Editor

8890 Posts
ইস্তফা দিন অমিত শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধে! পেগাসাস বিতর্কে সরব রাহুল

ইস্তফা দিন অমিত শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধে! পেগাসাস বিতর্কে সরব রাহুল

জঙ্গিদের উপর নজরদারি রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা বিরোধীদের উপরে নজর রাখতে ব্যবহার করেছে কেন্দ্র৷ পেগাসাস কাণ্ডে মোদি সরকারকে এমনই তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তাঁর দাবি, ফোনে আড়ি পাতা কাণ্ডে স্পষ্ট জবাব দিক কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও ইস্তফা দাবি করেছেন তিনি৷ ফোনে আড়িপাতা কাণ্ডে এ দিন সংসদের বাইরে কংগ্রেস, শিবসেনা, ডিএমকে সাংসদদের সঙ্গে বিক্ষোভেও অংশ নেন রাহুল৷ পেগাসাস বিতর্ক সামনে আসার পরই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ, সেই তালিকায় রাহুল গান্ধিরও নাম রয়েছে৷ এ দিন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা বলেন, 'পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে…
Read More
আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

করোনার জেরে আইসিএসই এবং আইএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া নিয়ে চিন্তিত ছিল। কিন্তু বেশকিছু পরীক্ষার্থীর পক্ষ থেকে শারীরিকভাবে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যদিও করোনার প্রকোপে তাদের কথা ভেবেই পরীক্ষা নেওয়া হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান আগামীকাল অর্থাৎ ২৪ শে জুলাই দুপুর তিনটের সময় আইসিএসই এবং আইএসসি এর দশমএবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হবে। প্রথমবার এই দুই বোর্ডের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হচ্ছে। পরে যাতে উচ্চশিক্ষায় ব্যাঘাত না ঘটে তার জন্য ৩১ শে জুলাই এর মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল , সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার আগেই ফল প্রকাশিত করবে সিআইএসসি কর্তৃপক্ষ। করোনার…
Read More
রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ বীমা পলিসি চালু করেছে। রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসিটি ৫ লক্ষ থেকে ১.৩ কোটি টাকার বীমা কভারেজের সাথে পাওয়া যাবে। এটি ১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে যে কেউ কিনতে পারবেন।পলিসিটি পৃথক বা পারিবারের সবার জন্য নেওয়া যেতে পারে, ১ থেকে ৩ বছরের মেয়াদে। যখন চিকিত্সা ব্যয় স্ট্যান্ডার্ড কভারের বাইরে চলে যায় এবং গ্রাহকদের ব্যয় বেড়ে যায় তখন এই স্বাস্থ্য কভারেজ সাহায্য করবে। পলিসিটিতে প্রথমবারের ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে।
Read More
অতুল অটো লিমিটেডের উদ্যোগ

অতুল অটো লিমিটেডের উদ্যোগ

সিএসসি ই-গভার্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের ই-কমার্স ইনিশিয়েটিভ ‘সিএসসি গ্রামীণ ইস্টোর’-এর সঙ্গে এক পার্টনারশিপ গড়ে তুললো অতুল অটো লিমিটেড। যৌথ ডিজিটাল লঞ্চ্‌ অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন ড. দীনেশ ত্যাগী (এমডি-সিএসসি এসপিভি), রাজা কিশোর (সিওও –সিএসসি গ্রামীণ ইস্টোর), নীরজ চন্দ্র (ডিরেক্টর, অতুল অটো লিমিটেড) ও পুষ্কর সিনহা (ভিপি সেলস অ্যান্ড মার্কেটিং, অতুল অটো লিমিটেড)। অতুল অটো লিমিটেড হল প্রথম থ্রী-হুইলার ওইএম যারা এরকম উদ্যোগে শামিল হলো। এর উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় ডিজিটাল অর্ডারিং ও ডেলিভারি ব্যবস্থার উন্নতি ঘটানো। এই পার্টনারশিপের আওতায় অতুল অটোর প্রোডাক্ট রেঞ্জ সিএসসি গ্রামীণ ইস্টোরের তালিকায় স্থান পাবে এবং ভিলেজ লেভেল এন্টারপ্রিনারদের (ভিএলই) মাধ্যমে গ্রামীণ এলাকায় গ্রাহকদের কাছে পৌঁছে যেতে…
Read More
রাজ্যে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল, সর্বোচ্চ নাম্বার ৪৯৯

রাজ্যে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল, সর্বোচ্চ নাম্বার ৪৯৯

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৯৭ শতাংশ। সকল জেলাগুলিতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।২৩ জুলাই থেকে মিলবে মার্কশিট। প্রথম বিভাগে ৩ লক্ষ্য ১৯ হাজার ৩৭৭ জন উর্তীর্ণ হয়েছে। গত ৭ জুন উচ্চ মাধ্যমিক বাতিল করা হয়। এরপরেই সিদ্ধান্ত হয় মূল্যায়নের পদ্ধতি। বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তাদের মধ্যে  ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন।  এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের…
Read More
মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

