Editor

8890 Posts
প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক ফেলার অভিযোগ

প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক ফেলার অভিযোগ

প্রধানমন্ত্রীর ব্যানারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পানের পিক ফেলার অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জে। জানা গেছে তুফানগঞ্জের তিন নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী এবং জেলার সাংসদ নিশীথ প্রামাণিকের যৌথ ছবি দিয়ে পোস্টের লাগানো হয় বিভিন্ন এলাকায়। বিজেপির অভিযোগ ও ব্যানারে কোনো দুষ্কৃতী বা দুষ্কৃতীর দল এই কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রীর ছবিতে এরূপ ঘটনায় ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ উভয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। এবং সরাসরি অভিযোগের তীর রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বা তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টিকে হাস্যকর বলে দাবি করা হয়েছে। এই ঘটনার…
Read More
স্বাস্থ্য কেন্দ্র পরিসরে ভিড় জমাচ্ছে সমাজ বিরোধীরা

স্বাস্থ্য কেন্দ্র পরিসরে ভিড় জমাচ্ছে সমাজ বিরোধীরা

সন্ধ্যা গড়াতেই স্বাস্থ্য কেন্দ্র পরিসরে ভিড় জমাচ্ছে সমাজ বিরোধীরা। চলছে নানা অসামাজিক কাজ। মাঠ জুড়ে পরে থাকছে মদের বোতল , নেশা সামগ্রীর ট্যাবলেট , কফ সিরাপের বোতল ইত্যাদি। এই ঘটনায় রীতিমত ফুঁসছে পুরাতন মালদার মৌলপুর এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও এব্যাপারে পুরাতন মালদার বিএমওএইচ ডা: জয়দীপ মজুমদার জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। দু'দিন হলো আমি এখানে দায়িত্ব পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে । প্রয়োজনে পুলিশের সহযোগিতায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট এলাকার মানুষদের অভিযোগ, রাত হতেই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রাস্তা দিয়ে সাধারণ মানুষ একা চলাচল করতে সাহস পাচ্ছেন…
Read More
কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ অবস্থান সমস্ত কেন্দ্রীয় ট্রেডইউনিয়নগুলির

কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ অবস্থান সমস্ত কেন্দ্রীয় ট্রেডইউনিয়নগুলির

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় এবার অবস্থান বিক্ষোভে বসল সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন। জানা গিয়েছে এদিন শিলিগুড়ির জংশন এলাকায় এদিন এই অবস্থান বিক্ষোভ বসে শ্রমিক সংগঠনগুলি।এদিন এই অবস্থান বিক্ষোভে সমস্ত রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা উপস্থিত ছিল। একই সাথে এই অবস্থান-বিক্ষোভ থেকে কেন্দ্রীয় কৃষি আইনের তীব্র বিরোধিতা জানানো হয়। উল্লেখ্য ইতিমধ্যে নতুন কৃষি আইন নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের শীর্ষ আদালত ইতিমধ্যে এই আইন স্থগিতের নির্দেশ দিয়েছেন।
Read More
লিঙ্গসাম্যের নয়া ইতিহাস লিখতে চলেছে ভারতীয় বায়ুসেনা, আর তারই শরিক স্বাতী

লিঙ্গসাম্যের নয়া ইতিহাস লিখতে চলেছে ভারতীয় বায়ুসেনা, আর তারই শরিক স্বাতী

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই নয়াদিল্লির রাজপথে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। আকাশে উড়বে বায়ুসেনার বিমান, আর সেই বিমানেই থাকবেন এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর। এই প্রথম কোনও মহিলা পাইলটকে দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে। লিঙ্গসাম্যের এক নয়া ইতিহাস লিখতে চলেছে ভারতীয় বায়ুসেনা, আর তারই শরিক স্বাতী। রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট গ্রামে জন্মানো স্বাতী ছোট থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। ২০১৪ সালে প্রথমবারেই বায়ুসেনার পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।এরপর দেহরাদুনে এয়ার ফোর্স সিলেকশন বোর্ড তাঁর ইন্টারভিউ নেয়৷ গোটা দেশের ২০০ মহিলা ছাত্রীর মধ্যে মাত্র ৯৮ জন স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়৷ তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়েছিল বায়ুসেনা৷ যার মধ্যে স্বাতী একজন৷…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টর মিছিল

কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টর মিছিল

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টর মিছিল চাকুলিয়ায়। জানা গেছে এদিন চাকুলিয়ার বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানান যে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে নামবে তারা। ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের পরের দিন এই ট্রাক মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।
Read More
বর্ণবৈষম্যের শিকার আলিপুরদুয়ার বিশ্ববিশ্যালয়ের এক শিক্ষক

বর্ণবৈষম্যের শিকার আলিপুরদুয়ার বিশ্ববিশ্যালয়ের এক শিক্ষক

ফের বর্ণবৈষম্যের শিকার আলিপুরদুয়ার বিশ্ববিশ্যালয়ের এক শিক্ষক। জানা গিয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক বাটুরাম সরকারকে জাত তুলে গালি দেয় স্থানীয় এক অধ্যাপক। সূত্রের খবর ওই অধ্যাপক আলিপুরদুয়ার জেলার সহ সভাপতি বলেও খবর। নিজের রাজনৈতিক ক্ষমতাবলে বাটুরাম সরকারকে "দেখে নেওয়ার" হুমকি দেয় বলে অভিযোগ করেছেন বাটুরাম সরকার। এ বিষয়ে নিগৃহ ওই শিক্ষক ইতিমধ্যে বিশ্ব বিদ্যালয়কে চিঠি দিয়ে ঘটনাটি বিশদে জানিয়েছেন। এদিকে এই ঘটনা জানাজানি হতেই উত্তরের বিভিন্ন জাতিবাদী সংগঠন প্রতিবাদ জানাতে শুরু করেছে। জানা গেছে ঘটনার সূত্রপাত রায়গঞ্জের বাসিন্দা বাটুরাম সরকার বর্তমানে কর্মসূত্রে আলিপুরদুয়ারে থাকেন। গত কয়েকদিন আগে তাঁর এক সহকর্মীর বাড়ি থেকে বেরোনোর পথে ওই তৃণমূল অধ্যাপক নেতা তাঁকে…
Read More
উত্তর সিকিমের নাথুলায় চীন সেনার অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে জখম ২০ চীনাসেনা

