Editor

8890 Posts
ত্রিপুরায় নতুন পাওয়ার সাব-স্টেশন

ত্রিপুরায় নতুন পাওয়ার সাব-স্টেশন

উত্তর ত্রিপুরার ধর্মনগর ও কুমারঘাট জেলায় আজাদীকামহোৎসব-এর অঙ্গ হিসেবে পাওয়ার সাব-স্টেশন উদ্বোধন করলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরার জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে ও ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোজেক্টগুলি রূপায়নের ফলে রাজস্ব বৃদ্ধি পাবে। সেইসঙ্গে, লোডশেডিং ও এটি-অ্যান্ড-সি লোকসানের বহর হ্রাস পাবে, ফলে ত্রিপুরার নাগরিকদের উপকার হবে। প্রসঙ্গত, পাওয়ার মিনিস্ট্রির মাধ্যমে ভারত সরকার মোট প্রোজেক্ট কস্টের ৮৫ শতাংশ বহন করছে। ধর্মনগর সাব-স্টেশনের মোট প্রোজেক্ট কস্ট হল ৭.১৮ কোটি টাকা এবং বেনেফিসিয়ারির সংখ্যা ১১২৮৭। অন্যদিকে, কুমারঘাট সাব-স্টেশনের মোট…
Read More
সোনি ব্রাভিয়া: বাড়িতেই সিনেমা দেখার অভিজ্ঞতা

সোনি ব্রাভিয়া: বাড়িতেই সিনেমা দেখার অভিজ্ঞতা

দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশন নিয়ে এসেছে সোনি ইন্ডিয়া। সোনির নতুন ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি-তে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর এবং ৮৫এক্স৮৫জে টেলিভিশনে রয়েছে এক্স১ ৪কে এইচডি পিকচার প্রসেসর। দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশনই বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল ও মেজর ইলেক্ট্রনিক স্টোর্সের মাধ্যমে। এক্সআর-৭৭এ৮০জে টিভির দাম ৫৪৯,৯৯০ টাকা ও কেডি-৮৫এক্স৮৫জে টিভির দাম ৪৯৯,৯৯০ টাকা। দুটি টেলিভিশনেই আছে বেস্ট-ইন-ক্লাস পিকচার কোয়ালিটি, রঙের ভাইব্র্যান্ট শেডস ও গুগল টিভি-সহ আনলিমিটেড এন্টারটেনমেন্ট অপশনস। ১৯৫সেমির (৭৭) লার্জ-স্ক্রিন সাইজের ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি টেলিভিশনে থাকা কগনিটিভ প্রসেসর এক্সআর-এর কারণে এই টিভিতে সাধারন এআই অপেক্ষা ভাল অভিজ্ঞতা পাবেন দর্শকরা। সোনি এক্স৮৫জে সিরিজের ২১৫সেমির (৮৫) ৮৫এক্স৮৫জে…
Read More
ব্যাংক খোলার সময়সীমা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে

ব্যাংক খোলার সময়সীমা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে

রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী। জেনারেল কাস্টের মহিলারা মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন৷ এই প্রকল্পের সুবিধার্থে ফের পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। এই প্রল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ছে অ্যাকাউন্ট খোলার চাপ৷ রাজ্যের সর্বত্র যাতে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীদের সমস্যায় না পড়তে হয়, তার জন্য এবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বিবেচনা করেই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং সেক্টরের সময় ৩টে পর্যন্ত থাকায় একটু সমস্যা হচ্ছে৷ কারণ অমেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট খুলছেন৷ তিনি আরও বলেন, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর…
Read More
দিদির সরকারের প্রশংসায় মুখর মোদী সরকার

