Editor

8890 Posts
অ্যামাজনে মুদিখানা কেনা-কাটায় বিনামূল্যে ডেলিভারির আনন্দ

অ্যামাজনে মুদিখানা কেনা-কাটায় বিনামূল্যে ডেলিভারির আনন্দ

৩০০+শহর জুড়ে ইউনিফাইড স্টোর 'অ্যামাজন ফ্রেশ' ঘোষণা করার পরে, Amazon.in এখন 'সুপার ভ্যালু ডেজ'শুরু করার ঘোষণা করছে, মুদিখানা এবং গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস, প্যাকেজড আহার, ব্যক্তিগত, শিশু এবং পোষা প্রাণীর যত্ন এবং আরও অনেক কিছুর উপর ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে আসছে। সুপার ভ্যালু ডেজ ৭ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত চলবে। মুদিখানার ডিলগুলি ১ টাকা থেকে শুরু হবে এবং প্রাইম সদস্যদের জন্য বিনামূল্যে ডেলিভারি হবে।গ্রাহকরা একটি মাত্র অনলাইনগন্তব্য থেকে সুবিধাজনক ডেলিভারি বিকল্পগুলিতে আশীর্বাদ, ফরচুন, টাটা সাম্পান এবং ডাবর সহ অংশগ্রহণকারী বিক্রেতা এবং ব্র্যান্ডগুলির কাছ থেকে আকর্ষক দাম এবং অফারগুলি পেতে পারেন। গ্রাহকরা এসবিআই ক্রেডিট কার্ডে ৩ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ন্যূনতম ২,৫০০ টাকা এবং…
Read More
শিলিগুড়িতে নিউ রুটস হেয়ার ক্লিনিকের উদ্বোধন

শিলিগুড়িতে নিউ রুটস হেয়ার ক্লিনিকের উদ্বোধন

চুল পড়া বা চুল উঠে যাওয়ায় বর্তমানে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন হেয়ার এক্সপার্টদের মতামত সত্ত্বেও মাথায় টাক পড়া আটকানো যাচ্ছেনা। ব্যাপার হচ্ছে বিশেষজ্ঞদের মতামত বা মেডিসিন চুল পড়ার সমস্যা বন্ধ করতে পারে। কিন্তু এইসব মেডিসিন নতুন চুল গজাতে সাহায্যে করেনা। তারওপর পলিউশনের কারণে এই সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা চুল প্রতিস্থাপন চিকিৎসা। কিন্তু সবচেয়ে বড় কথা হল শিলিগুড়িতে এখনো পর্যন্ত আধুনিক প্রযুক্তি সম্বলিত কোন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক নেই, যাতে মানুষ টাক পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই কথা মাথায় রেখে শিলিগুড়ির সেভোক রোডস্থিত সিটি মলের  ফাস্ট ফ্লোরে খুলতে…
Read More
স্কুলে ভর্তির নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারের তরফে

স্কুলে ভর্তির নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারের তরফে

করোনা সংক্রমণের আবহেই দীর্ঘ দেড় বছর পর খুলেছে স্কুল৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করছে স্কুলে গিয়ে৷ এবার জারি হল প্রথম থেকে অষ্টম শ্রেণির ভর্তির নির্দেশিকা৷ পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ তবে শিক্ষার অধিকার আইন মেনে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না৷ ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে৷ তার পর  লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ২০ ডিসেম্বরের মধ্যে লটারির প্রক্রিয়া শেষ করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্দেশিকায় আরও বলা…
Read More
করোনা সংক্রমণ রুখতে পারে এটি, সামনে এলো নতুন তথ্য

করোনা সংক্রমণ রুখতে পারে এটি, সামনে এলো নতুন তথ্য

করোনা সংক্রমনের ভাইরাস নিয়ে একের পর এক গবেষণা চলছে বিশ্ব জুড়ে৷ করোনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ এরই মধ্যে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এল নতুন তথ্য৷ গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসকে রুখে দিতে পারে চিউয়িং গাম৷ লালরসে আটকে শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ ঘটতে দেয় না এটি। সম্প্রতি এই গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘মলিকিউলার থেরাপি’-তে প্রকাশিত হয়েছে৷  গবেষণা অনুযায়ী, আলফা, বিটা, ডেল্টা-সহ করোনাভাইরাসের প্রতিটি ভ্যারিয়েন্টকেই লালারসের মধ্যে আটকে দিতে সক্ষম চিউয়িং গাম। তবে করোনার নয়া রূপ ওমিক্রন-কেও লালারসে আটকে রাখা সম্ভব কি না, তা এখনও পর্যন্ত গবেষণা করে ওঠার সুযোগ পাননি…
Read More
বারংবার অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগ নিয়ে

বারংবার অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগ নিয়ে

রাজ্য জুড়ে বারংবার স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত৷ সেই দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে এবার মুর্শিদাবাদে এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল এসএসসি৷ আদালতের এই নির্দেশে আশার আলো দেখছে অনেকেই৷  নিয়োগে কিছু অনিয়ম হয়েছে বলে আদালতের সামনে কার্যত স্বীকার করে নেয় এসএসসি কর্তৃপক্ষ৷ এর পরেই আদালত জানতে চায়, নিয়োগে অস্বচ্ছতা থাকলে বেতন দেওয়া হচ্ছে কেন? জবাবে এসএসসি’র তরফে বলা হয়, বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পদক্ষেপ করা হয়নি৷ এর পরেই চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ মামলাকারী পক্ষের আইনজীজী জানান, এটাই একমাত্র নয়, এমন আরও কয়েকটি ঘটনা রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই পদক্ষেপ করতে হবে৷  জানা গিয়েছে,…
Read More
বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি

বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি

৬ ডিসেম্বর ২০২১ ভারত ও বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। কারণ এইদিন "মৈত্রী দিবস"-এর পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে। এই দিনটিকে বিশেষ করে তুলতে, ভারত ও বাংলাদেশ উভয়ই একসঙ্গে "লোগো এবং ব্যাকড্রপ" ডিজাইনিং প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। উল্লেখ্য, নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ১৬ ডিসেম্বর ঢাকা সফর যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন। একই সময়ে, ইন্ডিয়ান কাউন্সিল…
Read More
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ফ্লিপকার্টের উদ্যোগ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ফ্লিপকার্টের উদ্যোগ

ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট সমাজের সকলের দক্ষতা ও কর্মজীবনে উন্নতির জন্য উপযুক্ত কর্মস্থলের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়ে তাদের সাপ্লাই চেইনে নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগগুলির মধ্যে মহিলা ও প্রতিবন্ধী কর্মীদের জন্য বিভিন্ন রকমের সুবিধাজনক ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে প্রায় ১৫০০ প্রতিবন্ধী মানুষ কর্মরত রয়েছেন বিভিন্ন পদে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (International Day of Disabled Persons) উপলক্ষে ফ্লিপকার্ট তাদের সাপ্লাই চেইনগুলিতে নানা কর্মসূচির ব্যবস্থা করেছে। এর উদ্দেশ্য প্রতিবন্ধী কর্মীদের উৎসাহিত করা। ৩ থেকে ১৫ ডিসেম্বর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সাইন ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপেরও ব্যবস্থা করা হয়েছে। এসবের মাধ্যমে ফ্লিপকার্ট অবগত হতে পারবে কর্মস্থলের ও প্রতিবন্ধী কর্মীদের চাহিদার বিষয়সমূহ। ইকার্টিয়ানদের (Ekartians) পুরস্কৃতও…
Read More
বাড়তে থাকা ওমিক্রনের আতঙ্কে নির্দেশ এলো কেন্দ্রের তরফে

বাড়তে থাকা ওমিক্রনের আতঙ্কে নির্দেশ এলো কেন্দ্রের তরফে

বিশ্ব জুড়ে বাড়ছে নতুন করোনা সংক্রমণের আতঙ্ক। ডেল্টা এবং ডেল্টা প্লাসের পর এবার করোনা ভাইরাস নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতির যার মধ্যে রয়েছে ভারত। বিগত কয়েক মাস ধরে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং এখন দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কার্যত নিয়ন্ত্রণে। কিন্তু এই নতুন প্রজাতির খোঁজ নিলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষিতে পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে যায় তার জন্য আগে থেকেই সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ভারত সরকার সব রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে একগুচ্ছ…
Read More
এবার ভারতে ব্যবসা শুরুর আর্জি জানালো এলন মাস্ক

এবার ভারতে ব্যবসা শুরুর আর্জি জানালো এলন মাস্ক

ভারতে ইন্টারনেট ব্যবসার কথা উঠলে যার নাম সবার আগে আসে তিনি হলেন মুকেশ আম্বানি৷ এবার মহাকাশ ছুঁয়ে এবার ভারতে ইন্টারনেট ব্যবসা শুরুর আবেদন জানালেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক৷ ভারতে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে ‘স্টারলিঙ্ক’৷ ফলে এবার সম্মুখ সমরে নামতে চলেছেন মুকেশ আম্বানি ও এলন মাস্ক৷ মুকেশ আম্বানির জিও-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মাস্কের স্টারলিঙ্ক৷ চাপে পড়বে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও৷ তবে মূল প্রতিপক্ষ নিশ্চিত ভাবেই আম্বানি গোষ্ঠীর জিও৷  ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে স্টারলিঙ্ক৷ তবে এখনও পর্যন্ত এদেশে ব্যবসা শুরুর ছাড়পত্র পায়নি তারা৷ সম্প্রতি কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, এখনও পর্যন্ত…
Read More
আগামী বছরের শুরুতেই আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের

আগামী বছরের শুরুতেই আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের

সদ্য মাত্রই করোনা সংক্রমনের করাল গ্রাস থেকে সামলে উঠেছে দেশ। করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসলীলা চালিয়েছিল গোটা দেশে৷ সেই পরিস্থিতি সামাল দিতে রীতি মতো বেগ পেতে হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই প্রশ্ন উঠছিল, এবার কি তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে হবে আমাদের? কতটা ধাক্কা আসবে? ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? সেই সকল প্রশ্নের জবাব দিলেন আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল। করোনার নয়া ভ্যারিয়েন্ট বা নয়া রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে৷ ওমিক্রনের সংক্রামক ক্ষমতাও অনেক বেশি বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেন, তৃতীয় ঢেউয়ের হাত থেকে রেহাই…
Read More