Editor

8890 Posts
‘ভি অ্যাপ’-এ ‘ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ’

‘ভি অ্যাপ’-এ ‘ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ’

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ‘ভি’ তাদের ‘ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ’টিকে এবার ‘ভি অ্যাপ’-এর অন্তর্ভুক্ত করল। এর ফলে গ্রাহকরা তাদের পছন্দসই কনটেন্ট অবাধে দেখতে সমর্থ হবেন। ভি অ্যাপ এখন দ্বৈত ভূমিকায় নেমে একটি ওটিটি অ্যাপ হিসেবে বিবিধ কনটেন্ট দেখার সুযোগ করে দেবে। সেইসঙ্গে নানারকম প্রোডাক্ট ও সার্ভিসের সুবিধাও বজায় থাকবে। ভি অ্যাপ থেকে ভি গ্রাহকরা যেসব কনটেন্ট উপভোগের সুবিধা পাবেন সেগুলির মধ্যে রয়েছে – (১) ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, (২) বিভিন্ন চ্যানেলে লাইভ নিউজ ও (৩) বিভিন্ন ওটিটি অ্যাপের প্রিমিয়াম কনটেন্ট। সংযুক্ত সুবিধাসম্পন্ন এই অভিজ্ঞতা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু রয়েছে। পরবর্তীতে আইওএস ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।
Read More
ফেন্ডা অডিয়োর এইচটি-৩৩০ সাউন্ডবার

ফেন্ডা অডিয়োর এইচটি-৩৩০ সাউন্ডবার

এক পাওয়ারফুল ও মাল্টিফাংশনাল সাউন্ডবার লঞ্চ্‌ করল ভারতের অগ্রণী অডিয়ো সলিউশনস ব্র্যান্ড ফেন্ডা অডিয়ো (এফ-অ্যান্ড-ডি) –এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবার (সাবউফার-সহ)। বাড়ি বা অন্যত্র উচ্চমানের মিউজিকের জন্য উপযুক্ত এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবার। মাল্টিপল কানেক্টিভিটি অপশনের এই সাউন্ডবারকে ব্লুটুথ ৫.০-এর মাধ্যমে যেকোনও টিভি, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়। এই সাউন্ডবারে রয়েছে ৮০ওয়াট পাওয়ার আউটপুট ও সাবউফারের ৬.৫ বাস ড্রাইভার। ডিসপ্লে প্যানেলে রয়েছে ‘গুড ভিউয়িং অ্যাঙ্গেল’-সহ ব্রাইট এলইডি ডিসপ্লে। এটি কেনা যাবে কোম্পানির ওয়েবসাইট ও অগ্রণী ই-কমার্স প্লাটফর্মগুলি থেকে। ১২-মাসের ওয়ারেন্টি-সহ এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবারের দাম ৭৯৯৯ টাকা।
Read More
আফগানের নতুন সরকারের ঘোষণার অপেক্ষায় গোটা বিশ্ব

আফগানের নতুন সরকারের ঘোষণার অপেক্ষায় গোটা বিশ্ব

তালিবানদের দখলে এসছে গোটা দেশ আফগানিস্তান। এবার অপেক্ষা দেশে সরকার গঠনের। গোটা বিশ্ব তাকিয়ে আছে, কি কি হতে চলেছে সরকার গঠনে। জুম্মাবারে প্রার্থনা সেরে দেশে সরকার গঠন করতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের নতুন সরকার। ১৫ অগাস্ট কাবুল দখলের পর তালিবান আফগানিস্তানকে নিজের দখলে রেখেছে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বিজয় ধ্বজা উড়িয়েছে। আফগানিস্তানের তখতে পুরোপুরিভাবে বসেছে তালিবান। তাদের দাবি, গত কয়েক দশকের লড়াইয়ের পর সে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা হবে। গত দু’সপ্তাহ ধরে আফগানিস্তানে তালিবানের রাজত্ব চলছে। তাঁরা। আর বিলম্ব নয়। শুক্রবারই গঠিত হবে মার্কিন সেনা হঠতেই নতুন সরকারের ঘোষণা ছিল কেবল…
Read More
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পূর্বেই কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পূর্বেই কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার

