Editor

8890 Posts
গ্রেপ্তার রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা

গ্রেপ্তার রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা

রোজভ্যালি মামলায় ফের গ্রেপ্তারি। বাংলার চিটফাণ্ড দুর্নীতিতে সিবিআইয়ের জালে ধরা পড়লেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। দিন দুই আগেই অ্যালকেমিস্ট কর্ণধার তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করেছে ইডি। শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালির বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন। কোটি কোটি টাকার গয়না তিনি অন্যত্র সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ। কর্ণধার গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর থেকে ব্যবসার পুরোটাই দেখভাল করছিলেন শুভ্রা।
Read More
বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ম্যাগনিটিউড। কমপক্ষে ১০ জন মৃত এই বিপর্যয়ে। গুরুতর আহত প্রায় হাজার মানুষ। বিধ্বস্ত পরিস্থিতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডে। সাত সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। যদিও এখনই সুনামির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Read More
হিমাচল প্রদেশে সুষমা এলিমেন্টা

হিমাচল প্রদেশে সুষমা এলিমেন্টা

সুষমা গ্রুপ হিমাচল প্রদেশে সুষমা এলিমেন্টা নামে একটি আবাসন প্রকল্প চালু করার কথা ঘোষণা করল। সোলান জেলার হিলস্টেশন কসৌলিতে এই প্রকল্পটি হলিডে হোমের পক্ষে আদর্শ স্থান হবে। ৬ একর জমির উপরে এই প্রকল্প রূপায়ণের জন্য ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই আবাসন প্রকল্পের সঙ্গে চন্ডীগড় এয়ারপোর্ট ও হাইওয়ের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। উল্লেখ্য, সুষমা গ্রুপ হল পাঞ্জাব ভিত্তিক একটি অগ্রণী রিয়াল এস্টেট ডেভেলপার। সুষমা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক মিত্তাল এপ্রসঙ্গে জানান, হিমাচল প্রদেশে তাদের প্রথম প্রকল্পটির রূপায়ণের সূচনা করতে পেরে তারা খুবই আনন্দিত। লেজার হোমস সেগমেন্টে এলিমেন্টা হবে এধরণের প্রথম প্রকল্প এবং তাদের ‘হলিডে হোমস কনসেপ্ট’ ভিত্তিক প্রথম রেসিডেন্সিয়াল…
Read More
৩০ বছরের পর ভাঙলো রেকর্ড শ্রীনগর

৩০ বছরের পর ভাঙলো রেকর্ড শ্রীনগর

ভূস্বর্গ কাশ্মীরের বিখ্যাত ডাল লেক পরিণত হল পুরু বরফের চাদরে । শীতের সময় অল্প বিস্তর স্বচ্ছ বরফ জমতে দেখা গেছে শ্রীনগরের এই মোহময়ী লেকে। কিন্তু এই বছর সেই ডাল লেক জমে গিয়েছে পুরু বরফের আকার নিয়েছে। জানা গিয়েছে ৩০বছরের পর বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের এবং লাদাখের মানুষ সব থেকে শীতলতম দিনটির দেখা পেলেন ।  গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের ৮.৪ সেলসিয়াস নীচে নেমে গিয়েছে। ১৯৯১ সাল থেকে এটাই দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা । সেবার শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে । আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস । স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের নোডাল…
Read More
কল কোয়ালিটিতে সেরা ভোডাফোন আইডিয়া

কল কোয়ালিটিতে সেরা ভোডাফোন আইডিয়া

ভোডাফোন আইডিয়া পরপর দুইমাস (নভেম্বর ও ডিসেম্বর) ৪-এর উপরে রেটিং পেয়েছে। মাইকল পোর্টালে ট্রাইয়ের যে তথ্য প্রকাশ করা হয়েছে তা থেকে একথা জানা গেছে। ভারতের মোবাইল ফোন ব্যবহারকারীরা ট্রাই মাইকল (TRAI MyCall) অ্যাপ্লিকেশনে ভয়েস কল কোয়ালিটি বিষয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভিত্তিতে এই তথ্য সংগৃহিত হয়েছে। জানা গেছে, ডিসেম্বরে ১ থেকে ৫ অবধি স্কেলে ইনডোর ও আউটডোর কল কোয়ালিটি রেটিংয়ে আইডিয়ার গড় প্রাপ্তি ঘটেছে ৪.৮। এইমাসে আইডিয়া ৯৫.৯৫% সন্তোষজনক রেটিং লাভ করেছে। নভেম্বরে ইনডোর ও আউটডোর কলের ক্ষেত্রে যথাক্রমে ৪.৯ ও ৪.৮ পাওয়ার পর আইডিয়া তার হাই কোয়ালিটি ভয়েস কলের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। ট্রাইয়ের তালিকায় ডিসেম্বরে ভোডাফোন গড়ে…
Read More
রেস্তোরাঁগুলির পাশে কেএফসি সহযোগ প্রোগ্রাম

