Editor

8890 Posts
দেশে যোগ্য মর্যাদা পাননি সৌমিত্র চট্টোপাধ্যায়

দেশে যোগ্য মর্যাদা পাননি সৌমিত্র চট্টোপাধ্যায়

যোগ্য সম্মান মেলেনি ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় - এর। শুধু বর্তমান প্রজন্ম নয়, আগামী আরও কয়েকটি প্রজন্মের অভিনেতাদের কাছে তিনি অনুপ্রেরণা। এখন স্মৃতিই সম্পদ। অনমনীয় এক ব্যক্তিত্বের ব্যক্তি তিনি। জীবনে কখনও আপস করতে শেখেননি তিনি। তাই দৃঢ় কন্ঠে পদ্মশ্রী এবং জাতীয় পুরস্কারের মতো সম্মাননায় হেলায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিনেতা সেটিকে প্রত্যাখ্যান করেন।
Read More
‘তাণ্ডব’ – এর দৃশ্য বদল

‘তাণ্ডব’ – এর দৃশ্য বদল

সম্প্রতি, অ্যামাজন প্রাইমেমুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ। ছবি ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলেছেন নেটনাগরিকের একাংশ। রিল লাইফের তাণ্ডব নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রিয়াল লাইফেও তাণ্ডব শুরু যায়। সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর টুইট করে জানিয়ে দিলেন, যে দৃশ্য নিয়ে এত নিন্দা ও সমালোচনা, তা বদলে দেওয়া হবে।
Read More
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন

কোভিড-১৯ মহামারি অবস্থায় উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চ অবধি চলবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষা। ২০ এপ্রিলের মধ্যেই প্রতিটি স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর এবং উত্তরপত্র সংসদের কাছে জমা দিতে বলা হয়েছে। লিখিত পরীক্ষা হওয়ার কথা ১৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
Read More
বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু করবে ভারত

বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু করবে ভারত

আগামিকাল থেকেই কয়েকটি দেশে টিকা পাঠাতে চলেছে ভারত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা টিকার জন্য প্রতিবেশী এবং কয়েকটি বন্ধুরাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিসেলসকে টিকা পাঠানো হবে। এই প্রক্রিয়াকে ‘টিকা মৈত্রী’ নামও দিয়েছেন মোদী। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপহার হিসেবে আগামী বৃহস্পতিবার ভারতের থেকে ২০ লাখ কোভিশিল্ডের ডোজ পাবে বাংলাদেশ। মালদ্বীপে বুধবার ১০০,০০০ ডোজ কোভিশিল্ড পাঠানো হচ্ছে।
Read More
বাড়ছে করোনা গ্রাফ

বাড়ছে করোনা গ্রাফ

ফের দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১২ জন। সোমবারের তুলনায় মৃতের সংখ্যাও বেড়েছে সামান্য। মঙ্গলবার রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০২ শতাংশ। আগামী কয়েকদিনের মধ্যে আবার পৃথিবী আগের মতো ভাইরাস মুক্ত হয়ে যাওয়ার আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী।
Read More
গাঁটছড়া বাঁধছেন নীল ও তৃণা

গাঁটছড়া বাঁধছেন নীল ও তৃণা

বিয়ের খবর টলিপাড়ায়। দীর্ঘ সম্পর্কের পর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন বাংলা টেলিভিশন জগতের ভীষণ জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য - তৃণা সাহা। নীল-তৃণার সম্পর্কের বয়স ১০ বছর। অভিনয় জগতে আসার পরও টিকিয়ে রেখেছেন তাঁরা। আগামী ৪ঠা ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ছেন টেলি পাড়ার এই লাভ বার্ড। তোড়জোড় চরমে। শহরের সিটি ক্লাবে বসবে জমকালো বিয়ের আসর। রিসেপশনের ব্যবস্থা থাকছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন। 
Read More
প্রয়াত অভিনেতা সৌমিত্রকে শ্রদ্ধা জানাতে ‘অভিযান’এর মুক্তি

প্রয়াত অভিনেতা সৌমিত্রকে শ্রদ্ধা জানাতে ‘অভিযান’এর মুক্তি

মৃত্যুর পর আজ প্রথম জন্মবার্ষিকী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। অভিনেতার মৃত্যু হয় না থেকে যায় তাঁর কাজ, তাঁর শিল্প। অভিনয় জগতের কিংবদন্তি তিনি। পর্দায় বিভিন্ন চরিত্রে গল্প ফুটিয়ে তুলতে দেখা গেছে তাঁকে। এই শেষ। আর নতুন করে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না সৌমিত্রকে। মৃত্যুর পর আজই মুক্তি পাচ্ছে অভিনেতার বায়োপিক ‘অভিযান’। মুক্তি পেল সেই বায়োপিকের টিজার। প্রয়াত বর্ষীয়ান অভিনেতাকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনে মুক্তি পেল ছবির টিজার। বায়োপিকের পরিচালনায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে অভিনেতার কম বয়সের চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন খোদ কিংবদন্তি অভিনেতা।
Read More
কারা নিতে পারবে করোনা টিকা

কারা নিতে পারবে করোনা টিকা

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে কাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নেওয়া উচিত নয়। যাঁদের অ্যালার্জি আছে, তাঁরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিশিল্ড করোনা টিকা নিতে পারবেন না। শারীরিক পরিস্থিতির বিষয়ে খুঁটিনাটি জানিয়ে দিতে বলা হয়েছে।
Read More
শিবসেনা এবার বাংলাতেও

শিবসেনা এবার বাংলাতেও

বাংলার রাজনীতি এবার একের পর এক ‘বহিরাগত’ দল। বিজেপির পর এবার উদ্ধব ঠাকরের সিদ্ধান্তে বাংলায় বিধানসভা নির্বাচনে লড়তে আসছে শিবসেনাও। খুব শিগগির কলকাতায় আসছেন শিবসেনার সেকেন্ড ইন কম্যান্ড সঞ্জয় রাউত। বিহারেও বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল শিবসেনা। এই রাজ্যে মুসলিম ভোটার ২৭ শতাংশেরও বেশি।
Read More
২৩ শে জানুয়ারি ‘পরাক্রম দিবস’

২৩ শে জানুয়ারি ‘পরাক্রম দিবস’

নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালনের আবারও আরও এক নয়া সিন্ধান্ত নিল কেন্দ্র। নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এবার থেকে প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। এবছর নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। ২৩ জানুয়ারির মূল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া হলে। যার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার।
Read More