খবরের শীর্ষস্থানে এখন আফগানিস্তান৷ নিত্য নতুন খবর প্রকাশ্যে আসছে তালিবান গোষ্ঠী অধীনস্ত দেশের৷ পাক জঙ্গিদের মদতে তালিবান যে আফগানিস্তানে ফের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তার আগাম খবর ছিল৷ এই ঘটনা নিয়ে কথাও হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানির। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন আফগান প্রেসিডেন্ট আফরফ গনি৷ ফাঁস হয়েছে সেই ফোনালাপ৷ ২৩ জুলাইয়ে ১৪ মিনিট ধরে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। ফাঁস হওয়া ওই বার্তালাপে গনিকে বলতে শোনা যায়, ‘‘তালিবানদের সমর্থন করতে হাজার হাজার জঙ্গি পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকছে৷’’ বাইডেন জানতে চান, ‘‘সংখ্যায় কত?’’ জবাবে গনি বলেন,…
Read More
রাজ্যের উন্নয়ন নিয়ে বড় ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের উন্নয়ন নিয়ে বড় ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রীর

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের এবং রাজ্যবাসীর উন্নয়নের দিকেই সব চেয়ে বেশি নজর তাই। এর মধ্যে সব চেয়ে বেশি নজর উন্নয়নে শিল্পে। রাজ্যের শিল্প উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে একাধিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধারে একাধিক শিল্পতালুকে বিনিয়োগ তো অন্যদিকে শিল্পবান্ধব নয়া নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পানাগড়ে একটি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী দেউচাপচামি এলাকায় একটি নতুন বিদ্যুৎ উৎপাদন কারখানার কথা ঘোষণা করেন তিনি। এর পরই মুখ্যমন্ত্রীর ঘোষণা, “বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে। এ রাজ্য শিল্পে একনম্বর হবেই। এবার শিল্পই টার্গেট আমাদের।” পাশাপাশি জানিয়ে দিলেন, ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা। সেই…
Read More
ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তির পর আবার বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমন। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ রোধ করার জন্য এখনো জারি রয়েছে বিধিনিষেধ। এরইমাঝে ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১২২ জন কলকাতার। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮। একদিনে করোনার বলি ১৩ জন। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪৭২ জনের। এই নিয়ে টানা চার দিন রাজ্যে দৈনিক মৃত্যু দুই অঙ্কে। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৯,৯৭৮।…
Read More
বেদিক্সের প্রসারণ পরিকল্পনা

বেদিক্সের প্রসারণ পরিকল্পনা

ভারতের আঞ্চলিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে চলেছে বিশ্বের প্রথম কাস্টমাইজড মডার্ন আয়ুর্বেদিক লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড ‘বেদিক্স’। সেইসঙ্গে, বেদিক্স ‘টুইন-মার্কেটিং স্ট্রাটেজি’ নিয়ে একইসঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের দিকে নজর নিবদ্ধ রেখেছে। হায়দ্রাবাদ-ভিত্তিক কাস্টমাইজড আয়ুর্বেদ বিউটি স্টার্ট-আপ বেদিক্স এআই ও আয়ুর্বেদের শক্তি নিয়ে চলেছে, যাতে স্কিন ও হেয়ারের সমস্যায় সর্বাধিক সুবিধা প্রদান করা যায়। এই টেক বিউটি ব্র্যান্ড হল হায়দ্রাবাদের বৃহত্তম কনজিউমার টেক স্টার্ট-আপগুলির অন্যতম এবং লঞ্চের ৩ বছরের মধ্যে ক্যাটাগরি লিডারে পরিণত হতে পেরেছে। ভারতের বিউটি মার্কেটে নিজস্ব স্থান করে নিয়েছে বেদিক্স। তারা স্কিনকেয়ার রেঞ্জ লঞ্চ করেছিল ২০২০ সালে। লঞ্চের পর থেকে ১ মিলিয়নেরও বেশি অর্ডার…
Read More
অল-নিউ ২০২৩ নিসান জেড

