Editor

8890 Posts
টয়োটা কির্লোস্কর মোটরের পাইলট প্রোজেক্ট

টয়োটা কির্লোস্কর মোটরের পাইলট প্রোজেক্ট

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) সড়ক পরিপহনের এক পাইলট প্রোজেক্ট শুরু করেছে। মণিপুরের গ্রাহকদের কাছে আরও দ্রুত ভেহিকেল ডেলিভারি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। এখন নতুন টয়োটা গাড়িগুলি রাজধানী ইম্ফল পর্যন্ত সরাসরি সড়কপথে পৌঁছে দেওয়া যাবে। এতদিন পর্যন্ত টিকেএম নতুন গাড়ি পাঠানর জন্য সিক্স-কার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করত, যা সড়কপথের নানা সমস্যার জন্য আসামের খাটকাটি পর্যন্ত যেতে পারত। খাটকাটি থেকে টিকেএম-এর ডিলার পার্টনার পুণ্য টয়োটাকে তাদের নিজেদের কর্মীদের দিয়ে প্রত্যেকটি গাড়ি আলাদাভাবে চালিয়ে ইম্ফলের আউটলেট অবধি নিয়ে যেতে হত। এবার গ্রাহকদের সুবিধার্থে, টিকেএম নতুন গাড়ির সড়ক পরিবহনের জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এখন থেকে ফোর-কার ক্যারিয়ার ট্রাকে করে নতুন গাড়ি ডিলারের…
Read More
বন্ধ হল গডসের লাইব্রেরি

বন্ধ হল গডসের লাইব্রেরি

খোলার দুদিন পরই বন্ধ হয়ে গেল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামাঙ্কিত লাইব্রেরি। গোয়ালিয়রের দৌলতগঞ্জে মহাসভার অফিসে রবিবার এই লাইব্রেরি চালু হয়। বাজেয়াপ্ত করা হয় যাবতীয় জিনিসপত্র। ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এই লাইব্রেরি চালু হওয়ার পর থেকেই। কীভাবে মহাত্মা গান্ধীর হত্যার পরিকল্পনা করেছিলেন, সেই তথ্য এবং তাঁর বক্তৃতাগুলিও নথি হিসেবে রয়েছে।
Read More
ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারত বায়োটেকের টিকা কোভ্যাকসিন ও DCGI সেরাম ইনস্টিটিউটের টিকা কোভিশিল্ডকে দেশে অনুমোদন দেওয়ার পর থেকে একাধিক দেশ এই টিকাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। প্রায় ২০ লক্ষ ডোজ দেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। মেক্সিকো, মায়ানমার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এইসব দেশগুলিও ভারতের কাছে টিকার জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সরকার স্থির করেছেন যে আগে প্রতিবেশি দেশগুলিকে টিকা দেবে ভারত।
Read More
বিজেপি শিবিরে যোগ শ্রীকান্ত ঘোষ – এর

বিজেপি শিবিরে যোগ শ্রীকান্ত ঘোষ – এর

তৃণমূলের ঘরে বড়সড় ফাটল। আগামিকাল বিজেপির যোগদান মেলায় যোগ দেবেন প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। বিজেপি শিবিরের দিকে হাওড়ার তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়া কেন্দ্রে তৃণমূলের দায়িত্বে ছিলেন শ্রীকান্ত ঘোষ। বুধবার হাওড়া ময়দানে বিজেপি–র যোগদান মেলায় মুকুল রায় ছাড়াও থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং প্রমুখ। 
Read More
ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শোয়েব মালিক

ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শোয়েব মালিক

দুর্ঘটনার কবলে পড়েন শোয়েব মালিক। নিজের গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই দুর্ঘটনা। লাহোরে ঘটেছে দুর্ঘটনাটি। গাড়ির সামনের অংশ পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শোয়েবের গাড়ি স্কিড করে রাস্তার পাশে একটি রেস্তোরাঁর সামনে পার্ক করা ট্রাকে সরাসরি ধাক্কা মারেন। তবে অক্ষতই ছিলেন তিনি। এ
Read More
পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভআলিপুরদুয়ারে

পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভআলিপুরদুয়ারে

আগামী ফেব্রুয়ারীর ৩ তারিখ পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ারে। এদিন আলিপুরদুয়ার জেলার প্রায় ২০০ কর্মী সদস্য আলিপুরদুয়ারের রবিকান্ত হাইস্কুলের প্রেক্ষাগৃহে সভা করেন।সভাতেই আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে আগামী মাসে তারা রাজ্যস্তরের সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে।সেই সম্মেলনে রাজ্যের সমস্ত রাজবংশী সমাজসেবী সংস্থা এবং এনজিওগুলির কর্মকর্তাদের আমন্ত্রণ করা হবে। এদিনের এই বৈঠকে পঞ্চানন বর্মা স্মারক সমিতির জেলা সম্পাদক সুরেশ রায় জানান উত্তরবঙ্গ জুড়ে আমাদের রাজবংশী জনগোষ্ঠীরা ধীরে ধীরে সরকারের নানা সুযোগসুবিধা পেলেও তাদের আরো অনেক দাবিদাওয়া রয়েছে। সেই দাবিগুলি শীঘ্রই রাজ্য সরকারকেও পাঠানো হবে।
Read More
আঁতুরঘর পাল্টাচ্ছেন করিনা

আঁতুরঘর পাল্টাচ্ছেন করিনা

দ্বিতীয়বার মা হচ্ছেন সইফ পত্নী করিনা কাপুর খান। এজন্য একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন বলে জানা যাচ্ছে।অনুষ্কার পরে পরেই করিনা জানিয়ে ছিলেন তাঁর দ্বিতীয়বার মা হওয়ার কথা৷ সেই খবর পেয়ে উত্তাল হয়েছিল মিডিয়া, করিনার প্রথম সন্তান তৈমুর যেভাবে গোটা স্পটলাইট কেড়ে নেয়, সেই তৈমুরের জগতেই ভাগ বসাতে আসছে নতুন কেউ ! আর এই নিয়েই নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন করিনা ৷ সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই দারুণ অ্যাক্টিভ করিনা ৷ যখন যা করেন, টুক করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেন না ৷ আর তাই তো সম্প্রতি করিনার নতুন পোস্ট দেখে নতুন গুঞ্জন শুরু !
Read More
বিমান বাতিলে শিলিগুড়িতে নামতে পারলেন না কৈলাশ বিজয়বর্গীয়

বিমান বাতিলে শিলিগুড়িতে নামতে পারলেন না কৈলাশ বিজয়বর্গীয়

ঘন কুয়াশার জেরে বাগডোগরা বিমানবন্দরের সমস্ত উড়ান বাতিল করল বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন মঙ্গলবার ভোরবেলা থেকেই ঘনকুয়াশার কারণে প্রথমদিকে উড়ানের সময় কিছুটা বিলম্বিত করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরো বাড়তে থাকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে এদিন উড়ান বাতিল করে বলে জানা গেছে। এদিকে বিমান বাতিলের খবর আসতেই মুষড়ে পরে যাত্রীরা।চরম বিপাকে পড়লেন যাত্রীরা। বিমান বাতিল হওয়ায় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও এদিন আসতে পারলেননা।একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিলো তার।পাশাপাশি যে সকল যাত্রী সকাল থেকে বিমানবন্দরে বসে আছেন তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন।কি করবে তা বুঝে উঠতে পারছেননা।তাই শেষমেশ হোটেল খুঁজে থাকার ব্যবস্থা করছেন।
Read More
সাইকেল চালকের হঠাৎ মৃত্যুকে ঘিরে  উত্তেজনা ছড়াল হাকিমপাড়ায়

সাইকেল চালকের হঠাৎ মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল হাকিমপাড়ায়

এক সাইকেল চালকের হঠাৎ মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াল । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে সকালে হঠাৎই ওই ব্যক্তি সাইকেল থেকে পড়ে যায় মাটিতে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত এক

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত এক

পিকনিক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গেল রাস্তার পাশের দোকানের ওপর। ঘটনায় মারা গেছে একজন , আহত প্রায় চল্লিশ। এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির মৌলানীর কাছে হরিসেবা এলাকায়। জানা গেছে এদিন ময়নাগুড়ি থেকে একটি বাস ডুয়ার্সের অভিমুখে যাচ্ছিল পিকনিকের উদ্দেশ্যে। যাওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গ্যারেজের ওপর উল্টে যায় ওই যাত্রীবাহী গাড়ি। সেইসময় ওই দোকানের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষের ওপর গাড়িটি উল্টে গেলে চাপা পড়ে মারা যায় একজন। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির বনাম হিনদ রায় ।আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি বাসটি উল্টে গেলে বাসেরও জনা পঁয়ত্রিশেক যাত্রী আহত হয়েছেন বলে খবর। এই…
Read More