Editor

8890 Posts
একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে এদিন শিলিগুড়ি তরাই তারাপদ বিদ্যালয়ের সীমানা প্রাচীর , শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তা সংস্কার, ড্রেন, নিকাশি ব্যবস্থা সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মন্ত্রী। এর জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করেছে। এসজেডিএর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান শিলিগুড়ি পুরনিগমের ২৭, ১৩ নম্বর ওয়ার্ডে মাস্টিক রোড, ১৭ নম্বর ওয়ার্ডে হাই ড্রেন, ১৪ নম্বর ওয়ার্ডে সারদামুনি রোড থেকে বাস্তুহারা কালিবাড়ি পর্যন্ত ড্রেন, ক্ষুদিরাম পল্লীতে টয়লেট ব্লক, এছাড়াও বিধান মার্কেটে বিধান চন্দ্র রায়ের ২০ ফুটের পূর্ণবায়ব মূর্তির শিলান্যাস করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, SJDA-র…
Read More
করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

কলকাতা: ফের করোনার থাবা টলিউডে। করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শ মতো বিধি-নিষেধ মেনে নিজের বাড়িতেই সেলফ হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে বৃদ্ধাশ্রম টু ধারাবাহিকের শুটিং করছিলেন লিলি চক্রবর্তী। সত্তোরোর্ধ লিলি চক্রবর্তীর বয়স দুশ্চিন্তায় ফেলেছে ঘনিষ্ঠ মহলকে।
Read More
রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

দোরগোড়ায় বঙ্গের নির্বাচন। সংক্রমণের ঝুঁকি এড়িয়ে ভোটাধিকার প্রয়োগ – এর নির্দেশিকা দিতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কোভিড আবহে বঙ্গের রূপরেখা স্থির করতে বুধবার শহরে পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। পরের দিন, বৃহস্পতিবার জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্যের শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। বিহারের মতো এ রাজ্যের বিধানসভা নির্বাচনেও কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে কমিশন। পশ্চিমবঙ্গের আধিকারিকদের বিস্তারিত নির্দেশিকা দিতে চলেছে কমিশন কর্তারা। আগামী মার্চ মাসের মাঝামাঝি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। শুক্রবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ…
Read More
ভুটান গেট খোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় সামিল  তৃণমূল কংগ্রেস

ভুটান গেট খোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় সামিল তৃণমূল কংগ্রেস

ভুটান গেট খোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় সামিল হল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ এগারমাস ধরে ভুটান গেট বন্ধ রয়েছে। যার জন্য জয়গাঁয় প্রায় কয়েকহাজার ব্যবসায়ী চরম আর্থিক অনটনে রয়েছেন। জানা গেছে ভারত ভুটানের মাধ্যমে এই গেট দিয়ে দুদেশের ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে জয়গাঁ সহ জেলার বহু মানুষ নানা পেশায় যুক্ত। করোনাকাল থেকেই বন্ধ হয়ে রয়েছে এই গেট। বন্ধ রয়েছে দুদেশের ব্যবসায়িক কাজকর্ম। অবস্থান বিক্ষোভকারীদের দাবি দ্রুত ভ্যাকসিন কাজ সম্পন্ন করে দুদেশের মধ্যে সীমান্ত ব্যবসা খুলে দেওয়া হোক।এই বিষয়ে তৃণমূল জয়ঁগা ২ নং অঞ্চল কমিটির সভাপতি মহঃ আব্দুল মানিক জানান প্রায় ১১ মাস থেকে বন্ধ জয়ঁগা ভুটান গেট আর জয়ঁগা ভুটান গেট বন্ধ…
Read More
বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক ববির

বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক ববির

মালদার জনসভা থেকে বিজেপিকে ছুড়ে ফেলার ডাক দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন উত্তরবঙ্গ সফরে মালদায় এসে এভাবেই ভোট দামামা বাজালেন ববি। সন্ধ্যায় মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকার একটি প্রেক্ষাগৃহে দলের নেতাকর্মীদের নিয়ে সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম । কিন্তু তার আগেই এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরে দলীয় সভায় যোগ দিতে যান মন্ত্রী।জানা গেছে , সকালে পদাতিক ট্রেনে করে মালদা টাউন স্টেশনে ভোর পাঁচটায় আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সময় মন্ত্রীকে স্বাগত জানাতে স্টেশনে পৌঁছান ইংরেজবাজার পুরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ, দলের রাজ্যের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। কর্মী সভায় যোগ দেওয়ার আগে মালদা টাউন স্টেশনে এসে সাংবাদিকদের সামনে রাজ্যের পুর ও…
Read More
রায়গঞ্জে বইমেলার উদ্বোধন

