Editor

8890 Posts
ম্যাগনাইটের ৩০,০০০ ডেলিভারি মাইলফলক অর্জন

ম্যাগনাইটের ৩০,০০০ ডেলিভারি মাইলফলক অর্জন

নিসান ম্যাগনাইট সম্প্রতি ৩০,০০০ তম ডেলিভারির মাইলফলক অর্জন করেছে। নিসান ম্যাগনাইট ছিল নিসান নেক্সট ট্রান্সফরমেশন প্ল্যানের অধীনে লঞ্চ করা প্রথম বিশ্বব্যাপী পণ্য। যা গ্রাহকদের কাছে উচ্চ মূল্য প্রদান করে।শুধু তাই নয় পণ্যের মানের প্রতিও কোম্পানির পরিবর্তনের প্রতিনিধিত্ব করে নিসান ম্যাগনাইট। উল্লেখ্য, ম্যাগনাইট এখনও পর্যন্ত ৭২,০০০ বুকিং পেয়েছে৷নিসান AMIEO চেয়ারপার্সন গুইলাম কার্টিয়ার, ভারত সফরে এসে গুরগাঁওয়ের এক গ্রাহককে ৩০,০০০ তম নিসান ম্যাগনাইটের চাবিটি হস্তান্তর করেন৷ এছাড়াও তিনি নিসান ইন্ডিয়া টিমকে নিসান ম্যাগনাইট লঞ্চ করার জন্য নিসান গ্লোবাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন যা নিসান ইন্ডিয়া অপারেশনের জন্য প্রথম। নিসান ইন্ডিয়া দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ এবং চেন্নাইের গ্রাহকদের  জন্য একটি সাবস্ক্রিপশন প্ল্যান অফার করে।…
Read More
মার্স পেটকেয়ার ইন্ডিয়ার প্রথম পেট হোমলেসনেস ইনডেক্স

মার্স পেটকেয়ার ইন্ডিয়ার প্রথম পেট হোমলেসনেস ইনডেক্স

নয়াদিল্লির হ্যাবিটাট সেন্টারে লঞ্চ হল  পেট হোমলেসনেস ইনডেক্স বা ইপিএইচ । মার্স পেটকেয়ার ইন্ডিয়া ও প্রাণী কল্যাণ বিশেষজ্ঞ বোর্ডের উদ্যোগে এটি প্রথম পেট হোমলেসনেস ইনডেক্স। ইনডেক্স অনুযায়ী ভারতে আনুমানিক ৮০মিলিয়ন গৃহহীন বিড়াল এবং কুকুর আশ্রয়স্থলে বা রাস্তায় বাস করছে। কোভিড চলাকালীন পোষা প্রাণীর মালিকানা বৃদ্ধি পেলেও ১০ জনের মধ্যে মাত্র ছয়জন একজনকে দত্তক নিয়েছিলেন। ভারতের ডেটা বেশ কয়েকটি চ্যালেঞ্জকে তুলে ধরে: আবাসনের সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা, ব্যবহারিক বাধা এবং রাস্তার পোষা প্রাণী সম্পর্কে আচরণগত সচেতনতার অভাব। যার ফলে লোক আশ্রয়কেন্দ্র থেকে দত্তক নেওয়ার পরিবর্তে শাবক কুকুর এবং বিড়াল কিনে নেয়। এছাড়াও, অন্যান্য দেশের তুলনায় ভারতে পরিত্যাগের মাত্রা বেশি। ৫০% বলেছেন যে…
Read More
স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য। বিগত বেশ কয়েকদিন ধরে করোনা সংক্রমণের দিক দিয়ে বেশ খানিকটা স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। বিগত কয়েকদিনের মতো আজকেও পশ্চিমবঙ্গের করোনাভাইরাস সংক্রমণ কম রয়েছে। সংক্রমণের শীর্ষস্থানে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা থাকলেও তুলনামূলকভাবে আজ আক্রান্তের সংখ্যা কিছুটা কম। এতেই বড় রকমের স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। যদিও ইতিমধ্যেই করোনাভাইরাস নতুন প্রজাতির খোঁজ মিলেছে একাধিক দেশে যা নিয়ে চিন্তা বাড়ছে।“ আজ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭১০, যার মধ্যে কলকাতায় আক্রান্ত ১৮৩ জন। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে আজ রয়েছে যুগ্ম দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৩ হাজার ৪৫১…
Read More
ইজরায়েলে বাড়ছে করোনা সংক্রমণের নতুন প্রজাতি

ইজরায়েলে বাড়ছে করোনা সংক্রমণের নতুন প্রজাতি

প্রতি নিয়ত করোনা সংক্রমণ তার রূপ বদলাচ্ছে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণের একাধিক নতুন প্রজাতি ধরা পড়েছে এবং সেই কারণেই আবারও বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি নতুন এই প্রজাতিতে আক্রান্ত হয়েছে বলে খবর এবং তার পাশাপাশি আরও কয়েকটি দেশে এই প্রজাতি ছড়িয়েছে। সেইসব দেশগুলির মধ্যে অন্যতম ইজরায়েল। সেই দেশে নতুন এই প্রজাতির খোঁজ মেলায় স্বাভাবিকভাবে আতঙ্ক দ্বিগুণ বেড়ে গিয়েছে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে সে দেশের প্রধানমন্ত্রী কার্যকে স্বীকার করে নিয়েছেন যে ইজরায়েল এখন জরুরি অবস্থার মুখে। জানা গিয়েছে, ভাইরাসের যে নতুন প্রজাতি ধরা পড়েছে সেটি কমপক্ষে ৩২ বার স্পাইক প্রোটিন বদলেছে। মনে করা হচ্ছে গুরুতর…
Read More
এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে আরও এক মামলা দায়ের হাই কোর্টে

এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে আরও এক মামলা দায়ের হাই কোর্টে

এসএসসি’র গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে আরও এক মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা। বৃহস্পতিবারই নিয়োগ মামলায় বেনিয়মের অভিযোগ আরও ৫৪২ জনের বেতন বন্ধ নিয়ে নতুন নির্দেশ দেন উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে তিনি বলেন, কমিশনের পেশ করা তালিকার ৫৪২ জনের নিয়োগ খতিয়ে দেখা হোক। যদি দেখা যায়, তাঁদের নিয়োগ ২০১৯ সালের ৪ মে’র পর হয়েছে, তা ‘ভুয়ো’ হিসেবে বিবেচনা করে তাঁদের বেতন বন্ধ করবে স্কুল সার্ভিস কমিশন।  হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে ইঙ্গিতের পরই ৫৪২ জনেরই একাংশ আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁদের অভিযোগ, হাই কোর্টের…
Read More
ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কমেছে করোনার দাপট, আতঙ্ক কাটছে। দেড় বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিমান চলাচলে অনুমোদন দিল কেন্দ্র। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে চালু হচ্ছে বিদেশে উড়ান পরিষেবা। যদিও এই সিদ্ধান্তের পিছনে কিছু শর্তও রয়েছে।  অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, যে সব দেশে এখনও কোভিড পরিস্থিতি স্বাভাবিক নয়, সেসব দেশ থেকে আপাতত বিমান চলাচল বন্ধই থাকবে।  ক্রিসমাসের আগেই কেন্দ্রের এই সিদ্ধান্ত খুশি অনেকেই। বুধবারই দ্রুত আন্তর্জাতিক বিমান চলাচল চালুর ব্যাপারে ইঙ্গিত মিলেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। তাতে বলা হয়েছিল, নতুন বছর থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান। তার আগে গত সপ্তাহে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, নতুন করে কিছু দেশে করোনার প্রকোপ…
Read More
পুরসভা ভোটের সময়সীমা ঘোষণা করা হলো

পুরসভা ভোটের সময়সীমা ঘোষণা করা হলো

বহু টালবাহান পর অবশেষে পুরসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা হলো৷ সকালেই কলকাতা পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এ নিয়ে বিস্তারিত জানালেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস৷ তিনি জানান, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে নির্বাচন হবে৷ ৪,৭৪২টি প্রধান পোলিং বুথ রয়েছে৷ ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও ভোট গ্রহণ হবে৷ কলকাতা পুরসভার মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২৷  আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণ বিধি৷ পাশাপাশি আজ থেকেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা৷ ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷ স্ক্রুটিনির শেষ তারিখ ২ ডিসেম্বর৷ ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ ১৯ তারিখ হবে কলকাতা পুরসভার ভোট৷ ভোট হবে সকাল ৭টা…
Read More
দাম কমলো রেলের টিকিটের

দাম কমলো রেলের টিকিটের

করোনা আবহে বিগত বহুদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেন৷ এক্সপ্রেসের পাশাপাশি রাজ্যে স্বাভাবিক লোকালও৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে অস্বাভাবিক ভাবে বাড়ানো হয়েছিল প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ এতদিন পর ফের পুরনো দামে ফিরতে চলেছে প্ল্যাটফর্ম টিকিট৷ দাম কমামোর পথে হাঁটল ভারতীয় রেল৷ এবার থেকে আগের মতোই ১০ টাকায় মিলবে প্ল্যাটফর্ম টিকিট৷  করোনার দাপটে গত বছর মার্চ মাসে দেশ জুড়ে জারি হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় রেল পরিষেবা৷ পরে ট্রেন চালু হলেও স্টেশনে অবাঞ্ছিত ভিড় রুখতে বাড়িয়ে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ তবে আপাতত দেশে অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি৷ তাই পুরনো দামেই এবার প্ল্যাটফর্ম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল৷ পাশাপাশি ট্রেনে…
Read More
তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ

তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ

ধীরে ধীরে বদলে যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ৷ একদিকে তখন পাহাড়ে নতুন দল ঘোষণা করছেন অজয় এডওয়ার্ড৷ অন্যদিকে নাকতলায় তৃণমূলের মহাসচিব পার্ছ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করছেন পাহাড়ের আরেক নেতা বিমল গুরুং৷ তাঁর সঙ্গী রোশন গিরি সহ আরও তিনজন৷ প্রায় দু’ঘণ্টা ধরে চলল বৈঠক৷  পাহাড়ে বিজেপি’র ঘাঁটি বেশ শক্ত৷ পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার ছিল গেরুয়া শিবির৷ তবে এবার তৃণমূলও খারাপ ফল করেনি৷ কিন্তু বদলে যেতে শুরু করেছে পাহাড়ের রাজনীতি৷ নতুন দল করতে চলেছে অনীত থাপা৷ জিটিএ-র নির্বাচনও হবে৷ পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে৷ এমতাবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাহাড়ি নেতাদের আগমন নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷  বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেস নেত্রী…
Read More