Editor

8890 Posts
যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন রাম রহিম

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন রাম রহিম

এবার আরো এক দোষের জন্য দোষী সাব্যস্ত হলেন তিনি৷ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন গুরমিত রাম রহিম সিং৷ ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ইস্তক রোহতকের সুনারিয়া জেলে বন্দি গুরমিত রাম রহিম সিং৷ সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের দায়ে দু’বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হয় রাম রহিম৷ এবার ১৯ বছরের পুরনো হত্যা-মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল ডেরা সাচা সৌদা প্রধানকে৷ ডেরা সাচা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ কুমারকে খুনের দায়ে রাম রহিমের পাশাপাশি আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শুনিয়েছেন পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ বাকি সাজাপ্রাপ্তরা হল- অবতার সিং, কৃষাণ লাল, যশবীর সিং ও সবদিল সিং৷…
Read More
পুনরায় টানা দুদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাষ রাজ্যজুড়ে

পুনরায় টানা দুদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাষ রাজ্যজুড়ে

সদ্যই শেষ হয়েছে পূজার মরশুর। পূজা শেষ হতে না হতেই আবার দুর্যোগ ঘনিয়ে এলো রাজ্য জুড়ে বিশেষত কলকাতায়। আবারো শুরু হয়েছে অতিভারী বৃষ্টিপাত। আপাতত দু’দিন পিছু ছাড়ছে না এই দুর্যোগ। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে। একটি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা ওড়িশা উপকূলবর্তী এলাকায় এবং অন্যটি মধ্যপ্রদেশের উপর বিস্তৃত রয়েছে। এই দুই নিম্নচাপের জোড়া ফলায় বাংলাজুড়ে আরও দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ও পরশু অর্থাৎ বুধবার, লক্ষীপূজার এই দু’দিনই দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হবে। তবে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও আবহাওয়ার উন্নতি…
Read More
ট্রাম পরিষেবা বন্ধ করার আর্জি

ট্রাম পরিষেবা বন্ধ করার আর্জি

কলকাতার এক প্রাচীন ঐতিহ্যের মধ্যে পরে ট্রাম। ইতিহাসকে সাক্ষী রেখে আজও কলকাতার বুক চিড়ে ছুটে চলে ট্রাম৷ কিন্তু ধীরে ধীরে খাস কলকাতা থেকে লুপ্ত হয়ে যাচ্ছে এই ট্রাম৷ কিন্তু ধীর গতির ট্রামের জন্য যানজট নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় ট্রাফিক পুলিশকে৷ এই যানজট নিয়ন্ত্রণেই এবার শ্যামবাজার পাঁচ মাথা ও শিয়ালদহ ফ্লাইওভার সহ কলকাতার ২৪টি এলাকা থেকে পরিবেশ বান্ধব ট্রামকে চিরবিদায় জানাতে চাইছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রস্তাব, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ট্রাম লাইন তুলে দেওয়া হোক৷ বদলে সেখানে পার্কিং স্পেস তৈরি করে কলকাতা পুরসভাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এই সংযোগ স্থলকে কেন্দ্র করে উল্টোডাঙ্গা রোড ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়…
Read More
প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সে ডিপ্লোমা শুরু আইআইটি মাদ্রাজ-এ

প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সে ডিপ্লোমা শুরু আইআইটি মাদ্রাজ-এ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(এআইসিটি)-এ প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সের তরফ থেকে দুটি ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হয়েছে। যে কোন শাখার স্নাতকরাই এই ডিপ্লোমা কোর্সটি করতে পারবে। এই কের্সটি শেষ করতে প্রায় আট মাস লাগবে। কোর্স ফিতে ৭৫% ছাড় দেওয়া হচ্ছে। ৪ অক্টোবর এআইসিটি-র এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার পোর্টালটি উদ্বোধন করলেন এআইসিটি-র চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রাবুধে। ডিপ্লোমা এন্ট্রি কোয়ালিফায়ার পরীক্ষার জন্য আবেদনগুলি খুলে দেওয়া হয়েছে। আগ্রহীরা https://diploma.iitm.ac.in এর মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর এবং পরীক্ষার হবে ১২ ডিসেম্বর।কোর্সটিতে ভিডিওবক্তৃতা, বক্তৃতা-ভিত্তিক প্রশ্ন, গ্রেডেড অ্যাসাইনমেন্ট ছাড়াও রয়েছে কোর্স প্রশিক্ষকদের সাথে লাইভ সেশন, যেখানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।…
Read More
একটানা বৃষ্টির ফলে বেহাল পরিস্থিতি কেরলে

