ব্রাউন সুগার পাঁচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হল দুজন। জানা গেছে কালিয়াচক থেকে এক মহিলা এবং এক পুরুষকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার।যার বাজারদর প্রায় একলক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজনের নাম এনজেলা বিবি ও হায়দার আলী । পুলিশ জানিয়েছে ধৃতরা এর আগেও এই পাঁচার কাজ করত। কালিয়াচক এলাকায় এদের সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় পুলিশের । এরপর তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তাতে সন্দেহ হতেই তল্লাশি চালিয়ে ওই মাদক দ্রব্য উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই জনের বাড়ি জালুয়াবাধাল এলাকায় । এর আগেও এরা এই ধরণের মাদক কারবারের…
Read More
পিছিয়েছে ব্রহ্মাস্ত্রের মুক্তির সময়

পিছিয়েছে ব্রহ্মাস্ত্রের মুক্তির সময়

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ডাবিংয়ে একসঙ্গে দেখা মিলল বলিউডের রিয়েল লাইফ জুটির। রণবীর-আলিয়াকে প্রথমবার রুপোলি পর্দায় রোম্যান্স করতে দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। অফস্ক্রিন রসায়ন অনস্ক্রিনে কতটা সাড়া জাগাবে সেটাই দেখার। চলতি বছর ৪ঠা ডিসেম্বর এই ছবি মুক্তির তারিখ পাকা ছিল, তবে করোনা মহামারীর জন্য সিনেমা রিলিজের দিনক্ষণ আরও পিছিয়ে যায়। তবে ছবির নতুন মুক্তির তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে।
Read More
দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা

দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা। সূত্রের খবর আলিপুরদুয়ারের জয়গাঁতে একটি দলীয় সমাবেশে যাওয়ার সময় কিছু দুষ্কৃতী দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে দুটি গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে।এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতাদের দাবি তাদের সমাবেশ পন্ড করতে এই অপকর্ম করছে কিছু দুষ্কৃতী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতারা । এদিন সকালে ভুটান সীমান্তবর্তী জয়ঁগা থেকে বিজেপি রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষের কনভয় পরিক্রমা করে জয়ঁগা খোকলা বস্তি এলাকায় আসার সময় জয়ঁগা সুমসুমি বাজার এলাকায় দীলিপ ঘোষের কনভয় কে উদ্দেশ্য করে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এবং এতে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারি…
Read More
দেশের বৃহত্তম সড়কসেতু বানাবে এলঅ্যান্ডটি

দেশের বৃহত্তম সড়কসেতু বানাবে এলঅ্যান্ডটি

লোয়েস্ট বিডার হিসেবে লারসেন অ্যান্ড টুবরো ৩১৬৬ কোটি টাকায় ব্রহ্মপুত্র নদীর উপরে ২০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের একটি সড়কসেতু নির্মাণ করবে। ধুবড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত এনএইচ ১২৭বি বরাবর এই সেতুটি নির্মিত হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জন্য। সেতুটি আসাম ও মেঘালয় রাজ্যদুটিকে সংযুক্ত করবে। এটি হবে দেশের সর্ববৃহৎ সড়কসেতু (১৮.৩৬ কিলোমিটার)। এই প্রকল্পটি রূপায়িত হবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির আর্থিক আনুকূল্যে। প্রকল্পটি রূপায়ণের দায়িত্ত্ব পেয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ২০২৬-২৭ সাল নাগাদ সড়কসেতুটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আসাম ও মেঘালয়ের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগকারী সেতুটি ব্রহ্মপুত্রের দুই পারে…
Read More
ধর্মান্তরিতরা দ্বৈত সুবিধা নিচ্ছে, বঞ্চিত হচ্ছে প্রকৃত মাইনরিটির , অভিযোগ জনজাতি সুরক্ষা মঞ্চের

ধর্মান্তরিতরা দ্বৈত সুবিধা নিচ্ছে, বঞ্চিত হচ্ছে প্রকৃত মাইনরিটির , অভিযোগ জনজাতি সুরক্ষা মঞ্চের

দেশে আদিবাসীরা ধর্মান্তরিত হয়ে দ্বৈত সুবিধা নিচ্ছে এর বিরূদ্ধে দেশজুড়ে জেলা শাসকদের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রকে স্মারকলিপি দিল জনজাতি সুরক্ষা মঞ্চ । এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে এসটি দের দ্বৈত সুবিধার বিরুদ্ধে এবং এই সুবিধা নিয়ন্ত্রণে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানালেন জনজাতি সুরক্ষা মঞ্চের সদস্য মণিকুমার লামা। জনজাতি সুরক্ষা মঞ্চের অভিযোগ দেশে হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা শুধুমাত্র মাইনরিটি সুবিধা পেলেও আদিবাসী জনজাতির মানুষেরা ধর্মান্তরিত হয়ে একদিকে এসটির সুবিধা নিচ্ছে অন্যদিকে মাইনরিটির সুবিধাও নিচ্ছে। এতে মূল মাইনোরিটি র লোকেরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও তারা কোনো ধর্মের বিরুদ্ধে নয় বলে স্পষ্ট করে জানিয়েছেন। প্রাক্তন সাংসদ কার্তিক ওঁরাও এর…
Read More
রক্তশূন্য মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক

রক্তশূন্য মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক

ব্লাড ব্যাংকের ডিসপ্লে বোর্ডে সব ক্যাটাগরিতে ইউনিট সংখ্যা শূন্য। রক্তের সব ইউনিটের পাশে নীল কালি। এরকম অবস্থা নিয়ে একদিকে যেমন রোগীর চিকিৎসায় দেরি হচ্ছে তেমনি রক্ত দাতা খুঁজতে হন্যে হয়ে খুঁজতে হচ্ছে রোগীর পরিবার-পরিজনকে। জানা গেছে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক প্রায় একসপ্তাহ ধরে খালি পরে রয়েছে এই ঘটনায় চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর দীর্ঘদিন করোনা এবং লকডাউন পরিস্থিতিতে জেলায় বেশি রক্তদান শিবিরের আয়োজন হয়নি। এর পাশাপাশি করোনা আবহে ঝুঁকি নিয়ে কোনো রক্তদাতা মেডিকেলে রক্ত দিতে আসছেন না। এর ফলে চরম সমস্যায় পড়েছে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক। রোগীর এক আত্মীয় দীপককুমার মন্ডল বলেন, ৫ দিন ধরে…
Read More
মারুতি সুজুকির ষষ্ঠ বিএস৬ এস-সিএনজি ভেহিকেল

মারুতি সুজুকির ষষ্ঠ বিএস৬ এস-সিএনজি ভেহিকেল

বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্টের সুপার ক্যারি লঞ্চ্‌ করল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। অটো এক্সপো ২০২০-তে ঘোষিত কোম্পানির মিশন গ্রীন মিলিয়ন অনুযায়ী এই নতুন ভেহিকেলটি আনা হয়েছে। মারুতি সুজুকি সুপার ক্যারি হল ভারতের প্রথম লাইট কমার্সিয়াল ভেহিকেল, যা বিএস৬ ইঞ্জিনে আপগ্রেড হয়েছে। মারুতি সুজুকি এস-সিএনজি ভেহিকেলে রয়েছে ডুয়াল ইন্টারডিপেন্ডেন্ট ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ও ইন্টেলিজেন্ট ইঞ্জেকশন সিস্টেম। এই ভেহিকেলগুলি ফ্যাক্টরি-ফিটেড, স্পেশালি টিউনড ও ক্যালিব্রেটেড, যাতে যেকোনও পথে অপ্টিমাম পারফর্ম্যান্স ও এনহ্যান্সড ড্রাইভাবিলিটি প্রদান করা সম্ভব হয়। এর দাম ৫০৭,০০০ টাকা। মিশন গ্রীন মিলিয়নের আওতায় ইতিমধ্যে সিএনজি ও স্মার্ট হাইব্রিড ভেহিকেল-সহ এক মিলিয়ন গ্রীন ভেহিকেল বিক্রয় করেছে মারুতি সুজুকি। আগামী দুই বছরের মধ্যে…
Read More
সোনি ব্রাভিয়া ওএলইডি টিভি

সোনি ব্রাভিয়া ওএলইডি টিভি

সোনি নিয়ে এসেছে এ৮এইচ সিরিজে নতুন ৪কে এইচডিআর ওএলইডি টিভি। এই টিভির শক্তিশালী প্রসেসর একইসঙ্গে দেয় পিকচার ও সাউন্ডের অভূতপূর্ব সমন্বয়। এ৮এইচ ওএলইডি টিভি পাওয়া যাবে ১৬৪ সেমি (৬৫) সাইজে। এই টিভির শক্তি জোগায় সেলফ-ইলুমিনেটিং পিক্সেল, যার নিয়ন্ত্রণ করে পিকচার প্রসেসর এক্স১ আল্টিমেট। এই প্রসেসরের জন্য এসডি ও এইচডি কনটেন্ট প্রায় ৪কে পিকচার কোয়ালিটি এনে দেয়। ছবিকে আরও স্পষ্ট করার জন্য এই টিভিতে রয়েছে পিক্সেল কনট্রাস্ট বুস্টার, যা কলার ও কন্ট্রাসট বৃদ্ধি করে ও টিভি দেখাকে আরও আনন্দদায়ক করে। এই সোনি টেকনোলজির জন্য ছবি একেবারে স্বাভাবিক হয়ে ওঠে। ৫ নভেম্বর থেকে ব্রাভিয়া এ৮এইচ পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি…
Read More
সুস্থ স্মৃতি ইরানি

সুস্থ স্মৃতি ইরানি

নয়াদিল্লি: অবশেষে করোনা নেগেটিভ হয়ে সেরে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ ট্যুইটারে মন্ত্রী সেরে ওঠার খবর দিলেন৷ মন্ত্রী লিখেছেন, ‘এখন আমার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ৷  সুস্থতার জন্য শুভেচ্ছা পাঠানো ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ৷’ অক্টোবর মাসের ২৮ তারিখ নাগাদ ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন স্মৃতি ইরানি৷
Read More
স্পষ্ট বার্তা দিলেন বিমান বসু

স্পষ্ট বার্তা দিলেন বিমান বসু

একুশের নির্বাচনে বাংলায় বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করার স্পষ্ট বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ধর্মনিরপেক্ষ যে কোনও শক্তির সঙ্গেই জোট করতে আপত্তি নেই বামেদের। যদিও তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই নেই বলেও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিমান বসু জানালেন, ‘তৃণমূল ও বিজেপি-কে নিঃশেষ করতে আমরা বিরোধী সমস্ত শক্তি একজোট হব। নিয়মিত বৈঠকের মাধ্যমেই আমরা বেঙ্গল মডেল গড়ে তুলেছি। তবে আমরা আশাবাদী আগের দুটি ভোটের তুলনায় এবার বামপন্থীদের ভোট কয়েক গুণ বৃদ্ধি পাবে বাংলায়’।
Read More