Editor

8890 Posts
চলছে করোনার টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি

চলছে করোনার টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি

অবশেষে লড়াইটা শেষ হতে চলেছে। বছরের প্রথম দিনে করোনার টিকাকরণের মহড়া চূড়ান্ত৷ বিধাননগরের দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং আমডাঙা গ্রামীণ হাসপাতাল- রাজ্যের এই তিন কেন্দ্রে প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই মহড়া টিকাকরণের প্রতিটি ধাপ সম্পূর্ণ করা হবে৷ প্রতিটি কেন্দ্রে ডামি ভ্যাকসিন পৌঁছে গিয়েছে৷ করোনার টিকাকরণের জন্য যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁরাই এই মহড়া টিকাকরণ পরিচালনা করবেন৷ আসল টিকাকরণ শুরু আগে এই মহড়া পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
Read More
নতুন জেলা  কমিটি  ঘোষণা কংগ্রেসের

নতুন জেলা কমিটি ঘোষণা কংগ্রেসের

আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নতুন কমিটি গঠিত হল। জানা গেছে নতুন বছরের প্রথমদিন শুক্রবার রাজীব ভবনে সাংবাদিক সম্মেলনে ডেকে নতুন জেলা কমিটি ঘোষণা করেন জেলার সভাপতি পিনাকী সেনগুপ্ত । জেলা কংগ্রেস সভাপতি বলেন, ৬৪ জনের নতুন কমিটি‌ গঠন করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ১৫ টি সাংগঠনিক ব্লকে ১৫ জন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া পূর্ণাঙ্গ জেলা কমিটি‌তে ১৪ জন সহ সভাপতি রয়েছেন। সাধারণ সম্পাদক রয়েছেন মোট ১৭ জন। সম্পাদক রয়েছেন ১২ জন। জেলা কমিটি‌তে রয়েছেন ২১ জন এক্সিকিউটিভ সদস্য।
Read More
বন্ধুদের সঙ্গে লাঞ্চে যোগ দিলেন বিরুস্কা

বন্ধুদের সঙ্গে লাঞ্চে যোগ দিলেন বিরুস্কা

প্রথমবার মা হবেন অনুষ্কা শর্মা। নতুন বছরের শুরুতেই আসবে নতুন অতিথি। দেশের অন্যতম চর্চিত জুটি বিরুষ্কার সন্তানের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উন্মাদনার শেষ নেই।অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অনুষ্কা। তারপর থেকেই পেজ থ্রি-র পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে হবু বাবা-মা। তাঁর প্রেগন্যান্সি ফ্যাশন থেকে ডায়েট- সবই প্রথম থেকেই সংবাদ শিরোনামে। এমনকি এই অবস্থায় ম্যাগাজিনের কভার ফটোর জন্য শুটিংও করেছেন। নতুন বছরের প্রথম দিনে অভিনেত্রী বন্ধুদের সঙ্গে লাঞ্চে যোগ দিলেন বিরাটের সঙ্গে। সস্ত্রীক হার্দিক পান্ডিয়া-সহ মোট আটজনে মিলে এ দিন লাঞ্চে গিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরাট নিজেই। 
Read More
সুপার ক্যারি: পেট্রোল ও সিএনজি-তে উপলব্ধ