একটানা বৃষ্টির ফলে বেহাল পরিস্থিতি কেরলে

একটানা অতিভারী বৃষ্টির ফলে বেহাল অবস্থা ছিলো পশ্চিমবঙ্গের। এবার কার্যত একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেরল রাজ্যে। লাগাতার বৃষ্টির কারণে সেখানেও জলের তোড়ে অধিকাংশ জায়গায় গিয়েছে এবং সার্বিকভাবে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। আপাতত বৃষ্টি কমে গেলেও যা বিপর্যয় হওয়ার হয়ে গিয়েছে। কোথাও দেখা গিয়েছে যে আস্ত একটা বাড়ি জলের তোড়ে ভেসে যাচ্ছে! কোথাও আবার বাস ডুবে গিয়েছে জলের তলায়। কেরলের কোয়াট্টাম জেলার এই পরিস্থিতি। এমনিতেই গোটা এলাকা প্লাবিত। যদিও এখনো পর্যন্ত প্রাণহানির কোন খবর আসেনি সেখানে থেকে। যদিও গোটা বন্যা পরিস্থিতিতে রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে…
Read More
পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি মিললেও দেশের আজকের করোনা সংক্রমণের গ্রাফে। গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম তো বটেই, গত ২৩০ দিনে সর্বনিম্ন। কারণ আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে চলে গিয়েছে আজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৯৬ জন। একই সময় ১৯ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে…
Read More
খুলবে স্কুল চলছে মেরামতের প্রস্তুতি

খুলবে স্কুল চলছে মেরামতের প্রস্তুতি

সমাপ্তি হয়েছে দুর্গাপূজার৷ এবার শুরু হয়েছে স্কুল খোলার প্রস্তুতি৷ আগেই ঘোষিত হয়েছিল যে পূজা শেষেই খুলবে স্কুল৷ কালীপুজোর মধ্যেই ক্লাসঘরগুলিকে উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে৷ দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল ভবনগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ স্কুল মেরামতির লক্ষ্যে সমস্ত জেলা শাসককে বার্তা পাঠানো হয়েছে যে, অবিলম্বে ক্লাসগুলো যেন পঠনপাঠনের উপযোগী করে তোলা হয়৷ শিক্ষা দফতরের কমিশনার জানিয়েছেন, কালীপুজোর আগেই স্কুলগুলোকে ক্লাস উপযোগী করে তুলবে হবে৷  স্বয়ং…
Read More
সোচ এর প্রথম এক্সক্লুসিভ স্টোর

