Editor

8029 Posts
জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব

জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব

আজ জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব। এদিন সেবাকেন্দ্রের তরফ থেকে কেন্দ্রে আগত সকল বিদ্যার্থীদের আবিরের তিলক , ফুল ও মিষ্টিমুখ করানো হয়। সাথে হোলির আধ্যাত্মিক রহস্য সম্পর্কে সকল বিদ্যার্থীদের অবগত করা হয়। এদিন কেন্দ্রের বরিষ্ঠ এক সদস্য তার বক্তব্যে বলেন 'বুরা না মানো হোলি হ্যা ' এই কথার অর্থ পুরানো সব চিন্তা, দেষ ,গ্লানি ভুলে সম্পর্কের মধ্যে নবীনতার সঞ্চার করা। আবার হোলি( Holy) কথার ইংরেজি অর্থ পবিত্রতা, অর্থাৎ জীবনে পবিত্রতা ধারণের মাধ্যমে সুখ ও শান্তির আহ্বান করা।  এ ছাড়াও কেন্দ্রের তরফে এদিন থেকে টানা ২১ দিনের জন্য অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয় । কেন্দ্রের সঞ্চালিকা…
Read More
তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মীসভা

তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মীসভা

তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মীসভা।দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে কর্মী সভার আয়োজন ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির।শনিবার রাতে ওয়ার্ডের গোলাপট্টি এলাকায় ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে কর্মী সভার আয়োজন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি তথা কাউন্সিলর শুভময় বসু, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর তথা শ্রমিক নেতা গৌতম দাস সহ অন্যান্য তৃণমূলের নেতা-কর্মীরা। আগামী ৭ মে মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে…
Read More
সাতসকালে ধুপগুড়িতে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো বাম প্রার্থী দেবরাজ বর্মন

সাতসকালে ধুপগুড়িতে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো বাম প্রার্থী দেবরাজ বর্মন

আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের ১১ ও ৭ নম্বর ওয়ার্ড সহ ধুপগুড়ির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি হাটে বাজারে পৌঁছে গেলেন প্রার্থী সহ নেতাকর্মীরা। প্রার্থী দেবরাজ কে সাথে নিয়ে ধুপগুড়িতে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো বাম নেতা কর্মীরা।সাতসকালে ধুপগুড়িতে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো বাম প্রার্থী দেবরাজ বর্মন।
Read More
লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার।এদিন তিনি বলেন সংগঠনের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে নব কুমার বসাককে এবং দার্জিলিং জেলার কমিটির সভাপতি করা হয়েছে অনুপ সরকারকে। জানা গিয়েছে এখন চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Read More
মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন তৃনমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এই উপলক্ষে শুক্রবার দুপুরে তৃনমূলের জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে একটি সুসজ্জিত মিছিল জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ের দিকে আসলে কালেকটরেট এভিনিউর সামনে পুলিশ আটকে দেয়। পরে প্রার্থীকে সাথে নিয়ে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করতে যান গৌতম দেব, মহুয়া গোপ, খগেশ্বর রায়,পরেশ অধিকারী, বুলু চিকবরাইক সহ আরও কয়েকজন তৃনমূল নেতা।এদিন গৌতম দেব বলেন গতবার উত্তরবঙ্গের ৮টি আসনের একটিও আমরা পাইনি। কিন্তু এবার আমরা সবকয়টি আসনে জিতবো। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। একজনের জামিনের আবেদনের শুনানি যখন পেন্ডিং রয়েছে। তখন এই…
Read More
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ আম আদমি পার্টির সদস্যদের

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ আম আদমি পার্টির সদস্যদের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেফতারের প্রতিবাদে আজ কোচবিহারের কাছারি মোড় এলাকায় সুনিতি রোড অবরোধ করলো কোচবিহার জেলার আম আদমি পার্টির সদস্যরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল।প্রধানমন্ত্রীর কুসপুতুল দাহ করে প্রতিবাদ জানায় আম আদমি পার্টির সদস্যরা।
Read More
শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা

শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা

লোকসভা ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা।এদিন পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরন করেন।এরপর মাল্লাগুড়ি থেকে মিছিল করে প্রচার শুরু করেন গোপাল লামা। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা।এদিন গোপাল লামা বলেন, সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। ডবল ইঞ্জিন নয় চারটে ইঞ্জিন নিয়ে আমরা দার্জিলিং জেলায় উন্নয়ন করবো।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর…
Read More
কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি

কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি

কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি। শুক্রবার সকাল থেকেই ঝলমলে আকাশ। বৃষ্টিতে ভেজা ঘাস, তবে বসন্তের মাঝেই যেন যেন শীতের আমেজ জলপাইগুড়িতে। গত কয়েকদিনের দুর্যোগ কাটিয়ে সপ্তাহের শেষ বেলায় আবহাওয়ার ভোল বদল।আজ সকাল থেকেই জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশ।যদিও বৃহস্পতিবার পাহাড়ে পুণরায় তুষার পাতের কারণে সমতলে নেমে আসছে হিমেল হাওয়া।যে কারনে শুক্রবার জলপাইগুড়ির আকাশ ঝলমলে হলেও গায়ে হালকা গরম পোশাক চাপিয়েই ছুটছে জীবন জীবিকার টানে।
Read More
আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীর দাবি নিয়ে অবস্থানে কংগ্রেস কর্মীরা

আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীর দাবি নিয়ে অবস্থানে কংগ্রেস কর্মীরা

আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীর দাবি নিয়ে অবস্থানে কংগ্রেস কর্মীরা।এদিন কংগ্রেসের জেলা দপ্তরের সামনে কংগ্রেস কর্মীরা অবস্থান শুরু করে।কংগ্রেস কর্মীরা স্পষ্ট জানিয়েছেন জোট নিয়ে আমরা অন্ধকারে। আর এস পি একজন প্রার্থী দিয়েছে।কিন্তু তাদের সঙ্গে কি জোট হয়েছে আমরা জানিনা। আমরা চাই আলিপুরদুয়ার কেন্দ্রে হাত চিহ্নে র প্রার্থী। আমরা বিষয় টি জেলা সভাপতি কে জানিয়েছি। কংগ্রেস কর্মীদের এই অবস্থান কে সমর্থন করেছেন জেলার কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ।তিনি বলেন বিষয় টি প্রদেশ নেতৃত্ববৃন্দ কে জানিয়েছি।কংগ্রেস কর্মীদের কংগ্রেস প্রার্থীর দাবি ওঠায় জোটে যে জট তা পরিষ্কার।
Read More
বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ

বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ

রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল শহর শিলিগুড়িতে।রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যে সাক্ষী থাকলো গোটা রাজনৈতিক মহল।সম্প্রতি মাতৃ বিয়োগ হয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের। আর বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে গেলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন শংকর ঘোষের বাড়িতে গিয়ে তিনি তাকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Read More