Editor

8890 Posts
উচ্চমাধ্যমিক নিয়ে নয়া উদ্যোগ, দেখুন আপডেট

উচ্চমাধ্যমিক নিয়ে নয়া উদ্যোগ, দেখুন আপডেট

চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল। এরপর থেকে পরবর্তী উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাসে। এই তথ্য প্রায় সকলেরই জানা। এবার উচ্চমাধ্যমিকে সিলেবাসে বদলের পাশাপাশি, আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে স্কুলের শিক্ষক-শিক্ষিতাদের পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকা রাও ক্লাস নেবেন তাদের। কবে থেকে চালু হবে নতুন নিয়ম? দেখে নিন বিস্তারিত। তবে শুধু উচ্চমাধ্যমিকের সিলেবাসে নয়, আমূল পরিবর্তন এসেছে পরীক্ষার পদ্ধতিতেও। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ বহু স্কুলে বিষয়ভিত্তিক পড়াশোনার জন্য শিক্ষক-শিক্ষিকার ঘাটতি রয়েছে। ফলে বিষয়টিকে কড়া নজরে দেখা হচ্ছে। রাজ্যের বেশিরভাগ স্কুল গুলিতেই একাদশ অথবা…
Read More
আর কিছু মুহূর্ত, আসছে রেমাল

আর কিছু মুহূর্ত, আসছে রেমাল

আজ সকাল থেকেই রেমাল তার খেলা দেখাতে শুরু করে দিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা অল্প বিস্তর বৃষ্টিতে ভিজেছে। বিকেলের পর থেকে প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতায়। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী যেকোনও জায়গায় রেমাল আছড়ে পড়তে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় রেমালের ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার হতে পারে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। সঙ্গেই বেশ কিছু জায়গায় অল্পবিস্তর বৃষ্টি, সাথে দমকা হাওয়া বইছে। আজ মুর্শিদাবাদে গোটা দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং ঝোড়া হাওয়া বইতে পারে বেশ কিছু জেলায়। বেশ কিছু জায়গা…
Read More
কলকাতায় ১১ টা অবধি মিলবে মেট্রো পরিষেবা

কলকাতায় ১১ টা অবধি মিলবে মেট্রো পরিষেবা

কলকাতায় মেট্রো পরিষেবা রাত দশটার পরে এতদিন পাওয়া যেত না। ফলে যাদের বাড়ি ফিরতে রাত হয়। তাদেরকে অন্য পথ বেছে নিতে হত। আর যাদের বাড়ি ফেরার একমাত্র রূট মেট্রো, তাদেরকে পড়তে হতো ঝামেলার মধ্যে। ফলে নিত্যযাত্রীদের এই ভোগান্তির কথা মাথায় রেখে মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধি করা হল। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি বলেন। ব্লু লাইনে ২৪ তারিখ থেকে রাতে বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে পরিষেবা মিলবে। রাত ১১টায় কবি সুভাষ ও দমদম থেকে মেট্রো পাওয়া যাবে। সমস্ত স্টেশনেই ট্রেন থামবে। প্রতিটি স্টেশনে…
Read More
ফের সস্তা হল জ্বালানি তেল?

ফের সস্তা হল জ্বালানি তেল?

গত কয়েকদিন ধরেই লাগাতার বেড়ে চলছিল জ্বালানি তেলের দ্রব্যমূল্য। পেট্রোল-ডিজেলের দামে মধ্যবিত্তদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল। সকলের মনে একটাই প্রশ্ন কবে দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের? অবশেষে খুশির খবর। খুব তাড়াতাড়ি সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল। জানুন বিস্তারিত। পেট্রোল-ডিজেল সস্তা হতে সাহায্য করবেন মুকেশ আম্বানি। তিনি রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল পেতে সাহায্য করবে বিভিন্ন সরকারি তেল কোম্পানিগুলিকে। ভারত সরকার এবং বেসরকারি তেল কোম্পানিগুলি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে যৌথভাবে কাজ করুক তিনি চায়। ফলে ভারত লাভবান হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল আমদানি করত। তবে অপরিশোধিত তেলের ওপর সাম্প্রতিক সময় ছাড় কমেছে। এখন…
Read More
ফের হাওড়া স্টেশনে একাধিক ট্রেন বাতিল

ফের হাওড়া স্টেশনে একাধিক ট্রেন বাতিল

হাওড়া ডিভিশনে ১৫ দিন ট্রাফিক ব্লক থাকবে বলে ঘোষণা করা হল ভারতীয় রেলের তরফ থেকে। রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কাল থেকেই বন্ধ থাকবে পরিষেবা। জানুন বিস্তারিত। ট্রেনের গতি বৃদ্ধি থেকে শুরু করে যাত্রী পরিষেবা সব বিষয়ে আরও বেশি উন্নতির জন্যই এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কাজের জন্য ২৫ মে থেকে ২৬ জুন তারিখের মধ্যে ১৫ দিন ধরে প্রায় ২৪০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই সময়টাতে বাতিল করা হবে একাধিক ট্রেন। মে মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখ বাতিল থাকবে বহু ট্রেন। এরপর জুন মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখে গুলিতেও বাতিল থাকবে…
Read More
রেমাল নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস

