Editor

8890 Posts
অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি বিধায়ককে

অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি বিধায়ককে

বিধায়কের অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি পেল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক।ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। তিনি বলেন,” তিনি কেমন মানুষ, তার কেমন চরিত্র, দিনহাটার মানুষ তা জানেন। সেই তাকেই অশালীন ছবি বানিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। প্রথমে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।”কেউ যাতে এধরনের ছবি দেখে তার সম্পর্কে ভুল কোন ধারণা না নেন, পাশাপাশি এধরনের ভিডিও যাতে কেউ শেয়ার না করে তার আবেদন জানান উদয়ম গুহ। কেউ এধরনের ছবি বা ভিডিও শেয়ার করলে তার…
Read More
শিলিগুড়িতে টোটোচালকদের বিক্ষোভ

শিলিগুড়িতে টোটোচালকদের বিক্ষোভ

মহামান্য কোর্টের নির্দেশ এবং শিলিগুড়ির যানজট নিয়ন্ত্রণের উদ্যেশ্যে শিলিগুড়ির প্রধানসড়কগুলিতে অবৈধ টোটোর বিরুদ্ধে পুলিশ পথে নামতেই এর প্রতিবাদে পথে নামলেন টোটোচালকরা । জানা গিয়েছে ১লা জানুযারি থেকে রেজিস্ট্রেশন এবং টিন নম্বর ছাড়া শহরের কোনো প্রধানসড়কে সমস্ত টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন। এরই বিরুদ্ধে আজ প্রতিবাদে নামে প্রায় একশো টোটো চালক। টোটোচালকদের দাবি শিলিগুড়িতে প্রায় ৫০০ টোটো চালক রয়েছে। টোটো চলাচল বন্ধ করে দিলে তাদের রুজি রোজগারে টান পড়বে। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় রাস্তায় আটকে বিক্ষোভ দেখায় তারা। এই অবস্থায় তাদের দাবি প্রশাসনকে টোটো চালাতে দিতে হবে।এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য রাজ্যসরকারের কাছে দাবি জানাতেও প্রস্তুত তারা।…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়ালো কৃষকরা

কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়ালো কৃষকরা

কৃষি আইন বাতিল করার দাবিতে সুর চড়ালো চাষীরা। আগামী চার জানুয়ারি চাষীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পর্যায়ের বৈঠক হওয়ার কথা। আইন বাতিল না হলে হরিয়ানার সমস্ত শপিং মল ও পেট্রল পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিল বিক্ষোভকারীরা। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা হবে বলে জানায় চাষীরা। কৃষকদের মূল দাবি, কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি মর্যাদা, সেই নিয়ে এখনও আলোচনা চলছে। 
Read More
উত্তরে আসছেন অভিষেক ব্যানার্জি

উত্তরে আসছেন অভিষেক ব্যানার্জি

বিজেপিকে যোগ্য জবাব দিতে উত্তরে আসছেন অভিষেক। সূত্রের খবর অভিষেক ব্যানার্জি সভা করবেন উত্তরবঙ্গের একাধিক জায়গায়। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাতে হাত রেখে ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দরা, ঠিক তারই আগে তৃণমূল কংগ্রেসের ফাঁকফোকর ঠিক করতেই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে হবে সেই জনসভা। ইতিমধ্যেই সেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস, মন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলার কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা, সুভাষ চাকী, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত…
Read More
এবার ওয়াই–ফাই পরিষেবা ট্রামে

এবার ওয়াই–ফাই পরিষেবা ট্রামে

জেনারেশন ওয়াই–এর আমলে ধুঁকছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। এই প্রজন্মের অনেকেই ট্রাম বিমুখ। তাঁদের ট্রামের প্রতি আকর্ষণ বাড়াতে আরও এক পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। যাঁরা কখনও ট্রাম চড়েনি তাঁরাও এবার আগ্রহ প্রকাশ করবেন ট্রামে ওঠার। ট্রাম যাত্রাকে আকর্ষণীয় করে তুলতে ওয়াইফাই পরিষেবার সূচনা করা হল। এর আগে রাজ্য পরিবহণ দফতরের অধীনে থাকা ডব্লুবিটিসি বিভিন্ন ভাবে ট্রামকে সাজিয়েছে। ট্রামের মধ্যে তৈরি হয়েছে রেস্টুরেন্ট এমনকি লাইব্রেরীও। ৩১ জানুয়ারি থেকে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে ট্রাম কর্তৃপক্ষ। নববর্ষের এক উপহার পল কলকাতাবাসী। ট্রামে উঠে টিকিট কাটার পরই সেখানে মিলবে একটি কিউআর কোড। স্মার্ট ফোনে সেই কিউআর কোডে স্ক্যান করে নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে…
Read More
কোভিড সতর্কতা নিয়েই বেঙ্গল সাফারিতে পর্যটকের ঢল

