Editor

8029 Posts
আইপিএলের মেগা নিলামের টেবিলে তোলা হচ্ছে ,৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার

আইপিএলের মেগা নিলামের টেবিলে তোলা হচ্ছে ,৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার

জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টো থেকে চলবে প্লেয়ার ক্রয় প্রক্রিয়া। মোট ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হচ্ছে, শুক্রবার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও  কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন। সব মিলিয়ে ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে ১০ দল। যাঁদের মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনা যাবে।  নিলামে সর্বোচ্চ ন্যূনতম দাম ২ কোটি টাকা। মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই তালিকায় রেখেছেন।  সেই তালিকায় রয়েছে…
Read More
জীবন বাঁচাতে কৃষকদের আর্তনাদ

জীবন বাঁচাতে কৃষকদের আর্তনাদ

ঘটনাটি উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ড ফকিরামুড়া এলাকায়, রবিবার দুপুরে। এই এলাকায় রয়েছে  কৃষকদের বিশাল পরিমাণ সব্জির জমি। বিধ্বংসী বন্যার পর শিলা বৃষ্টিতেও ধ্বংস হয়ে গেছে কৃষকদের বিভিন্ন ফসল। তারা লাউ, কাঁকরোল, সিম, ডাটা, ধনিয়া পাতা, মুলা, বেগুন কুমড়ো সহ বিভিন্ন ফসলের চাষ করেছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন আলু চাষ করবেন। হাতে কোন রকম টাকা পয়সা নেই। আলু চাষ করতে রাজ্য কৃষি দপ্তরের কাছে সাহায্যের আবেদন জানান - এই মাঠের কৃষক ফারুক মিয়া, বাহাদুর মিয়া, ফজলু মিয়া, জুহারা বেগম, আবু সায়েম। অবিলম্বে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিক, এমনই দাবি জানিয়েছেন…
Read More
চতুর্দশ দেবতার মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য বরাদ্দ ১৩ কোটি টাকা

চতুর্দশ দেবতার মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য বরাদ্দ ১৩ কোটি টাকা

খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। শুক্রবার এই প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের পর্যবেক্ষন শেষে এই কথা জানান খয়েরপুরের বিধায়ক । তিনি বলেন, মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তুলতে যে প্রকল্প ঘোষণা হয়েছে তার প্রস্তুতি একেবারেই চূড়ান্ত। এদিন মন্দির চত্ত্বরে সেখানের প্রাসাদ ব্যবসায়ীরা সঙ্গে একটি মিটিং সম্পন্ন হয়।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এবং রাজ্য সরকারের সহযোগিতায় ১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে চতুর্দশ দেবতার মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য।আজ পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে আলোচনায় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পর্যটন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুরাতন আগরতলা ব্লক…
Read More
জনজাতি গৌরব দিবস উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলাশাসক

জনজাতি গৌরব দিবস উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলাশাসক

চতুর্থ জনজাতি গৌরব দিবস উপলক্ষে রাজধানীর রাজপথে শোভাযাত্রা বের করা হয়। এদিনের শোভাযাত্রাটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্রভবনের সামনেগিয়ে শেষ হয়।এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, আজ মহান স্বাধীনতা সংগ্রামী, আদিবাসী নেতা এবং লোকনায়ক ভগবান বীরসা মুন্ডার জন্মদিবস। প্রতিবছর এই দিনটিকে দেশব্যাপী জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়ে। এ উপলক্ষে এক রালীর আয়োজন করা হয়। দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে।
Read More
মেটেলি ব্লকের কয়েত পাড়া এলাকায় উদ্ধার ১০ ফুটের অজগর

মেটেলি ব্লকের কয়েত পাড়া এলাকায় উদ্ধার ১০ ফুটের অজগর

ধানখেত থেকে উদ্ধার হল ১০ ফুটের অজগর। শনিবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায় অজগরটি উদ্ধার হয়। এদিন স্থানীয়রা ধান কাটার সময় খেতের মধ্যে ওই অজগরটিকে দেখতে পান। তাঁরাই অজগরটি উদ্ধার করেন। খবর দেওয়া হয় বনকর্মীদের। ধূপঝোরা বিট অফিসের বনকর্মী এসে সেটিকে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি সুস্থ থাকা এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। মাঝেমধ্যেই বন্যপ্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। দিন দুয়েক আগেই এলাকা সংলগ্ন বাতাবাড়ি চুপরিপাড়া এলাকার ধানখেত থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়।
Read More
ফের নতুন করে চলবে, এনজেপি-দার্জিলিং টয়ট্রেন