অল-নিউ ২০২৩ নিসান জেড

নতুন যুগের উপযোগী স্পোর্টস কার সম্পূর্ণ নতুন ‘২০২৩ নিসান জেড’। পাওয়ার আউটপুটের ক্ষেত্রে নতুন ২০২৩ জেড-এর ৩.০লিটার ভি৬ টুইন টার্বো ইঞ্জিন উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড ৬-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে হিউম্যান-মেশিন সম্পর্ক গুরুত্ত্ব পেয়েছে নতুন জেড-এ। আরও উন্নত ৯-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও স্পোর্টসের অটোমেটিক ট্রান্সমিশন মডেলগুলিতে টু-ড্রাইভ মোড উপলব্ধ। সকল জেড পারফর্ম্যান্স গ্রেড মডেলে (অটোমেটিক ও ম্যানুয়াল) মেকানিকাল ক্লাচ-টিপ লিমিটেড-স্লিপ ডিফারেন্সিয়াল ব্যবহৃত হয়েছে। তিনটি মোনোটোন এক্সটেরিয়র কলারে পাওয়া যাবে নতুন ২০২৩ জেড – ব্ল্যাক ডায়মন্ড মেটালিক, গান মেটালিক ও রোজউড মেটালিক। টু-টোন এক্সটেরিয়র-সহ সুপার ব্ল্যাকের সঙ্গে ছয়টি কলারের সম্মিলিত ছাদ পাওয়া যাবে – ব্রিলিয়ান্ট সিলভার, বৌল্ডার গ্রে, সিরিয়ান ব্লু, ইকাজুচি ইয়েলো,…
Read More
গো হত্যায় নতুন নিয়মের মত প্রকাশ

গো হত্যায় নতুন নিয়মের মত প্রকাশ

গো হত্যা রুখতে নয়া উদ্যোগ৷ বাঘ নয় বরং গরুকেই দেশের জাতীয় পশু হিসেবে মান্যতা দেওয়া হক। ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ গরু৷ সেইসঙ্গে গো-রক্ষা হোক হিন্দুদের মৌলিক অধিকার৷ এইরকমই সুপারিশ করেছে এলাহাবাদ হাইকোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ গো হত্যা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনই মত প্রকাশ করা হয়েছে বলে জানা দিয়েছে। হাইকোর্টের বিচারপতি বলেন, " মৌলিক অধিকার শুধুমাত্র গো-মাংস ভক্ষকদের নয়। যাঁরা গো-মাতার পূজা করে তাঁদেরও বিশেষ অধিকার থাকা উচিত।" তাঁর কথায়, ‘বেদ এবং মহাভারতের মতো পুরাণে গরুকে সামজের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটাই ভারতের সংস্কৃতি৷ এর জন্যেই ভারত…
Read More
লকডাউনে দ্বিগুণ হয়েছে মাইয়োপিয়া

লকডাউনে দ্বিগুণ হয়েছে মাইয়োপিয়া

২০২০ থেকে স্ক্রিন-টাইম বাড়ায় স্কুলের বাচ্চাদের মধ্যে মাইয়োপিয়া ও ‘স্কুইন্ট আই’ সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বলে জানিয়েছে ডাঃ আগরওয়ালস আই হসপিটাল। ডাঃ আগরওয়ালস আই হসপিটালের (ওয়েস্ট বেঙ্গল) কনসাল্টেন্ট অপথালমোলজিস্ট ডাঃ সমর সেনগুপ্ত জানান, অতিমারির বছরে ৫ থেকে ১৫ বছরের ছোটোদের মধ্যে বার্ষিক মাইয়োপিয়া বৃদ্ধির হার ১০০ শতাংশ এবং ‘স্কুইন্ট আই’ সমস্যা পাঁচ গুণ বেড়েছে। ২০২০ সালে লকডাউন জারি হওয়ার পর থেকে ছোটোদের মধ্যে মাইয়োপিয়ার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। ‘চিলড্রেন্স আই হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ সেনগুপ্ত জানান, সাম্প্রতিক অতিমারিকালে শিশুদের মধ্যে অস্বাভাবিক সংখ্যায় ‘অ্যাকিউট অনসেট কমিট্যান্ট এসোট্রোপিয়া’ বেড়েছে। মাইয়োপিয়া…
Read More