কোভিড সতর্কতা নিয়েই বেঙ্গল সাফারিতে পর্যটকের ঢল

কোভিড সতর্কতা নিয়েই নতুন বছরের আনন্দে ভাসল শিলিগুড়িবাসী। এদিন বেঙ্গল সাফারিতে পর্যটকের ঢল ছিল চোখে পড়ার মতো।করোনার প্রকোপ কমতেই মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে এবং আনন্দ নিতে এদিন শিলিগুড়ির উপকণ্ঠে জঙ্গল সাফারিতে ব্যাপক পর্যটকের সমাগম দেখা গেল। নতুন বছরে নতুন উদ্যমে পর্যটক এবং দর্শনার্থীদের স্বাগত জানাতে পার্ককেও সাজিয়ে কথা তোলে কর্মীচারীরা । পর্যটকদের কথা মাথায় রেখে বাড়তি পদক্ষেপ নিয়েছিল সাফারি কর্তৃপক্ষ । সাফারি পার্কের আধিকারিকরা জানিয়েছেন, পার্কে আসা প্রত্যেকে মাস্ক পরেই অনুমতি দেওয়া হয়। স্যানিটাইজেশন গেট এবং জুতো স্যানিটাইজেশন করেই পর্যটকদের পার্কের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।যাদের মুখে মাস্ক ছিল না, তাদের মাস্কও সরবরাহ করে পার্কের কর্মীরা। নতুন ইংরেজি সালের…
Read More
হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

শনিবার সকালে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আচমকা অসুস্থ হয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান বিসিসিআই প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল উডল্যান্ড্‌স - ভর্তি এ করা হয়েছে। চিকিৎসা চলছে তাঁর। আপাতত তিনি এমার্জেন্সিতে আছে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে এভাবে অসুস্থ হয়ে পড়লেন সৌরভ, সে বিষয়ে চিকিৎসকদের তরফে এখনও কিছু জানানো হয়নি। বিস্তারিত আসছে…
Read More
বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

করোনার ভ্যাকসিন নিয়ে ভারতে প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করে খরচ-খরচা নিয়ে যাবতীয় প্রশ্ন, যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিলেন বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানালেন দেশের প্রতিটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। যদিও, সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয়ভার বহন করবে না কেন্দ্রীয় সরকার। বরং স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে যে ৩০ কোটি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাঁদের টিকাকরণের খরচই বহন করবে সরকার। এমনটাই জানিয়েছেন নীতি আয়োগ প্রধান তথা ভারতে কোভিড-১৯ টাস্কফোর্সের নেতৃত্বে থাকা বিনোদ প্রধান।
Read More
চলতি বছর মেট্রো চলবে পুরোনো সময়ে

চলতি বছর মেট্রো চলবে পুরোনো সময়ে

নতুন বছরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরোনো নিয়মে ফের ফিরতে চলেছে কলকাতা মেট্রো। আবার পুরোনো সময়ই চলবে মেট্রো। ই পাসের ক্ষেত্রেও বদলাচ্ছে নিয়ম। অফিসটাইম বাদে অন্য সময় লাগবে না ই-পাস। করোনা আবহে বর্তমানে একাধিক নিয়ম মেনে চলছে মেট্রো। তবে, টোকন ব্যবহার হবে না যাত্রীদের স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করতে হবে। করোনা আবহে অবশ্যই যাত্রীদের মাস্ক পরে যাতায়াত করতে হবে।
Read More
চলে গেলেন মাণিক মজুমদার

চলে গেলেন মাণিক মজুমদার

শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ফের করোনার থাবায় প্রাণ গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদারের। মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে ছিলেন মাণিকবাবু। মারণ ভাইরাস তাঁর শরীরে বাসা করায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন মাণিক মজুমদার। একাধিক রোগে আক্রান্তও ছিলেন তিনি। মাণিকবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজ্ঞাপন করে শনিবার তৃণমূলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।
Read More