Editor

8890 Posts
২০২৩ এর নির্বাচনে তৃণমূলের ছোঁয়া ত্রিপুরাতে

২০২৩ এর নির্বাচনে তৃণমূলের ছোঁয়া ত্রিপুরাতে

২০২৩ - এ নির্বাচন হতে চলেছে ত্রিপুরায়, তাই তার আগে থেকে তৃণমূল কংগ্রেস তাদের ঘুঁটি সাজাতে ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০২৩ সালের নির্বাচনে তৃণমূল সরকার ক্ষমতায় আসবে এবং এই দল সর্বভারতীয় স্তরে পৌঁছাবে। যেভাবেই হোক গোটা দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে হবে এমনটাই দাবি করেন তিনি। আর সেই লক্ষ্যে ত্রিপুরাকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আগরতলার এক সাংবাদিক বৈঠক এর দ্বারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, " আমাকে বারবার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আটকানো যায়নি। আমরা লোহার মত যত তাতবে তত শক্ত হবে, তেমনি আমাদের যত তাতাবে তত জেদ বাড়বে।" তারপরই সেই সাংবাদিক বৈঠকে অভিষেক বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে…
Read More
বলিউডের ডিম্পল ক্যুইন কী এবার মা হতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে

বলিউডের ডিম্পল ক্যুইন কী এবার মা হতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে

বেশ কয়েক দিন ধরে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে বলিউডের ডিম্পল কুইন দীপিকা পাডুকোনকে, তবে কি তিনি মা হতে চলেছেন? সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে তাকে ঢিলেঢালা পোশাকে দেখা যায় এবং তারপরই জল্পনা তুঙ্গে ওঠে। এদিন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে রণবীর-দীপিকা জুটিকে দেখা যায়। যদিও এই কথা অস্বীকার করেন এই জুটি। ডিম্পল কুইন তথা দীপিকার  প্রেগন্যান্সির এর চর্চা শুরু হয় তাদের অফিসের সামনে ঢিলেঢালা পোশাক দেখার পর থেকে। চর্চায় শোনা যায়, বেবি বাম্প লুকিয়ে রাখার জন্যই নাকি দীপিকা এমন পোশাক পরেছেন। এবং তার পরপরই দীপিকা-রণবীর দুজনকে একসঙ্গে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। কবীর খান ৮৩- তে দেখা যাবে দীপিকাকে। সবে মাত্র…
Read More
রুরকিতে ইউইটিআর উদ্বোধন করা হল

রুরকিতে ইউইটিআর উদ্বোধন করা হল

ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রুরকি (ইউইটিআর) শিক্ষার্থীদের স্বাগত জানাতে ১১ ই জুলাই, ২০২১ তারিখে তাদের গেট খুলেছে । ইউইটিআর-এর চ্যান্সেলর শ্রী জে.সি. জৈন প্রিমিয়ার ইনস্টিটিউটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল শ্রীমতি বেবি রানী মৌর্য, উত্তরাখণ্ডের প্রাক্তন সিএম শ্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরাখণ্ডের উচ্চশিক্ষা মন্ত্রী ডাঃ ধন শিং রাওয়াত, এবং উত্তরাখণ্ডের আখ উন্নয়ন ও আখ শিল্পমন্ত্রী, স্বামী ইয়তিশ্বরানন্দ।ইউইটিআর-এর অধীনে কম্পিউটিং, বিজনেস স্টাডিজ, এবং সোস্যাল সায়েন্সেস, স্মার্ট এগ্রিকালচারাল সায়েন্সেস ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ডিজাইনের মতো ডোমেনের প্রচুর কোর্স সহ, ক্যাম্পাসটি শিক্ষার্থীদের ভবিষ্যত-প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সুযোগ এবং প্রশিক্ষণ প্রোগ্রাম সরবরাহ করছে।
Read More
সামান্য স্বস্তি মিলল আজকের করোনা সংক্রমণের গ্রাফে

সামান্য স্বস্তি মিলল আজকের করোনা সংক্রমণের গ্রাফে

স্বস্তির খবর। গতকালের তুলনায় কিছুটা হলেও কমল আজকের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্য়া ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। রবিবার এই সংখ্যা ছিল সাড়ে পাঁচশোর কাছাকাছি। সেই তুলনায় সোমবার তা অনেকটাই নামল। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। দেশে…
Read More
মিটতে চলেছে ভ্যাকসিনের ঘাটতি

মিটতে চলেছে ভ্যাকসিনের ঘাটতি

বিগত কিছুদিন যাবৎ কিছুটা হলেও সামাল দেওয়া গেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তবে পুরোপুরি ভাবে তাকে রোধ করা যায়নি। কোরোনার চোখ রাঙানি চলছে এখনও। এরই মাঝে ভয় ধরাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে সবরকম ভাবে তৈরি থাকতে চাইছে রাজ্য সরকার। কিন্তু অন্যদিকে কোভিড রুখতে টিকাকরণের উপর জোড় দেওয়া হলেও, দেখা দিয়েছে ভ্যাকসিনের আকাল৷ তবে এবার পরিস্থিতি সামাল দিতে আগামীকাল ৩ তারিখ থেকে কলকাতার বিভিন্ন সেন্টারে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানান ফিরহাদ হাকিম। এবার থেকে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কোভ্যাক্সিন দেওয়া হবে জানিয়েছেন তিনি। তিনি জানান, যাঁরা যেখান থেকে প্রথম ডোজ নিয়েছেন, সেখান থেকেই তাঁধের দ্বিতীয়…
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে রেশন কার্ডের প্রকল্প

