Editor

8890 Posts
শিলিগুড়িতে নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার

শিলিগুড়িতে নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার

শিলিগুড়িতে একটি নতুন আইভিএফ সেন্টার খুলল ভারতের অগ্রণী আইভিএফ চেইন নোভা আইভিএফ ফার্টিলিটি। দেশের অন্যত্র সুনামের সঙ্গে ১০ বছর কাটিয়ে নোভা আইভিএফ পূর্বভারতে নিয়ে এসেছে সর্বাধুনিক ফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা। শিলিগুড়ির নতুন সেন্টারের পিছনে রয়েছে যোগ্যতাসম্পন্ন আইভিএফ স্পেশালিস্ট, প্রশিক্ষিত এমব্রায়োলজিস্ট, গ্লোবাল স্ট্যান্ডার্ড ও প্রোটোকল, আধুনিক এমব্রায়োলজি ল্যাব ও ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা সমাধানের যাবতীয় ব্যবস্থা। নোভা আইভিএফ-এর এমব্রায়োলজিস্টরা এমব্রায়োর ‘আসেবির’ গ্রেডিং সিস্টেমে প্রশিক্ষিত, যাতে তারা সাফল্যের সঙ্গে এমব্রায়ো ট্রান্সফার করতে ও প্রেগন্যান্সি বিষয়ক সমস্যা মেটাতে পারেন। এইসব কারণে নোভা আইভিএফ সেন্টারে মিসক্যারেজের সংখ্যা খুব কম। নোভা আইভিএফ ফার্টিলিটি-র সিইও শোভিত আগরওয়াল জানান, দেশের অন্যান্য স্থানের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে তারা পূর্বভারতে পদক্ষেপ করেছেন।…
Read More
এয়ারএশিয়ার নেটওয়ার্ক সম্প্রসারিত

এয়ারএশিয়ার নেটওয়ার্ক সম্প্রসারিত

এয়ারএশিয়া ইন্ডিয়া বাগডোগরা ও কলকাতার মধ্যে উড়ানের সংখ্যা বৃদ্ধি করল। একইসঙ্গে বেঙ্গালুরুকে কলকাতা ও কোচির সঙ্গে যুক্ত করল এবং যাত্রীদের জন্য চালু করল কলকাতা ও কোচির মধ্যে ভায়া-ফ্লাইট কানেক্টিভিটি। এছাড়াও এয়ারএশিয়া হায়দ্রাবাদ ও গোয়ার মধ্যে দৈনিক উড়ান চালু করেছে। এইসব রুটের জন্য বুকিং শুরু হয়ে গেছে। যাত্রী চলাচল ও ছুটির মরশুমে চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তি উড়ানের ব্যবস্থা করেছে এয়ারএশিয়া।  সম্প্রতি এয়ারএশিয়া নিয়ে এসেছে এয়ারবাস এ৩২০নিও, যারফলে তার বিমানবহরের সংখ্যা বেড়ে ৩১ হয়েছে। নতুন দিল্লি, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ থেকে আসা যাত্রীদের জন্য এয়ারএশিয়া সাশ্রয়ী মূল্যে চালু করেছে ফ্লাইপোর্টার ডোরস্টেপ ব্যাগেজ পিক-আপ ও ডেলিভারি সার্ভিস। সেইসঙ্গে চালু হয়েছে রেড কার্পেট…
Read More
হোয়াটসঅ্যাপে পেমেন্টস ফিচার

হোয়াটসঅ্যাপে পেমেন্টস ফিচার

এখন থেকে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদের কাছে টাকা পাঠানো যাবে। এদেশের ২ কোটি মানুষের পক্ষে মেসেজ পাঠানোর মতই সহজ হবে মানি ট্রান্সফার করা। ব্যাংকে না গিয়ে বা নগদে না দিয়ে অতি সহজে ও নিরাপদে টাকা পাঠানো সম্ভব হবে। পেমেন্টস ফিচার যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ হাত মিলিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-র (এনপিসিআই) সঙ্গে। এই পরিষেবা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই), ফলে ১৬০টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন সম্ভব হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ প্রেরণের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড থাকার প্রয়োজন হবে। হোয়াটসঅ্যাপের অন্যান্য ফিচারের মতো পেমেন্টস ফিচারটিও সুরক্ষিত। এই ফিচার ব্যবহারের সময়ে প্রতিবারের পেমেন্টের জন্য পার্সোনাল…
Read More
বিধানসভা নির্বাচনে বাংলায় বাজিমাৎ করতে চায় বিজেপি

বিধানসভা নির্বাচনে বাংলায় বাজিমাৎ করতে চায় বিজেপি

কলকাতা: বিহারে জয় বিজেপির। তাই এবার টার্গেট বাংলা। মমতার হাত থেকে বাংলা কাড়তে কোনও ফাঁকই রাখতে চায় না বিজেপি। নির্বাচনকে সামনে রেখেই বড়সড় রদবদল বিজেপিতে। সম্প্রতি বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রপতি শাসন দরকার নেই। তাঁর বক্তব্য, ”৩৫৬ ধারা জারির আর দরকার হবে না, ততদিনে সরকারই বদলে যাবে।” এতদিন পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্ব সামলেছেন কৈলাশ বিজয়বর্গী। এখনও তাঁর উপরেই আস্থা রাখছে বিজেপি নেতৃত্ব। পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তিনিই। তবে এবার তাঁর সহযোগী হিসেবে বাংলায় কাজ করবেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য।
Read More
গ্রেপ্তারি পরোয়ানা জারি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে

গ্রেপ্তারি পরোয়ানা জারি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। গতবছর ৪ নভেম্বর বর্ধমানের রায়না এলাকায় একটি সভায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেন বঙ্গ বিজেপির সভাপতি। আপত্তিকর বিতর্কিত এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই এবার গ্রেপ্তারির পরোয়ানা জারি হল রাজ্য সভাপতির বিরুদ্ধে। দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে।” এই মন্তব্য পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। চলতি বছরে এই মামলার চার্জশিট পেশ করলে আবেদন মঞ্জুর করে বর্ধমান আদালত।
Read More
পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিল ভারত

পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিল ভারত

উরি, পুঞ্চ, বারামুলার মতো বিভিন্ন জায়গায় শুক্রবার পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার প্রবল সংঘর্ষ শুরু হয়৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তানের সেনা৷ যার ফলে ভারতীয় সেনা ও বিএসএফ-এর মোট পাঁচ জন জওয়ান শহিদ হয়েছেন৷ ৬ জন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন৷ এই হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ ভারতের পাল্টা হামলায় পাকিস্তানি সেনার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে যায়৷ ভারতের জবাবি হামলায় পাকিস্তানি সেনার সাহায্যে চলা জঙ্গিদের লঞ্চ প্যাড, জ্বালানি মজুত করার বিল্ডিংও গুঁড়িয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে৷ পাকিস্তানের অন্তত ১১ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর৷
Read More
শিশুর গোপনাঙ্গ ছিঁড়ে ফেলার অভিযোগ গৃহ শিক্ষিকার বিরুদ্ধে

শিশুর গোপনাঙ্গ ছিঁড়ে ফেলার অভিযোগ গৃহ শিক্ষিকার বিরুদ্ধে

একটি ৫ বছরের শিশুর গোপনাঙ্গ টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ টিউটর দিদিমনির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ফাটাপুকুর এলাকায়।শিশুটির পরিবারের অভিযোগ , টিউশনে পড়া না পারায় জন্য ওই অবোধ শিশুটির ওপর অমানবিক অত্যাচার করেছে ওই গৃহশিক্ষিকা। অভিযোগ শিশুটি পড়ার ফাঁকে প্রসাব করার বায়না নিয়ে শিক্ষিকাকে না জানিয়ে বাইরে গেলে ওই গৃহ শিক্ষিকা শিশুর গোপনাঙ্গে আঘাত করে। এবং গোপনাঙ্গটি ছিড়ে যায়। এমনই গুরুতর অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফাটাপুকুর এলাকায়। যদিও ওই গৃহ শিক্ষক ওই অভিযোগ নস্যাৎ করেছে। শিক্ষিকার পরিবারের দাবি ছেলেটি না জানিয়ে পড়া ছেড়ে বাড়ি চলে গেলে শিশুটির অভিভাবক তাকে আবার পুনরায় দিদিমনির কাছে দিয়ে যান ওইদিন। এবং শিশুটিকে বেশি করে শাসন…
Read More
‘হাবজি-গাবজি’র ট্রেলার মুক্তি শিশু দিবসে

‘হাবজি-গাবজি’র ট্রেলার মুক্তি শিশু দিবসে

শিশু দিবসে অনুরাগীদের বড় উপহার দিচ্ছেন টলিউডের রিয়েল লাইফ জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১৪ নভেম্বর, শিশু দিবসে মুক্তি পাবে ‘হাবজি-গাবজি’র ট্রেলার। বড়দিনে মুক্তি পাবে হাবজি-গাবজি। ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে পরমব্রতকে। খুদেদের পুরো জগতটাই এখন স্মার্টফোন বা কম্পিউটার স্ক্রিনে আটকে গিয়েছে। সেই প্রেক্ষাপটেই এই ছবি তৈরি করছেন রাজ। পরিণীতা, ধর্মযুদ্ধের পর একটানা রাজের তিন নম্বর ছবির নায়িকা রাজ ঘরনি শুভশ্রী।
Read More
দীর্ঘদিন পর বৈদ্যুতিক চুল্লির সংস্কার

দীর্ঘদিন পর বৈদ্যুতিক চুল্লির সংস্কার

দীর্ঘ প্রতীক্ষার অবসান । দীর্ঘদিন পর আজ বৈদ্যুতিক চুল্লির ফিতে কেটে কোচবিহার মানুষকে উপহার দিলেন উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।সংস্কারের কাজ সম্পন্ন করে সাধারণের জন্য খুলে দেওয়া হলো কোচবিহার মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি । আনুষ্ঠানিক ভাবে এই বৈদ্যুতিক চুল্লি খুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের পুর প্রশাসক ভূষণ সিং, জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সানা আক্তার, অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি, মহকুমা শাসক সঞ্জয় পাল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ।  কোচবিহার পৌরসভার প্রয়াত পৌর প্রধান বীরেন কুন্ডুর ঐকান্তিক প্রচেষ্টায় মহাশ্মশানে এই বৈদ্যুতিক চুল্লি গড়ে ওঠে। এক বছরের বেশী সময় ধরে ওই চুল্লি বিকল…
Read More
পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে আল-কায়েদা

পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে আল-কায়েদা

কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন আল-কায়েদার নজরে বাংলা। হামলার জন্য রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগাচ্ছে আল কায়েদা। গোয়েন্দা সূত্রের খবর এই সংগঠনটির ‘হিট লিস্টে’ রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম‌ও। এই বছরের সেপ্টেম্বর মাসে কেরল ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৯ জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেন জাতীয় তদন্তকারী সংস্থা -এর আধিকারিকরা। এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে জড়িত ১১ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
Read More