20
Oct
আচমকাই পুলিশের হাতে আটক হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগ্রা যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক করল পুলিশ৷ লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে তাঁকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি, আগ্রায় ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে বাধা দেওয়া হয়৷ তুলকালাম উত্তরপ্রদেশে৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে লকআপে পুলিশি হেফাজতে এক সাফাইকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে৷ বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা৷ সেই সময়েই তাঁকে বাধা দেওয়া হয়৷ প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুর কনভয় । শেষমেশ প্রিয়ঙ্কাোকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা রয়েছে৷…
