Editor

8890 Posts
সাত রাজ্যে জারি সতর্কতা

সাত রাজ্যে জারি সতর্কতা

করোনার বিলিতি স্ট্রেইনের আতঙ্কের মাঝেই  বার্ড ফ্লু - তে কাবু হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি-সহ দেশের সাত রাজ্য। বিপদ এড়াতে সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর। প্রতিদিন শ’য়ে শ’য়ে পাখির মৃত্যু হচ্ছে। কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। একগুচ্ছ নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। স্পর্শ করা চলবে না কোনও মৃত পাখি। পোলট্রি খামারে কড়া নজর রাখবেন মালিকরা।
Read More
গ্রেফতার করা যাবে না কঙ্গনা ও তাঁর দিদিকে

গ্রেফতার করা যাবে না কঙ্গনা ও তাঁর দিদিকে

সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক পোস্ট দেওয়ার জন্য কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলি চন্দেলের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে মঙ্গলবার শুনানি হয় হাইকোর্টে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে। মেয়াদ বাড়িয়ে দিল বম্বে হাইকোর্ট। নতুন কোনও সমনও জারি করতে পারবে না পুলিশ। জানিয়ে দিয়েছে আদালত। গত ৮ জানুয়ারি পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় পৌঁছেছিলেন কঙ্গনা ও রঙ্গোলি চান্দেল।
Read More
ডুয়ার্সে আজ থেকে শুরু হল কার্নিভাল

ডুয়ার্সে আজ থেকে শুরু হল কার্নিভাল

উত্তরের পর্যটনে পাহাড় এবং ডুয়ার্স সমান্তরাল। এই ডুয়ার্সকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে আজ আলিপুরদুয়ারে শুরু হল ডুয়ার্স ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভাল। জানা গেছে এই কার্নিভাল দুসপ্তাহ ধরে চলবে। এই কার্নিভালে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সংস্কৃতি, নৃত্য তুলে ধরা হবে বলে জানা গেছে। পর্যটনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আজ থেকে আলিপুরদুয়ার জেলার রাজভাতখাওয়াতে শুরু হল ডুয়ার্স টুরিজম এণ্ড কালচারাল কার্নিভাল ২০২১ আগামী ১৫ দিন ব‍্যাপী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল । রাজাভাতখাওয়া এলাকায় আজ কার্নিভালের শুভ সূচনা হয় যেখানে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সাংষ্কৃতিক নৃত্য ও সাংষ্কৃতিক সঙ্গীত পরিবেশিত হয় এছাড়া এদিন রাজাভাতখাওয়াতে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির খাবারের স্টল…
Read More

গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ

কুড়ি কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। জানা গেছে ধৃত দুই ব্যক্তি আসাম থেকে কোলকাতা নিয়ে যাচ্ছিল ওই গাঁজা।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২লক্ষ টাকা।অভিযুক্তদের নাম খোকন চৌধুরী এবং মোস্তফা মন্ডল।ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ এবং বালুরঘাটে।অসম থেকে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণবঙ্গে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।অভিযুক্তদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More
এটিএম লুঠ করতে এসে প্রহরারত নিরাপত্তারক্ষীকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতী

এটিএম লুঠ করতে এসে প্রহরারত নিরাপত্তারক্ষীকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতী

গভীর রাতে এটিএম লুঠ করতে এসে প্রহরারত নিরাপত্তারক্ষীকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতী দল। যদিও এটিএম লুঠ করতে পারে নি দুষ্কৃতীরা। শিলিগুড়ি শহরের অভ্যন্তরে জনবহুল জায়গায় এই ঘটনা ঘটায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বর্তমানে আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।আহত গার্ডের নাম শফিরুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর রাতে সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ি কোর্টমোড়ে একটি ব্যাংকে এটিএম লুঠের চেষ্টায় কিছু যুবক ঢোকে।তাদের হাতে রড, দা, স্ক্রু ড্রাইভার সহ বিভিন্ন অস্ত্র ছিল । প্রহরারত রক্ষী এটিএম লুঠে বাঁধা দিলে তারা নিরাপত্তারক্ষীকে আঘাত করে। হাসপাতাল সূত্রে জানা গেছে রক্ষীর শরীরে একাধিক আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।…
Read More
জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশার জেরে শিলিগুড়ির অদূরে ঘোষপুকুর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে দুজন। জানা গেছে মঙ্গলবার ভোরবেলা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার দরুন দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের ড্রাইভাররা গুরুতর আহত না হলেও দুটি গাড়ির ক্ষতি হয়েছে অনেক। দুটি গাড়ির ডালা ভেঙে প্রচুর জিনিসপত্র রাস্তায় পড়ে যায়।ফাঁসীদেওয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ জানিয়েছে গৌহাটি থেকে কলকাতাগামী একটি শিশুখাদ্যের মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। ঘটনায় দুজন অল্পবিস্তর আহত হয়েছেন ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ তারা বিকট আওয়াজ শুনতে পান। ঘটনার…
Read More
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্ধন ব্যাংকের মউ

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্ধন ব্যাংকের মউ

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্ধন ব্যাংকের একটি মউ স্বাক্ষরহল। এর উদ্দেশ্য হল বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট চালু করা, যার দ্বারা সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকিংয়ের সুবিধা লাভ করবেন। লে. জেনারেল হর্ষ গুপ্তার উপস্থিতিতে নতুন দিল্লিতে এই মউ স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান আর্মির লে. জেনারেল রবীন খোসলা এবং বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষের মধ্যে। বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্টের সুবিধা পাবেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সকলেই। এই অ্যাকাউন্টে অনেকরকম সুবিধা রয়েছে, যেমন জিরো ব্যালেন্স ফেসিলিটি, ১ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের ক্ষেত্রে ৬% ইন্টারেস্ট, সকল এটিএম-এ আনলিমিটেড ফ্রি এটিএম লেনদেন। বার্ষিক চার্জ ছাড়াই শৌর্য্য ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড ও আনলিমিটেড ফ্রি এনইএফটি/ আরটিজিএস/…
Read More
ব্রিসবেন টেস্টে খেলতে পারবেন না বুমরাহও

ব্রিসবেন টেস্টে খেলতে পারবেন না বুমরাহও

অস্ট্রেলিয়া সফরে প্রতিপদে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। সিডনি টেস্ট চলাকালীনই পেশিতে টান ধরে জসপ্রীত বুমরাহের৷ হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়ায় চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে রীতিমতো মিনি হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় শিবির। টেস্ট চলাকালীন চোটের কবলে পড়েন কেএল রাহুল থেকে ঋষভ পন্থ, জাদেজা-সহ একঝাঁক ক্রিকেটার।
Read More
রাজ্যেও এবার বার্ড ফ্লু

রাজ্যেও এবার বার্ড ফ্লু

এবার বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনেকগুলি হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত হাঁস-মুরগির নমুনা পাঠানো হচ্ছে। মৃতদেহের নমুনা কলকাতার পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার জেলাতেও বুনো পায়রার মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি জানানোর পর প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকের কাছে খবর পাঠানো হয়। তবে এই মুহূর্তে আতঙ্কের কারণ নেই বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। দেশের চার রাজ্য কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে গত কয়েকদিনে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ পাখির। ইতিমধ্যেই দেশের এই রাজ্যে বার্ড-ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার।
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ড বেহালায়

ভয়াবহ অগ্নিকাণ্ড বেহালায়

মঙ্গলবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বেহালার শিরিটি শ্মশান সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায়। প্লাস্টিকজাত দ্রব্য থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলে খবর দেওয়া হলে ৪ টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। প্রচুর টাকার সম্পত্তি পুড়ে নষ্ট হয়েছে এই অগ্নিকাণ্ডে। এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। খতিয়ে দেখা হবে ওই কারখানায়।
Read More