দিদির সরকারের প্রশংসায় মুখর মোদী সরকার

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা। এর ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে রাজ্য সহ দেশকে। এই পরিস্থিতিতে সঠিকভাবে অর্থ খরচ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রশংসা করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। প্রশংসাপত্র এল নরেন্দ্র মোদীর সরকারের থেকে। কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেলের ডেপুটি জেনারেল রাহুল কুমার অর্থ দপ্তরের প্রধান সচিব ড: মনোজ পন্থকে এই চিঠি দিয়ে গত অর্থবছরে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং খরচের হিসাব একশো শতাংশ মিলে গিয়েছে বলে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ বিজেপি নেতারা যে অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সেকথা আর ধোপে টিকল না।…
Read More
ভয় ধরাচ্ছে জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা

ভয় ধরাচ্ছে জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা

আসন্ন কোরোনার তৃতীয় ঢেউ এই মত চিকিত্সক থেকে সমস্ত বিশেষজ্ঞদের। এরইমাঝে সামনে এলো নতুন বিপদ। এক অজানা জ্বরে এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৪০ জনের! তার মধ্যে রয়েছে ৩২টি শিশু। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মনে করা হচ্ছে, ডেঙ্গুতেই আক্রান্ত সবাই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শহরের ৮-৯টি কলোনিতে ডেঙ্গুর মতো রোগের প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য দফতর বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় পদক্ষেপ করছে। মেডিক্যাল কলেজে এই সংক্রান্ত আলাদা ওয়ার্ড তৈরি করে চিকিৎসা চলছে। জানা গেছে, ২১০ শিশু ফিরোজাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে। বাচ্চাদের মধ্যে রোগের উপসর্গ হিসাবে প্রথমে জ্বর, ডায়রিয়া…
Read More
তালিবানরা বারংবার ধাক্কা খাচ্ছে পঞ্জশির দখলে

তালিবানরা বারংবার ধাক্কা খাচ্ছে পঞ্জশির দখলে

আফগানিস্তান দখলের পর এবার নজরে পঞ্জশির। পঞ্জশির দখল করতে উদ্যোগী হয়েছে তালিবান গোষ্ঠী। কিন্তু এই তৎপরতার বিরুদ্ধে বার বার মুখ থুবড়ে পড়তে হচ্ছে তালিবান গোষ্ঠীকে। গতকাল রাতে হামলা করতে আসা ৩৫০ তালিবানকে নিকেশ করেছে নর্দান অ্যালায়েন্স। শুধু তাই নয়, তালিবানদের সঙ্গে লড়াইয়ে জয় হাসিল করার পর নর্দান অ্যালায়েন্স বহু মার্কিন বাহন আর হাতিয়ার বাজেয়াপ্ত করেছে। ৪০-র বেশি তালিবানিকে তাঁরা বন্দি বানানোর দাবি করেছে। এমনই দাবি করল মাসুদ বাহিনী। তালিবান পঞ্জশির উপত্যকায় ঢোকার চেষ্টা করতেই মাসুদের সেনা হামলা চালায়। দুই পক্ষের গোলাগুলিতে তালিবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আফগানিস্তানের অধিকাংশ প্রদেশ দখল করে নেওয়ার পর ব্যাপক উচ্ছ্বসিত হয়েছিল তালিবান, তবে তাদের উৎসাহ আরো…
Read More
আবার বাড়লো গ্যাসের দাম

আবার বাড়লো গ্যাসের দাম

প্রতিদিন মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়ছে চিন্তার। একে করোনা আবহ তার মাঝে প্রতিনিয়ত বাড়ছে পেট্রল ও রান্নার গ্যাসের দাম। আজ নতুন করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৫ দিনের মধ্যেই আরও ২৫ টাকা বাড়ল দাম। কলকাতায় ১৪.২ কেজি ভরতুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। তবে মাসের প্রথমদিন খানিক স্বস্তি দিয়ে সামান্য কমল জ্বালানি তেলের মূল্য। পেট্রলের পাশাপাশি নিম্নমুখী ডিজেলও। ইতিমধ্যেই দেশের প্রায় ১৯টি রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। ফলে, মূল্যবৃদ্ধির কোপে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ১৫ পয়সা করে কমানো হয়েছে ডিজেলের দামও। রাজধানী দিল্লিতে বুধবার এক লিটার পেট্রলের জন্য খরচ…
Read More
তালিবান স্বাধীনতার পর বড়ো হামলার ছক কাশ্মীরে

