Editor

8890 Posts
তৃণমূলে যোগদান করল শতাধিক যুবক

তৃণমূলে যোগদান করল শতাধিক যুবক

মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করল শতাধিক যুবক। এদিনস শিলিগুড়ির বাগরাকোট এলাকায় স্থানীয় প্রায় শতাধিক যুবক তৃণমূলে যোগদান করে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাদের।শনিবার শিলিগুড়ি বাগরাকোটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরসভার ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দলে থাকা এই যুবকরা তৃনমুলে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমুলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার ও ১৮ নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর নিখীল সাহানী।
Read More
জেলা পুলিশের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জেলা পুলিশের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জলপাইগুড়ি জেলা পুলিশের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল আজ। জানা গেছে জেলা পুলিশের পরিচালনায় এবছর ৫২ তম বর্ষে পদার্পণ করল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে দুদিন ব‍্যাপী চলবে এই প্রতিযোগিতা। এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে প্রতিযোগিতা‌র উদ্বোধন হয়। ছিল স্থানীয় শিল্পী‌দের নৃত‍্যানুষ্ঠান। ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্টে‌র দৌড়, হাই জাম্প, লং জাম্প, মুখে চামচ নিয়ে দৌড়, সহ আরও বিভিন্ন প্রতিযোগিতা‌র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে‌ছেন শতাধিক প্রতিযোগী।
Read More
গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা  পুলিশের

গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা পুলিশের

 শীতের রাতে দূরপাল্লার গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা করল মালদা জেলা পুলিশের। এই ব্যতিক্রমী ঘটনায় প্রশংসিত পুলিশ । সূত্রের খবর শীতের হাড়কাপুনি ঠান্ডায় রাতে গাড়ি চালানো খুব কষ্টকর। মাঝে মাঝে লরি চালকদের ঘুম পেয়ে যায়।এমন অবস্থায় দুর্ঘটনাও ঘটে অনেক। এই দুর্ঘটনা রুখতেই অভিনব ব্যবস্থা করল পুলিশ।শুক্রবার গভীর রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের এই অভিনব উদ্যোগ নেয় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা।  এদিন অধিকাংশ ভিন রাজ্যে চলাচলকারী পণ্যবাহী লরি , সরকারি, বেসরকারি বাস চালকদের বিশেষ করে চা, কফি পান করানোর ব্যবস্থা করানো হয়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে…
Read More
উত্তরবঙ্গ উৎসবের সূচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী

কোভিড আবহে উত্তরবঙ্গ উৎসবও এবার হবে নমো নমো করে। জানা গেছে এবার উত্তরবঙ্গ উৎসবের সূচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন উত্তরবঙ্গ উৎসব এবার জাঁকজমক ভাবে হবে না। থাকছে না বসে আঁকো প্রতিযোগিতা। কোভিডের বিষয়টিকে মাথায় রেখে এবার অনুষ্ঠানে কাটছাট করে উৎসব পালিত হবে।তবে উত্তরের সমস্ত জেলাতেই এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এনিয়ে উত্তরের সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় বৈঠকে বসেন মন্ত্রী । মন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতে এবার উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে । উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি নিয়ে আজ রাজ্য সরকারের শাখা…
Read More
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

গ্রেটার লায়ন্স আই হাসপাতাল এবং শহরের জনৈক সমাজসেবীর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারের জংশন এলাকায়। জানা গেছে এদিন আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন ঘোষপাড়া ক্লাবের মাঠে এই শিবির আয়োজন করে শহরের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত। ক্লাব কর্তারা জানিয়েছেন , বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণও করা হয়। সমাজসেবী অভিজিৎ দত্ত জানিয়েছেন আজকের এই শিবিরে এলাকার প্রায় তিনশো জনের চোখ পরীক্ষা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্টজনেরা।
Read More
সংখ্যা বাড়ছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়

সংখ্যা বাড়ছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়

আতঙ্ক বাড়ছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়। বেড়েই চলেছে সংক্রমণ। নতুন প্রজাতির করোনা কোভিড-১৯ এর থেকে ৭০ গুন বেশি দ্রুত সংক্রমণ ছড়ায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, আজ পর্যন্ত গোটা দেশে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত হলেন ৭১ জন। গত এক মাসে বহু যাত্রী ব্রিটেন থেকে ভারতে ফিরেছে। এদের খুঁজে বের করে টেস্ট করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
Read More
মুক্তি পেল ‘ম্যাজিক’-এর ট্রেলার

মুক্তি পেল ‘ম্যাজিক’-এর ট্রেলার

গতকাল, ৮ই জানুয়ারি মুক্তি পেয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত রাজা চন্দের নতুন ছবি ‘ম্যাজিক’-এর ট্রেলার। এই প্রথম তাদের দু’জনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে অঙ্কুশের মা-বাবার চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তীকে। ছবিতে অঙ্কুশের দেখা মিলবে জাদুকর হিসেবে। ‘ম্যাজিক’-এর মায়ার জগতে নিজের দর্শকদের স্বাগত জানালেন অভিনেতা।
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে

শুক্রবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের ভান্ডারা জেলা হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে। শুরু হয় উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকিদের উদ্ধার করা যায়নি। কমপক্ষে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের অসুস্থ সদ্যোজাতদের বিভাগ এসএসসিইউ -তে অগ্নিকাণ্ডের জেরেই এই বিপত্তি ঘটে। এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের ভান্ডারার হাসপাতালের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
ইংরেজি শিক্ষায় জোর অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলে

ইংরেজি শিক্ষায় জোর অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলে

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল অন্ধ্রপ্রদেশ সরকার। ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। তাদের প্রশিক্ষণ দেবেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ইংরেজির পাশাপাশি বিজ্ঞান ও অঙ্কেও প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকদের ৩০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
Read More
একের পর এক পতন তৃণমূলে

একের পর এক পতন তৃণমূলে

একুশের নির্বাচনের আগে আবারও রাজ্য জুড়ে বড় ভাঙন তৃণমূলে। এবার বাঁকুড়ায় তৃণমূলে বড়সড় পতন দেখা দিল। আবার ১ হাজার জন্য সংখ্যালঘু নেতা-কর্মী যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এই যোগদানের ফলে বিজেপির শক্তি কয়েকগুণ বৃদ্ধি পাবে। বাঁকুড়ার সোনামুখী পিয়ারবেড়া গ্রামে কোনও উন্নয়ন না হওয়ায় বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করেন বাঁকুড়ার সোনামুখী পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও একাধিক নেতা-কর্মী।
Read More