Editor

8890 Posts
টিকাকরণ নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

টিকাকরণ নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

আগামী ১৩ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে দেশে। এবার শুরু আসল গণ টিকাকরণ। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই দুই টিকাকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আগামী ১১ জানুয়ারি এই টিকাকরণ নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিন মজুত থেকে শুরু করে টিকাকরণে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ সব কিছু নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদী।
Read More
‘কয়েক দিনের’ মধ্যেই ভ্যাকসিন পাবে দেশবাসী

‘কয়েক দিনের’ মধ্যেই ভ্যাকসিন পাবে দেশবাসী

কোভিড-১৯ ভ্যাকসিন সহজলভ্য হবে বলে শুক্রবার আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে থাকা প্রথমসারির কর্মীদের টিকাকরণ চলবে। এর আগে ২ জানুয়ারি সারা দেশ জুড়ে সম্পন্ন হয়েছিল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া। টিকাকরণের জন্য কয়েক লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
Read More
১০০ শতাংশ আসনের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

১০০ শতাংশ আসনের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হল মালিকদের আবেদন রেখে ১০০ শতাংশ আসনেই দর্শক বসার অনুমতি দিয়ে দিলেন আজ। মহামারীর কারণে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকই ঢোকার নিয়ম ছিল এতদিন। মঙ্গলবার কলকাতার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের মালিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হয়েছিলেন। তবে, সিনেমা হল মালিকরা স্যানিটাইজার রাখবেন অবশ্যই।
Read More
১৫ বছরের জেলের সাজা লাখভির বিরুদ্ধে

১৫ বছরের জেলের সাজা লাখভির বিরুদ্ধে

মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ জঙ্গিনেতা জাকিউর রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা দিল পাকিস্তানের আদালত। এই সাজা দেয় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। লাখভির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়। জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী লাখভিকে ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরবাদে প্রথম গ্রেফতার করা হয়।
Read More
কলকাতা ২৬ তম চলচিত্র উৎসবে ভার্চুয়ালি যোগ দিলেন শাহরুখ খান

কলকাতা ২৬ তম চলচিত্র উৎসবে ভার্চুয়ালি যোগ দিলেন শাহরুখ খান

কোভিড আবহেও শুরু হলো কলকাতা ২৬ তম চলচিত্র উৎসব। আর এই উৎসবে অনলাইনে উদ্বোধন করেন বলিউড অভিনেতা কিং খান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই কথা মতোই ভার্চুয়ালি যোগ দিলেন শাহরুখ খান। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুশল বিনিময় সেরে কলকাতায় না আসতে পারার জন্য দুঃখপ্রকাশ করেন শাহরুখ। শাহরুখ বলেন, খুব খারাপ লাগছে। ২০১১ সাল থেকে প্রত্যেক বার আসি। আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর, পরিবারের একাংশ। আমি দিদিকে বললাম, এবার হয়তো আসতে পারব না। মহামারী চলছে। একবার বলাতেই দিদি আমার কথা শুনলেন। ধন্যবাদ দিদি। মহামারী পরিস্থিতি নিয়েও এদিন তিনি বলেন, এই মহামারী আমাদের উপর বড় প্রভাব ফেলেছে। ২০২০…
Read More
আইপিএলের নিলামের তারিখ নির্ধারিত হল

আইপিএলের নিলামের তারিখ নির্ধারিত হল

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের ১৪ তম সংস্করণের নিলাম আয়োজিত হতে চলেছে। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রেখে দেওয়া খেলোয়াড় ও রিলিজ করা খেলোয়াড়ের তালিকা পেশ করতে হবে। আইপিএলের নিলাম কোথায় হবে তা এখনও স্থির হয়নি। যদি করোনার প্রাদুর্ভাব হাঁটতে থাকে তবে গতবারের মতোই সংযুক্ত আরব আমিরাতে হয়তো আইপিএলের আসর বসবে।
Read More
প্রয়াত চিত্রা ঘোষ

প্রয়াত চিত্রা ঘোষ

বৃহস্পতিবার কলকাতায় প্রয়াত হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি এবং শরৎচন্দ্র বসুর কনিষ্ঠ কন্যা চিত্রা ঘোষ। ৯০ বছর বয়সে তাঁর পৈতৃক বাড়ি পামপ্লেসের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বেথুন কলেজ থেকে শুরু হয়েছিল তাঁর দীর্ঘ শিক্ষণ কর্মজীবন। তিনি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়গুলিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের একজন ভিজিটর লেকচারার ছিলেন। বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি। নেতাজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এমন ব্যক্তির সংখ্যা আরও কমে গেল চিত্রাদেবীর প্রয়াণে।
Read More
মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জৈশ-ই-মহম্মদের প্রধান, ভারতে একাধিক জঙ্গি হামলার মূল মাথা মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান সরকার। জারি করল পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় পাকিস্তানকে। ধূসর তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতেই হবে পাকিস্তানকে। দেশের জঙ্গিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি অর্থনৈতিক টাস্ট ফোর্স গঠন করেছে পাক সরকার। এই কমিটির সুপারিশেই মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাক সরকার।
Read More
দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা

দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা

দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গেছে ইসলামপুর রয়্যাল স্পোর্টিং ক্লাবের মাঠে এদিন "পাশে আছি" নামে এক সংস্থা এলাকায় প্রায় ত্রিশ জনের হাতে শীতবস্ত্র তুলে দেন।সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য বলেন, তারা প্রতি বছরই এ ধরনের কর্মসূচি নিয়ে থাকেন। এদিন মোট ত্রিশ জনকে তুলে দেওয়া হয় গরম পোশাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহমর্মী সংস্থার সম্পাদক মিলি ভৌমিক, সমাজকর্মী রাধেশ্যাম দে সরকার, মনোতোষ সিনহা, রিঙ্কু বৈদ্য,অনুভব দাস, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুশান্ত নন্দী এবং সভাপতি রঞ্জিত যাদব প্রমূখ।
Read More
শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

এবছর ২৬তম বর্ষে পা দিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। করোনা আবহে দু-মাস পিছিয়ে শুরু হল এই উত্সব। করোনায় সমস্ত নিয়ম বিধি মেনে চলবে অনুষ্ঠান। এবারের চলচ্চিত্র উৎসবের থিম ‘কান্ট্রি ইতালি’। বিশেষ কোনো অতিথিও উপস্থিত থাকবেন না এবছরের অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’।
Read More