তালিবান স্বাধীনতার পর বড়ো হামলার ছক কাশ্মীরে

সদ্য মাত্র গোটা আফগানিস্তান দেশ নিজেদের অধীনস্ত করেছে তালিবানরা৷ শীঘ্রই কাবুলিওয়ালার দেশে প্রতিষ্ঠিত হবে জিহাদি সরকার৷ ইতিমধ্যে আফগানিস্তানের মাটি ছেড়েছে মার্কিন সেনাও৷ অন্যদিকে আফগানিস্তানে তালিবান ক্ষমতা কায়েম হতেই পাক অধিকৃত কাশ্মীরে শুরু পরিকল্পনা। তালিবানের শক্তিবৃদ্ধিতে নতুন করে কাশ্মীর দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি৷ তালিবানকে অভিনন্দন জানিয়েছে জেহাদি সংগঠন আল কায়দা। শুধু তাই নয়, এবার ‘ইসলামের শত্রু’দের হাত থেকে কাশ্মীরকে মুক্ত করার জন্য তালিবানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেহাদি সংগঠনটি। এমনকী কাশ্মীরে বড়সড় হামলার ছকও কষতে শুরু করেছে তারা৷ কাশ্মীরে লস্কর, জইশ, হিজাবুল জঙ্গিদের গতিবিধি বেড়েছে বলে সূত্রের খবর। লস্কর ও জইশের সঙ্গে হাত মিলিয়েছে হাক্কানি গোষ্ঠী। আফগানিস্তানে নতুন জঙ্গি…
Read More
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। সব নাকি একেবারে রেডি! দুই পরিবারেও নাকি কথা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বিদেশে নয়, বরং উদয়পুরের কোনও এক প্যালেসে বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা ও ভিকি। যেখানে ক্যাটরিনা, সেখানেই নাকি ভিকি। ঘরোয়া অনুষ্ঠান থেকে বলিউড তারকাদের চোখ ধাঁধানো পার্টি সব জায়গাতেই আজকাল তাঁদের একসঙ্গে দেখা যায়। এই বছরই ভিকি ও ক্যাটরিনার বোন ইজাবেলের আলিবাগ ভ্রমণের ছবি নজর কাড়ে নেটিজেনদের। সেই ছবিতে ভিকির সানগ্লাসে ক্যাটরিনার প্রতিচ্ছবি চোখে পড়ে সকলের। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনই মিডিয়ার সামনে মুখ খোলেননি এই জুটি। ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্যাট তাঁর ও ভিকির সম্পর্ক নিয়ে ভীষণ রকম সচেতনী।…
Read More
টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন তাঁর সতীর্থ রোহিত শর্মা

টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন তাঁর সতীর্থ রোহিত শর্মা

ICC Test Ranking-এ আরও পিছিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন তাঁর সতীর্থ রোহিত শর্মাও। বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোরে’র বাকি তিন সদস্য যেখানে টেস্ট ক্রমতালিকার প্রথম তিনটি স্থান ধরে রেখেছেন, সেখানে বিরাট নেমে এসেছেন ষষ্ট স্থানে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ভাল ফর্মে নেই বিরাট কোহলি। বিগত কয়েকটি সিরিজেই বিরাটের ব্যাটে রান আসছে না। অন্যদিকে, রোহিত শর্মা নিয়মিত রানের মধ্যে আছেন। যার জেরে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে। কেরিয়ারে এই প্রথমবার রোহিত প্রথম পাঁচে জায়গা করে নিলেন। আগে বিরাট ছিলেন পঞ্চম স্থানে। তাঁকে সরিয়েই সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন রোহিত। তাঁর…
Read More