রেমাল নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রেমাল আসার সতর্কবার্তা। রেমাল আর কিছু সময়ের মধ্যেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে চলেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে কলকাতাসহ বেশ কিছু জেলার ওপর। ল্যান্ডফল হতে পারে সুন্দরবন। দেখুন রেমাল নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় ক্রমশ্র উত্তর-পূর্ব দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভবত রবিবার ল্যান্ডফল হতে পারে। বাংলাদেশের খেপুপাড়া থেকে সাগরদ্বীপের মাঝামাঝি যেকোন জায়গায় রেমালের ল্যান্ডফল হতে পারে। ল্যান্ডফলের সময় গতিবেগ ১০০ কিলোমিটার বা তার কাছাকাছি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রেমালের প্রভাব বেশি…
Read More
গরু পাচার মামলা নিয়ে মুখ খুললেন দেব

গরু পাচার মামলা নিয়ে মুখ খুললেন দেব

ভোটের আবহে ফের খবরের শিরোনামে গরু পাচার মামলা। আজ সকালে দেব নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা মেরে। এবার তার বিরুদ্ধে পাল্টা তোপ দেবের। শুভেন্দুকে একহাত নিলেন দেব। অভিনেতা লেখেন, "আড়াই-তিন মাস ধরে হিরণ অনেক কিছুই বলেছেন। বাংলার মানুষ জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমার এই বিষয়ে কোন ভূমিকা নেই। ফেক জিনিসপত্র ভাইরাল করা করা হচ্ছে। এবং সাথে মিথ্যে প্রচার করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে দেব বলছে টাকা আমার সহকর্মীরা নিয়েছে। আর সেই কারণে এফআইআর দায়েরও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। দুর্ঘটনায় মৃত্যুর হয়েছে এমন ঘটনাকেও বলেছে দেব মেরেছে, দেব খুন করেছে। হিরণকে…
Read More
আনোয়ারুল আজিমের খুনের রহস্যের জট খুলল

আনোয়ারুল আজিমের খুনের রহস্যের জট খুলল

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের খুন নিয়ে রহস্য দানা বেঁধে ছিল। কলকাতাতে চিকিৎসা করাতে এসেই তার নির্মম মৃত্যু হয়েছিল। জানা গিয়েছিল তাকে নিউটাউনের একটি ভাড়া বাড়িতে ডেকে খুন করা হয়েছিল। তবে ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছিল তা সামনে আসেনি। তবে সেই রহস্য বোধহয় এবার উন্মোচন হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই গাড়িটির নম্বর WB18 AA 5473। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করে। তারপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি আনা হয় নিউটাউন থানায়। গাড়িটির ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে।
Read More
আজকের সোনার দাম কত? দেখুন আপডেট

আজকের সোনার দাম কত? দেখুন আপডেট

কয়েকমাস ধরে লাগাতার বেড়ে চলেছে সোনার দাম। সোনার দাম বাড়তেই অস্বস্তিতে পরে যায় মধ্যবিত্তরা। সকলের চোখ এক দিকেই ছিল। কবে আবার মিলবে দামে স্বস্তি। অবশেষে সোনার দাম কমতে চলেছে। দেখুন আজ সোনার দাম কততে দাড়াল। আজ, ২৩ মে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬৮২৯ টাকা। আজ ১০ গ্রাম সোনার দাম ৬৮ হাজার ২৯০ টাকা। আজকে গতকালের তুলনায় দাম অনেকটা কমেছে। আজ ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৮২ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় দাম প্রায় ১০০ টাকা কমেছে। আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭৪৫০ টাকাতে এসে দাঁড়িয়েছে। আজ ১০ গ্রাম সোনার দাম ৭৪ হাজার ৫০০ টাকা। গতকালের…
Read More
কোথায় কেমন প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের?

কোথায় কেমন প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের?

সাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। যার নাম রেমাল। এখনও পর্যন্ত সেটি নিম্নচাপ অবস্থাতেই রয়েছে। তবে আর কিছু সময় পরেই সেটি শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। দেখুন রেমাল নিয়ে কী আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গের উপকূলে ল্যান্ডফল করতে পারে। তারপর কলকাতার ওপর তাণ্ডব চালাতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যার পর থেকেই ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে কলকাতার ওপর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এমনও পর্যন্ত এমনটাই তথ্য মিলেছে। সাগরে থাকা মৎস্যজীবীদের ইতিমধ্যেই তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ মে পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এর পাশাপাশি আগামী ২৫…
Read More