Editor

8890 Posts
সিবিআই – এর তলব পড়লো রাজ্যের শিল্পমন্ত্রীর ঘরে

সিবিআই – এর তলব পড়লো রাজ্যের শিল্পমন্ত্রীর ঘরে

একের পর এক মন্ত্রীর ওপর চাপ বাড়ছে রাজ্যের শাসক শিবিরের৷ আবারো এক মন্ত্রীর বিরুদ্ধে নোটিশ পাঠাল সিবিআই৷ আইকোর মামলায় ফের তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই ­– এর৷ আগামী সপ্তাহে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ আইকোর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ হয়েছে। এর আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখন বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেখা যায়, তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রীদের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নয়াদিল্লিতে ডেকে পাঠায়। বিধানসভায় সমন পাঠানো হয়েছে সুব্রত–ফিরহাদ–মদনের নামে। সিবিআই সূত্রে খবর,…
Read More
কমে যাচ্ছে সিলেবাস শিক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা

কমে যাচ্ছে সিলেবাস শিক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা

বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এর ফলে এই দীর্ঘ সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমস্ত পড়াশোনা হয়ে গেছে অনলাইনেই। এর ফলে চাপ বাড়ছে শিক্ষার্থীদের ওপর। এবার তাদের কিছুটা চাপ মুক্ত করতে নয়া সিদ্ধান্ত সিলেবাস কমিটির। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস, জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস। কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।   করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। ইতিমধ্যে রাজ্য সরকারের…
Read More
ম্যালেরিয়ার নতুন উপসর্গে বাড়ছে চিন্তা

ম্যালেরিয়ার নতুন উপসর্গে বাড়ছে চিন্তা

আসন্ন করোনার তৃতীয় ঢেউ। এই করোনা আবহের মাঝেই নতুন রোগের উপদ্রপ। উদ্বেগ বাড়ছে শিশুদের নিয়ে। জ্বরহীন ম্যালেরিয়ার উদ্বেগে আক্রান্ত হচ্ছে কলকাতার একাধিক শিশু। কলকাতায় গত দু’সপ্তাহে চার শিশু সহ ১০ জন এই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। জ্বরহীন হওয়ার ফলে রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। ফলে এই নতুন উদ্বেগের কারণে চিন্তা বেড়েছে চিকিৎসক মহলে। করোনা ভাইরাস প্রতিনিয়ত চরিত্র বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের। এর মাঝে এই নতুন উপদ্রপ। চরিত্র বদল করছে ম্যালেরিয়ার প্যারাসাইটও। ম্যালেরিয়া হচ্ছে। কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসছে না। বরং দেখা যাচ্ছে জ্বরহীন ম্যালেরিয়া। ফলে রোগ ধরতেও সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্‍সকদের। চিকিত্‍সকরা জানাচ্ছেন, শিশুদের…
Read More
ইডির জেরার পরই অভিষেক একহাত নিলেন গেরুয়া শিবিরকে

ইডির জেরার পরই অভিষেক একহাত নিলেন গেরুয়া শিবিরকে

রাজ্যে কয়লা পাচারকাণ্ডে তৎপর হয়ে উঠেছে ইডি। এই তৎপরতায় তলব পড়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জিজ্ঞেসাবাদের তলবে দিল্লিতে ইডির দফতরে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যখন তিনি দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। এর পর তিনি একদিকে যখন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি হারাবেন বলে হুঙ্কার দেন, অন্যদিকে, বাংলা বিধানসভা নির্বাচন ইস্যু টেনে খোঁচা দেন পদ্ম শিবিরকে। ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসই হারাবে বিজেপিকে! চমকপ্রদ তথ্য দিয়ে বলেন, এখনও ২৫ জন বিধায়ক লাইনে দাঁড়িয়ে রয়েছে। এদিন অভিষেক বলেন, তিনি প্রথমদিন থেকেই বলে আসছেন যে তার বিরুদ্ধে যদি বিজেপির কাছে কোন প্রমাণ থাকে তাহলে সেটা সবার সামনে আনুক তাহলেই…
Read More
অনুমোদন পেলো আরো এক ভ্যাকসিন

অনুমোদন পেলো আরো এক ভ্যাকসিন

আরো এক ভ্যাকসিন আসতে চলেছে শিশুদের জন্য। অনুমোদন দেওয়া হলো বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা কর্বেভ্যাক্সকে। হায়দরাবদের সংস্থার তৈরি করোনা টিকা এবার দেশে ২/৩ পর্যায়ের ট্রায়াল শুরু করতে পারবে। ৫ থেকে ১৮ বছরের শিশুদের উপর এই ট্রায়াল হবে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল যে অক্টোবরের মধ্যেই বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা বাজারে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বায়োলজিক্যাল-ই-র এই টিকা নাকি করোনার বিরুদ্ধে প্রায় ৯০ শতাংশ কাজ করতে সক্ষম। বায়োলজিক্যাল-ই-র তৈরি এই টিকা আদতে এক ধরনের আরডিবি প্রোটিন সাব-ইউনিট টিকা। ইতিমধ্যেই কোভিড টিকার জন্য গঠিত জাতীয় বিশেষজ্ঞ দল এই টিকা…
Read More
বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছাস দিঘায়

বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছাস দিঘায়

রাজ্য জুড়ে চলছে অতিভারী বৃষ্টির উপদ্রপ। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্দুত সহ বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ পাশাপাশি বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও৷ বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি৷ এই নিম্নচাপ ক্রমশ ওডিশার দিকে সরে যাওয়ায় উপকূলবর্তী তিন জেলায় এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি৷ ইতিমধ্যেই দিঘার উপকূল জুড়ে দেখা দিয়েছে জলচ্ছ্বাস৷ গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে৷ এদিকে কাঁথির শৌলায় বাঁধ না থাকায় জল ঢুকে পড়েছে গ্রামের ভিতরে৷ ভেসে যায় দিঘা বাজার এলাকা। ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট বলে জানা গিয়েছে। কৌশিকী অমাবস্যার ভরা কোটালের জেরেই এই জলোচ্ছ্বাস৷  মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হতে শুরু করে দীঘার…
Read More
ওএনজিসি’র সংবর্ধনা অলিম্পিয়ান বক্সার লভলীনাকে

ওএনজিসি’র সংবর্ধনা অলিম্পিয়ান বক্সার লভলীনাকে

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) টোকিও অলিম্পিকে দারুণ সাফল্যের জন্য ভারতের বক্সিং স্টার লভলীনা বরগোহাঁইকে সংবর্ধনা জানালো। এই জয়ের স্বীকৃতি হিসেবে ও অলিম্পিকের ব্রোঞ্জ মেডালিস্ট লভলীনার ইচ্ছাপূরণের জন্য ওএনজিসি একটি ‘পার্সোনাল জিমন্যাসিয়াম’ তৈরি করে দেবে তার জন্য। লভলীনার নাম ইতিহাসে স্থান পাবে ভারতের সর্বকালের অন্যতম অলিম্পিয়ান ও বক্সার হিসেবে। তিনি ভারতের তৃতীয় বক্সার যিনি অলিম্পিকসে মেডেল জিতেছেন। লভলীনার সাফল্যে গর্বপ্রকাশ করে ওএনজিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (আসাম অ্যান্ড আসাম আরাকান বেসিন, জোরহাট) সুষমা রাওয়াত বলেন, লভলীনার জয় সকলকে লক্ষ্য অর্জনের প্রেরণা জোগাবে। জয়ের স্বীকৃতির স্মারক হিসেবে তার ইচ্ছানুসারে তাকে একটি ব্যক্তিগত জিমন্যাসিয়াম তৈরি করে দেবে ওএনজিসি। এরফলে বাড়িতে থেকেই ভালভাবে…
Read More
অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ‘কনজাম্পশন ইটিএফ’

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ‘কনজাম্পশন ইটিএফ’

‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ - ভারতের দ্রুত-বৃদ্ধিশীল ফান্ড হাউসগুলির অন্যতম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের তরফে হাজির করা হল তাদের এই নতুন ফান্ড। এনএফও লঞ্চ্‌ প্রসঙ্গে অ্যাক্সিস এএমসি-র এমডি ও সিইও চন্দ্রেশ নিগম বলেন, তাদের বিশ্বাস ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ বিনিয়োগকারীদের কাছে গ্রহণীয় হবে এক ‘স্টেডি’ ও ‘কন্টিনিউড লং-টার্ম গ্রোথ’ অর্জনের উত্তম উপায় হিসেবে। ৩০ অগাস্ট (সোমবার) থেকে শুরু এই নিউ ফান্ড অফার (এনএফও) একদিকে ‘লং-টার্ম ওয়েলথ ক্রিয়েশন সলিউশন’ প্রদান করবে এবং অন্যদিকে, ফেরতলাভের দিকে লক্ষ্য রেখে নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স স্টকে বিনিয়োগ করবে।
Read More
রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তা দেবাঞ্জন দেব। এবার এই দেবাঞ্জনকে জেলে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি- আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। আপাতত জেল হেফাজকতে রয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা৷ পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে জেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ ইতিমধ্যেই একাধিক তথ্য…
Read More
ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টের সার্টিফিকেট প্রোগ্রাম

ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টের সার্টিফিকেট প্রোগ্রাম

নবপ্রজন্মের শিল্পোদ্যোগীরা যেন তাদের ফ্যামিলি বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-কলকাতা লঞ্চ্‌ করল ‘পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট’ (পিজিসিএফবিএম) প্রোগ্রাম। আগামী নভেম্বর থেকে পিজিসিএফবিএম প্রোগ্রামটি শুরু হবে। এটি হল ছয়টি মডিউলের ১১ মাসের কোর্স। প্রতি মডিউল চলবে এক সপ্তাহ ধরে, যার মধ্যে ৬ সপ্তাহের বিরতি থাকবে। অংশগ্রহণকারীরা ওই সময়ে তাদের অর্জিত জ্ঞান নিজেদের বিজনেসে প্রয়োগ করতে পারবেন। আইএমআই-কলকাতা এই সার্টিফিকেট প্রোগ্রাম আনার মাধ্যমে ফ্যামিলি বিজনেসের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও পেশাদারিত্ত্বের সঙ্গে তার উন্নতি করতে বর্তমান প্রজন্মকে প্রশিক্ষণ দিতে উদ্যোগ নিয়েছে। প্রোগ্রামে অংশগ্রহণকারীদের পরিচালনা করবেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সিনিয়র…
Read More