উত্তর সিকিমের নাথুলায় চীন সেনার অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে জখম ২০ চীনাসেনা

গালওয়ানে সীমা সংক্রান্ত বিবাদের উত্তাপ না কমতেই ফের সিকিম সীমান্তে সীমা বিবাদে জড়িয়ে পড়ল ভারত - চীন। সূত্রের খবর উত্তর সিকিমের নাথুলার কাছাকাছি জিরো পয়েন্ট পেরিয়ে ভারত সীমানায় ঢুকে পড়ে কুড়ি চীনা সেনা। তাদের বাঁধা দিতে তৎপর হয়ে ভারতীয় সেনা জওয়ানরা। এই পরিস্থিতিতে দুদেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সেই কুড়ি জওয়ানকে জখম করে পিছু হটতে বাধ্য করেন। এই ঘটনায় সিকিমের উত্তর সীমানায় নিরাপত্তা আটোসাটো করতে প্রচুর সেনা জওয়ান মোতায়েন করেছে ভারতীয় সেনা । এই ঘটনায় ভারতের চার সেনার জখম হওয়ার খবর মিলেছে
Read More
হাতির পদপিষ্টে মৃত নিরঞ্জন রায়ের বাড়িতে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব

হাতির পদপিষ্টে মৃত নিরঞ্জন রায়ের বাড়িতে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব

হাতির পদপিষ্টে মৃত ডাবগ্রামের বিকাশ নগরের বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়িতে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন মৃত নিরঞ্জন রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মন্ত্রী গৌতম দেব জানান পরিবারটির পাশে রয়েছে রাজ্য সরকার।তিনি বলেন অবিলম্বে মৃতের পরিবারের একজনকে বনবিভাগে চাকরি ও সরকারের ঘষিত ক্ষতিপূরনের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হবে।পাশাপাশি মৃতের পরিবার কে একটি ঘড় ও করে দেওয়া হবে বলে তিনি জানান।পাশাপাশি বন সংলগ্ন এলাকার ৪৬জনকে পাট্টা ভোটের আগেই দেওয়া হবে বলে তিনি জানান।ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে ৫৬ হাজার টাকা ক্ষতিপূরন বাবদ তুলে দিয়েছে মৃতের পরিবারকে
Read More
ফেব্রুয়ারিতে তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

ফেব্রুয়ারিতে তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

রাজ্যের পাহাড় ,নদী, সমুদ্র,জঙ্গলকে আরো বেশি করে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরতে উত্তরে বিশেষ উদ্যোগ নিল হিমালয়ান হসপিটাল ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এই তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে । এই কার্নিভালের সহযোগিতায় থাকছে রাজ্যের পর্যটন দপ্তর। এই কার্নিভালে সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের, পশ্চিমবঙ্গ বনদপ্তর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠন গুলি। এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেনএদিন এই কার্নিভাল বিষয়ে বৈঠক শেষে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, কোভিড পরিস্থিতির পর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে এই কার্নিভালের আয়োজন। এছাড়াও এদিন মন্ত্রী জানিয়েছেন এই…
Read More
পশ্চিমবঙ্গে প্রসারিত হচ্ছে টিভিএস মোটর কোম্পানি

পশ্চিমবঙ্গে প্রসারিত হচ্ছে টিভিএস মোটর কোম্পানি

ভারতে দু-চাকা ও তিন-চাকার গাড়ির নির্মাতা টিভিএস মোটর কোম্পানি পশ্চিমবঙ্গের মালদায় এক ল্যান্ডমার্ক ডিলারশিপ উদ্বোধন করল। মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে অবস্থিত সেডার টিভিএস এমন এক ডিলার, যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষেবা দেয়, সেইসঙ্গে গাড়ি বিক্রি, সার্ভিসিং ও আসল যন্ত্রাংশের ব্যবসা করে। সেডার টিভিএস-এর উদ্বোধন করেন টিভিএস মোটর কোম্পানির (ইস্ট জোন) ন্যাশনাল সেলস ম্যানেজার অরবিন্দ গুপ্ত। ওয়ার্কশপের উদ্বোধন করেন সিতাংশু বর্মা (এরিয়া ম্যানেজার, পশ্চিমবঙ্গ, টিভিএস মোটর কোম্পানি)। এই ডিলারশিপের উদ্বোধনের ফলে পশ্চিমবঙ্গে টিভিএস মোটর কোম্পানির টাচপয়েন্টের সংখ্যা ৪-এ পৌঁছাল। উল্লেখ্য, টিভিএস মোটর কোম্পানি হল একমাত্র দু-চাকার গাড়ির কোম্পানি, যারা সম্মানজনক ডেমিং পুরস্কার পেয়েছে। ‘জেডি পাওয়ার আইকিউএস’ এবং ‘অ্যাপিল’ সমীক্ষায় এই কোম্পানির…
Read More