রেস্তোরাঁগুলির পাশে কেএফসি সহযোগ প্রোগ্রাম

কেএফসি ইন্ডিয়া স্থানীয় খাদ্য ব্যবসায়ীদের সহায়তার জন্য চালু করল ইন্ডিয়া সহযোগ প্রোগ্রাম। এর লক্ষ্য হল স্থানীয় ও স্মল ফুড জয়েন্টগুলিকে তাদের ব্যবসা ফের বাঁচিয়ে তোলায় সাহায্য করা। এর ফলে তারা কোভিড-১৯ জনিত মন্দা কাটিয়ে উঠতে পারবেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ও ন্যাশনাল রেস্টুর‍্যান্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) এই কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করবে। ভারতের ফুড ইন্ডাস্ট্রির বৃদ্ধির সহায়ক হবে কেএফসি-র ইন্ডিয়া সহযোগ উদ্যোগ। কর্মসূচির প্রথম পর্যায়ে দিল্লি, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের কিছু নির্বাচিত রেস্টুর‍্যান্ট বিশেষভাবে পরিকল্পিত রেস্টুর‍্যান্ট ব্যবসা সম্পর্কিত ট্রেনিং মডিউলের সুবিধা পাবে। ট্রেনিং মডিউলে থাকছে বিক্রয় বৃদ্ধি ও কাস্টমার সার্ভিস, মুনাফার উন্নতি, ফুড সেফটি, হাইজিন ও স্যানিটেশন।…
Read More
গ্রাহক-অভিজ্ঞতা বৃদ্ধি করবে বশ পাওয়ার টুলস

গ্রাহক-অভিজ্ঞতা বৃদ্ধি করবে বশ পাওয়ার টুলস

বশ পাওয়ার টুলস লঞ্চ্‌ করল কিউআর কোড-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন ‘বিকানেক্ট’ (BeConnect)। এর উদ্দেশ্য হল ইউজার কনভিনিয়েন্স ও এক্সপিরিয়েন্স বৃদ্ধি করা। ব্যবহারকারী প্রতিটি পাওয়ার টুলসের কিউআর কোড স্ক্যানিংয়ের দ্বারা জানতে পারবেন তার প্রোডাক্টটি জেনুইন কিনা, সেইসঙ্গে জানতে পারবেন সম্পূর্ণ টেকনিক্যাল স্পেসিফিকেশনস। কিউআর কোড স্ক্যানিং করে ইনভয়েস আপলোডিংয়ের দ্বারা একজন ব্যবহারকারী ই-ওয়ারেন্টির জন্য তার টুল রেজিস্টার করতে পারবেন এবং বিভিন্ন সময়ের অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন। লঞ্চ অফার হিসেবে বিকানেক্ট কিউআর কোড-যুক্ত টুলসের উপরে ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে বশ। দেশে বর্তমানে ৭৫ শতাংশেরও বেশি টুলস পাওয়া যাচ্ছে বিকানেক্ট কিউআর কোড-সহ। ২০২১-এর চতুর্থ ত্রৈমাসিক নাগাদ ভারতে ১০০ শতাংশ বিকানেক্ট-যুক্ত টুলস সরবরাহের পরিকল্পনা…
Read More
নতুন করোনার স্ট্রেনে আক্রান্ত ক্রিকেট দলের মইন আলী

নতুন করোনার স্ট্রেনে আক্রান্ত ক্রিকেট দলের মইন আলী

নতুন করোনার স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মইন আলী। গত ৪ জানুয়ারি মইনের রিপোর্ট পজিটিভ অবস্থায় পাওয়া গেছে। শ্রীলঙ্কার তরফ থেকে এই খবর জানানো হয়েছে। বেশ কয়েকটি দেশ ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুর সহ ব্রিটেনের নতুন রূপের করোনা উপস্থিতি পাওয়া গিয়েছে।
Read More
জানুয়ারিতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

জানুয়ারিতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

বিধানসভা ভোটের প্রস্তুতি চূড়ান্ত। আগামী সপ্তাহে ১৮ থেকে ২২ শে জানুয়ারির মধ্যেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ ফেব্রুয়ারির মাঝামাঝি রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে। এবার প্রস্তুতিতে কোন খামতি রাখত চায়না নির্বাচন কমিশন। বিশেষত যে সব এলাকাগয় এখনও পর্যন্ত অশান্তি রয়েছে সেখানে ১০০% শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে নির্দেশ দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন।
Read More
চিনকে হুঁশিয়ারি দিলেন রাজনাথ

চিনকে হুঁশিয়ারি দিলেন রাজনাথ

লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্যা যে এখনও মেটেনি। গত কয়েক মাস ধরে চিনের সঙ্গে দফায় দফায় আলোচনার পরও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। এতগুলি বৈঠকে তেমন কোনও সমাধানসূত্র বেরোয়নি। সেইসব ধন্দের মধ্যেই তাৎপর্যপূর্ণ ভাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং - এর মুখে চিনের উদ্দেশে হুঁশিয়ারির বার্তা শোনা গেল। প্রতিরক্ষামন্ত্রী বলেন,”আমরা শুরু থেকেই আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী। আমরা একেবারেই যুদ্ধের পক্ষে নই। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। কিন্তু কোনও সুপার পাওয়ার যদি আমাদের গরিমায় আঘাত করে, তাহলে তাদের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আমাদের সেনা জওয়ানদের আছে। ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চি দখল করতে পারবে না চিন।”
Read More