ফের নতুন করে চলবে, এনজেপি-দার্জিলিং টয়ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার পর , পুনরায় নতুন করে এনজেপি-দার্জিলিং টয়ট্রেন চলাচল করবে। পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার কয়েকটি এলাকা সরেজমিনে পরীক্ষা করেন ডিএইচআরের ডিরেক্টর, সঙ্গে ছিলেন রেলের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা। ক্ষতিগ্রস্ত সমস্ত এলাকার মেরামতির কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয়েছে। সফল হয়েছে সেই পরীক্ষামূলক যাত্রা। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে ১৬ নভেম্বর থেকে গড়াতে পারে টয়ট্রেনের চাকা। বর্ষার সময় ধসে গিয়েছিল ৫৫ নম্বর জাতীয় সড়ক। বেশ কয়েকটি এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায় পাহাড়-সমতলের মধ্যে টয়ট্রেন চলাচল। সমতলের একাধিক জায়গাতেও রেললাইনের তলা থেকে মাটি সরে যায়। পাশাপাশি, নজরদারির…
Read More
বেহাল সড়ক, যানজট সমস্যা  সমাধানের দাবিতে চলছে ব্যবসা বনধ

বেহাল সড়ক, যানজট সমস্যা  সমাধানের দাবিতে চলছে ব্যবসা বনধ

শীত পড়ছে। উত্তরবঙ্গের শহরগুলোতে পর্যটকদের ভিড়ও ধীরে ধীরে বাড়া শুরু হবে। কিন্তু এরই মধ্যে ভারত-ভুটান সীমান্তের বানিজ্যিক শহর জয়গাঁওতে বৃহস্পতিবার থেকে শুরু হল অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধ। জয়গাঁও এলাকার বেহাল সড়ক, যানজট সমস্যা ও যত্রতত্র নোংরা আবর্জনা এই তিনটা সমস্যা সমাধানের দাবিতে জয়েন্ট ফোরাম অব বিজনেসম্য়ান অর্গানাইজেশনের ডাকে চলছে ব্যবসা বনধ। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত ভারত-ভূটান সীমান্তের জয়গাঁও শহর। সেখান থেকে মঙ্গলাবাড়ি এলাকায় সব দোকানপাট ছিল বন্ধ। এই জয়েন্ট ফোরামের ব্যবসায়ীরা গত তিন মাস ধরে জেডিএ থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে লিখিত আকারে রাস্তার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।  ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি দফতর থেকেই শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল,…
Read More
ত্রিপুরায় আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ত্রিপুরায় আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ত্রিপুরায় আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি মোকাবিলায় জেলাস্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে। কালোবাজারি রোধে প্রশাসনের কঠোর ভূমিকায় ত্রিপুরা সরকার জোর দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি আবারও ত্রিপুরায় আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির দায় কৃষিদপ্তরের উপরই চাপিয়েছেন তিনি। প্রসঙ্গত, সারা দেশে আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক ।  তাঁর দাবি, পেঁয়াজ ও আলুর মূল্যবৃদ্ধি গণবন্টন ব্যবস্থার আওতায় আসে না। তা শুধু কৃষি দপ্তরের অধীনেই রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ, ভয়াবহ বন্যায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। তার ফলে আলু…
Read More
টিটির কাপড় পরে  ট্রেনে উঠেছিল  যুবক

টিটির কাপড় পরে  ট্রেনে উঠেছিল  যুবক

টিটি সেজে ট্রেনে টিকিট পরীক্ষায় পুলিশের জালে ধরা পড়েছে এক যুবক। বুধবার ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেনে ওই ভুয়া টিটিকে গ্রেফতার করেছে মনু জিআরপি থানার পুলিশ। তার নাম হোসেন আলি। তাঁর বাড়ি কৈলাসহরের দেওরাছড়া এলাকায়। তাঁর দাবি, স্যোসাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে একটি চক্র তাকে টিটির চাকরিতে যোগদান করিয়েছে। টিটির ড্রেস, নেমপ্লেট, ডায়েরি সবকিছুই সেই চক্রের মাধ্যমে সে পেয়েছে। প্রসঙ্গত, টিটির মত কাপড় পরে যাত্রীদের টিকেট পরীক্ষা করতে ট্রেনে উঠেছিল সেই যুবক। কিছু যাত্রীর কাছে টিকেট না থাকায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে সে। কিন্তু কোনো রশিদ না দেওয়ায় সন্দেহ হয় যাত্রীদের। মনু স্টেশনে এসে জিআরপি থানার পুলিশের কাছে বিষয়টি জানানো…
Read More
পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে,  দুই স্নো লেপার্ড শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে,  দুই স্নো লেপার্ড শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

সকাল সকাল দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যালের দিকে রাস্তা দিয়ে হাঁটার আগে থমকে যান দার্জিলিঙের পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কের সামনে। বুধবার দুই তুষারচিতা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। একটির নাম দিলেন ‘ডার্লিং’, অন্যটির নাম রাখলেন ‘চার্মিং’। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চার রেড পান্ডা শাবকের নাম পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। দুই তুষারচিতার নাম মুখ্যমন্ত্রী রাখায়, স্বাভাবিক ভাবে খুশি পার্ক কর্তৃপক্ষ। গত জুলাই মাসে দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে ছয় নতুন অতিথির ‘আবির্ভাব হয়। ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে চারটি রেড পান্ডা এবং দু টি…
Read More