Editor

8029 Posts
ডিন এলগারকে নিজেদের জার্সি উপহার দিয়ে সম্মান জানালেন বিরাট ও রোহিত

ডিন এলগারকে নিজেদের জার্সি উপহার দিয়ে সম্মান জানালেন বিরাট ও রোহিত

নিজের হোম গ্রাউন্ডে কেপটাউনে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন ডিন এলগার। তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে  নামার আগে জানিয়েছিলেন যে, সে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সিরিজ জিততে চায়, আর সেটি জিততে পারলে তাঁর কাছে সেটি বিশ্বকাপ জয়ের মতো হবে।তবে তাঁর সেই ইচ্ছেটা পূরণ হলনা। দুই ইনিংস মিলিয়ে ব্যাটিং-এ ব্যর্থতার কারণে ভারতের কাছে  সাত উইকেটে হারতে হল দক্ষিণ আফ্রিকাকে। তবে ম্যাচ শেষ হতেই নিজের সই করা জার্সি বাঁহাতি ওপেনার এলগারের হাতে তুলে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে মাঠের বাইরে থাকার ফলে এলগারের কাঁধেই  তুলে দেওয়া হয় ম্যাচের দায়িক্ত। কেপটাউনে দ্বিতীয় টেস্ট ম্যাচে…
Read More
কামারহাটি গুলিকাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার এক

কামারহাটি গুলিকাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার এক

কামারহাটি শুটআউটের কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্ত আজগর আলিকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। কামারহাটির ষষ্ঠীতলায় বৃহ্স্পতিবার কাল্লু নামে এক তৃণমূল কর্মীকে চারজন দুষ্কৃতী লক্ষ করে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা এলাকাবাসী সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ কাল্লুকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। তাঁর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পড়ে তাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  এই দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী এসে ওই তৃণমূল কর্মীকে গুলি চালায়। তাঁরা জানান অভিযুক্তদের মধ্যে তিনজন এলাকার ও বাকি তিনজন বাইরের ছেলে ছিল। আর প্রায় ১৩…
Read More
রাজীব কুমারের আগাম জামিনের মামলা চালু করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রাজীব কুমারের আগাম জামিনের মামলা চালু করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রাজ্য পুলিশের DGP রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবারও সুপ্রিম কোর্টে ওঠে, সেটারই  ব্যবস্থা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, সারদাকাণ্ডের সিবিআই তদন্তকে অন্যপথে চালিত করতে রাজীবের বিশেষ ভূমিকা সত্বেও লোকসভা নির্বাচনের আগে তাঁর নিয়োগ কলঙ্কজনক। শুভেন্দু বলেন, গ্রেফতারির আশঙ্কায় ওই ব্যক্তি আদালতে আগাম জামিনের আবেদন করেন। আর সিবিআই তদন্তের সহযোগিতার শর্তে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তবে তার পর থেকে আর কোনও শুনানি হয়নি এই মামলার। তিনি জানান রাজীবের বিরুদ্ধে পুরনো মামলা চালুর দাবিতে তিনি প্রয়োজনে…
Read More
ভারত পেট্রোলিয়াম এবং টাটা প্যাসেঞ্জারের সহযোগিতায় ৭,০০০ চার্জার সেটআপ

ভারত পেট্রোলিয়াম এবং টাটা প্যাসেঞ্জারের সহযোগিতায় ৭,০০০ চার্জার সেটআপ

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), ফরচুন ৫০০ এবং মহারত্ন এনার্জি কোম্পানি এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, ভারতের বৈদ্যুতিক যানবাহন বিপ্লবের পথপ্রদর্শক হিসেবে পরিচিত, ভারত জুড়ে পাবলিক চার্জিং স্টেশন স্থাপনে সহযোগিতা করার জন্য একটি মৌ স্বাক্ষর করেছে। এই সহযোগিতাটি বিপিসিএল-এর বিস্তৃত স্টেশন নেটওয়ার্ক এবং টিপিইএম-এর অন্তর্দৃষ্টিগুলিকে ভারতের রাস্তায় ১.১৫ লক্ষেরও বেশি টাটা ইভি থেকে ব্যবহার করবে। বিপিসিএল গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে চার্জার ব্যবহার সম্পর্কে জোর দেবে।  দুটি কোম্পানি একটি কো-ব্র্যান্ডেড RFID কার্ডের মাধ্যমে একটি সুবিধাজনক অর্থপ্রদানের ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছে। বিপিসিএল আগামী বছরের মধ্যে ৭,০০০টি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের লক্ষ্য নিয়েছে। বৈদ্যুতিক গাড়ির মালিকদের পরিসরের উদ্বেগ দূর করার…
Read More
অভিমানের জেরে রেললাইনে ঝাঁপ কিশোরীর

