Editor

8890 Posts
আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান

আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান

আগুনে পুড়ে গেল ইসলামপুর থানার বিপরীতের বেশ কয়েকটি দোকান। জানা গেছে গতকাল রাতের দিকে আচমকাই থানার বিপরীতে বেশকয়েকটি দোকানে আগুন লাগার খবর ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর তৎপরতায় আগুন বেশি ছড়িয়ে পরতে পারে নি। কিভাবে আগুন লাগল তার কারণ এখনো জানা যায়নি বলে সূত্রের খবর।প্রাথমিকভাবে পুলিশের অনুমান শটসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
ফের  ব্যাংক লুঠের চেষ্টা শিলিগুড়িতে

ফের ব্যাংক লুঠের চেষ্টা শিলিগুড়িতে

রবিবার রাতে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলিগুড়িতে। জানাগেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এদিন সোমবার সকালে ব্যাংকের কর্মচারীরা ব্যাংক খুলতেই বিষয়টি নজরে আসে।পুলিশকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি থানার পুলিশ এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার ব্যাংক বন্ধ থাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটে। বিল্ডিংয়ে দুই ফ্লোরে দুটি ব্যাংকে চোরের দল ঢোকে। শাটার খুলে ব্যাংকের ভিতরে ঢুকলেও টাকা নিতে পারেনি। ব্যাংকের কর্মচারীরা জানিয়েছে বিল্ডিংয়ের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিয়ে সাবলজাতীয় লোহা দিয়ে তালা ভেঙেছে বলে তাদের দাবি। তারা জানিয়েছে ব্যাঙ্কের ভিতর একটি সাবল পাওয়া গিয়েছে। ব্যাংকের ভিতরের সিসিটিভি মুখ গুলিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই…
Read More
হাসপাতালে ভর্তি ক্রিকেটার ভগবত চন্দ্রশেখর

হাসপাতালে ভর্তি ক্রিকেটার ভগবত চন্দ্রশেখর

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি স্পিনার ভগবত চন্দ্রশেখর। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎই ক্লান্তি অনুভব করায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন চন্দ্রশেখর। দেশের হয়ে ১টি ওয়ান ডে ম্যাচও খেলেন চন্দ্রশেখর।
Read More
করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

অপর্যাপ্ত করোনা টিকা এসে পৌঁছেছে বলে অতিরিক্ত করোনা টিকা অপচয় রুখতে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ১০ জনের টিকাকরণের পর শিশিটি ফেলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। শিশিতে অবশিষ্ট টিকা থাকলে তা ফেলে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিশিতে অবশিষ্ট সমস্ত টিকা ব্যবহার করতে হবে। অবশিষ্ট ভ্যাকসিনের পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে। আজ রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ।
Read More
জোরহাটে আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স

জোরহাটে আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স

আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এবিএইচআইসিএল) জোরহাটে তাদের প্রথম ফুল-সার্ভিস ব্রাঞ্চ খোলার কথা ঘোষণা করল। এবিএইচআইসিএল হল একটি উল্লেখযোগ্য নন-ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ‘আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের’ হেলথ ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি। এবিএইচআইসিএল-এর নতুন শাখা থেকে মানুষের স্বাস্থ্যগত সমস্যার সময়ে আর্থিক সুরক্ষা প্রদান করার সবরকম ব্যবস্থা করা হবে।  এবিএইচআইসিএল তাদের ‘ফিগিটাল’ ব্যবস্থার মাধ্যমে একটি নতুন ফ্রেমওয়ার্ক দ্বারা মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে। এর আওতায় আসবে হেলথ ইন্স্যুরেন্স ও সুস্থ থাকার জন্য ওয়েলনেস প্রোগ্রাম। স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত একটি সার্বিক উন্নতিমূলক কোম্পানি হিসেবে জোরহাটের নতুন শাখায় সর্বোচ্চ মানের স্বাস্থ্য ও সুরক্ষা বিধির দিকে নজর রাখবে এবিএইচআইসিএল। এই শাখায় কোভিড-১৯ বিষয়ক সব নির্দেশাবলী…
Read More
আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে জনসভা করতে চলেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। নন্দীগ্রামের তেখালি ব্রিজের পাশেই জনসভা করবেন তৃণমূল নেত্রী।সেই জনসভায় হাজির থাকতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকেই পাল্টা দক্ষিণ কলকাতায় বিজেপি’‌র পদযাত্রা এবং সভায় অংশ নিচ্ছেন শুভেন্দু। কলকাতার রাজপথে একসঙ্গে নামছেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার প্রমুখ। পদযাত্রায় শেষে হবে সভা। জমজমাট বঙ্গ রাজনীতি।
Read More
বিনয় মিশ্রর বিরুদ্ধে নতুন ব্যবস্থা সিবিআইয়ের