সুপার ক্যারি: পেট্রোল ও সিএনজি-তে উপলব্ধ

২০১৬ সালে মারুতি সুজুকি কমার্সিয়াল সেগমেন্টে পদক্ষেপ করেছিল তার প্রথম কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারিকে সঙ্গে নিয়ে। এই শক্তিশালী মিনি ট্রাকের অধিকারীর সংখ্যা ৭০,০০০-এরও বেশি। বর্তমানে মারুতি সুজুকির সুপার ক্যারি সাফল্যের ৪ বছর উদযাপন করছে। এপ্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, সুপার ক্যারি পেট্রোল বিক্রয়ে ৭৫% মার্কেট শেয়ার-সহ এটাই প্রথম এলসিভি মিনি-ট্রাক যা লঞ্চ্‌ হয়েছে বিএস৬ পেট্রোল ভেরিয়েন্টে এবং দিচ্ছে পাওয়ারফুল ১১৯৬সিসি ৪ সিলিন্ডার দমদার ইঞ্জিন। সুপার ক্যারির গ্রাহকদের মধ্যে আছেন - ওনার্স-কাম-ড্রাইভার্স, ফ্লীট ও ক্যাপটিভ ওনার্স। সুপার ক্যারি ব্যবহৃত হয় একাধিক ক্ষেত্রে, যেমন ই-কমার্স, ক্যুরিয়ার, এফএমসিজি, ও গুডস ডিস্ট্রিবিউশন। একটি অল-ইন-ওয়ান প্যাকেজ হিসেবে…
Read More
নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা  আলিপুরদুয়ারে

নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা আলিপুরদুয়ারে

উত্তরবঙ্গে সংখ্যালঘু নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা হলো আলিপুরদুয়ারে। এদিন আলিপুরদুয়ারে দলসিংপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।এদিনের সভা শেষে উত্তরবঙ্গ উন্নয়ণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজিজুল মিঞা জানান আমাদের দীর্ঘদিনের দাবী নস‍্যশেখ উন্নয়ণ পর্ষদ গঠন করা । আমরা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া নস‍্যশেখ সম্প্রদায়ের মানুষদের দীর্ঘদিনের দাবি আমাদের জন‍্য নস‍্য শেখ উন্নয়ণ পর্ষদ গঠন । গত ১৬ ডিসেম্বর মূখ্যমন্ত্রী কোচবিহারের এসে আশ্বাস দিয়েছেন উন্নয়ণ পর্ষদ গঠন হবে এতে আমরা খুশি কেননা আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।
Read More
এক্সপোর্ট নেটওয়ার্ক বাড়াচ্ছে এশিয়ান গ্রানিটো

এক্সপোর্ট নেটওয়ার্ক বাড়াচ্ছে এশিয়ান গ্রানিটো

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা। চলতি অর্থবর্ষে এই কোম্পানি তার রপ্তানি বাণিজ্য বৃদ্ধির দিকে বিশেষ নজর দিচ্ছে। এশিয়ান গ্রানিটো তার বর্তমানের ১০০টি দেশ থেকে বাড়িয়ে ১২০টিরও বেশি দেশে বাণিজ্যিক নেটওয়ার্কের প্রসারণ ঘটাচ্ছে।  ২০২০-এর সেপ্টেম্বরে সমাপ্ত অর্ধবর্ষে ভারতের সংগঠিত ক্ষেত্রের বৃহত্তম এক্সপোর্টার এশিয়ান গ্রানিটোর রপ্তানির পরিমাণ ছিল ৮৩.২ কোটি টাকা। এশিয়ান গ্রানিটো আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির জন্য মর্বিতে ১৫,০০০ স্কোয়ার-ফিটের ‘এজিএল এক্সপোর্ট হাউস’ চালু করেছে। এই এক্সপোর্ট হাউসে সম্পূর্ণ রেঞ্জের টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার-সহ ৩০০০-এরও বেশি প্রোডাক্ট প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের সমৃদ্ধ প্রোডাক্ট রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলেন,…
Read More
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ,ভাঙচুর সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ,ভাঙচুর সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু এবং সদ্যোজাত সন্তানের বদল করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল কোচবিহারের এক হোমের বিরুদ্ধে। এর ফলে মৃতের আপনজন এবং উত্তেজিত জনতা ওই সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামতে হলো কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনীকে। অভিযোগ, ডিসেম্বর মাসের ৩০তারিখ এই মাতৃমা-তে নিজের প্রসূতি স্ত্রীকে ভর্তি করেন কোচবিহার ১নং ব্লকের চিলকিরহাট এর বাসিন্দা সুখমন্ত বর্মন। প্রায় ৫ঘন্টা তার স্ত্রীকে চিকিৎসাহীন হিসেবে ফেলে রাখা হয় সংশ্লিষ্ট এই মাদার অ্যান্ড চাইল্ড হাবে। এদিন বেলা ৩টা নাগাদ প্রসব হয় তার স্ত্রীর। এরপর তাকে জানিয়ে দেওয়া হয় তার সদ্যোজাত আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যেই…
Read More
ই-রেশন কার্ড চালু করবে রাজ্য