রায়গঞ্জে বইমেলার উদ্বোধন

কোভিড নির্দেশিকা মেনে উত্তরদিনাজপুরে শুরু হল বইমেলা। এদিন রায়গঞ্জ শহরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল ময়দানে জেলা বইমেলার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সত্যধর্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক অর্নব চ্যাটার্জি, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। জানা গেছে , এবারের জেলা বইমেলায় মোট ৫০ টি বইয়ের স্টল করা হয়েছে। কলকাতা থেকে শুরু করে অন্যান্য জেলা থেকেও প্রকাশকেরা তাদের বইয়ের সম্ভার নিয়ে বইমেলায় পসার সাজিয়েছেন। বইমেলার অন্যতম আয়োজক উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক অর্নব চ্যাটার্জি জানিয়েছেন, অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি স্টলকে স্যানিটাইজিং করা হয়েছে।…
Read More
শীতের দুপুরে হঠাৎ বৃষ্টিতে ঠান্ডা বাড়ল আলিপুরদুয়ারের

শীতের দুপুরে হঠাৎ বৃষ্টিতে ঠান্ডা বাড়ল আলিপুরদুয়ারের

শীতের সকাল ঝলমলে থাকলেও দুপুরে শীতের হঠাৎ বৃষ্টিতে ঠান্ডা বাড়ল আলিপুরদুয়ারের। জানা গেছে এদিন মঙ্গলবার দুপুরবেলা হঠাৎ শীতকালীন বৃষ্টি নামে। জানা গেছে বিক্ষিপ্ত এবং মুষলধারে বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম, বারবিশা, কালচিনি ,জয়গাঁ সহ বিভিন্ন জায়গায়। শীতকালীন এই বৃষ্টির ফলে জেলার তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনিতেই কয়েকদিন ধরে উত্তরের মেঘলা ঘুমোট কুয়াশা ও শীতে জবুথুবু উত্তরবঙ্গ।
Read More
সোনিয়া গান্ধীর জামাইকে জিজ্ঞাসাবাদ ইডির

সোনিয়া গান্ধীর জামাইকে জিজ্ঞাসাবাদ ইডির

বেনামি সম্পত্তি মামলায় অস্বস্তি বাড়ল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরার। বেনামি সম্পত্তির মামলায় রবার্ট বঢরার বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আবেদন দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছু বেনামি সম্পত্তি রয়েছে বঢরার নামে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁকে। তবে বিদেশে অবৈধ সম্পত্তি থাকার কথা অস্বীকার করেছেন বঢরা। কিছুদিন আগেই আয়কর দফতর হানা দেয় তাঁর সুখদেব বিহারের অফিসে। প্রিয়ঙ্কার স্বামীর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। আয়কর বিভাগ ছাড়াও, ওই মামলার তদন্ত করছে ইডি।
Read More
বীমার সুবিধা দিতে দুই সংস্থার পার্টনারশিপ

বীমার সুবিধা দিতে দুই সংস্থার পার্টনারশিপ

প্রয়োজন অনুসারে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স সলিউশন প্রদান করার উদ্দেশ্য নিয়ে এইউ স্মল ফিনান্স ব্যাংক (এইউ ব্যাংক) ও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হল। দুটি অগ্রণী সংস্থার মধ্যে সম্পর্ক স্থাপনের ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা বিষয়ক প্রোডাক্টসমূহ গ্রাহকদের কাছে দ্রুততর, ডিজিটাল ও পেপারলেস অবস্থায় উপলব্ধ হবে। এই কর্পোরেট এজেন্সি ব্যবস্থাপনার মাধ্যমে ১৩টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০টিরও বেশি ব্যাংকিং টাচপয়েন্ট থেকে ১৮ লক্ষেরও বেশি গ্রাহকের পক্ষে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের গ্রাহক-কেন্দ্রিক প্রোটেকশন ও লং-টার্ম সেভিংস প্রোডাক্ট পাওয়া সম্ভব হবে। এই প্রোডাক্টগুলি গ্রাহকদের নিজেদের ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা জোগাবে। এখন থেকে পরিবারের সদস্যদের জন্য আর্থিক…
Read More
গরুর অবাধ বিচরণ এবং ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ প্রশাসন

গরুর অবাধ বিচরণ এবং ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ প্রশাসন

শহরের রাস্তায় গরুর অবাধ বিচরণ এবং ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ প্রশাসন। এদিন শিলিগুড়ি পুলিশ প্রশাসনের তরফে জাতীয় সড়কের পাশে বসবাসকারী মানুষদের গরুদের খাবার দেওয়া নিয়ে সতর্ক করল । জানা গেছে শিলিগুড়িতে বিভিন্ন ব্যাস্ততম রাস্তার ওপর গরু দাঁড়িয়ে থাকায় ঘটছে পথ দুর্ঘটনা।অনেকে রাস্তায় গরুর খাবার দেওয়ার ফলে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে গরুর পাল।পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার কর্মসূচী নিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।আজ শিলিগুড়ি জলপাই মোর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয় যাতে রাস্তার ওপর কেউ গরুর খাবার না দেন।উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এসিপি ইস্ট দেবাশিস দাস।
Read More