আগামীকাল থেকে শুরু হতে চলেছে রেশন কার্ডের প্রকল্প

অবশেষে পূর্ব পরিকল্পিত অনুযায়ী শুরু হতে চলছে কাজ। আর অনাহারে দিন কাটাতে হবে না পরিয়ায়ী শ্রমিকদের। পূর্বেই ঘোষিত হয়েছিল এই প্রকল্পের কথা এবার সেই মতো আগামীকাল ৩ অগাস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। এই প্রকল্প শুরু হলে এবার থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যের পরিয়ায়ী শ্রমিকদেরও আর খাদ্যাভাবে পড়তে হবে না। এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই কার্ডের সাহায্যে দেশের যে কোনও প্রান্ত থেকে যে কোনও রাজ্যের বাসিন্দা রেশন তুলতে পারবেন। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। গত ২৯ জুনই সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য এবং…
Read More
বন্যা পরিস্থিতি আটকাতে তৎপর রাজ্য সরকার

বন্যা পরিস্থিতি আটকাতে তৎপর রাজ্য সরকার

বিগত তিনদিন ধরে রাজ্য জুড়ে তান্ডব চালিয়েছে বৃষ্টি। অতিভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চল। নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করার জন্য ন'টি জেলার জেলাশাসকদের সঙ্গে আপৎকালীন বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পং, এই ন'টি জেলার জেলাশাসক এই বৈঠকে উপস্থিত ছিলেন। টানা বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলা সহ শহর কলকাতা জলমগ্ন। কোথাও কোথাও বাস ডুবে গিয়েছে, আবার কোথাও কোমর জল। অনেকের বাড়ি ভেঙ্গে ভেসে গিয়েছে জলে। জলযন্ত্রণায় ভুগছে শহর কলকাতা৷ সবমিলিয়ে দুর্দশার চিত্র রাজ্যে। পরিস্থিতি সামাল দিতেই বৈঠক করলেন রাজ্যের…
Read More
‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, অনলাইনেই বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা

‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, অনলাইনেই বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা

শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২ আগস্ট থেকে চালু হবে এই উৎসশ্রী পোর্টাল। পোর্টাল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন থেকে বদলির আদেশনামা সবটাই হবে অনলাইনে। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে বদলির কাজ হবে। আবেদনকারীরা তাঁদের আবেদন সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই পোর্টালের মাধ্যমে। অর্থাৎ, তাঁরা যে আবেদন করেছেন তা পর্যায়ে রয়েছে তা জানা যাবে এই পোর্টালের মাধ্যমে। কোথাও কোনও ফাইল আটকে রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হবে এই পোর্টালের মাধ্যমে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ২০ জনের একটি টিম তৈরি করা…
Read More
সোনার দৌড় শেষ, সেমিফাইনালে হার পিভি সিন্ধুর

সোনার দৌড় শেষ, সেমিফাইনালে হার পিভি সিন্ধুর

প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৌঁছে গিয়েছিলেন ব্যাডমিন্টনের ফাইনালে। কিন্তু টোকিওয় শেষ চারের এই গণ্ডিটা পার করতে দিলেন না চিনা তাইপেইয়ের তাই জু ইং। আর সেই সঙ্গেই শেষ হল সোনা জয়ের স্বপ্ন। জাপানের রাজধানীতে লেখা হল না সোনার ইতিহাস। সিন্ধুর কাছে তাই জু বরাবরই শক্ত গাঁট। মোট ১৮ বারের সাক্ষাতে ১৩বারই জিতেছেন তাইপেইয়ের তারকা। তাঁর খেলার টেকনিক, আত্মবিশ্বাস, দম- সবই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তা সত্ত্বেও অবশ্য বিশ্বের এক নম্বরের সঙ্গে শুরুটা দুর্দান্তই করেছিলেন। সিন্ধু গর্জন দিয়েই প্রথমে এগিয়ে গিয়েছিলেন। তাই জু’কে একবার ধরাশায়ীও করেন। তবে খেলায় ফিরতে খুব বেশি সময় নেননি তিনি। দুর্দান্ত স্কিলের ফাঁদে ফেলেই সিন্ধুকে ধন্দে…
Read More
বিজেপি ছাড়লেন সাংসদ বাবুল সুপ্রিয়

বিজেপি ছাড়লেন সাংসদ বাবুল সুপ্রিয়

বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, অন্য কোনও দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” ২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। এবার তো মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি। তার পর থেকেই তাঁকে ঘিরে বাংলার…
Read More