ই-রেশন কার্ড চালু করবে রাজ্য

নয়া বছরে ই-রেশন কার্ডের পরিকল্পনা করছে রাজ্য সরকার। নতুন এই কার্ড ই-আধার কার্ডের মতো হবে বলে জানিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা। ডাক সমস্যার কারণে ডাকের উপর ভরসা না করে এবার থেকে ই-রেশন কার্ড চালু করা হচ্ছে। তার ফলে উপভোক্তারা খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। এই কার্ড দেখালেই রেশন মিলবে। একইসঙ্গে ই-রেশন কার্ড নকল করা যাবে না বলে জানিয়েছেন খাদ্য আধিকারিককরা।
Read More
রুহ্‌ মিউজিক থেকে এল ‘ফিরে এসো আবার’

রুহ্‌ মিউজিক থেকে এল ‘ফিরে এসো আবার’

‘ফিরে এসো আবার’ - এই মিউজিক্যাল শর্টের মাধ্যমে প্রাজ্ঞ দত্ত নিজের ক্ষমতা আবার প্রমাণ করলেন। রুহ্‌ মিউজিক থেকে মুক্তি পেল সর্বভূতেষু ছবির জন্য প্রাজ্ঞ দত্তর লেখা ও কম্পোজ করা এবং রূপঙ্কর বাগচির গাওয়া ‘ফিরে এসো আবার’।  প্রাজ্ঞ বলেছেন, গানটি তার কাছে একাধিক কারণে নিজস্বতামন্ডিত। এই গানে বর্ণিত হয়েছে এক গানের গল্প যা শেকড় ফুঁড়ে নিমজ্জিত হয়ে যায় গভীরে, যখন আর কিছুই থাকে না। আশাহীনতার মধ্যেও এ হল এক আশার শক্তির গাথা, যা অডিয়োভিসুয়াল নিবেদনের ভেতর দিয়ে উদযাপিত হয়েছে কবিতা ও সঙ্গীতের মাধ্যমে। এর ছবি তুলেছেন স্বপ্নিল। ‘ফিরে এসো আবার’ ভিডিয়োতে আছেন অভিনেত্রী কস্তুরী চক্রবর্তী ও চিত্রালী দাস। সঙ্গে আছেন মিউজিক…
Read More
একুশের ভোটের কাঠি বাজালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা

একুশের ভোটের কাঠি বাজালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা

পাহাড়ে অনেক নেতা এসেছে, পার্টি এসেছে।সবাই শুধু জনতার ভোট নিয়ে নিজের আখের গুছিয়েছে ,এবার সেই দিন শেষ। এবার থেকে পাহাড়ের জনতাই নেতা।ঠিক করবে, নেতা নয়। এভাবেই বক্তব্য রেখে বিমল গুরুং এবং অনিত বিনয়দের বার্তা দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন নকশালবাড়ি ব্লকের নিরপানিতে প্রকাশ্য জনসভায় একুশের ভোটের কাঠি বাজালেন সাংসদ। নতুন বছরের শুরু দিনেই রাজুর বার্তা তিনি এতদিন রাজনীতি বোঝেন নি ।জনতার রায়ে সাংসদ হয়েছিলেন ।এবার তিনি আসল রাজনীতি শুরু করবেন বলেও পরোক্ষে পাহাড়ের বিমল অনিতদের বার্তা দিয়ে রাখলেন। সাংসদ এদিন চাবাগানের প্রসঙ্গে জানান, চাবাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হার আগামী তিনমাসের মধ্যেই বাড়বে।এজন্য নতুন বিল পাশ হয়ে গেছে । শ্রমিকদের…
Read More