 শিলিগুড়িতে এক সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার সোনার বিস্কুট। ওই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় একটি গাড়িতে। তার পরেই ওই ২ ব্যক্তির কাছে থেকে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট।ডিআরআই সূত্রে খবর, ওইসব বিস্কুটের ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। ওই বিপুল সোনার মূল্য প্রায় ৪ কোটি টাকা। যে দুজনকে গ্রেফাতার করা হয়েছে তাদের বাড়ি উত্তরপ্রদেশে। নাম রাকেশ কুমার ও রমেশ কুমার শুক্লা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে ওই বিপুল সোনা মায়ানমার থেকে অসম হয়ে…
Read More
ধীরে ধীরে প্রাথমিক স্কুল খোলার চিন্তা ভাবনা চলছে

ধীরে ধীরে প্রাথমিক স্কুল খোলার চিন্তা ভাবনা চলছে

দেশে দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়েছে অনেকটাই। কিন্তু এরই মাঝে আগামী কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভনা অনেক বেশি। কিন্তু এই আবহেই প্রাথমিক স্কুল খোলার কথা চিন্তা ভাবনা করার পরামর্শ দিল সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। আইসিএমআর যেমন জানাচ্ছে ঠিক এমনই মন্তব্য করেছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সম্প্রতি এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, শিশুদের শরীরে ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা যেতেই পারে। দাবি করা হচ্ছে, প্রাপ্ত বয়স্কদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, শিশুদের ক্ষেত্রেও একই মাত্রায় অ্যান্টিবডি…
Read More
কিছুটা হলেও স্বস্তি পেল নিত্য যাত্রীরা

কিছুটা হলেও স্বস্তি পেল নিত্য যাত্রীরা

নিত্য যাত্রীদের জন্য বড় ঘোষণা করা হলো রেলের তরফে। বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। রেল পরিষেবা ব্যাহত থাকায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। এই কারণে বারংবার উঠেছে বিক্ষবের সুর। এবার সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদহ বিভাগে এবার থেকে সাধারণ টিকিট কেটে ওঠা যাবে স্টাফ স্পেশ্যাল ট্রেনে। এবার থেকে ট্রেনে ওঠা যাবে দৈনিক টিকিটেও। শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় চালু হয়েছে এই নিয়ম। জরুরি প্রয়োজনে কেউ ওই টিকিট কেটে উঠতে পারবেন ট্রেনে। তবে কেন তিনি ট্রেনে চড়তে চাইছেন তার জবাবদিহি করতে হবে টিকিট কাউন্টারে। এই পরিষেবা…
Read More
পুরীতে কোলগেট বেদশক্তির বালি ভাস্কর্য

পুরীতে কোলগেট বেদশক্তির বালি ভাস্কর্য

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কোলগেট-পামোলিভ লিমিটেড আন্তর্জাতিক বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়েকের সহযোগিতায় ওড়িশার পুরী সৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্টের জন্য একটি বিস্ময়কর বালি ভাস্কর্য তৈরি করেছে। বালি ভাস্কর্যটি সৃজনশীলভাবে সামগ্রিক স্বাস্থ্য ও কল্যাণের জন্য মুখের স্বাস্থ্য কীভাবে অপরিহার্য তার গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। মুখের স্বাস্থ্য শিক্ষা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর এর প্রভাবকে তুলে ধরার জন্য কোলগেটের নিরন্তর প্রচেষ্টার এটি একটি অংশ। কোলগেট বেদশক্তি শক্তিশালী আয়ুর্বেদিক উপাদানগুলির একটি অনন্য মিশ্রণের টুথপেষ্ট। কোলগেট বেদশক্তিতে রয়েছে লবঙ্গ, মধু, তুলসী, নিম এবং আমলার মতো উপাদানগুলির মিশ্রন, যা মুখের ও সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
Read More
২২৫ কোটি টাকার রাইটস ইস্যু এশিয়ান গ্রানিটো’র

২২৫ কোটি টাকার রাইটস ইস্যু এশিয়ান গ্রানিটো’র

২০২২ অর্থবর্ষে বৃদ্ধির গতি অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে ভারতের অন্যতম অগ্রণী টাইলস কোম্পানি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড। বর্তমান অর্থবর্ষে কোম্পানির রেভিনিউ ও মার্জিন বৃদ্ধিতে গতিসঞ্চার করছে ‘লো ক্যাপেক্স’ ও ‘অ্যাসেট লাইট মডেল’-সহ স্ট্রাটেজিক গ্রোথ ইনিশিয়েটিভস, অপারেশনাল এফিসিয়েন্সিস, ফিনান্সিয়াল প্রুডেন্স, জিওগ্রাফিক্যাল ও প্রোডাক্ট এক্সপানশন। সম্প্রতি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে, যা থেকে সংগৃহিত অর্থ ব্যয়িত হবে ‘ডেট’ হ্রাস ও ‘এক্সপানশন’ ঘটানোর কাজে। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে নেট সেলসের ক্ষেত্রে এশিয়ান গ্রানিটোর বৃদ্ধি ঘটেছে ৬৮ শতাংশ, ইবিআইটিডিএ-তে বৃদ্ধি ১০০ শতাংশ ও ইয়ার-অন-ইয়ার নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ১৮১ শতাংশ। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে এক্সপোর্ট বৃদ্ধি হয়েছে…
Read More