সোচ এর প্রথম এক্সক্লুসিভ স্টোর

সোচ, ২৪ শে সেপ্টেম্বর ইম্ফলে তার প্রথম স্টোর চালু করেছে। উত্তর -পূর্বে ব্র্যান্ডের পদচিহ্ন প্রসারিত করে, এই এক্সক্লুসিভ স্টোরটি ইম্ফলের অ্যাসেম্বলি রোডের কাছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। দোকানটি ৮০০ বর্গফুট জুড়ে বিস্তৃত, উত্তর-পূর্ব বাজারে তার উপস্থিতি ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গির একটি দৃঢ় পদক্ষেপ। স্টোরটি মণিপুরের ফ্যাশন-ফরোয়ার্ড গ্রাহকদের জন্য ব্র্যান্ডের সমস্ত নতুন সংগ্রহ রাখা হবে। স্টোর এ থাকা পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার স্যুট, ড্রেস গাউন, কুর্তি স্যুট, কুর্তা, শাড়ি, ভারী দুপট্টা, ফ্যাশন মাস্ক এবং আরও অনেক কিছু। স্টোরের উদ্বোধন সম্পর্কে মন্তব্য করে, সোচ অ্যাপারেলসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও বিনয় চাতলানি বলেন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য জাতিগত পোশাকের বিস্তৃত পরিসর এই এক ধরনের স্টোরেই পাওয়া যাবে।…
Read More
বিশেষ পুজো প্যাক এনেছে টাটা টি গোল্ড

বিশেষ পুজো প্যাক এনেছে টাটা টি গোল্ড

দুর্গাপুজোর আনন্দ বাড়িয়ে তুলতে টাটা কনজিউমার প্রোডাক্টসের সুপরিচিত ব্র্যান্ড ‘টাটা টি গোল্ড’ নিয়ে এলো বিশেষ উৎসবকালীন প্যাকের একটি সিরিজ। এই প্যাকে উপস্থাপিত হয়েছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোর ৫ দিনের বিশেষ স্মরণীয় অনুষ্ঠানগুলি। টাটা টি গোল্ড পাঁচদিনের এই বিশেষ প্যাকের সিরিজে উৎসব-উদযাপনের বিশেষ মুহূর্তগুলি সামনে নিয়ে এসেছে। ষষ্ঠী প্যাকে রয়েছে দেবী দুর্গার আগমণ – আমন্ত্রণ, বোধন ও অধিবাস। সপ্তমী প্যাকে রয়েছে কলাবৌ। অষ্টমী ও নবমী প্যাকে ফুটে উঠেছে পুষ্পাঞ্জলী, সন্ধিপূজা, ধুনুচি নাচ ও ঢাক। আর দশমী প্যাকে স্থান পেয়েছে ঐতিহ্যবাহী সিঁদুরখেলা। এই পাঁচদিনের প্যাকের সিরিজ টাটা টি গোল্ডের গ্রাহকদের কাছে সংগ্রহযোগ্য বলে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।
Read More
মীরাবাই চানু ও বজরঙ পুণিয়া অম্রুতাঞ্জনে

মীরাবাই চানু ও বজরঙ পুণিয়া অম্রুতাঞ্জনে

টোকিয়ো ২০২০ অলিম্পিক গেমসের দুইজন চ্যাম্পিয়নকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়ে এলো ১২৮ বছরের ধারাবাহিকতা সম্পন্ন অম্রুতাঞ্জন হেলথকেয়ার। এই দুই খেলোয়াড় হলেন ওয়েটলিফটিংয়ে সিলভার মেডালিস্ট মীরাবাই চানু ও রেস্টলিংয়ে ব্রোঞ্জ মেডালিস্ট বজরঙ পুণিয়া। এই দুই অলিম্পিক চ্যাম্পিয়ন অম্রুতাঞ্জনের ব্যাক পেইন রোল-অন, জয়েন্ট মাসল স্প্রে, পেইন প্যাচ ইত্যাদি অ্যাডভান্সড বডি পেইন ম্যানেজমেন্ট প্রোডাক্টগুলির প্রচারে অংশ নেবেন। পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে অম্রুতাঞ্জন ১৮৯৩ সাল থেকে এক পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছে এবং অসংখ্য মানুষের ব্যথা দূর করার কাজে নিয়োজিত রয়েছে। এবার দুই অলিম্পিকজয়ীর সঙ্গে সম্পর্কস্থাপনের পর প্রচারে উল্লেখ করা হবে তাঁরা কীভাবে সমস্ত বাধা পেরিয়ে সাফল্য অর্জন করতে পেরেছেন। অম্রুতাঞ্জনের অ্যাডভান্সড ব্যাক পেইন রোল-অন,…
Read More