বিনয় মিশ্রর বিরুদ্ধে নতুন ব্যবস্থা সিবিআইয়ের

গরু পাচারে অভিযুক্ত এনামুল হককে হেফাজতে পেলেও কয়লা পাচারের চাঁইরা এখনও সিবিআইয়ের নাগালের বাইরে রয়েছেন। এবার কয়লা পাচারে অভিযুক্ত যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রকে নিজাম প্যালেসে ফের তলব সিবিআইয়ের। তাঁর বিরুদ্ধে এখন নতুন করে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সিবিআই কর্তারা। বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। দিন পাঁচেক আগেই কয়লা পাচার কাণ্ডের চাঁইদের হেফাজতে রাজ্যের দশটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন পঁচাত্তর জন আধিকারিক। সিবিআই জানাচ্ছে, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, দুবাইয়ের বেশ কিছু সম্পত্তির উপরও নজর রাখা হচ্ছে। প্রয়োজনে পদক্ষেপ করা হবে।
Read More
ওয়ো চালু করল ইকোয়াল পার্টনার পলিসি

ওয়ো চালু করল ইকোয়াল পার্টনার পলিসি

এক ওয়েবিনারের মধ্য দিয়ে বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ‘ওয়ো হোটেলস অ্যান্ড হোমস’ উদ্বোধন করেছে তার ‘ইকোয়াল পার্টনার পলিসি’। ওয়েবিনারটির উদ্যোক্তা ছিলেন রীতেশ আগরওয়াল (ফাউন্ডার অ্যান্ড গ্রুপ সিইও, ওয়ো হোটেলস অ্যান্ড হোমস) ও রোহিত কাপুর (চিফ এক্সিকিউটিভ অফিসার, ওয়ো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া)। ইকোয়াল পার্টনার পলিসি (ইপিপি) হল এমন একটি উদ্যোগ যা অ্যাসেট ওনার কমিউনিটির কাছে আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য এক গাইডিং প্রিন্সিপল হিসেবে কাজ করবে। ইপিপি-র জন্য ওয়ো সাতটি গাইডলাইন স্থির করেছে – কমিউনিকেশন, রেসপেক্ট, অ্যাভাইলাবিলিটি, ট্রান্সপারেন্সি, রিকগনিশন, টেকনোলজি ও টুগেদারনেস। এগুলির দ্বারা কোম্পানি এমন এক সমন্বয়কারী ইকোসিস্টেম তৈরি করতে চায় তার ওনারদের জন্য, যার ফলে ব্যবসা বৃদ্ধিপ্রাপ্ত হয়।…
Read More
ম্যানুয়াল পদ্ধতিতে হবে টিকাকরণ

ম্যানুয়াল পদ্ধতিতে হবে টিকাকরণ

শনিবারের মতো সোমবারও ম্যানুয়াল পদ্ধতিতে হতে পারে টিকাকরণ। সোমবার করানো টিকাকরণের দ্বিতীয় দিনে রাজ্যে ২০৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গোলযোগ কো-উইনের অ্যাপে। অ্যাপের মাধ্যমে সঠিক সময় এসএমএস পৌঁছচ্ছে না টিকাকরণের জন্য নথিভুক্তদের কাছে। খুব স্লো কাজ করছে অ্যাপটি।
Read More
রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

বিদেশি অর্থ বা বিদেশি অনুদানের প্রয়োজন নেই। রাম মন্দির তৈরি হবে দেশের মানুষের টাকা দিয়েই। তাই দেশজুড়ে রামমন্দিরের জন্য অনুদান সংগ্রহ শুরু করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামমন্দি ট্রাস্টকে ৫ লক্ষ ১ টাকা অনুদান দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন অনুদান হিসাবে। শ্রী রাম মন্দির নিধি সমর্পণ প্রচার অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই অভিযান চলবে ১৫ই জানুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের রাম ভক্তদের থেকে অর্থ সংগ্রহ করে তিল তিল করে তৈরি করা হবে রাম মন্দির। ৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজ্যের হিন্দু পরিবারের কাছে এই…
Read More