অভিমানের জেরে রেললাইনে ঝাঁপ কিশোরীর

মায়ের সঙ্গে স্কুলে যাওয়া নিয়ে ঝামেলা হওয়ায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কিশোরী। জোর করে স্কুলে পাঠানোর কারণেই এমনটা করেছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। মৃত ওই কিশোরীর নাম খুশি শর্মা, বয়স ১৩। সূত্রের খবর, বুধবার সে কোনভাবেই স্কুলে যেতে না চাইলে তাঁর মা ভয়ানক ভাবে রেগে যান। তিনি জানান, তাঁকে স্কুলে যেতেই হবে। আর এই নিয়েই মা ও মেয়ের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। যার জেরে মেয়েকে সজোরে থাপ্পড় মেরে বসেন কিশোরীর মা। অভিযোগ, কিশোরীকে মারধর করে স্কুলে যেতে বাধ্য করা হয়। কিন্তু সে স্কুলে না গিয়েই আলওয়ার-মথুরা রেললাইনের উপর দিয়ে হাঁটতে থাকে এবং ট্রেন আসতে দেখে লাইনে…
Read More
বিড়ালকে বাঁচাতে গিয়ে ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার

বিড়ালকে বাঁচাতে গিয়ে ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার

সোমবার সকালে টালিগঞ্জে কার্নিশে বিড়ালকে ধরতে গিয়ে আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় অঞ্জনা দাস নামে ৩৫ বছর বয়সী এক মহিলার। এমন এক আকস্মিক ঘটনায় দক্ষিণ কলকাতায় স্তব্ধ আশেপাশের মানুষজন। স্থানীয় সূত্রে খবর, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন অঞ্জনাদেবী। বেশ মাস কয়েক ধরে একটি বিড়াল পুষছিলেন তিনি। তবে এদিন হঠাৎ বিড়ালটি খেলতে খেলতে সোজা ছাদে উঠে সেখান থেকে নেমে পড়ে কার্নিশে। আর সেই কার্নিশেই নামতে গিয়েই পা পিছলে সোজা নীচে পড়ে যান অঞ্জনাদেবী। তাঁকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।…
Read More
রেলের উদাসীনতার জেরে, মালগাড়ির ধাক্কায় ৫ হাতির মৃত্যু

রেলের উদাসীনতার জেরে, মালগাড়ির ধাক্কায় ৫ হাতির মৃত্যু

সোমবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তিনটি হাতি। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে এসে পৌছায় রেল এবং বনদপ্তরের কর্তারা। তাঁরা এসে হাতিদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে এই ঘটনার জেরে ওই লাইনে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে ওই মালগাড়ির ড্রাইভার নেশাগ্রস্থ ছিলেন কিনা, সেই বিষয়েও খতিয়ে দেখা হবে। তবে এই ট্রেন দুর্ঘটনায় হাতিমৃত্যুর ঘটনা যেন প্রায় লেগেই রয়েছে। রেল কতৃপক্ষের দাবি, বহুবার এই দুর্ঘটনা রুখতে প্রযুক্তিগত ব্যবস্থা করা হয়েছিলো। তা সত্ত্বেও কোনভাবে রোখা যাচ্ছে না এই হাতিমৃত্যু। যদিও বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাতি মৃত্যু রোখা নিয়ে রেল তেমন ভাবনাচিন্তা করে না,…
Read More
প্রয়াত হলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন উপাচার্য

প্রয়াত হলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন উপাচার্য

প্রয়াত হলেন প্রেসিডেন্সি বিকেলে সিঁথির এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকা হত গোটা শিক্ষামহল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পর আচমকা সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট লেগে রক্তপাত হতে থাকে ৮৮ বছরের শিক্ষাবিদের। এরপর আহত অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে গিয়ে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা শুরু করানো হয়। এর পর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। অন্যদিকে বিকেল সাড়ে চারটা নাগাদ অমলবাবুর মৃত্যু সংবাদ পরিবারের কাছে পোঁছানো মাত্রই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। একাধারে শিক্ষাবিদ ও সংবিধান…
Read More
দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের একতরফা হারের পর উল্লাসে ফেটে পড়েছিলেন বাংলাদেশের বহু মানুষ। ভারতবিরোধী মিমেতে ছেয়ে গিয়েছিলো গোটা সোশ্যাল মিডিয়া। এমনকি ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকেও অপমান করতে ছাড়েননা বাংলাদেশিদের একাংশ মানুষ। এবার সেই সব কিছুরই মাসুল দিতে হবে ঐ দেশ থেকে এ দেশে বেড়াতে আসা পর্যটকদের। শোনা যাচ্ছে, সিকিম ও দার্জিলিং সহ একাধিক হোটেল বাংলাদেশের পর্যটকদের জন্য় দরজা বন্ধ করে দিয়েছে, তাঁদের বুকিং নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন। যদিও এ বিষয়ে দার্জিলিং বা সিকিমের হোটেল তরফ থেকে সংগঠিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি কিছু হোটেল মালিকের তরফ থেকে নেওয়া নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের দাবি…
Read More
শিলিগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

শিলিগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

শিলিগুড়িতে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। অভিযুক্তর নাম রাহুল ভরোদ্বাজ, সে শিলিগুড়ির বাসিন্দা। সে পেশায় একজন দিনমজুর। অভিযোগ, বহুবার নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, নাবালিকার সঙ্গে ধৃতের পরিচয় হয় বছর পাঁচেক আগে। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। নাবালিকার পরিবারের অভিযোগ, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন। পরে নাবালিকা বিয়ের প্রস্তাব দিলে তা খারিজ করে দেয় অভিযুক্ত। এমনকী, সেই নাবালিকার আপত্তি কর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকিও দেয় সে। বৃহস্পতিবার রাতে এমনটাই জানান নাবালিকার…
Read More